এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও রাজ্যের অধিকার

    তরমুজ
    আলোচনা | রাজনীতি | ১৮ নভেম্বর ২০২৬ | ১১৬ বার পঠিত
  • কয়েকটি বিষয় স্পষ্টভাবে বোঝার প্রয়োজন আছে। আমরা ভারতের নাগরিকগণ মত প্রকাশের অধিকার থেকে শুরু করে যে যে গণতান্ত্রিক অধিকারগুলি ভোগ করি, সেগুলো সম্ভব হয়েছে বিভিন্ন রাজ্যগুলিকে ভারতীয় সংবিধানের অধিনে আনার ফলে। এর মধ্যে অনেকগুলি রাজ্যে রাজতন্ত্র ছিল এবং অনেক রাজ্যের অতীত রাজপরিবার ও প্রভাবশালী পরিবারগুলির রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি যথেষ্ট ছিল। এবং এই সমস্যাটি প্রতিটি রাজ্যেই বিভিন্নরূপে ছিল। কোন রাজ্যের ক্ষেত্রে রাজপরিবার কোন রাজ্যের ক্ষেত্রে জমিদার কোন রাজ্যের ক্ষেত্রে বড় ব্যবসায়ী। মোটের ওপর তখনকার অর্থনীতি, রাজনীতি ও প্রাকৃতিক সম্পদের ওপর এদের প্রচন্ডরকম আধিপত্য ছিল। অর্থাৎ দীর্ঘ রাজতন্ত্র ও ব্রিটিশ শাসনের ফলস্বরূপ সমাজে তখন সামন্ততান্ত্রিক ব্যবস্থা কায়েম ছিল। জওহরলাল নেহেরু বলেছিলেন 'একসময়কার রাজা মহারাজাদের শাসনের পরিবর্তে আধুনিক পুঁজিবাদী রাজা মহারাজাদের গোলামী করার জন্য দেশ স্বাধীন হয় নি।' সুতরাং ভারতের যে সংবিধান রচিত হয় তার কেন্দ্রবিন্দুতে থাকে ভারতের নাগরিক, অর্থাৎ ব্যক্তি। এবং তখন থেকে ভারতীয় রাজনীতির মূল লক্ষ্য হয়ে ওঠে নাগরিকের সর্বাঙ্গিন উন্নয়ন। যার ফল হিসাবে আমরা দেশজুড়ে ভূমিসংস্কার দেখতে পাই। অর্থাৎ যারা প্রচুর জমির মালিক বা জমিদার, তাদের হাত থেকে জমি নিয়ে ভূমিহীনদের মধ্যে বন্টন। পশ্চিমবঙ্গে অপারেশন বর্গার নামে এই ভূমিসংস্কার একটা অন্য মাত্রা নিয়েছিল। অনেক বেসরকারি প্রতিষ্ঠানের সরকারিকরন করা হয়, সরকারি স্কুল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। মোটের উপর ভারতে কল্যানব্রতী রাষ্ট্রের ধারনা সংবিধানের মধ্যে দিয়েই আসে। যেখানে রাষ্ট্রের লক্ষ্য হয় নাগরিকের সর্বাঙ্গিন উন্নয়ন বা কল্যান। এবার এই লক্ষ্যপূরণে কতটা সফল বা ব্যর্থ, সেটা অন্য বিষয়। কিন্তু রাষ্ট্রের কাজ যে নাগরিকের কল্যান সাধন করা, এবিষয়টা স্পষ্ট হয়ে ওঠে।

    এরমধ্যেই আর একটি শক্তি ছিল যাদের রাজনৈতিক লক্ষ্য মূলগতভাবে নাগরিকের উন্নয়ন সাধন করা ছিল না। ছিল হিন্দু ও প্রাচীন ভারতীয় সমাজভিত্তিক রাষ্ট্র গঠন করা। এরাই আজকের হিন্দুত্ববাদী। এবং এই হিন্দুত্ববাদীদের কোন নির্দিষ্ট অর্থনৈতিক নীতি ছিল না। কারন অর্থনৈতিক উন্নয়ন তো আদৌ তাদের অ্যাজেন্ডা ছিল না। সেজন্য লক্ষ্য করলে দেখা যাবে সমকালীন কংগ্রেসের অর্থনৈতিক মডেলকেই এরা বেশিরভাগ ক্ষেত্রে অনুসরন করেছে। সুতরাং অর্থনৈতিক ও সামাজিক প্রশ্নে এরা সবদিন থেকেই উদাসীন ছিল। এই উদাসীনতার সুযোগ নিয়ে সেই শূণ্যস্থান পূরন করে ঐ একই শক্তি যারা স্বাধীনতার পর দেশকে তাদের অর্থনৈতিক একাধিপত্যের মুক্তাঞ্চল হিসাবে দেখতে চেয়েছিল। ফলে হিন্দুত্ববাদ, পুঁজিবাদ ও সামন্ততন্ত্র - এর মিশ্রনে এক বিশেষ ইকোসিস্টেম গড়ে ওঠে।

    কথা হল এর সাথে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সম্পর্ক কী? সম্পর্ক এটাই, এই সুবিধাভোগি হিন্দুত্ব, পুঁজি ও সামন্ততন্ত্রীয় আকাঙ্খার কাছে যেন ভারতের কল্যানব্রতী রাষ্ট্রের ধারনা উধাও না হয়ে যায়। কারন এই দুর্ধর্ষ ফ্যাসিস্ট শক্তিই বর্তমানে দেশকে নিয়ন্ত্রন করছে, একইসাথে মানুষের মস্তিষ্ককে। এই সময় ভারতের সংবিধানকে বারবার উচ্চারন করার প্রয়োজন আছে, যার কারনে ভারত একটি গণতান্ত্রিক দেশ ও কল্যানব্রতী রাষ্ট্র। ভারতের ক্ষেত্রে এই সবিধান এক এবং অভিন্ন যা সম্পূর্ণ ভারতের জন্য প্রযোজ্য। এবার কথা হল, এক সংবিধান ও তার মূল নিয়ন্ত্রন কেন্দ্র সরকারের হাতে থাকার ফলে রাজ্যগুলি কি বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হয় নি? অবশ্যই হয়েছে। কিন্তু তবুও মূল সাংবিধানিক ক্ষমতা কেন্দ্রের হাতেই থাকা উচিৎ বলে আমি মনে করি। কারন সংবিধান সংশোধন করে রাজ্যগুলিকে যদি অধিক বলে বলীয়ান করা হয়, তাহলে রাজ্যগুলিও যে কল্যানব্রতী রাষ্ট্রের ধারনাই বহন করবে তার কি প্রমান? যেমন গুজরাট বা উত্তরপ্রদেশ যদি বর্তমান সময়ে রাজনৈতিকভাবে একটি শক্তিশালী রাজ্য হত, যার ক্ষমতা কেন্দ্রের সমান বা তার থেকে বেশি, তাহলে গুজরাট এতদিনে একটি একশো শতাংশ হিন্দু রাষ্ট্র হত এবং দেশকে যে আর কত গণহত্যা দেখতে হত তার ঠিক নেই। সাধারন মানুষের নাভিশ্বাস উঠে যেত, কয়েকটি পরিবার উত্তরোত্তর ধণী হয়ে উঠত। সোজা ভাষায় বলতে গেলে হিন্দু, পুঁজি, সামন্ততান্ত্রিক অ্যাজেন্ডা সম্পূর্ণ হত, যেখান থেকে ফিরে আসার আর কোন উপায় থাকত না। মানুষ প্রতিবাদ করতে গেলে রাষ্ট্রশক্তি কতিপয় গুজরাটিকে নিমেশে দমন করে ফেলত। গুজরাট যদি এখনও কোন হিন্দু রাষ্ট্রে পরিনত না হয়ে থাকে এবং সেখানকার মানুষ যদি আবার একটু একটু করে কল্যানব্রতী রাষ্ট্রের মূল ধারায় ফিরে আসতে চায়। সেটা সম্ভব হবে, ভারতের মূল সাংবিধানিক ক্ষমতা ও নিয়ন্ত্রন কেন্দ্রের হাতে থাকার জন্যই। কারন সংবিধানে যদি কোন ফ্যাসিবাদী আগ্রাসন হয়, যেটা এখন হচ্ছে। তখন সেই আগ্রাসন কেবল একটি রাজ্যের কতিপয় মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো দেশের ক্ষেত্রেই সেই আগ্রাসন হবে, ফলে দেশের একশোপঞ্চাশ কোটি মানুষ একই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একই কারনে আওয়াজ তুলবে। ফলে প্রায় দেড়শো কোটি লোকের এক মিলিত প্রতিবাদের মূখে শাসককে পড়তে হবে, যাকে শাসক ভয় পায়। কিন্তু রাজ্যগুলিকে বিভিন্ন প্রশ্নে পৃথক করতে পারলে এই শক্তিশালী প্রতিবাদ সম্ভব হবে না। যার ফলে সুবিধা হবে ফ্যাসিবাদের।

    এখন প্রশ্ন হল রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার তাহলে কি কোন সমাধান নেই? আমি এখানে দুটি নীতির কথা বলতে চাই, যার ফলে এই সমস্যার একটা সমাধান বের করা যেতে পারে। একটি হল কেন্দ্র রাজ্য যৌথ তালিকাকে আরো শক্তিশালী করতে হবে। অর্থাৎ অন্য অনেক বিষয় যেগুলি কেবল কেন্দ্রিয় বিষয় সেগুলি যৌথ তালিকাভুক্ত করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করার প্রয়োজন আছে, আমি কোন বিষয়কে কেবল রাজ্য তালিকার অন্তর্ভুক্তিকরনের প্রবল বিরোধী। যেমন শিক্ষা যদি কেবল রাজ্যের বিষয় হত, তাহলে অনেক সনাতনী রাজ্যেই শিক্ষার নামে কুসংস্কারই শেখানো হত। যেটা আগেই উল্লেখ করেছি। এবং এই আগ্রাসন একে একে প্রতিটি রাজ্যেই হত। সুতরাং শক্তিশালী যৌথ তালিকা তৈরি করতে হবে। শক্তিশালী রাজ্য তালিকা নয়। এরসাথে রাজ্যগুলিকে কিছু বিশেষ আর্থিক ক্ষমতা দিতে হবে, যৌথতালিকার অন্যান্য বিষয়ের মতই। এই যৌথ তালিকাভুক্ত আইনকে সম্পূর্ণরূপে সাংবিধানিক আইনে পরিনত করতে হবে, তার জন্য সংবিধান সংশোধন করতে হবে। দ্বিতীয়ত রাজ্যসভায় প্রতি রাজ্য থেকে সমান সংখ্যক প্রতিনিধি পাঠানোর নীতি নিতে হবে। যেমন, যদি পশ্চিমবঙ্গ থেকে পাঁচ জন রাজ্যসভার প্রতিনিধি পাঠান হয়। তাহলে উত্তরপ্রদেশ, গুজরাট, গোয়া, তামিলনাড়ু থেকেও পাঁচ জন করেই প্রতিনিধি পাঠাতে হবে। কারন, আইন সাংবিধানিক আইনে পরিনত হলে, কোন সময় যদি আইন পাল্টে রাজ্যের ওপর আগ্রাসন হয়, তাহলে তার জন্য সংবিধান সংশোধন করতে হবে। এবং সংবিধান সংশোধন করতে গেলে লোকসভা ও রাজ্যসভা দুটি কক্ষেই বিলকে পাশ করাতে হবে। সেক্ষেত্রে কেন্দ্র সরকার লোকসভায় বিল পাশ করিয়ে নিলেও রাজ্যগুলির অমত থাকলে রাজ্যসভায় এসে আটকে যাবে। এই দুটি রাজনৈতিক নীতির ভিত্তিতেই এই বঞ্চনার সমাধান সম্ভব হতে পারে বলে আমার মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন।