এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ১৫   : ভেনেজুয়েলা আর ইরান রিজিম চেঞ্জ যুদ্ধ ও ধার

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৯ জানুয়ারি ২০২৬ | ১৩৪ বার পঠিত
  • রিজিম চেঞ্জ দিকে দিকে : ভেনেজুয়েলা থেকে ইরান

    গত সপ্তাহেই ভেনেজুয়েলার পরে ইরানে রেজিম চেঞ্জ নিয়ে আমরা অনেক কিছু শুনেছি। এনিয়ে অনেক জিয়ো পলিটিক্স এক্সপার্টরাই এখন সোশ্যাল মিডিয়াতে তুফান তুলছেন। অনেক রকম ব্যাখ্যা উঠে আসছে এ ব্যাপারে। আম্রিকা আর চীনের মধ্যে ডলার নিয়ে ১৯৭১ সালে যে চিমেরিকা চুক্তি হয়েছিলো, গতবছরে যার উল্লেখ করেছি, আমি এই ব্যাপারটা এখানে দেখছি। এই বোঝাপড়াটা মোটামুটি এরকম ছিল যে আম্রিকা হবে কনজিউমার এবং চীন হবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডিউসার এবং যে সারপ্লাস চীন কমাবে আম্রিকাকে এক্সপোর্ট করে সেটা দিয়ে চীন আম্রিকি অ্যাসেট কিনবে, আম্রিকি ট্রেজারী বন্ডের মাধ্যমে। এই সিস্টেমটাকেই অনেক ঐতিহাসিক বলেছেন চিমেরিকা। আম্রিকা আর চীন উভয়েরই স্বার্থ আছে বা ছিলো এই ডলার ভিত্তিক সাম্রাজ্যের উপরে। কিন্তু ২০০৮ সালে বিশ্বব্যাপী মন্দার পরে আস্তে আস্তে গত দশ বারো বছরে একটু একটু করে চীন নিজের আম্রিকি ট্রেজার বন্ডস বেচা শুরু করেছে। চীনের এই আচরণের ফলে চিমেরিকা বোঝাপড়া প্রায় শেষ হবার মুখে।

    আম্রিকার রাজনীতির ইতিহাসে এখন সবচেয়ে উজ্জ্বল তারকারা হচ্ছেন যাকে বলে প্রযুক্তি সামন্তেরা অর্থাৎ ইলন মাক্স, পিটার থিল এরা। নিজেদের কৃত্তিম বুদ্ধিমত্তার সাম্রাজ্য তৈরী করতে চান এরা। সেজন্যে প্রচুর বিদ্যুৎ এদের দরকার। এর সঙ্গেই দরকার যাতে চীনের হাতে তার নিজস্ব কৃত্তিম বুদ্ধিমত্তার সাম্রাজ্য তৈরীর ক্ষমতা যেন না থাকে। সেজন্যেই কি ভেনেজুয়েলা আর ইরানের রিজিম চেঞ্জের জন্যে এতো শোরগোল আম্রিকার ! ভেনেজুয়েলা আর ইরানের তেল লাগবে আম্রিকার নিজের বিশাল ডাটা সেন্টারগুলোর অপারেশনের জন্যে | 
     
    পেট্রোডলার , পেট্রোইয়ুয়ান নাকি স্বর্ণময় পৃথিবী 
     
    এছাড়াও আম্রিকার এই তেল উৎপাদনকারী দেশগুলোর রিজিম চেঞ্জের পিছনে আরো একটা ব্যাপার কাজ করছে | সেটা হচ্ছে পেট্রোডলার | আমরা সবাই জানি যে আম্রিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পেট্রোডলারের উপরে নির্ভরশীল | সারা দুনিয়া তেল কিনবে আর ডলার হাত ঘুরবে আর তেল এক্সপোর্ট করা দেশগুলো নিজেদের সারপ্লাস ডলার দিয়ে আম্রিকি এসেটস কিনবে (মূলতঃ আম্রিকি শেয়ার মার্কেট বা আম্রিকি ট্রেজারী বন্ড ) \ মোটামুটি এই সিস্টেমকেই আমরা পেট্রোডলার হিসাবে চিনি | আম্রিকি ট্রেজারী বন্ড কেনা খুবই গুরুত্বপূর্ণ আমরিকার জন্যে যেহেতু আম্রিকার বিপুল ধার আর এই ধারের পরিমাণ এখন আম্রিকার মোট জিডিপির থেকেও অনেক বেশী কাজেই যত বেশি ধার আম্রিকা করবে সেই ধার মেটাতে তাকে আরো ধার করতেই হবে | ১৯৭১ সালের পর থেকেই মোটামুটি এই ব্যাবস্থা | 
     
    মধ্যিখানে থেকে বাদ সেধেছে চীন যেহেতু তারা আস্তে আস্তে ডলার নয় ইয়ুয়ান দিয়ে নিজেদের বিপুল তেলের চাহিদা মেটাতে চায় | ভেনেজুয়েলা ইরান এরাও আম্রিকি নিষেধাজ্ঞার চাপে ইয়ুয়ানের বিনিময়ে তেল বেচতে রাজী হয়ে গেছিলো | এখন আম্রিকা রিজিম চেঞ্জ করে এই বাবস্থাটাকেই বন্ধ করে দিতে চায় যাতে চীন বাধ্য হয় আবারো পেট্রোডলারে ফিরে আসতে | নিচের ছবিটা দেখাচ্ছে যে চীন গত ১০ বছরে আস্তে আস্তে ইউয়ান দিয়েই তার তেল আর গ্যাস কিনছে | উল্টোদিকে চীনের ডলারের ব্যবহার ক্রমশঃ কমছে | ২০২৩ সালে প্রথমবার চীন যত বাণিজ্য ডলার দিয়ে করেছে তার থেকে বেশি বাণিজ্য করেছে ইয়ুয়ান দিয়ে | 
     
     
     
     
     
     
     
    অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চীন আস্তে আস্তে ডলারের ব্যবহার কমিয়ে একটু একটু করে ইয়ুয়ান আর সোনার ব্যাবহার বাড়াচ্ছে তার বাণিজ্যে আর রিজার্ভ তৈরী করতে | আম্রিকার হাতে তাই এখন এ তাসটাই পড়ে আছে যে যেসব সরকারগুলো চীনের সঙ্গে ডলারের বদলে ইউয়ানের বিনিময়ে বাণিজ্য করতো তাদের ফেলে দিয়ে আবার ডলার বাণিজ্য চালু করা |

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন