এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   বিজ্ঞান ও প্রযুক্তি

  • এডিটর ফর্ম মন লেখে তিনজন 

    অরিন
    আলোচনা | বিজ্ঞান ও প্রযুক্তি | ২৪ অক্টোবর ২০২৬ | ৮৯ বার পঠিত
  • লিখছি।
    কে কিসে লেখেন?
    ওয়ার্ড?
    ওপেন অফিস/লিবার অফিস?
    পেজ?
    নিওভীম?
    হিলিকস?
    নোটপ‍্যাড?
    গুগল ডক?
     
    কিভাবে লেখেন?
    যা স্ক্রিনে ফুটে উঠছে তাই?
    Typst?
    Markdown?
    LaTeX?
     
    ছবি আঁকেন?
     
    নিজের টাইপসিং নিজে করেন?
     
    এর একটাও নয়?
     
    পড়তে থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২৫ অক্টোবর ২০২৬ ০২:২৬748681
  • ফেয়ার কপি, ফাউল কপি
     
    যেকোন লেখারই দুটো পরিসর থাকে। এক, যেখানে আপনি ভাবছেন, চিন্তা করছেন, এক ধারণা দিয়ে শুরু করে অন‍্য ধারণায় পৌঁছচ্ছেন। প্রথমে কিছু একটা লিখলেন, তারপর তাকে কেটেকুটে সম্পূর্ণ অন‍্য একটা লাইন নিলেন। এটাকে আমরা খসড়া বা পাণ্ডুলিপি বলব। এই প্রাথমিক চিন্তাভাবনা এবং তাকে পরিবর্তিত করে অন‍্য একটা জায়গায় পৌঁছনো আমার কাছে একটা পরিভ্রমণের মত মনে হয়, লটবহর বেঁধে এক ধারণা দিয়ে শুরু করে অন‍্য একটা জায়গায় পৌঁছন। আপনি এই ব‍্যাপারটা একেবারেই মনে রেখে দিতে পারেন, চোখের সামনে পাতায় না ফুটে উঠতেই পারে। আমার ব‍্যক্তিগতভাবে রবীনেদ্রনাথের পাণ্ডুলিপিতে অসংখ‍্য কাটাকুটিকে নিয়ে ছবি আঁকার ব‍্যাপারটা যেমন অসাধারণ মনে হয়। ফেলে আসা চিন্তাগুলোকে যে সাজিয়ে রাখা যায়, তাদের অবয়বের বাস্তবতা নিয়ে এই চিত্রায়ণ আমার কাছে অন্তত মর্মস্পর্শী। এই এলোমেলো ইতস্তত বিক্ষিপ্ত চিন্তা, যাকে ইংরেজিতে বলা যেতে পারে foul copy, বাংলায় বরং ধূসর পাণ্ডুলিপিই বলি।
     
    যাক সে কথা। এ তো গেল খসড়া নিয়ে দু লাইন। সময়ের সারণীতে খসড়া লেখার পরে আসে ইংরেজিতে যাকে বলে fair copy তৈরী, সে অবশ‍্য, খসড়ার মকশো, তবে এবার সে পরিস্কার পরিচ্ছন্ন পাতার পর পাতায় সাজান গোছানো ভাবনার বহিঃপ্রকাশ। এবারে আর সে পাণ্ডুলিপির ধূসরতায় আচ্ছন্ন নেই, বরং সে লেখকের মনের কথা বাইরের জগতে পেশ করছে সুচারু রূপে।
    এর বাইরেও আর একটি পরিসর আছে, সেটি প্রকাশকের পরিসর। মানে আপনি লিখলেন, কাকে প্রকাশকের কাছে প্রকাশনার জন‍্য পাঠালেন, বহির্বিশ্বের কাছে আপনার বাণী পৌঁছনর তিনি বিধাতা হোন বা না হোন, সে কি রূপ এবং আকার ধারণ করবে সেই ব‍্যাপারটি তিনি স্থির করেন। মনে করুন আপনি আপনার লেখাতে একরকমের টাইপসেটিং করলেন, এক রকমের লিপি দিয়ে সাজালেন, আপনার চিন্তা ধারণা অনুযায়ী ছবি দিলেন, তিনি তাকে অন‍্য রূপ দিলেন। অপিচ, আপনার লেখা আপনার ধারণার বাহক হতে পারে, কিন্তু সে কোন অবয়বে আপনার পাঠকের কাছে পৌঁছবে, তার কাণ্ডারী অন‍্য কেউ।
     
    এই যে ঘরে বাইরের separation, আপনার মনের ভাব, তার প্রাথমিক অবয়ব, যাকে আপনি স্বাধীনমত কাটাছেঁড়া করে সাজাবেন, আর বাইরের জগতের কাছে তার উপস্থাপনা, এদের পৃথক করে রাখার একটা প্রয়োজন বহু বছর কেন, চিরাচরিত লেখায় লেখক এবং প্রাবন্ধিকরা করে এসেছেন।
     
    সেই পরিসরটি যখন ভেঙে যায়, বা ইচ্ছাকৃতভাবে ভেঙে দেওয়া হয়, তখন কি হয়? আপনাদের কারো মনে হয় যে ফেয়ার আর ফাউল কপির ব‍্যবধানটা মুছে গিয়েছে? মনে হয় না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন।