
কলকাতায় মামুনের বাবা থাকতেন। ইংরেজ কোম্পানির সার্ভেয়ার ছিলেন। দেশের নানা শহরে পোস্টিং পেয়েছেন। কানপুরে দীর্ঘদিন ছিলেন। কিন্তু নাটক করার নেশায় কলকাতা ফেরেন। জড়িয়ে পড়েন স্টার থিয়েটারে। সেখানে 'বঙ্গে বর্গী', 'দেবলা দেবী' সহ নানা নাটকে অভিনয় করেন। নাটকের কারণে নাম বদলাতে হয়। মুসলমানের নিজের নামে অভিনয় মানা। ওস্তাদ আলাউদ্দিন খানের নাম পর্যন্ত পালটে দিয়েছলেন নাট্যাচার্য গিরিশ ঘোষ। মামুনের বাবা আলি আকবর অভিনয় সূত্রে জড়িয়ে পড়েন অভিনেত্রী আশালতা মুখার্জির প্রেমে। একসঙ্গে থাকতে শুরু করেন। চিৎপুরে তিন তলা বাড়ি কেনেন। সেখানেই থাকতেন। স্টার থিয়েটারে তাঁকে নিয়ে যান হাতিবাগান মসজিদের ইমাম শওকত আলি। তাঁর পরিবার স্টার থিয়েটারের পাড়াতেই থাকতেন। ওখানে বহু মুসলিম পরিবার থাকতেন। বেশিরভাগ কাগজ তৈরির কাজ করতেন। তাঁদের উঠে যেতে চাপ দেওয়া হচ্ছিল। রাজি ছিলেন না। একদিন শীতের রাতে কে বা কারা আগুন দিয়ে দেয়। সব পুড়ে যায়। দু একজন বাচ্চাকেও বাঁচানো যায়নি। ... ...

মাঠাবুরুকে টা টা করে আমরা চললাম ঝালদা। সেখানে আছেন জয়দেব মাহাতো। এই অদ্ভুত মানুষটি একজন সাধারণ লাক্ষাচাষী হিসেবে জীবন শুরু করে নিজের উদ্যম, কঠোর পরিশ্রম এবং অনুসন্ধিৎসা নিয়ে আজ এক বিরাট প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। অসংখ্য রাষ্ট্রীয় পুরস্কারে ভরা তাঁর ঝুলি। অরণ্যচারী মানুষের সংগঠন তাঁর করায়ত্ত। বর্তমানে তিনি লাল মাটির জেলাগুলিতে প্রায় তিন হাজার লাক্ষাচাষীর মাস্টার ট্রেনার, ৩৫টি এমন স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সহায়ক, যারা লাক্ষা দিয়ে অলঙ্কার, কলমদানি, মোমদানির মতো নানা হস্তশিল্প তৈরি এবং বিক্রি করে। ... ...

বিয়ের পর কলকাতায় মুসলমান পাড়ায় ঘর মেলেনি। সাহিত্যের বন্ধুরাও ছিল একরকম মুখ ফিরিয়ে। অভিমান হয়েছিল খুব। সেই অভিমান থেকেই বোধহয় স্বপ্ন দেখেছিলেন কবি --- পুত্রের মধ্যে কৃষ্ণ আর মহম্মদ একসাথে বিকশিত হোক। কিন্তু অভাগা যেদিকে চায় --- চার মাস না পেরেতেই সে ফাঁকি দিয়ে চলে গেল। নিজেকে অপরাধী মনে হতো খুব। দোলনকে এরকম অবস্থায় রেখে বসিরহাটে না গেলেই বোধহয় ভালো ছিল। কিন্তু তাই বা কী করে হয়? ... ...

এক শাস্ত্রীয় আলোচনায় লোকটা এই শুদ্ধিকরণ বিষয়ে শুনেছিল। গুরুদেব বলছিলেন যে, বিশেষ অন্যায় করলে মনুসংহিতার একাদশ অধ্যায়ের ২১২ নং শ্লোকে কৃচ্ছ্র সান্তপন নামক এক বিশেষ প্রায়শ্চিত্ত করার বিধান আছে। গোমূত্র, গোবর, দুধ, দই, ঘি এবং কুশোদক(কুশ ঘাস মিশ্রিত জল)—এই ছয়টি দ্রব্য মিশিয়ে একদিন পান করতে হবে এবং পরের দিন উপবাস করতে হবে। ... ...

এককালে ইমিগ্রেশন অফিসারের নাকের ডগায় ব্রিটিশ পাসপোর্ট দেখিয়ে কয়েক সেকেন্ডে সীমানা পার হয়েছি, সব সময়ে সঠিক পাতা খুলে আত্ম পরিচয় প্রদর্শন করতে হয়নি, কখনো কোন স্ট্যাম্প পড়েনি পাসপোর্টে।এখন দিনকাল বদলেছে। স্বেচ্ছায় ইউরোপীয় ইউনিয়ন পরিত্যাগ করে আমরা হয়েছি ব্রাত্য, অবাঞ্ছিত। নানান দেশের ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট উলটে পালটে দেখেন, একান্ত অব্রিটিশ মুখচন্দ্রিমা অবলোকন করেন, সাত সতেরো প্রশ্ন তোলেন। হাসিমুখে তার জবাব দিতে হবে জানি, তবু আজ এই স্কিফোল এয়ারপোর্টে মনে হল এই তরুণ অফিসারকে কি বোঝাতে পারি ১৯৭৭ সালের নভেম্বর মাসের এক শীতল সন্ধ্যায় কলকাতা হতে ফ্রাঙ্কফুর্ট যাবার পথে আকাশে কোথাও সুটকেস হারিয়ে এই আমস্টারডাম পৌঁছেছিলাম? ... ...

গুরুচণ্ডা৯র প্রকাশিত বাংলা কবিতার অডিও সিরিজ - গুরুচন্ডা৯র কবিতা। ভিডিও সম্পাদনা - সৌরভ দাস। ... ...

গুরুচণ্ডা৯র প্রকাশিত বাংলা গল্পের অডিও সিরিজ - গুরুচন্ডা৯র গল্প। ... ...

আমার বাপ-মা ছিল না। মেদিনীপুরের বানের জলে ভেসে যায়। এক গানের আসরে ঘুমিয়ে পড়েছিলাম। ওর বাবা তুলে নিয়ে এসে মানুষ করেন। পড়াশোনা শেখান। গান শেখান। বাঁশিও। কত জায়গায় গেছি গাইতে। সম্বিতি, ওর বাবা। আমি। ওর মা। ওর বাবা খুব গুণী মানুষ। দার্শনিক কথাবার্তা। বামুনদের খুব বিরোধী। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের সাক্ষাৎ শিষ্য। কত অনুরাগী যে আসতো। আমি পরে বুঝতে পারি, তারা যত না বাবাঠাকুরের জন্য আসছে, আসছে সম্বিতির জন্য। সম্বিতি আর আমি পাশাপাশি বড় হয়েছি। সম্বিতি আমাকে মানুষ বলে গণ্যই করতো না। ... ...

আগের দিন মামুন বাজারে গিয়ে বৃষ্টিতে পড়েছিল। সাইকেল রাখা ছিল তাঁর মিল মালিক বন্ধু হরিপ্রসন্নের বাজারের দোকানে। সেখান থেকে সাইকেল নিয়ে সে বিডিআর রেল লাইনের পাশ দিয়ে এসে স্টেশন মাস্টারের বারান্দায় রেখে এসেছে চেন তালা দিয়ে। স্টেশনের জমাদার ভুলুয়া গোপনে পার্টির সমর্থক। তাঁর ছিল চুল্লুর নেশা। বহু কষ্টে ছাড়িয়েছে মামুন আর নবাব। সেজন্য ভুলুয়ার বউ রামি খুব খুশি। মামুন আর নবাব এলে সে খুব খুশি হয়। কিছু না কছু খাওয়ায়। এরা নাকি কমুনিস। ছোঁইয়াছুঁইয়ি মানে না। ভুলুয়ারা যাতে চামার। সেজন্য ঘেন্নাপত্তি নাই। কমুনিস কেমন জাত বা ধম্ম? সবাই যদি কমুনিস জাতে জম্মাত? ... ...

বাগড়োই গ্রামের মানুষরা বলছিলেন যে তাঁদেরই পঞ্চায়েত এলাকায়, অর্থাৎ, বাজারগাঁও-২ পঞ্চায়েত এলাকার ভারত-বাংলাদেশ সীমানার দিকে আরো দুটো গ্রাম থেকে দুজন মাঝবয়সী মুসলমান পুরুষকে ধরে হোল্ডিং সেন্টারে তুলে নিয়ে গিয়েছিলো। এই দুজনেরই বউ-ছেলে-মেয়ে ভয়ে কোথায় চলে গেছে তার কোনো হদিশ এখন নেই, সেই দুজনকে নাকি বাংলাদেশে পুশ-ব্যাক করে দেওয়া হয়েছে। ... ...
.jpg)
দেশের অন্যতম সেরা বিজ্ঞান গবেষণাকেন্দ্র আইআইএসইআর (IISER), পুণে। সম্প্রতি সেখানকার একটি ঘটনা শিক্ষামহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সমাজমাধ্যম ‘রেডিট’-এ একটি পোস্ট ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। অভিযোগ, সেমেস্টার পরীক্ষার সময় পড়ুয়াদের চরম যৌন ও মানসিক হেনস্থা করা হয়েছে। খোদ ডিন-এর নির্দেশেই এই কাজ হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রতিষ্ঠানের অন্দরে ক্ষমতার অপব্যবহারের এক নগ্ন চিত্র তুলে ধরেছে। ... ...

২০২৫ সালের হরিয়ানা প্রশাসনের সমীক্ষা অনুযায়ী আরাবল্লির হরিয়ানা অংশে প্রায় ৭,০০০ বেআইনি স্থাপনা আছে, প্রধানত গুরুগ্রাম, তারপর ফরিদাবাদ ও নূহতে। একজন সমালোচকের দাবি অনুযায়ী অধিকাংশ সম্পত্তি রাজ্য কর্মকর্তা ও রাজনীতিবিদদের মালিকানাধীন অথবা জমিমাফিয়াদের পৃষ্ঠপোষকতায় চলে। ডাউন টু আর্থের এক প্রতিবেদনে পরিবেশবিদ ভাটনগরের বক্তব্য হল ফরিদাবাদ ও গুরুগ্রামে জমির দাম বাড়তে থাকায় জমি-মাফিয়া ও রিয়েল এস্টেট কোম্পানিগুলো তা দখল করতে মরিয়া হয়ে ওঠে, আর রাজনৈতিক প্রতিষ্ঠান ও আমলাতন্ত্র তাদের সমর্থন দেয়। ... ...

পাঁচগুটি, চোরডাকাত আর কাটাকুটি খেলা। আফরোজা আপার হাজিরা খাতায় মোটে কয়েকটা টিক পড়তেই বৃষ্টির তোড় বেড়েছিলো আরোও সেদিন। অফিসরুমে যাবার আগে সরল অঙ্কের সময় বেঁধে দিলেও আষাঢ় পেরিয়ে সে জটিল সময়ের কাছে ফেরার ইচ্ছা কিংবা আগ্রহ কোনোটাই ছিল না আমাদের। ... ...

আমাদের চারপাশে এমন বহু স্কুল আছে, যেখানে বিজ্ঞান পরীক্ষাগার কার্যত অচল। কোথাও ল্যাবরেটরির দরজা দীর্ঘদিন বন্ধ। কোথাও যন্ত্রপাতি থাকলেও নিয়মিত ব্যবহার হয় না। ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা অনেক সময় পরীক্ষার খাতায় সীমাবদ্ধ হয়ে পড়ে। সেই বাস্তবতার পটভূমিতে রাণীসাই বাণীপীঠ হাই স্কুলে পৌঁছে সম্পূর্ণ অন্য একটা ছবি দেখা সত্যিই বিস্ময়কর। ... ...

ইমু ভাবছিল, মাত্র ঘণ্টাখানেক আগে এই দিলীপদার সঙ্গে যদি ফিরত সে—তাহলে কি এড়ানো যেত দুর্ঘটনাটা। এমনিতে গাড়িতে ঘুমিয়ে পড়লেও দূরপাল্লার যাত্রায় চালকের পাশে বসে সে। নিজেও ঘুমোয় না, চালককেও অসতর্ক হতে দেয় না। ইমু হাহাকার করছিল মনে মনে। চূর্ণী সেটাই বুঝে বলল—সব ব্যাপারে নিজেকে দোষ দেবেন না তো। ... ...

হাসির বর গ্যাঁড়া। গ্যাঁড়া আলসে কুড়ে লোক। তাকে দিয়ে নিড়ানির কাজ হবে না। ফলে হাসিকে সংসার টানতে হয়। নতুন বউ আসার পর হাসির মাইনে বাড়েনি। কিন্তু ভাত তরকারি বেশি মিলছে। নতুন বউয়ের রান্নার হাত বেশি ভালো। বাংলাদেশে কিছু আত্মীয় আছে। দেশভাগের সময় চলে যান। পরে কিছুজপ্ন বিয়ে শাদিও করেছেন। সেখান থেকে বেশ কিছু ভালোমন্দ, নবাবি খানা শিখেছে। মাঝে মাঝেই সেসব রান্না করে। খেয়ে শ্বশুরমশাই খুব খুশি। খুশির আরেকটা কারণ, নতুন বউ আসার পর আয় বেড়েছে। চালকলটা ভালো চলছে। ... ...

শুনুন শুনুন শুনুন। এতদ্বারা বন্ধু শত্রু ভদ্র অভদ্র সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা অতি সত্বর গুরুচন্ডা৯-র উৎসব সংখ্যার জন্য আপনার রচনা সর্বশ্রেষ্ঠ গল্প, কবিতা, উপন্যাস, রম্যরচনা, নাটক, মুক্তগদ্য, প্রবন্ধ, নিবন্ধ পাঠিয়ে দিন। রচনাটি যেন অতি অবশ্যই আপনার মৌলিক সৃষ্টি হয়। ... ...

আবার মাঠাবুরুতে ফিরে এলাম। সকালে পাহাড়ে ওঠার ঐ কঠোর পরিশ্রমের ফলে দুপুরে ভাত খাওয়ার পর অনেকেই ঘুমিয়ে পড়েছিল। আমিও ব্যতিক্রম নই। কিন্তু বিকেলে অপেক্ষা করছিল অন্য চমক - যার পোষাকী নাম - সেলফ কুকিং। মোদ্দা কথাটা হল, যেখানে কোন পরিকাঠামোই নেই, সেখানে পাথর-কাঠ-কুটো সাজিয়ে উনুন বানিয়ে পাতার জ্বালন দিয়ে ম্যাগি রান্না করতে হবে, নইলে উঁহু বিকেলের খাবার পাবেনা, কারণ আলাদা কিছু তৈরিই হয়নি। ... ...

জনগণনা যদি নিছক পরিসংখ্যান সংগ্রহের প্রক্রিয়া হয় তার সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের তো কোনো সম্পর্কই নেই। এই কথাটি সরকারকে স্পষ্ট ব্যর্থহীন ভাষায় আইনি নিশ্চয়তা সহ বলতে হবে। যে রাষ্ট্রের প্রতিটি প্রশাসনিক পদক্ষেপ মানুষের মধ্যে অস্তিত্বহীনতা পরিচয়হীনতা সংক্রান্ত উদ্বেগ তৈরি করে সেই রাষ্ট্রকে কোন "দিমাগী নকশাল" যদি এইরকম প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নকর্তাকেই কাঠগড়ায় তুললে সন্দেহ আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়। আর সেখানেই গণতন্ত্রের আসল বিপদ। ... ...

ছেলেটির নাম নীল। সেও মুখিয়ে উঠে বলল, "সবই তো ঠিক ছিল। সংবিধান রয়েছে দেশে। মনুর কথা তুমিই তুললে ভাই। মনুসংহিতায় বলা হচ্ছে যে, ব্রহ্মা তার অণ্ডকে দুইভাগে বিভক্ত করে স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। মাঝখানে হল আকাশ, আটদিক ও সমুদ্র। আকাশ থেকে বায়ু এবং বায়ু থেকে আলো,তা থেকে হয় জল আর জল থেকে পৃথিবী সৃষ্টি করেন। জলকে তো ব্রহ্মার আগে সৃষ্টি হতে দেখা গিয়েছে ওই মনুসংহিতাতেই। জলের অপর নাম নারা। কারন সে প্রথমে নর বা মানুষের আশ্রয়ে ছিল। তাহলে ব্রহ্মার সৃষ্টিকর্তা কি মানুষ ছিলেন ?" ... ...