এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ২৯ : অন্য এক ইস্রাঈলের গল্প (পর্ব ১৩ ) 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৫ আগস্ট ২০২৬ | ১০ বার পঠিত
  • আগের পর্বগুলো জানতে এখানে পড়ুন। পর্ব ১ , পর্ব ২, পর্ব ৩, পর্ব ৪, পর্ব ৫, পর্ব ৬, পর্ব ৭, পর্ব ৮ , পর্ব ৯
    , পর্ব ১০, পর্ব ১১ , পর্ব ১ |
     
    ইয়ানাইয়ের হাতটা ধরেই ছিলেন সালোমে l কতক্ষন এভাবেই ছিলেন মনে নেই হঠাৎ নারী কণ্ঠের জোরে কাঁদার শব্দ কানের কাছে শুনতে পেলেন l “আমাদের কি হবে সম্রাজ্ঞী সালোমে, জেরুসালেম তো তার মনিব খুঁজে পেলো কিন্তু আমরা কোথায় যাবো “ সালোমের সামনে তখন ইয়ানাইয়ের নগরবধূরা দাঁড়িয়ে l নগরবধূরা এবার কেঁদে পড়লেন সালোমের সামনে | সালোমে এক এক করে তাদের সঙ্গে কথা বলতে লাগলেন | মুমূর্ষু ইয়ানাই বললেন “ওদের কোনো দোষ নেই সালোমে | ওরা আমার লোভের শিকার হয়ে নগরবধূ হয়েছে | ওই যে মেয়েটা মারিয়াম, ওরা গ্যালিলির খুব বড় এক পুরোহিত বংশের মেয়ে, আমি আমার এক যুদ্ধসফরে গিয়ে তিন বছর আগে ওকে দেখি আর আমার মাথা ঠিক রাখতে পারিনি | সম্রাটের অনেক ক্ষমতা তাই আমার লালসা মেটাতে ওকেও নগরবধূ হতে হলো | ওদের দায়িত্ব এখন তোমার হাতেই সালোমে | “ এবার আরো কয়েকজন নগরবধূ ঘিরে দাঁড়ালো সালোমে কে চারদিক থেকে l একজন খুব ফরসা ও লম্বা নগরবধূ তার মাখনের মত নরম হাতদুটো দিয়ে সালোমের হাতদুটো জড়িয়ে ধরে বললো, "সম্রাজ্ঞী সালোমে, আমি রাচেল, আমারো বাড়ী গ্যালিলিতে, আজ থেকে তিন চার বছর আগে আমার বাবা মার সঙ্গে জেরুসালেমে এসেছিলাম তীর্থ করতে, আমার তখন মাত্র ষোলো বছর বয়েস হয়েছে, সেখানেই একদিন একটা সিল্কের কাপড়ের দোকানে আমাকে দেখেছিলেন ইয়ানাই l তারপর থেকেই আমি এখানে l আমারো কোথাও যাবার জায়গা আর নেই সম্রাজ্ঞী l " আরেকটি মেয়ে সেও এবার বললো যে, "আমি গাজার তামার মহামান্য সম্রাজ্ঞী, গাজার গত যুদ্ধে আমার সমগ্র পরিবার ধ্বংস হয়ে যায়, ইয়ানাই আমাকে দেখেই তার ভালো লাগে, তারপর থেকেই আমি এই নগরবধূ, আমি এখন কোথায় যাবো আর তো আমার কোন যাবার জায়গাই নেই l "এবার আরো একটি মেয়ে উঠে এলো, "সম্রাজ্ঞী আমি জেরুশালেমেরই মেয়ে, আমি অনাথ মেয়ে, আমার পিতা মাতার মৃত্যুর পরেই আমার কাকার উপরে আমার সব দায়িত্ব এসে পড়ে l আমার কাকা জেরুসালেম মন্দিরের সাদুসি পরিচালকদের সভার মধ্যে নিজের স্থান পেতে চেয়েছিলেন, সেই পদ টা পাবার জন্যে ইয়ানাইয়ের সঙ্গে ভালো সম্পর্কের প্রয়োজন ছিলো তাই তিনি ইয়ানাইয়ের কাছে আমাকে নগরবধূ হিসাবে দান করে দেন এবং বদলে এই নিজের জন্যে সাদুসির পদটা হাসিল করেন l এখন আমার কি হবে সম্রাজ্ঞী, আমার তো আর যাবার জায়গা নেই l" এবার আরো দুইজন নগরবধূ এগিয়ে এলেন | "আমরা মায়া আর লিয়া দুই বোন হই মহামান্য সম্রাজ্ঞী | আমরা নেগেভ থেকেই আসছি | সম্রাটের প্রধান পরামর্শদাতা আর নেগেভের শাসক অ্যান্টিপেটার সম্রাটের মনোরঞ্জনের জন্যে আমাদের বাড়ী থেকে তুলে এনে দান করেছিলেন সম্রাটকে | আমাদের বাড়ী টা কি সুন্দর একটা ঝিলের ধারে ছিলো | ওই ঝিলটার ধারে সকালে আমরা দুজনে কত খেলতাম আমাদের বাবা মায়ের সঙ্গে | কত বছর যে দেখিনি ওই বাড়িটা | আমাদের এখন কি হবে সম্রাজ্ঞী ! " মুমুর্ষ ইয়ানাই এবার সালোমের দিকে ফিরে বললেন, "সবই আমার দোষ সালোমে | ক্ষমতার লোভে আর যৌবনের জেদে এই মেয়েগুলোর সর্বনাশ আমিই করেছি | অ্যান্টিপেটার আমাকে বুঝিয়েছিলো যে সম্রাট হলেই এসব করবার অধিকার আমার বর্তায় | কিন্তু আজকে মনে হচ্ছে এসবই হয়তো ভুলই ছিলো |"
     
    এর পর আস্তে আস্তে চোখ বুঝলেন ইয়ানাই | জীবনে শেষ বারের মত | ইয়ানাইয়ের ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করবার আগেই সবই বুঝে গেছিলেন সালোমে | নগরবধূদের পিছনে থেকে এবার ফারিসী নেতা সাইমন নিজেও এসে বললেন "অভিবাদন মহামান্য সম্রাজ্ঞী | আসুন এই জেরুসালেম আপনারই অপেক্ষাতে |"
     
    সালোমে বেশ কিছুটা অবাকই হয়ে গেছিলেন এভাবে এই পরিস্থিতিতে সাইমনকে এখানে দেখতে পেয়ে | "তুমি এভাবে কি করে এখানে এলে সাইমন ?"

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন