এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ১৯   : অন্য এক ইস্রাঈলের গল্প (তৃতীয় পর্ব )

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ বার পঠিত
  • সাম্রাজ্য বিস্তার ও কিছু অতি প্রাচীন সংস্কৃতির মূলচ্ছেদ 
     
     
    জেরুসালেম ১২৮ BCE (আনুমানিক )
     
    মাত্র কয়েক বছর হলো সিংহাসনে বসেছেন হাসমোনিয়ান ইহুদী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জন হিরকানুস | তলোয়ারের জোরে আর উৎকোচ দেখিয়ে জেরুসালেমের ইহুদী পুরোহিতদের কাছ থেকে আদায় করে নিয়েছেন যে মেসায়ার বা এর পরের অন্য কোন নবীর আবির্ভাব না হওয়া পর্যন্ত তিনিই একাধারে ইহুদী জাতির একছত্র সম্রাট ও পুরোহিতশ্রেষ্ঠ | বাইবেলের বর্ণিত নবীগণ ডেভিড বা সলোমনের মত তার ক্ষমতা এখন | তবে মনে তার নানা চিন্তা | তার বাবা আর ভাইদের নিজের চোখের সামনে নিজের ভগ্নিপতির হাতে তিনি মরতে দেখেছেন | আবার তার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র অন্য কেউ করবেনা কেই বা বলতে পারে ! ইহুদী পুরোহিতদের বিশ্বাস কি ? রাজসভায় একদিন এসব নিয়েই ভাবছিলেন হঠাৎ করেই এক পার্ষদ বললো যে সামারিটানদের প্রধান পুরোহিত সাইমনের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা আছে ভবিষ্যৎবাণী করবার | তাকেই ডাকা হোক তাহলে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে বলতে | 
     
    ইহুদী সম্রাট জন হিরকানুস এনিয়ে ভাবলেন অনেকক্ষন | তার নিজের রাজ্য জুডিয়ার পাশেই আছে সামারিয়া (বর্তমান প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক ) সেখানকার বাসিন্দারাই সামারিটান কিন্তু তাদের সঙ্গে ইহুদীদের বলতে গেলে আজন্ম শত্রুতা ! অথচ সামারিয়া আর ইহুদীরা দুজনেই নিজেদের আব্রাহামের বংশ ও মোজেসের ঈশ্বর যিহোবার অনুসারী বলেই পরিচয় দেয় | কিন্তু তাদের সঙ্গে ইহুদীদের মূল পার্থক্য হলো যে তারা জেরুসালেমের মন্দির নয় , নাবলুসের কাছের মাউন্ট গেহেজিমের নিজেদের মন্দিরকেই মান্য করে | তাদের বিশ্বাস , জেরুসালেম নয় এই নাবলুসের কাছের মাউন্ট গেহেজিমের নিজেদের মন্দিরকেই আব্রাহামের ও মোজেসের ঈশ্বর যিহোবা নির্বাচন করেছেন ইহুদীদের পবিত্র তীর্থ হিসেবে | সামারিয়ার বাসিন্দাদের কাছে তাই জেরুসালেম নয় এই নাবলুসের কাছের মাউন্ট গেহেজিমের নিজেদের মন্দির ইহুদী জাতির আশীর্বাদ ভূমি | জেরুসালেমের ধর্মভীরু ইহুদীদের কাছে তাই এই সামারিয়ার লোকেরা আদৌ ইহুদী নয় বরঞ্চ মুরতাদ বা ধর্মত্যাগী ম্লেচ্ছ | তাছাড়া জন হিরকানুস ইহুদীদের চোখে নিজের ক্ষমতা নিরংকুশ করবার জন্যে সামারিয়া জয় করে এই সব ধর্মত্যাগীদের সমূলে নিকেশ করবেন ঠিকই করেছেন | তাহলে সামারিটানদের মন্দিরের প্রধান পুরোহিত সাইমনের সঙ্গে তার রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কথা বলা কি ঠিক হবে ? শেষে সম্রাট জন হিরকানুস ঠিক করলেন যে তিনি নিজেই যাবেন এই সামারিটানদের মন্দিরের প্রধান পুরোহিত সাইমনের সঙ্গে তার রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে , তবে বিদেশী বণিকের ছদ্মবেশে !
     
     
     
     
     
     
     
     
     
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন