এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ২০ : অন্য এক ইস্রাঈলের গল্প (চতুর্থ পর্ব ) 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ বার পঠিত
  • এই গল্পটার আগের তিনটে পর্ব পড়ুন এখানে | পর্ব ১  , পর্ব ২  , পর্ব ৩ | 
     
    দুই রাজার ভবিষ্যদ্বাণী 

    গ্রিক বণিকের ছদ্মবেশে হাসমোনিয়ান সম্রাট জন হিরকানুস আর তার কয়েকজন মন্ত্রী এসে পৌঁছলেন নাবলুসে সামারিয়দের শহরে | তারা নিজেদের পরিচয় দিলেন যে তারা ক্রিট দ্বীপের মার্বেল নিয়ে ব্যবসা করেন | সম্রাট জন হিরকানুস তার নিজের জন্যে একটা গ্রীক নাম গ্রহণ করলেন , ডিমন | তবে প্রথমেই তারা ভবিষ্যৎবাণী জানতে মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরে গেলেননা কেননা তাহলে হয়তো সন্দেহ হলেও হতে পারে | প্রথমে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন তারা তারপর মেলামেশা শুরু করলেন এলাকার এলিটদের সঙ্গে | সেনাপতিরা , রাজা ও তার পরিবার , মন্ত্রীরা , অন্য পুরোহিতেরা সবার সঙ্গে মিশলেন | ওদের ভিতরের খবর জানতে হবে তো !! প্রচুর সোনাদানা ছড়ালেন এজন্যে | কাজ তো হবেই | সোনার মোহর দিয়ে হয়না এরকম কাজ কমই আছে ! সামারীয়দের রাজনৈতিক সিস্টেমের খুঁত গুলো বার করলেন একটু একটু করে যাতে হঠাৎ অতর্কিতে আক্রমণ করলে সামারীয়রা সহজেই ধরা খাবে ! তবে প্রধান ভবিষ্যৎবক্তা পুরোহিতের সঙ্গে কিন্তু কথা হলোনা এতো সহজে | 
     

    (আনুমানিক ১২৭ BCE জন হিরকানুষের সময়ের সামারিয়া , ছবিতে মাউন্ট গেরিজিমের দেখা পাচ্ছি আমরা )
     
    মাউন্ট গেহেজিমের যিহোবার মন্দিরে প্রায়ই যান ওরা কিন্তু প্রধান পুরোহিত সাইমনকে দূর থেকে দেখলেও তার সঙ্গে সরাসরি কথা বলবার সুযোগ ওদের হয়না | প্রধান পুরোহিত সাইমন ভীষণ সৌম্যকান্তি চেহারা , গোঁফ দাড়ি সবই সাদা পুরোপুরি , তার নির্ভুল ভবিষ্যৎবাণীর ক্ষমতার জন্যে সামারিয় সমাজে এতো বিশাল ক্ষমতার অধিকারী তিনি অথচ লক্ষ করে দেখেছেন সম্রাট জন হিরকানুস যে মানুষের সঙ্গে খুব সাধারণ ভাবে মেশেন মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরের অন্য অনেক পুরোহিত , সমাজের অনেক মান্যগন্য ভক্ত মানুষকে এমনকি খোদ প্রধান পুরোহিত সাইমনের একান্নবর্তী পরিবারের কয়েকজনকে অনেক সোনা দানা দিয়েও লাভের লাভ কিছুই হলোনা | মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরে প্রায়ই যান সম্রাট জন হিরকানুস তার মন্ত্রীদের নিয়ে তাদের পরিচিত গ্রীক বণিকের ছদ্মবেশে | দূর থেকে মাঝে মাঝে চোখাচোখি হয় প্রধান পুরোহিত সাইমনের সঙ্গে কিন্তু জন হিরকানুস এগিয়ে গিয়ে কথা বলবার চেষ্টা করলেও প্রধান পুরোহিত সাইমন এড়িয়ে যান | সোনার মোহর বিশেষ করে পুরোহিত সাইমনের ছোট মেয়ে মিনার্ভার জামাই জুলিয়ানকে তার ব্যবসাতে প্রায় ১০হাজার সোনার মোহর দিয়েও প্রধান পুরোহিতের সঙ্গে একান্তে দেখা করবার ভাগ্য হয়নি রাজা জন হিরকানুসের | 
     


    (শিল্পীর কল্পনাতে সামারীয়দের মাউন্ট গেরিজিমের জিহোভার মন্দিরের এক প্রধান পুরোহিতের ছবি )
     
    এভাবে বেশ কয়েক মাস কেটে গেলো সামারিয়াতে সম্রাট জন হিরকানুসের | এখন তার মন্ত্রীরা তাগাদা দিচ্ছেন নাবলুস ছেড়ে এবার তাড়াতাড়ি জেরুসালেমে ফিরে যেতে কেননা সিংহাসন এতো বেশীদিন ফেলে রাখা উচিত নয় তার | তার রাণী সালোমের কাছে সিংহাসন ছেড়ে এসেছেন তিনি , মাত্র কয়েকজন খুব উঁচু পদের রাজপুরুষ ছাড়া জেরুসালেমের সবাই জানে যে সম্রাট জন হিরকানুস (যিনি একাধারে সম্রাট আবার পুরোহিতশ্রেষ্ঠ ও বটে ) এখন বেশ কিছুদিন জিহোভার উপাসনা করতে ব্যস্ত , তিনি জেরুসালেমের জন্যে জিহোভার আশীর্বাদ নিয়ে আসতে চলেছেন তাই এখন তাকে দুনিয়ার ব্যাপারে বিরক্ত করা যাবেনা একেবারেই | কিন্তু সম্রাট নিজে এব্যাপারে অতোটা নিশ্চিন্ত নন ! স্বপ্নে মাঝে মাঝে তার ভগ্নীপতির হাতে মৃত নিজের বাবা ও ভাইদের দেখেন তিনি এখন , চিন্তা হয় তবে কি তারও এরকম হতে পারে ? ঘরের লোকের হাতেই কি তাহলে আসবে তার মৃত্যু ? সালোমে খুবই বিশ্বস্ত সত্যি কথা বলতেকি তার অন্য অনেক রানীদের মধ্যে থেকে ওর হাতেই বিশ্বাস করে দায়িত্ব দিয়ে এসেছেন তিনি কিন্তু সে কি তার বিরুদ্ধে যেতে পারেনা ? মন্ত্রীরা রোজই এখন তাকে বলে যে অনেক খবর পাওয়া গেছে আর ভবিষ্যবাণীর জন্যে বেশী অপেক্ষা না করতে তাছাড়া যদি কোন গুপ্তচর তাকে চিনে ফেলে এখন যে তিনি সামারিয়ার প্রতিদ্বন্দ্বী জেরুসালেমের সম্রাট তাহলে কি হবে তখন ? 
     

    (ছবি ১ বর্তমানের পৃথিবীতে প্যালেস্টাইনের নাবলুসের কাছে সামারিটানদের মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরের ধ্বংসাবশেষ )
     

    (ছবি ২ বর্তমানের পৃথিবীতে প্যালেস্টাইনের নাবলুসের কাছে সামারিটানদের মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরের ধ্বংসাবশেষ )
     

    (ছবি ৩  বর্তমানের পৃথিবীতে প্যালেস্টাইনের নাবলুসের কাছে সামারিটানদের মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরের ধ্বংসাবশেষ )


    (ছবি ৪  বর্তমানের পৃথিবীতে প্যালেস্টাইনের নাবলুসের কাছে সামারিটানদের মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরের ধ্বংসাবশেষ )

    জন হিরকানুস ওদের কথা পুরোপুরি এড়াতে পারেননা কিন্তু সামারিয়া ছাড়বার আগে তার মনে অনেক কিছু সংশয় ঘুরছে | তোরা বলছে যে এর আগে ম্যাকাবিদের পূর্বপুরুষ রাজা সল জিহোভার ভবিষ্যৎবাণী না শুনেই যুদ্ধ করতে গিয়ে সবংশে নিহত হন | তার এক অনুগত প্রজা ডেভিড জিহোভার যিনি নির্বাচিত নবী তিনি যুদ্ধে যাননি কাজেই তিনি বেঁচে যান ও আরো পরে ইহুদীদের রাজা হয়ে জেরুসালেম গড়ে তোলেন | তিনি এখন তাহলে কার পথ নেবেন সল না ডেভিড ? তাছাড়া আরো একটা কথা এখন মাথায় ঘুরছে তার , নাবলুসের এই মন্দিরটাও তো সামারীয়রা জিহোভার নামেই উৎসর্গ করেছে কাজেই এই মন্দিরটা ভেঙ্গে ফেললে তারও কি নেবুচাদনেজারের মত পাপ হবে ? যে পাপেই তো পারস্যের সাইরাসের হাতে খতম হয়ে গেছে নেবুচাদনেজারের বংশ | হাজার হোক এটাও তো জিহোভারই মন্দির সে হোক না সামারীয়দের তৈরী আর তাছাড়া এরাও তো তাদেরই মত ইয়াকুবের বংশ | তাহলে কি এদের তৈরী জিহোভার মন্দির ভাঙলে তার আর তার বংশের দশাও নেবুচাদনেজারের মত হবে ? কিন্তু যুদ্ধ না করলে যেসব কট্টর ইহুদী গোষ্ঠীকে তিনি মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরের ধ্বংসের প্রতিজ্ঞা দিয়েছেন , তারা যদি তাকে বিধর্মী ঘোষণা করে বিদ্রোহ করে বসে !!! 
     
    সাতপাঁচ ভাবতে ভাবতে অবশেষে সিদ্ধান্ত নিলেন হাসমোনিয়ান সম্রাট জন হিরকানুস | সেটা তখন নভেম্বর মাস | ওকে জেরুসালেমে ফিরতেই হবে | পরে আরো গরম পড়লে উনি সৈন্য নিয়ে হামলা করবেন | ততক্ষনে আধিদৈবিক অভিশাপের থেকে ক্ষমতাকেই বেছে নিয়েছেন তিনি | তবে যেদিন তারা রওনা দেবেন জেরুসালেমের দিকে সেদিন সন্ধাবেলাতেই ঘটলো আরেক অদ্ভুত এক ঘটনা |
     
     

    (শিল্পীর কল্পনাতে হাসমোনিয়ান সাম্রাজ্যের সম্রাট জন হিরকানুস)
     
    সন্ধেবেলাতে নৈশভোজ সেরে ঘরে বসেছিলেন হাসমোনিয়ান সম্রাট জন হিরকানুস | যিহোবার উদ্যেশে প্রার্থনা সেরে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি | হঠাৎ দরজার কড়া নাড়লো যেন কেউ | বেশ জোরে | দরজা খুলে অবাক হয়ে গেলেন | বাইরে দাঁড়িয়ে আছেন সামারিটানদের মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরের প্রধান পুরোহিত সাইমন !!! এতোদিন এতো চেষ্টা করেও যার সঙ্গে দেখা করতে পারেননি সম্রাট জন হিরকানুস , আজ তিনি নিজেই এসেছেন দেখা করতে কোন খবর না দিয়েই !!! 
     
    "জেরুসালেমের প্রধান পুরোহিতের সঙ্গে দেখা করতে এলাম " ঘরে ঢুকে কোন রাখঢাক না করেই বললেন সামারিটানদের মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরের প্রধান পুরোহিত সাইমন !!  শিউরে উঠলেন এবারে সম্রাট জন হিরকানুস !! বলে উঠতে গেলেন , "মাননীয় প্রধান পুরোহিত আপনি ভুল করছেন , আমি ক্রিটের ব্যবসায়ী ডিমন , মার্বেলের ব্যবসা করি |" কিন্তু প্রধান পুরোহিতের চোখে একটা অদ্ভুত হাসি দেখে হঠাৎ চুপ করে গেলেন | 
     
    "আমি আপনাকে অনেক আগেই চিনেছি সম্রাট জন হিরকানুস" অসম্ভব গম্ভীর কণ্ঠ প্রধান পুরোহিত সাইমনের | "যিহোভা আমাকে সবই দেখিয়েছেন | তা ছাড়া প্রথম যেদিন আপনাদের মন্দিরে দেখি অন্য সবাই আমাকে অভিবাদন করে মাথা নামিয়েছিলেন কিন্তু আপনি নন | যিহোবার জেরুসালেমের মন্দিরের প্রধান পুরোহিত ছাড়া আর কেউই একাজ করবার সাহস দেখাবেনা |" একথা বলবার পরে আরো একটুক্ষণ দম নেবার জন্যে থামলেন প্রধান পুরোহিত সাইমন |
     
    তারপরে যখন বলতে শুরু করলেন তখন জন হিরকানুস ভাবলেন যে বাইবেলের সেই দৃশ্যটার কথা যেখানে পাহাড় থেকে যিহোভা কথা বলছেন মোজেসের সঙ্গে | এতোটাই জলদমন্দ্র কণ্ঠস্বর প্রধান পুরোহিতের | "সম্রাট জন হিরকানুস , একথা আমার নয় জিহোভার উনিই আমাকে দিয়ে একথা বলাচ্ছেন | আপনি যা করতে চাইছেন , আপনি তাতে সফল হবেন | কিন্তু জিহোভার গৃহ ধ্বংস করবার পাপ আপনার হবেই , মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দির যদি ধ্বংস হয় তাহলে একদিন জেরুসালেমের যিহোবার মন্দিরও ধ্বংস হবে | 
     
    তবে আপনি ভাগ্যবান সম্রাট , আপনার জীবদ্দশায় জেরুসালেমের যিহোবার মন্দির ধ্বংস হওয়া আপনাকে দেখতে হবেনা কিন্তু আপনার বংশের মধ্যেই রক্তের তুফান উঠবে , একজন ইহুদী তলোয়ার তুলবে তার আরেকজন ইহুদী ভাইয়ের উপরে | ধ্বংস হবে আপনার নিজের ম্যাকাবির বংশও | তবে তার আগে আবির্ভাব হবে দুই রাজার | এদের থেকেই শুরু হবে  জেরুসালেমের যিহোবার মন্দির ধ্বংস হয়ে যাওয়া |
     
    ইসাউয়ের বংশধর ইদুমীয়দের থেকে দূরে না থাকলে , জোর করে ওদের দেবতাকে ধ্বংস করে ওদের মোজেসের নিয়মের মধ্যে নিয়ে আসলে ,  ওদের মধ্যে থেকেই আসবে ইহুদীদের একজন রাজা যে প্রথমে নতুন করে গড়ে তুলবে জেরুসালেমের যিহোবার মন্দির তারপরে সে হত্যা করবে অসংখ্য ইহুদী শিশুকে , এই রাজা সাগরপারের এক প্রবল শক্তিকে নিয়ে আসবে পবিত্র ভূমিতে আর সেই প্রবল শক্তির হাতেই একদিন হবে জেরুসালেমের ধ্বংস | ইহুদীদের এই রাজা ভয় পাবে আরেকজন ইহুদীদের রাজার আবির্ভাব হওয়া কে , এই দ্বিতীয় ইহুদীদের রাজা আসবে জেরুসালেম থেকে অনেক দূরে একটি অখ্যাত এলাকা থেকে , যার জন্ম হবে কুমারীর গর্ভে | 
     
    কুমারীর গর্ভে জন্ম নেওয়া এই ইহুদীদের রাজার মৃত্যু হবে আর তার কয়েক বছরের মধ্যেই ধ্বংস হবে জেরুসালেমের মন্দির | ইহুদীদের উপরে আজীবন থাকবে তাদের এই রাজাকে হত্যার অভিযোগ | "
     
    কথা শেষ করেই  হাসমোনিয়ান ইহুদী সম্রাট জন হিরকানুসকে স্তম্ভিত রেখে এবার ঘুরে দরজা দিয়ে বেরিয়ে গেলেন মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দির প্রধান পুরোহিত সাইমন | কিছুক্ষনের মধ্যেই স্তম্ভিত সম্রাটের দৃষ্টির বাইরে চলে গেলেন তিনি | পরে নাবলুস ছেড়ে জেরুসালেম চলে আসবার সময়েই খবরটা পেলেন হাসমোনিয়ান ইহুদী সম্রাট জন হিরকানুস | গতকাল সন্ধের সময়ে হঠাৎ করেই মৃত্যু হয়েছে মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দির প্রধান পুরোহিত সাইমনের | যে সময়ে গতকাল সন্ধেয় তার সঙ্গে দেখা হয়েছিলো সম্রাটের , ঠিক সেই সময়ে |
     
    কৃতজ্ঞতা স্বীকার 
     
    গুরুচণ্ডালীতে আমার ফেভারিট লেখক হিরেনদার ইহুদি রসিকতা পড়েই অনুপ্রাণিত হয়ে ইহুদী ইতিহাস সম্বন্ধে জানার আগ্রহ হয় | ওই বই পড়েই এই লেখার অনুপ্রেরণা পেয়েছি | এই ছবিগুলো জেমিনি ও চ্যাটজিপিটি সৌজন্যে |
     
    রেফারেন্স  
     
    ১ | হীরেন সিংহরায় , "ইহুদী রসিকতা" , গুরুচণ্ডালী 
    ২ | হীরেন সিংহরায় , "পবিত্র ভূমি" , গুরুচণ্ডালী

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬738683
  • অপূর্ব। অনেককিছু জানতে পারলাম পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন