এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ৩৪ : অন্য এক ইস্রাঈলের গল্প (পর্ব ১৮)

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৩ নভেম্বর ২০২৬ | ১৬৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)

  • (সালোমে আলেক্সান্দ্রার সমসাময়িক রোম ও জুডিয়া আনুমানিক ৭৬ - ৬৭ BCE)

    রোম, ভিয়া আপ্পিয়া, ৭০ BCE

    অ্যান্টিপেটারকে এবার জিজ্ঞেস করলেন ফিলিপ, “আপনাকে আরো একটা প্রসঙ্গে জিজ্ঞেস করবার ছিলো। জুডিয়া ছাড়বার আগে আমি আরো একটা গুজব শুনেছি আপনার নামে। আপনার বড় ছেলে ফাসায়েল আর ছোট ছেলে হেরোদ এদের দুজনকেই আপনি নাকি সনাতনী ইহুদী পদ্ধতি মেনে সুন্নত করান নি ! এদের দুজনকেই অর্ধসুন্নতী করেছেন আপনি তা হঠাৎ এরকম করবার কারণ কি আপনার? আপনি তো জানেনই যে ফারিসীরা আপনাকে একেবারেই পছন্দ করে না কাজেই এখন এরকম একটা বিতর্ক হলে ওদেরই তো সুবিধা তাই নাকি !”

    সেসময়ে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এবারে, অ্যান্টিপেটারের মুখেও এক অদ্ভুত আভা খেলা করছে। তার মুখের দিকে চেয়ে ফিলিপ বুঝলেন যে এই গুজব সত্য। “মাননীয় ফিলিপ, ওই স্পার্টাকাসের মতোই আমিও আমার আমার ইদুমিয়ার স্বাধীনতার জন্যই এইকাজ করেছি বলতে পারেন। হ্যাঁ আজকে আমরা ইদুমীয়রা ইহুদী মতে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছি জেরুসালেমের হাসমোনিয়ানদের তলোয়ারের সামনে কিন্তু আমার সন্তানেরা ইহুদী মতের পরিচয়ে পরিচিত হলেও আলাদা একটা পরিচিতি বহন করবে। এই অর্ধসুন্নতী হওয়া আমাদের ইদুমীয়দের নিজের ইহুদী হিসেবেও আলাদা পরিচয় রাখবার প্রথম হাতিয়ার। স্পার্টাকাস তার মত করে লড়েছিলেন তার স্বাধীনতার জন্যে, আমরা লড়বো আমাদের মত করে। এই অর্ধসুন্নতী আমাদের প্রথম হাতিয়ার, তবে সবচেয়ে বড় হাতিয়ার নয়। আমাদের শেষ সবচেয়ে বড় হাতিয়ার .......”। এবারে রোম শহরের দিকে দেখালেন অ্যান্টিপেটার। ফিলিপের মুখে এবারে একটু মুচকি হাসি খেলে গেলো। তিনি একটু স্মিত হেসে বললেন, “রোম যদি আপনার জুডিয়ার বিরুদ্ধে নিজস্ব স্বাধীনতার রক্ষায় সবচেয়ে বড় হাতিয়ার হয় তাহলে কিন্তু আপনার আমাকেও প্রয়োজন হবে।

    তবে রোমের বন্ধুত্ত্ব পেতে গেলে আপনাকে কিন্তু প্রথমে এমন একজন লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে যিনি আমাদের দুজনেরই প্রিয় স্পার্টাকাসের হত্যাকারী। তিনি হচ্ছেন মার্কাস ক্রাসাস, এখন রোমের সবচেয়ে ধনী সেনেটর আর অত্যন্ত প্রভাবশালী মানুষ। বিশেষ করে এই দাস বিদ্রোহ নির্মমভাবে দমন করে তিনি এখন রোমের সেনেটে ক্ষমতার লড়াইতে বেশ এগিয়ে আছেন। এই ক্রাসাসের সঙ্গে আপনার একটা সাক্ষাৎ দরকার। তবে আপনাকে আমি এবিষয়ে সাহায্য করবো, আমাদের লেভান্ট বণিক মহাসংঘের সঙ্গে পূর্ব পরিচয় আছে ক্রাসাসের।”


    (ভিয়া আপ্পিয়া দিয়ে হাঁটছেন অ্যান্টিপেটার ও ফিলিপ। পথের দুপাশে ছড়িয়ে আছে স্পার্টাকাসের বিদ্রোহের দলিল, তার স্বাধীনতার লড়ায়ের শেষ নিশান )

    অ্যান্টিপেটারের মুখে জিজ্ঞাসু দৃষ্টি দেখে আরেকটু সময় নিয়ে ফিলিপ বললেন, “আরো একদুজন ক্ষমতাশালী সেনেটরের সঙ্গে আমাদের সম্পর্ক থাকা প্রয়োজন ভবিষ্যতের নিরিখে। এই দুজনের একজন হলেন পম্পি এবং দ্বিতীয় জন হলেন অত্যন্ত জনপ্রিয় আরেক সেনেটর সম্পর্কে যিনি পম্পির শ্বশুর হন, এনার নাম হলো জুলিয়াস সিজার। সবাই বলছে ভবিষ্যতে রোমের ভাগ্যবিধাতা এই ত্রয়ী। তাই এই তিনজনের সঙ্গেই রাজনৈতিক সুসম্পর্ক আপনাকে রাখতেই হবে, অ্যান্টিপেটার।” এবার সেই আগের মত হাসি খেলে গেলো অ্যান্টিপেটারের মুখেও। “রাজনীতিতে উপরে উঠতে গেলে এরকম অনেক লোকের সঙ্গেই সদ্ভাব তৈরী করতেই হয় ফিলিপ।”

    জেরুসালেম, হিলালের স্কুল, ৭০ BCE

    সালোমে আলেক্সান্ড্রিয়ার শাসনে সব মোটামুটি সুখেই আছে। ফারিসিরা সানহেদ্রিনে বেশ ভালোই অবস্থায়, রাজ্যশাসনে তাদের সিদ্ধান্তই চলে প্রায় সব খানে। এই কয় বছর ফসল ভালো হয়েছে, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি আগামী কয়েক বছরে হবেনা বলেই ধারণা অনেকেরই, জিহোভা মুখ তুলে চেয়েছেন জেরুসালেমের দিকে সবাই এটাই ভাবছে। ফারিসীরা অবস্থা আগের থেকে খুবই উন্নতি করেছে কোন সন্দেহই নেই তাতে কিন্তু এখনো ইদুমিয়া ও গ্রীক প্রভাব নিয়ে ফারিসীদের নিজেদের মধ্যেও খুব একটা মতের মিল নেই। মূলতঃ দুটো ধারায় এখন তারা বিভক্ত হয়ে গেছে। এক ধারা যেটি বৃহত্তর ও সংখ্যাগরিষ্ঠের মতে যেটি দলে ভারী সেটি হচ্ছে সামাই গোষ্ঠীর ধারা, এরা বেশ কট্টর মনোভাবাপন্ন, জুডিয়ায় গ্রীক ও ইদুমিয় প্রভাব সম্পর্কে তারা বেশ চূড়ান্ত বিরোধী মনোভাবাপন্ন ভাব পোষণ করে। গ্রীকেরা গোয়িম মূর্তিপূজারী ও জুডিয়াতে তারা ক্ষতিকর প্রভাব নিয়ে আসছে এই তাদের মত। হিলাল সম্বন্ধে বলা হয় তিনি ধর্মের ব্যাখ্যা করেন অনেক উদার ও নমণীয় ভাবে। এবারে হিলাল ও সামাই এই দুজনের কাছেই অনেক গ্রীক ও ইদুমিয় মানুষের আনাগোনা লেগেই আছে। গ্রীক ও ইহুদী জাতির মেলামেশা শুরু হয়েছে গত প্রায় দুশো ষাট বছর ধরেই যখন থেকে আলেকজান্ডার এর সেনারা আনাতোলিয়া, সিরিয়া ও মিশর জয় করেছিলো। ব্যাবসা বাণিজ্য, পড়াশোনা, ভ্রমণ চলেছে টুকটাক। অনেক ইহুদী আশেপাশের সিরিয় ও মিশরের শহরগুলোতে থাকতে থাকতে হেলেনিক সভ্যতার সংস্পর্শে এসেছে ও গ্রীক হবার চেষ্টা করেছে। ইহুদী ধর্মের সঙ্গে আদানপ্রদান হয়েছে। জুডিয়ার বাইরেও আস্তে আস্তে সিরিয়া ও মিশরের অনেক শহরে ইহুদী বসতি গড়ে উঠেছে। গ্রীকরাও আস্তে আস্তে ইহুদী নিরাকার একেশ্বরবাদের ব্যাপারে কৌতুহলী হচ্ছে। এবার গ্রীকদের সবচেয়ে বেশী আগ্রহ ইহুদীদের ধর্মের ব্যাপারে তাদের ঈশ্বর জিহোবাকে নিয়ে। গ্রীকদের অন্য দেবদেবী প্রচুর আছে জিউস মিনার্ভা এথেনা টাইটান এদের প্রত্যেকেরই নিজস্ব মন্দির ও মূর্তি আছে বেশ সুন্দর করে। জিহোবার মন্দির আছে এই জেরুশালেমেই কিন্তু সেখানে জিহোবার কোন মূর্তিই নেই !!! অদ্ভুত ব্যাপার না এ কেমন ঈশ্বর ইহুদীদের যে যার মূর্তি নেই অথচ মন্দির আছে এতো বড় করে !!! মূর্তি না থাকলে তাহলে কি করে সে ঈশ্বর এর কাছে ভক্তের প্রার্থনা পৌঁছবে? তো অনেক গ্রীকরাও এখন আস্তে আস্তে কৌতুহলী হচ্ছে ইহুদী ধর্মের বিষয়ে। একদিন এভাবেই এক বয়স্ক গ্রীক দম্পতি এসে পৌঁছলো সামাইয়ের কাছে, তাদের আর্জি খুবই সামান্য, "মাননীয় সামাই আমরা আসছি দামাস্কাস থেকে, আমরা ইহুদী ধর্মগ্রহণ করতে খুবই ইচ্ছুক কিন্তু আমাদের বয়স হয়েছে হাতে সময় বিশেষ নেই যদি আপনি দয়া করে এই তোরার সারমর্ম যদি সংক্ষেপে বলেন এই আগামী এক মিনিটে তাহলে আমাদের ইহুদী ধর্মের স্বরূপ বুঝতে খুবই সুবিধা হয়"। সামাই বয়সে মধ্যবয়স্ক, রক্ষণশীল ঘরানায় মানুষ, অনুরোধ শুনেই তার দুই চোখ জ্বলে উঠলো রাগে তারপর নিজের কাঁচাপাকা দাড়িতে হাত চালিয়ে বলেন, "মূর্খ মূর্তিপূজারীর দল, তোদের সাহস কি যে এক মিনিটে তোরা বুঝতে চাস, জানিস তোরার এক এক অধ্যায় বুঝতে কত বছর লাগে আমাদের মত জ্ঞানী মানুষের, আর তোরা কিনা এক মুহূর্তেই তোরাকে বুঝতে চাস ! দূর হ এখান থেকে মূর্তিপূজারী পাপিষ্ঠ গোয়িমের দল !" অপমানিত হয়ে ফিরলেন বয়স্ক গ্রীক দম্পতি।


    (সামাই তীব্র তিরস্কার করছেন তোরার উপরে প্রশ্ন করা গ্রীক দম্পতিকে, হিলাল হাসিমুখে বুঝিয়ে দিচ্ছেন)

    তবে হতাশ না হয়ে পরের দিন তারা গেলেন হিলালের কাছে যদিও মনে একরাশ আশংকা নিয়ে। হিলালের কাছেও তারা একই প্রশ্ন রাখলেন যা করেছিলেন শামাইয়ের কাছে। হিলাল তখন একটা ইহুদী ধর্মগ্রন্থ পড়ছিলেন, প্রশ্ন শুনে একবার দম্পতির দিকে তাকালেন, স্মিত হাসি তখন তার মুখে। “মাননীয়া, একমিনিট নয় একমুহূর্তেই তোরার সারমর্ম বোঝা যায় খুব সহজেই। আপনার কাছে যা মন্দ, আপনি অন্যের প্রতি সেই ব্যবহার কখনোই করবেননা, এই তোরার আসল সারবত্তা। “ আশ্চর্য হয়ে গেলেন এবারে এই গ্রীক দম্পতি। তারা এর পরে প্রশ্ন করলেন, “আচ্ছা সমাজের চোখে পতিতা নগরবধূদের কি বিবাহ তোরা সমর্থন করে?”, “আচ্ছা ইদুমিয়ের কি ইহুদী ধর্মে দীক্ষিত হবার পরে সমান অধিকার পাবার যোগ্যতা আছে?” অপমানিত হয়ে ফিরলেন বয়স্ক গ্রীক দম্পতি। তবে হতাশ না হয়ে পরের দিন তারা গেলেন হিলালের কাছে যদিও মনে একরাশ আশংকা নিয়ে। হিলালের কাছেও তারা একই প্রশ্ন রাখলেন যা করেছিলেন শামাইয়ের কাছে। হিলাল তখন একটা ইহুদী ধর্মগ্রন্থ পড়ছিলেন, প্রশ্ন শুনে একবার দম্পতির দিকে তাকালেন, স্মিত হাসি তখন তার মুখে। "মাননীয়া, একমিনিট নয় একমুহূর্তেই তোরার সারমর্ম বোঝা যায় খুব সহজেই। আপনার কাছে যা মন্দ, আপনি অন্যের প্রতি সেই ব্যবহার কখনোই করবেননা, এই তোরার আসল সারবত্তা। " আশ্চর্য হয়ে গেলেন এবারে এই গ্রীক দম্পতি। তারা এর পরে প্রশ্ন করলেন, "আচ্ছা সমাজের চোখে পতিতা নগরবধূদের কি বিবাহ তোরা সমর্থন করে?", "আচ্ছা ইদুমিয়ের কি ইহুদী ধর্মে দীক্ষিত হবার পরে সমান অধিকার পাবার যোগ্যতা আছে?" আবার একটুক্ষণ চুপ করে থাকলেন হিলাল। "নগরবধূদের পতিতা করেছিলো সমাজের উঁচুতলার কোন মানুষের লালসা, তারা যদি জিহোভার কাছে নিজেরা ক্ষমা প্রার্থনা করে তাদের পূর্ব জীবনের জন্যে তাহলে তারা সেক্ষেত্রে নিজেদের নতুন জীবন শুরু করতেই পারে, আর ইদুমীয়দের ব্যাপারে বলা যেতে পারে যে ওরা খুব বেশীদিন সুন্নত করতে শেখেনি, আমাদের রীতিনীতিও ওদের কাছে এখনো নতুন, তবে ঈশ্বরের কাছে সবাই সমান যখনি কেউ তার কাছে আসুক না কেন "।

    References.
    ১। হীরেন সিংহরায়, “ইহুদী রসিকতা”, গুরুচণ্ডালী
    ২। হীরেন সিংহরায়, “পবিত্র ভূমি”, গুরুচণ্ডালী.
    ৩। সত্যেন সেন, “অভিশপ্ত নগরী”
    ৪। সত্যেন সেন, “পাপের সন্তান”
    ৫। আব্দুল্লাহ ইবনে মাহমুদ, “ইহুদী জাতির ইতিহাস” (প্রথম ও দ্বিতীয় খন্ড ).
    ৬। Flavius josephus, “antiquities of the Jews”
    ৭। Flavius josephus, “the Jewish war”
    ৮। Par Lagerkvist, “Herod and Mariamne”
    ৯। Friedrich Hebl, “Herod and Mariamne : a play in five acts”.
    ১০। Kenneth Atkinson, “A history of the Hasmonean State”
    ১১। Czajkowski and Eckhardt, “Herod in History”
    ১২। Tallan, “Silencing the Queen : a deeper study on Salome Alexandra”
    ১৩। Howard fast, "Spartacus"
    ১৪। Simon Sebag Montefiore,"Jerusalem"
    ১৫। David A Dasilva, "Judea under Greek and Roman rule"
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১৩ নভেম্বর ২০২৬ ২১:২৪743965
  • বেশ ভালো লাগলো পড়ে। অনেককিছু জানতে পারছি। আর আপনার রেফারেন্সগুলোয় অনেক বিষয় গভীরে পড়তে সাহায‍্য করে।
  • syandi | ১৩ নভেম্বর ২০২৬ ২২:৫৩743966
  • এই লেখাটা এখন পড়ছি না। সিরিজটা লেখা শেষ হলে একটানা পড়ে নেব, নয়ত ঘটনা পরম্পরা মনে থাকবে না এই সূদীর্ঘ সময়কালের।
  • হীরেন সিংহরায় | ১৪ নভেম্বর ২০২৬ ০৯:১৯743974
  • ইতিহাসকে অত‍ি সাবলীল ভাবে পাঠকের কাছে তুলে ধরার মতন কঠিন কাজ আপনি সাধন করছেন।
     
    গোইম শব্দের অর্থ ইদিশে বদলে গেছে। হেলেনিক আমলে বোঝাতো জাতি ইদিশে হল অইহুদি
  • Debanjan | ১৪ নভেম্বর ২০২৬ ০৯:৫১743975
  • @হিরেনদা, অসাধারণ l আপনার ইহুদী রসিকতা বই থেকেই এই শব্দটা শিখেছি l তাই রেফারেন্স হিসাবে ওই বইটাই সবার আগে দিলাম l ওই বইটা না থাকলে এতো লেখা লিখবার ক্ষমতা হতোনা l @মানালী @syandi, আপনাদের ভালোবাসায় এতদূর আসতে পেরেছি l তবে এখনও এই গল্পের অনেক পথ চলা বাকী l
  • Manali Moulik | ১৪ নভেম্বর ২০২৬ ১১:২৬743976
  • সব পর্ব পড়ছি। লিখুন এভাবেই।
    হীরেন স‍্যারের বইগুলো কলেজষ্ট্রীটে গেলে কোন প্রকাশনীতে পাবো? শীতে একবার বিশেষ কাজে কলেজষ্ট্রীট যাবার প্ল‍্যান আছে। আপনার বইগুলো অপূর্ব বলল‍ে কম বলা হয়।
  • কৌতূহলী | ১৪ নভেম্বর ২০২৬ ১১:৩৪743978
  • হীরেনবাবুর ইহুদি রসিকতা আর বৈঠকী আড্ডায় - এই বইদুটো গুরুচণ্ডালীর স্টলেই পেয়ে যাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন।