এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ৩৫ : অন্য এক ইস্রাঈলের গল্প (পর্ব ১৯ )

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২২ নভেম্বর ২০২৬ | ৪৮ বার পঠিত

  • (সালোমে আলেক্সান্দ্রার সমসাময়িক রোম ও জুডিয়া আনুমানিক ৭৬ - ৬৭ BCE). জেরুসালেম, হিলালের স্কুল, ৭০ BCE গ্রীক দম্পতির সঙ্গে আরো কিছুক্ষন কথা বলবার পরে তারা হিলালের কাছ থেকে বিদায় চাইলেন l হিলাল এর কাছে তারা এবার নিজেদের পরিচয় দিলে হিলাল বিস্ময়ে হতবাক হয়ে গেলেন l গ্রীক দম্পতি আর কেউ নয় জুডিয়ার সম্রাজ্ঞী সালোমে আলেক্সান্দ্রা স্বয়ং ও পুরুষটি তার ভাই সানহেদ্রিনের প্রধান পুরোহিত সাইমন নিজে l হিলাল অবশ্য কিছুটা সন্দেহে ছিলেন কেননা কোন সাধারণ গ্রীক দম্পতি জুডিয়ার নগরবধূ আর ইদুমিয়দের সম্বন্ধে এতো প্রশ্ন করতোনা l এরপর থেকেই মাঝে মাঝেই তার ডেরায় আসা শুরু করলেন সালোমে ও সাইমন l তাদের নানারকম প্রশ্ন l হিলালের কাছে অনেকরকম লোকই আসে ইহুদী, ইদুমিয়, মিশরীয়, সামারীয়, সিরীয়, গ্রীক, রোমান অনেক জাতির লোকেরাই আসে, কেউ ইহুদী হতে, কেউ বা ইহুদী ধর্মের নানারকম ব্যাখ্যা চায়, কেউ হয়তো শুধু এরিস্টটলের দর্শনের সঙ্গে তোরার কিছু মিল আছে কিনা জিজ্ঞেস করে আবার কেউ হয়তো মৃত্যুর পরে কি হবে তাই জিজ্ঞেস করতে l এদের থেকেই দুনিয়ার নানান খবর পান হিলাল l সিরিয়াতে সেলুকাসের বংশ কি করছে, মিশরের রাজনীতির ব্যাপারস্যাপার কিরকম চলছে, আর্মেনিয়ার সঙ্গে রোমের যুদ্ধ আবার বাধবে কি না, এইরকম অনেক সব খবর l জুডিয়ার শাসক হিসেবে এইসব পররাষ্ট্র বিষয়ের তথ্য প্রয়োজন হয় সালোমে ও সাইমনের l তাই দুজনেই মাঝে মাঝে আসেন হিলালের সঙ্গে দেখা করতে সেই গ্রীক দম্পতির পরিচয়ে l সালোমের দক্ষ বিদেশনীতিতে গত কয়েকবছর জুডিয়া সুরক্ষিত থেকেছে l তবে রাজনীতিতে কবে শত্রু কোথা থেকে চলে আসবে কে বলতে পারে ? তাই তো আজকে হিলালকে শুধোলেন সালোমে, "হিলাল আপনি তো অনেক রকম লোকের সঙ্গে মিশেছেন, কথা বলেছেন, এই দুনিয়াকে দেখার চোখ আপনার অন্য আর পাঁচটা মানুষের থেকে অনেকটাই আলাদা l আপনি তো জানেন যে জুডিয়ার মধ্যে শান্তি আনতে আমাকে কত পরিশ্রম করতে হয়েছে কিন্তু ঘরে বাইরে শত্রুর তো অভাব নেই l তাহলে জুডিয়ার ভবিষ্যত আপনি কি দেখছেন ? " হিলাল এই প্রশ্নের উত্তর দিতে প্রথমেই মুখ খুললেন না বরঞ্চ কিছুক্ষন চোখ বন্ধ করে থাকলেন l সালোমের মনে হলো যে, হিলাল এমন কিছু বলতে চাইছেন যেমন হয়তো আগে কেউই ভাবেননি l হিলাল তখন বললেন, " মাননীয়া সম্রাজ্ঞী আপনি অনেক পরিশ্রম করে জেরুসালেমে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে এনেছেন l একারণেই ইতিহাস আপনাকে সালোমজিওন (জেরুসালেমের শান্তি ) নামে সারাজীবন মনে রাখবে l তবে আমি কাল রাত্রে এক স্বপ্ন দেখেছি যার সঙ্গে আমার মনে হয় জেরুসালেমের তথা সমগ্র ইহুদী জাতির ইতিহাস জড়িয়ে আছে l জেরুসালেমের সিংহাসনে আমি এক সিংহিনীকে বসে থাকতে দেখছি l সিংহিনীর রং স্বর্ণের মত l সিংহিনীর দুই পুত্র l সিংহিনী হঠাৎই সিংহাসন থেকে আকাশে মিলিয়ে যাবেন এবং তার দুই পুত্র সিংহাসন নিয়ে নিজেদের মধ্যে প্রবল বিবাদ শুরু করবে l হঠাৎই পশ্চিম দিক থেকে জেরুসালেমের আকাশে এক ঈগলের আবির্ভাব হবে l এই ঈগলের দুটি মাথা আর তার শক্তিশালী ঠোঁট ইস্পাত দিয়ে তৈরী, দুই শক্তিশালী পায়ে তলোয়ার ও একটি গ্রন্থ ধরা, সে জেরুসালেমের সিংহাসনের উপরে উড়তে থাকবে, এর মধ্যেই দক্ষিণ থেকে এক শৃগালের আবির্ভাব হবে, যে শৃগাল এই দুই বিবদমান সিংহকে ধোঁকা দিয়ে জেরুসালেমের সিংহাসনে বসে পড়বে l " এই কথাগুলো বলে ​​​​​​​আরো ​​​​​​​কিছুক্ষন ​​​​​​​চুপ ​​​​​​​করে ​​​​​​​গেলেন ​​​​​​​হিলাল l যেন ​​​​​​অনেক ​​​​​​​পরিশ্রম ​​​​​​​করে ​​​​​​​রাস্তা দিয়ে হেঁটে কোন ​​​​​​​পথিক ​​​​​​​যেমন একটু বিশ্রাম ​​​​​​​নেয়, আরো ​​​​​​​অনেক ​​​​​​​দূরের ​​​​​​​পথ যখন ​​​​​​​তার ​​​​​​​সামনে ​​​​​​​পড়ে ​​​​​​​আছে তেমনি হিলাল ​​​​​​​যেন ​​​​​​​কিছুটা ​​​​​​​সময় ​​​​​​​নিচ্ছেন আরো ​​​​​​​অনেক ​​​​​​​কিছু ​​​​​​​বলবার ​​​​​​​জন্যে l হিলাল ​​​​​​​এবার ​​​​​​​বললেন, "শৃগালের বংশ ​​​​​​​আরো ​​​​​​​অনেকদিন ​​​​​​​জেরুসালেমের ​​​​​​​সিংহাসনে ​​​​​​​থাকবে এবং শৃগাল ছলে বলে কৌশলে সিংহের বংশ ধ্বংস করবে, তবে ​​​​​​​আমি ​​​​​​​জিহোভার ​​​​​​​মন্দিরে ​​​​​​​এক ​​​​​​​অভাবনীয় ঘটনা ​​​​​​​দেখতে ​​​​​​​পাচ্ছি ​​​​​​​এর ​​​​​​​পরেই l শৃগাল জিহোভার ​​​​​​​মন্দিরকে ​​​​​​​নতুন ​​​​​​​করে ​​​​​​​গড়ে ​​​​​​​তুলবে, জেরুসালেমের ​​​​​​​এই ​​​​​​​জিহোভার ​​​​​​​মন্দির ​​​​​​​পরিণত ​​​​​​​হবে ​​​​​​​এক শুভ্র ​​​​​​​শ্বেত পর্বতে ​​​​​​​আর ​​​​​​​শৃগালের ​​​​​​​হাতেই ​​​​​​​জিহোভার ​​​​​​​এই ​​​​​​​মন্দির ​​​​​​​এতো ​​​​​​​বড় ​​​​​​​হবে ​​​​​​​কিন্তু ​​​​​​​এই ​​​​​​​মন্দির ​​​​​​​ও ​​​​​​​জেরুসালেমের উপরে ​​​​​​​সেই ​​​​​​​পশ্চিমের ​​​​​​​ঈগলের ​​​​​​​কালো ​​​​​​​ছায়া ​​​​​​​দীর্ঘ ​​​​​​​থেকে ​​​​​​​আরো ​​​​​​​দীর্ঘতর ​​​​​​​হবে l তবে ​​​​​​​এবার ​​​​​​​একটা ​​​​​​​অদ্ভুত ​​​​​​​ব্যাপার ​​​​​​​ঘটবে l আকাশ ​​​​​​​থেকে ​​​​​​​এক শ্বেত ​​​​​​​শুভ্র মেষশাবকের ​​​​​​​আবির্ভাব ​​​​​​​হবে ​​​​​​​জেরুসালেমে, কিন্তু মেষশাবককে ​​​​​​​হত্যা ​​​​​​​করতে ​​​​​​​শৃগাল ​​​​​​​এগিয়ে ​​​​​​​আসবে, দুজনের ​​​​​​​প্রবল ​​​​​​​যুদ্ধে ​​​​​​​শেষে ​​​​​​​নিহত ​​​​​​​হবে ​​​​​​​সেই শ্বেতশুভ্র ​​​​​​​মেষশাবক, কিন্তু ​​​​​​​তার ​​​​​​​মৃত্যুর ​​​​​​​সঙ্গে ​​​​​​​সঙ্গেই তার রক্ত মেখে লাল হয়ে উঠবে জিহোবার ওই মন্দির এবং ​​​​​​​প্রবল ​​​​​​​আক্রোশে ​​​​​​​পশ্চিমের সেই ​​​​​​​ঈগল ​​​​​​​ঝাঁপিয়ে পড়বে ওই জিহোবার মন্দিরের উপরে তার নখের আর ঠোঁটের আঘাতে চূর্ণবিচূর্ণ করবে জেরুসালেমের এই পর্বতপ্রমাণ জিহোভার মন্দির, খন্ডবিখন্ড হবে জেরুসালেম, রক্ত, আগুন, অভিশাপ আর হাহাকার ছড়িয়ে পড়বে সমগ্র জুডিয়াতে, জুডিয়ার আত্মা ...... পরিত্যাগ করবে এই ভূমি, ঈগলের আর সেই মেষশাবকের আত্মা বিচরণ করবে এই জুডিয়াতে তারপর সবশেষে পূর্বের মরুভূমির সংগীত ও সূর্যোদয়ের নরম আলো খেলা করবে এই পবিত্র ভূমিতে l" এই পর্যন্ত বলে চুপ করে গেলেন হিলাল l শেষের কটি কথা বলতে বেশ কয়েকবার কেঁপে গেলো তার গলা l এবার ভীষণ উৎকণ্ঠায় কথা বলে উঠলেন সালোমে, "এ আপনি কি বলছেন হিলাল !!! আমাদের জেরুসালেমের জিহোবার এই পবিত্র মন্দির, জুডিয়ার এই পবিত্র ভূমি ধ্বংস হবে !!!!" হিলাল বললেন "মাননীয়া সম্রাজ্ঞী, এ স্বপ্ন শুধু আমার স্বপ্ন নয়, আমার মনে হয় এ হলো জিহোবার ভবিষ্যদ্বাণী আমাদের প্রতি l কিন্তু এর অর্থ স্পষ্ট নয় এখনো আমার কাছে l"


     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন।