

অলংকরণ: রমিত

ভৌগোলিক ও পরিবেশগত পরিচয়
আসামের উত্তরপুর্বপ্রান্তে তিনসুকিয়া ও ডিব্রুগড় জেলায় অবস্থিত ডিহিং পাটকাই বনাঞ্চলকে অনেকসময় "পূর্বের আমাজন" নামে উল্লেখ করা হয়। এই বনভূমি নিরক্ষরেখা সংলগ্ন নিম্নভূমির চিরহরিৎ রেইনফরেস্ট, ভারতের বিরলতম বাস্তুতন্ত্রগুলোর একটা। প্রায় ৪০ প্রজাতির প্রাণী রয়েছে এখানে, যার মধ্যে হাতি, বিভিন্ন প্রজাতির বড় বিড়াল, ভাল্লুক এবং বিখ্যাত অসম ম্যাকাক এবং হুলক গিবন উল্লেখযোগ্য। এর পাশাপাশি ৩০০-র বেশি প্রজাতির পাখি, ৪০এর বেশি প্রজাতির সরীসৃপ, ৬০ প্রকার গাছ এবং ১০০-র বেশি প্রজাতির অর্কিড। এই বন সবচেয়ে বেশী সংখ্যক সাদা ডানার কাঠবাতাসী হাঁসের (White Winged Wood Duck) উপস্থিতির জন্যও পরিচিত, যা পক্ষী পর্যবেক্ষক এবং বিশারদদের আকর্ষণ করে। এই কাঠবাতাসী হাঁস বর্তমানে বিপন্ন তালিকাভুক্ত। এই বনাঞ্চলের আপার ডিহিং রিজার্ভ ফরেস্ট থেকে জয়পুর রিজার্ভ ফরেস্ট পর্যন্ত এলাকাকে ২০২১ সালের ৯ই জুন ‘ডিহিং পাটকাই ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট’ বলে ঘোষণা করে আসাম সরকার। অনেকেই ভেবেছিলেন বন্যপ্রাণী ও পরিবেশের সুরক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত সদর্থক ও কার্য্যকরী। [১]
কয়লা উত্তোলন সম্পর্কিত বিতর্ক
তা জঙ্গল মানেই অঢেল প্রাকৃতিক সম্পদ আর ঘন রেনফরেস্ট হলে তো কয়লা ও খনিজ সম্পদ সন্ধানীদের শ্যেনচক্ষু এড়ানো প্রায় অসম্ভব। ডিহিং পাটকাইও তার ব্যতিক্রম নয়। ২০২০ সালের এপ্রিলে জাতীয় বন্যপ্রাণী বোর্ড (NBWL, যার সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী), সালেকিতে ৯৮.৫৯ হেক্টর এলাকায় কোল ইন্ডিয়া লিমিটেডকে কয়লা উত্তোলনের শর্তসাপেক্ষ অনুমতি দেয়। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এর তীব্র বিরোধিতা শুরু করেন। তাঁদের অভিযোগ ছিল, প্রতিদিন শত শত ট্রাক এই অঞ্চল থেকে অবৈধভাবে খনন করা কয়লা বহন করছে। স্বাভাবিক ভাবেই জঙ্গলের পরিবেশ নষ্ট হচ্ছে, বিপন্ন হয়ে পড়ছে পশুপাখীরা। ২০২০-এর মে মাসের গোড়া থেকে বিভিন্ন ছাত্র, কৃষক ও রাজনৈতিক সংগঠন, পরিবেশকর্মী গোষ্ঠী এবং ব্যক্তি আলাদা আলাদাভাবে প্রতিবাদে নামেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ-
ক) ছাত্র ও যুব সংগঠন

অরিন | ২১ নভেম্বর ২০২৬ ১০:২২744071
nandini | ২১ নভেম্বর ২০২৬ ১৯:১৫744075
kk | ২১ নভেম্বর ২০২৬ ২০:৫৮744076
স্বাতী রায় | ২১ নভেম্বর ২০২৬ ২৩:১৫744078
অরিন | ২১ নভেম্বর ২০২৬ ২৩:৩৫744080
লেখিকাকে | ২২ নভেম্বর ২০২৬ ০৪:৪৫744085
ব্যাকফুটে মনে হচ্ছে | ২২ নভেম্বর ২০২৬ ১০:২৮744091
অরিন | ২২ নভেম্বর ২০২৬ ১০:৩০744093
তরমুজ | ২২ নভেম্বর ২০২৬ ১৩:০৮744099
অরিন | ২২ নভেম্বর ২০২৬ ১৩:৩৩744100
তরমুজ | ২২ নভেম্বর ২০২৬ ১৩:৫৭744103