এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ১৩ : মাস্কবাদ , স্থবির পৃথিবী আরেকবার  

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৪ জানুয়ারি ২০২৬ | ১৮৯ বার পঠিত
  • মাস্কবাদের পৃথিবী

    স্থবির পৃথিবীর কথা বলতে গিয়ে এর আগের লেখাতে মাসকিয় দর্শনের কথা বলেছি | এই দর্শন বলছে , সামনের পৃথিবীতে মানুষের কোনো অর্থের অভাব থাকবেনা , যে যখন যা চাইবে তার সবই সে  পাবে , অর্থের উপার্জনের কোনো প্রয়োজনই হবেনা নতুন কিছু কিনতে গেলে | এমন সময়ে রাষ্ট্রের প্রয়োজনও আস্তে আস্তে কমেই যাবে |
    মাক্সের এই দুনিয়াতে মানুষ বাঁচবেও অনেকদিন চাপমুক্ত হয়ে কেননা যখন অর্থের বা জীবিকার কোনো প্রয়োজন হবেনা মোবাইল ফোন এ ক্লিক করলেই ইচ্ছামত সব কিছুই চলে আসবে হাতের কাছে মুঠোর মধ্যে এর জন্য পয়সাও দিতে হবেনা | অভাব তো হবেইনা বরঞ্চ মানুষ অভাবের কথাও ভাবতেই পারবেনা কখনো | তো এই নতুন এক জীবনের স্বপ্ন তো এলোন মাস্ক দেখাচ্ছেন কিন্তু  মাস্কের অনেকদিন আগে মার্ক্সিয় দর্শন তো এরকমই একটা সব পেয়েছির দেশ বা সর্বহারার সাম্রাজ্যের স্বপ্ন দেখিয়েছিলো এতো বছর ধরে তাই না ! কি হলো মার্ক্সিয় দর্শনের সেই সর্বহারার সব পেয়েছির দেশের ! ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ভয় পাবেই !!! মার্ক্সবাদকে ধর্ম হিসাবে বিশ্বাস করে তো অনেকেই কয়েক দশক আগে সব কিছু হারিয়েছেন তাই না !

    মাস্ক যেদেশের মানুষ সেই আম্রিকাকে কিন্তু সব পেয়েছির দেশ বলাই যায় | অনেকেই বলেন যে আম্রিকাতে প্রচুর হোমলেস লোক আছে, সেদেশের অনেকেরই পাসপোর্ট নেই , তারা বিদেশ যেতে পারেনা বিদেশে যাবার ইচ্ছেও তাদের সেরম নেই একেবারেই বা সাধ্যও নেই , স্টুডেন্ট লোন কার লোন আর হোম লোন চোকাতেই তাদের জীবন কেটে যায় , রাস্তা ঘাট চার্চ শপিং মল কার পার্কিং স্কুল কলেজ সবজায়গাতে যখন তখন বন্দুকবাজের বুলেটের মধ্যে দিয়ে আসতে পারে মৃত্যুর পরোয়ানা , রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে একটু একটু করে খারাপ হচ্ছে , গণতন্ত্র নির্বাচন এগুলোও অনেকে বলে সবই ওয়াল স্ট্রীট আর সিলিকন ভ্যালির একরকম নাটক রং তামাশা মাত্র , দুটো পার্টিই পুরোপুরি হাতে পলিসি আর ইলেক্শন সব আগে থেকে ঠিক করা যেমন ডব্লিউ ডব্লিউ এফ আগে থেকে ঠিক করা রেজাল্ট দেখিয়ে দেয় | অথচ এতো সব সমস্যা সত্ত্বেও সব পেয়েছির দেশ কিন্তু ব্যাপক চলছে |  আম্রিকাতে মানুষের যত কষ্টই হোক না কেন তারা কিন্তু নিজের দেশের সরকারকে নয় দোষারোপ করে পাশের গরীব প্রতিবেশীকেই নাহলে ইমিগ্রেন্টদের যাদের গায়ের রং তাদের মতো নয় ! আরে আরে ওই ভুঁইফোড় সোমালীগুলো তো কোন কিছু খাটতে চায়না সোশ্যাল সিকিউরিটির উপরে বাঁচে , মেক্সিকানরা এসে আমাদের সব কাজ নিয়ে গেলো | আমেরিকাতে এখনো বেশির ভাগ মানুষই বিশ্বাস করে যে , প্রচন্ড গায়ে খেটে পরিশ্রম করলে তারা বড়োলোক হতেই পারবে | কিন্তু বাস্তব কি অতোটাই সহজ !
     
    ১৯৭১ বদলে দিয়েছে অনেক কিছুই 
     
    ১৯৭১ সালে নিক্সন সাহেবের গোল্ড স্ট্যান্ডার্ড তুলে নেবার ব্যাপারটা এবং তার আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির প্রভাব নিয়ে আরো আগেই কিছু কথা বলেছি | কিন্তু আম্রিকার অভ্যন্তরীণ অর্থনীতি ও সমাজের উপরে স্পেকুলেশনের প্রভাব নিয়ে আজকে কিছু কথা বলতে চাই | ১৯৭১ সালের পরে আম্রিকাতে consumerism , স্টুডেন্ট লোনস, ইনফ্লেশান, হোমলেসনেস, আর্থিক অসাম্য, সোশ্যাল মোবিলিটি সবই বেড়েছে এবং আম্রিকার দুটো রাজনৈতিক দলের কেউই এসব নিয়ে প্রায় কিছুই ভাবেনা, কিন্তু আম্রিকার সাধারণ মানুষ এই অবস্থা নিয়েই বেশ খুশী |


    (সোর্স : গুগল জেমিনি AI)

     ১৯৭১ সালের পর থেকেই আম্রিকাতে বেড়েছে আর্থিক অসাম্য এবং একই সঙ্গে লাফিয়ে বেড়েছে আম্রিকার ওয়াল স্ট্রিট আর ওয়ান পার্সেন্টের ইনকাম | 


    (সোর্স : গুগল জেমিনি AI)

    ১৯৭১ সালের পর থেকেই আম্রিকাতে বড় বড় কোম্পানীগুলো শেয়ার বাই ব্যাকের পরিমাণ বাড়িয়েছে | গোল্ড স্ট্যান্ডার্ড তুলে নেবার ফলেই এই ব্যাপারটা একটু একটু করে বেড়েছে আম্রিকাতে |


    (সোর্স : গুগল জেমিনি AI)

    উপরের ছবিটা থেকে দেখা যাচ্ছে , যে আম্রিকাতে নিক্সনের ১৯৭১ সালের গোল্ড স্ট্যান্ডার্ড তুলে নেবার পরে যতটা প্রোডাক্টিভিটি বেড়েছে সে তুলনাতে মানুষের আয় বা বেতন সেভাবে বাড়েনি | 


    (সোর্স : গুগল জেমিনি AI) 

    ১৯৭১ সালের পরে আম্রিকাতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মানুষের উপরে ধারের বোঝা | ক্রেডিট কার্ড ধার আর অন্যান্য ধার বেড়েছে অনেক | সত্তরের দশকের শুরুতে যেখানে খুব একটা  স্টুডেন্ট লোনস ছিলোনা আজকে দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে সেই স্টুডেন্ট লোন বেড়ে ১ ট্রিলিয়ন ডলারের উপরে চলে গেছে !!! কনজুমারিজম মানুষের হাতে যেমন ক্রেডিট কার্ড তুলে দিয়েছে তেমনি বাড়িয়ে দিয়েছে অনেক বেশী ধার | 

    আরো ছোট করে বললে আম্রিকাতে ১৯৭১ সালের পর থেকেই ওয়াল স্ট্রীট , নানারকম লবী যেমন তেলের লবী, ইস্রাঈল লবী , গান লবী , মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা এখন যেমন সিলিকন ভ্যালির প্রযুক্তি সামন্তেরা এরাই সম্পূর্ণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে , কংগ্রেস সেনেট দুটো রাজনৈতিক দল সবই তাদের হাতে এখন | জনগণের ভাগ্যে আছে ক্রেডিট কার্ড আর সোশ্যাল সিকিউরিটি দিয়ে ধার নেওয়া আর নানান জিনিস কেনা , মাঝে মাঝে যুদ্ধে যাওয়া আর রিসেশন এলে চাকরি হারিয়ে হোমলেস হওয়া | মাঝে মাঝে মানুষ রাস্তায় নামে বটে যেমন অকুপাই ওয়াল স্ট্রীট বা প্যালেস্টাইনের গণহত্যা তখন আম্রিকি সিস্টেম মানুষের সামনে একটা কিছু গাজর ঝোলায় যেমন ওবামা বা মামদানীর ভোটে জেতা , কিন্তু ওখানে সাধারণ মানুষ বড় বিচ্ছিন্ন তারা হয়  আবার এনবিএ , মেজর লীগ , হলিউড আর কোকোকোলাতে ডুবে যায় অথবা অনলাইনে দোষারোপ করতে থাকে মেক্সিকো আর সোমালিয়া থেকে আসা ইমিগ্র্যান্টদের | তাদের ধারও বাড়তে থাকে আর ওয়াল স্ট্রীট আবার ফুলে ফেঁপে ওঠে ও স্পেকুলেশনের নতুন কোনো উপায় বার করতে রিসার্চ করতে বসে | এই জন্যই মাস্ক যে পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন সেটি আম্রিকাতে মানুষের উপরে প্রয়োগ করা খুবই স্বাভাবিক | আর মানুষ অন্য কোনো কিছুর ভাবনাও যাতে না ভাবে তার জন্যে তো সর্বব্যাপী সার্ভেইল্যান্স সিস্টেম আছেই | অর্থাৎ , মাস্কের এই সব পেয়েছির দেশে মানুষ শুধুমাত্র একজন কনজিউমার মাত্র যার কাজ ধার নেওয়া আর রাষ্ট্রের তৈরী নানা জিনিস কনজিউম করে যাওয়া !!!! এই মডেলটাই বোধয় ফুকুয়ামা বলেছিলেন যে এভাবেই ইতিহাসের শেষ হবে ও মানুষের রাজনৈতিক ইচ্ছারও সমাপ্তি ঘটবে | আম্রিকা সবসময়েই পৃথিবীকে পথ দেখিয়েছে এবার হয়তো মাস্কের দেখানো এই স্থবির পৃথিবীই এ গ্রহের মানুষের শেষ ভবিষ্যৎ |

    পুনশ্চ : নতুন বছরের শুভেচ্ছা জানাই গুরুর সকল পাঠককে | নতুন বছরে দুনিয়াদারির টুকিটাকি নিয়ে আরো লেখার ইচ্ছা আছে | বানানে ভুল ত্রুটি থাকলে মার্জনীয় |

    রেফারেন্স 
    ১ | ফ্রান্সিস ফুকুয়ামা , "The End of History and the Last Man"
    ২ | Michael Hudson,"Killing the Host (2015)"
    ৩ | Michael Hudson,"Super Imperialism (third এডিশন ) প্রথম ও চতুর্থ অধ্যায় "
    ৪ | Samir Amin,"The Law of Worldwide Value" তৃতীয় ও পঞ্চম অধ্যায় 
    ৫ | Hyman Minsky,"Stabilizing an Unstable Economy" প্রথম , অষ্টম ও নবম অধ্যায় 
    ৬ | David Graeber,"Debt: The First 5,000 Years" (2011 এডিশন ) অধ্যায় ১ , ১০ , ১২ , afterword
    ৭ | Paul Craig Roberts,"The Failure of Laissez-Faire Capitalism"
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • %% | 2406:7400:10c:edf1:f84a:2bf2:ce70:***:*** | ০৪ জানুয়ারি ২০২৬ ২২:৪৫737620
  • মাক্স  মার্ক্স আম্রিকার মানুষ জানতাম না laugh
  • Ripon | 43.23.***.*** | ০৪ জানুয়ারি ২০২৬ ২৩:১৫737624
  • আমারো বিলকুল অজানা ছিল বলা যায় 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন