এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Asish kumar Sinharay | ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৪০743835
  • আমাদের দেশের সঙ্গে এত মিল ভাবতেই পারি না। পৃথিবীটা এত ছোট!
  • Debanjan | ০৭ নভেম্বর ২০২৬ ১৫:১৫743836
  • অসাধারণ হিরেনদা l আচ্ছা রসুন দেখেই ড্রাকুলার কথা মনে পড়লো l ইউরোপে এখনো ড্রাকুলা বা ওয়ারউল্ফের ভয়ে রসুন ঝোলানো হয় বা এদের নিয়ে গল্প কথা লেখা হয় ? ইংল্যান্ডের সংস্কার নিয়েও প্লিজ লিখুন l ইংল্যান্ডে গ্রামের স্যাঁতসেঁতে কুয়াশাছন্ন পরিবেশে আলজারনণ ব্ল্যাকউড বা এম আর জেমসের লেখা এই হেমন্তের সন্ধ্যায় খুব ভালো লাগবে যে কোনো হরর লাভারের l এই নিয়েও লিখুন l
  • Debanjan | ০৭ নভেম্বর ২০২৬ ১৫:২৩743837
  • আরেকটা কথা দাদা l হেমন্ত মানেই পশ্চিমে হ্যালোউইন সেলেব্রেশন l হ্যালোউইন ইউরোপে আর ইংল্যান্ডে কিভাবে পালিত হয় ?
  • হীরেন সিংহরায় | ০৭ নভেম্বর ২০২৬ ১৬:৪৩743839
  • পাঁচ দশক আগে যখন জার্মানি আসি, হ‍্যালোইন বস্তুটা সে দেশে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। আমেরিকান মার্কেটিং এর কেরামতির দরুন হ‍্যালোইন এখন ইউরোপিয়ান উৎসবে পরিনত হয়েছে। কুমড়োর বিক্রি বাড়ে। কাকতালীয়বৎ গাই ফক্স ডে পড়ে ৫ নভেম্বর সেটাও বাজি পোড়ানোর মরসুম এবং দেওয়ালী। সবই কাকতালীয়! এটার সেলিব্রশন বালক বালিকাদের মধ্যে সীমাবদ্ধ।
     
    রসুন ঝোলানো হয় অপদেবতা বা ইভিল আই আটকাতে। ড্রাকুলার সঙ্গে সম্পর্ক নেই।
     
    ইংল্যান্ডে এই বলকান স্টাইলের সংস্কার কম দেখা। তবে কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে হরর স্টোরির বাজার তেজি।
     
    একটা কথা মনে রাখা ভালো এই সব সংস্কারের সাথে কোন ধরমীয় সম্পর্ক নেই। সবই প্রাক ক্রিসটিয়ান আমলের।
    দু হাজার বছরেও পোপ তার উচ্ছেদ করতে পারেননি
     
  • Debanjan | ০৭ নভেম্বর ২০২৬ ১৭:৩৮743840
  • গাই ফক্স ডে ? সে আবার কি ?
  • হীরেন সিংহরায় | ০৭ নভেম্বর ২০২৬ ১৮:৩৪743841
  • ৫ নভেম্বর ২৬০৫ সালে গাই ফক্স নামক একজন ব্রিটিশ পার্লামেন্ট বোমা মেরে উড়িয়ে দেবার প্লান করেন, সেই সঙ্গে প্রাটেসটানট রাজাকেও। সে প্লান ব‍্যরথ হয় কিন্তু রাজা ও পার্লামেন্ট রক্ষা পেল সেই আনন্দে ৫ নভেম্বর বাজি পুডিয়ে উৎসব করা হয়। খানিকটা আমাদের রাবনের মূর্তিতে অগ্নি সংযোগ করার মতন। গাই ফক্স তাঁর উদ্দেশ্যে সফল হন নি কিন্তু সেই বিফলতার জন্য স্মরণীয় হয়ে রইলেন। চিনা আতশবাজির বাজার চডালেন
  • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ২০:২১743844
  • আহা যেন রূপকথার জগতে ঢুকে পড়েছি।
     
    ঝাঁটায় চড়ে বাবা-ইয়াগা এল বলে!!
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ নভেম্বর ২০২৬ ২০:৩১743845
  • দুর্দান্ত হয়েছে পর্বখানা। রোমানি আর বাঙালিরা তো ভাই ভাই মনে হচ্ছে পড়ে।
  • Debanjan | ০৭ নভেম্বর ২০২৬ ২০:৪৫743846
  • হিরেনদা ব্যাপক একটা দুনিয়া আজকে বানালেন l বাবা ইয়াগাও কি ইউরোপের নাকি আম্রিকা ? সংস্কার নিয়ে এতো কথা, ভূত নিয়েও ইউরোপ ও আম্রিকার তুলনা করে একটু কথা হোক না
  • পাঠক | ০৭ নভেম্বর ২০২৬ ২১:৪৪743848
  • Evel eye য়ের ছবিতে একটু confussion য়ে পড়লাম। ইস্তান্বুলে দেখি সর্বত্র ঐ চোখ বিক্রি হচ্ছে। যা বুঝেছিলাম, উহা নাকি অটোমান সাম্রাজ্যের চিহ্ন, সম্রাটের নজর সর্বত্র - এরকমই বোঝাচ্ছে।
     
    এখন, শব্দের অর্থবিস্তার বা রূপান্তরও হতে পারে।
  • হীরেন সিংহরায় | ০৭ নভেম্বর ২০২৬ ২২:২৮743851
  • পাঠক
     
    নীল কোবালট রঙে ঘেরা ইভিল আই একই রূপে বলকানের সর্বত্র দেখা যায়, যদিও মার্কেটিংয়ের দরুন গ্রিসের উরাকি একটু বেশি বিখ্যাত। উদ্দেশ্য একই – বুরি নজরকে ঠেকানো, বা ডিফ্লেকট করা। তুর্কি ভাষায় একে বলে নজর বঞ্চুক ( কু দৃষ্টির পুঁতি )। তাদের আর আমাদের নজর এই দুটো শব্দ একই অর্থ বহন করে। এটিকে সম্রাটের নজর বলে শুনি নি। আপনার সূত্র জানতে পারলে ভালো হয় .
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ নভেম্বর ২০২৬ ২২:৫৫743852
  • ভারতেও এটা এখন খুব চালু হয়েছে, এর নামটাও তুর্কি ঘেঁষা। ওখানে নজর বঞ্চুক এখানে নজর বাট্টু। আজকাল এমনকি ভালো কিছু খবর সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সময় দেখি নজর লাগা থেকে বাঁচতে বোধহয় এই ইমোজি ব্যবহার করে।
  • দ | ০৭ নভেম্বর ২০২৬ ২৩:০২743853
  • উহ এই নজর বোর্ড যে কি ছড়িয়েছে কি বলব! আমি এটা এই ২০২৫ এর আগস্টে চিনলাম। ফেসবুকে একটা মেয়েদের গ্রুপে আছি। সেখানে মেয়েরা নানা ব্যক্তিগত সমস্যা নিয়ে পরামর্শ চায়। প্রায়ই দেখতাম যে পোস্টগুলো এমনি ঘর সংসারের গল্প বা কিছু আনন্দের খবর শেয়ার সেসব পোস্টের উপরে এই চিহ্নটা দেওয়া। এদিকে এই ডার্টবোর্ডের মত দেখতে ইমোজি আমার ফোনে তো নাই। এরা পায় কোত্থেকে আর দেয়ই বা কেন কিছুই বুঝি না। তারপর আগস্টে একদিন একজন লিখলেন আচ্ছা এইটা দিলে কি সত্যি নজর ঠ্যাকানো যায়? আমি অমুক তমুক খবরের পোস্টে এটা দিয়েছিলাম তাও আমার সংসারে কারো নজর লেগেছে। সেখানে দলে দলে মেয়েরা বলছে হ্যাঁ হ্যাঁ ৫টা করে দেবে, নাহোক ৩টে করে। কখনো ১টা দেবে না ওতে যাদের খুব খারাপ নজর তাদের পাওয়ার ১টাকে ভেদ করে যায়।
    পড়ে তো আমার মুখ ইয়াব্বড় হাঁ। লেখাপড়া শেখা ভোটাধিকার পাওয়া লোকজন ২০২৫ এ এইসব করছে!
    তারপরে দেখি রূপোর গয়না বিক্রেতা ইভিল আই আঙটি, লকেট দুল বানাচ্ছেন আর লোকে নিমেষে কিনে নিচ্ছে।
    এই আদি কৈলাস, পঞ্চচুল্লি যাবার গাড়িতে উঠে দেখি বেশ হাতের পাতার সাইজের ক্রচেটে তৈরী ইভিল আই সামনে দোলানো। ইয়ে কেয়া? কিস লিয়ে? সারথীমশাই বললেন আরে ম্যাডাম লোগোঁনে ইতনা বুরি নজর ডালতে হ্যায় কি পুছোই মৎ।
  • হীরেন সিংহরায় | ০৮ নভেম্বর ২০২৬ ০১:০৯743855
  • খবরের কাগজের দুনিয়াতে একটা প্রবাদ চালু আছে - ব্যাড নিউজ মেকস গুড কপি। এর দারুণ উদাহরণ হল উরাকি, বুরি নজরের ভয় দেখিয়ে আচ্ছে বিজনেস।
  • Sandipan Majumder | ১০ নভেম্বর ২০২৬ ০৯:৫৫743908
  • শেয়ার করলাম ফেসবুকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন।