এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জয় হো বাগেশ্বর বাবা

    Rajat Das লেখকের গ্রাহক হোন
    ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ বার পঠিত
  • এই কয়েক মাসে অনেক কিছু জানতে পারলাম। বুঝতেও পারলাম। যেমন এতদিন জানতাম আমাদের বাংলায় জন্মানো শ্রেষ্ঠ মানবগণ হলেন মহাপুরুষ। যেমন নেতাজী সুভাষচন্দ্র বোস, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ।

    কিন্তু না, আমি ভুল জানতাম। তাঁদের চেয়েও আরও বড় বড় মহাপুরুষ সারাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছেন। যেমন ধরুন এই বাগেশ্বর বাবা। এই ত্রিশ বৎসরীয় ছোকরা ধর্মীয় গুরু সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলায় না এলে বুঝতেই পারতাম না, ওঁর ভার আর ধার নেতাজী সুভাষচন্দ্র বসুর থেকে অনেক অনেক বেশি।

    কেন এমনটি আমার মনে হল?

    হিন্দু সনাতনী ধর্মের এই বাবা হাওড়ায় সংঘটিত ধর্মীয় সভায় বাঙালির দুর্গাপুজোয় কি কি করা উচিৎ, কি কি করা উচিৎ নয়। আমিষ খাওয়া উচিত কিনা, কিংবা খেলেও সেটা পুজো প্যান্ডেলের কতটা দূরে খাওয়া যাবে... এইসব নিয়ে জ্ঞানগর্ভ হুঙ্কার ছেড়ে বুঝিয়েছিলেন। আমি তো বলব, যা বলেছিলেন। ঠিক বলেছিলেন। মেরুদন্ডহীন বাঙালি জাতিকে ধর্মকর্ম শেখাতে এইসব অবাঙালি বাবাদের মাঝে মাঝেই বাংলায় আসা উচিৎ। বাঙালিরা কি মনে করেছে কি? যত্রতত্র যখন তখন মাছ মাংস খেয়েই যাবে!! ধর্মীয় আচার বিচার কিচ্ছুটি মানবে না! এইভাবে চললে যে হিন্দু সনাতনী ধর্মটি মহাবিপদে পড়বে।

    যাইহোক, এহেন বাগেশ্বর বাবার হুঙ্কার শুনে কিছু বাঙালি (মেরুদন্ডহীন) ভীষণ রেগে গেছে। তন্মধ্যে কয়েকজন কংগ্রেস দলের সদস্যও আছেন। তাঁদেরই মধ্যে অত্যুৎসাহী দু একজন বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন। সেই খবর পেয়েই তৎক্ষণাৎ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, ওই ছবি পোড়ানো বদ আদমিটাকে গ্রেফতার করার। টিভি চ্যানেলের দয়ায় জানতে পারলুম, সেই পোড়ামুখো কংগ্রেসী গ্রেফতার হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে হুকুম বের হতে যা দেরি... প্রশাসন সঙ্গে সঙ্গে হুকুম তামিল করে ফেলেছে।

    এইবার আসল প্রসঙ্গে আসি - এতদিনে বুঝলুম, বাগেশ্বর বাবার মূল্য নেতাজী সুভাষচন্দ্র বসুর থেকে ঢের ঢের বেশি। নইলে, নগা পাগলা ওরফে অনন্ত (স্বঘোষিত) মহারাজ সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে নেতাজীর বাপ বাপান্ত তুলে গালিগালাজ করেও বিন্দাস বেঁচে বর্তে রয়ে গেলেন। হ্যাঁ, নগা পাগলা অবিশ্যি ক্যামেরার সামনে বসে অনেক কষ্টে কোনোরকমে থুতলে থুতলে কাগজে লেখা পড়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

    বাগেশ্বর বাবা জিন্দাবাদ। জয় হো বাগেশ্বর বাবা।

    ___________
    ©রজত দাস
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন