এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৩ নভেম্বর ২০২৬ ০০:৪১743709
  • রমিতের লেখার জন্য অপেক্ষা করে ছিলাম। বিয়াপ্পক! এইটা একটা শর্ট ফিল্ম বানালে চমৎকার হবে। ছবিও যথারীতি বাহবা পাবার যোগ্য।
  • দ | ০৩ নভেম্বর ২০২৬ ০৯:১০743716
  • জ্জিয়ো জ্জিয়ো জ্জিয়োহ! দুর্দান্তিস।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৩ নভেম্বর ২০২৬ ১০:২৮743718
  • গল্প চমৎকার। কিন্তু তখনও কি পাসওয়ার্ড টাইপ করতে লাগবে, ভাবলেই কাজ হয়ে যাবে না বলছ? cheeky
  • ফরিদা | ০৩ নভেম্বর ২০২৬ ১৩:১৬743724
  • সাবাশ রমিত...
     
    তাতান রকস!!!
  • Aditi Dasgupta | ০৩ নভেম্বর ২০২৬ ১৭:২৯743729
  • জিও জিও গুরু মশাই!!!!!! কি ভালো! কিভালো!
    আচ্ছা, তাতানের মনের এসেন্সের কপি যদি ওরা নিয়ে যায়, তাহলে আসল মন আর আসল শরীর নিয়ে ঐ তাতান তো রিশপেই ছিল। তাহলে দুটো এক্সপেরিয়েন্স হবে নাকি একটাই হবে মিলেমিশে।শেষটায় তাই মনে হলো।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ নভেম্বর ২০২৬ ২০:৫৮743733
  • কেকে, হীরেন বাবু, দ দি, অমিতাভদা, ফরিদা, অদিতি দি, সবাইকেই এক বাক্স ভর্তি থ্যাঙ্কু লেখাটা পড়ার জন্য।
     
    কেকে, শর্ট ফিল্ম হলে তো খুবই সুন্দর হবে। কিন্তু কে আর করবে বলো। লাইভ একশন তো আর হবে না, সেটের খরচ অনেক বেশি পড়ে যাবে। অ্যানিমেশন জাতীয় কিছু করলে হ্য়তো ভালো লাগবে। এটা নিয়ে আরও ছবি টবি জুড়ে বাচ্চাদের জন্য কিছু করা যায় কিনা ভেবে দেখতে হবে।
     
    অমিতাভ দা, এএসআই সব আধুনিক কল কব্জা বিকল করে দিয়েছে যে। তাই লজিটেক এর কিবোর্ড খানা ধুলো টুলো ঝেড়ে বের করেছে হ্য়তো। তবে আরও একটা ভাবার বিষয় আছে। আমরা ভিডিও কল ইনস্ট্যান্ট ফোন কলের যুগেও কিন্তু সাধারণ ভাবে আলাপচারিতার জন্য এখনো দ্রুত গতির চিঠিই ব্যবহার করি। তা আমার তাই ধারণা কিবোর্ড হ্য়তো এক্কেরে উঠে যাবে না, আরও আধুনিক কিবোর্ড চলে আসবে উল্টে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ নভেম্বর ২০২৬ ২১:১২743734
  • অদিতি দি, একদম মোক্ষম জায়গায় ধরেছ। আসলে শেষটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল বলে আমি এডিট করে কেটে ছেঁটে দিয়েছিলাম। শুরুতে দেখো একটা মেনশন আছে বারোটা বাজতে তিন মিনিট বাকি। একটা জায়গা ছিল শেষে, তাতান যখন ফিরে আসবে তখন একবার ঘড়ির দিকে তাকাবে, মা বাবা চিন্তা করছে হ্য়তো এসব ভেবে উতলা হয়ে উঠবে, ঘড়িতে দেখবে ঠিক এগারোটা সাতান্ন বাজে। মানে ঠিক ওই সময়েই ওকে ফিরিয়ে দিয়েছে। আর মনের এসেন্সটাকে নিয়ে গিয়েছিল, আবার যখন ফিরিয়ে দেবে মূল টাইম লাইনের তাতান এর মনেও সেই ছাপটা রয়ে যাবে।
    এডিটে ওই অংশগুলো বাদ দিয়ে দিয়েছিলাম এন্ডিং আরেকটু ক্রিস্প করার জন্য। যদিও লেখা বেরোনোর পর পাঠকের, তবুও যেহেতু গল্পে আসলে এই জায়গাটা ছিল, তাই ভাবলাম খোলসা করেই যাই। :-)
  • Aditi Dasgupta | ০৩ নভেম্বর ২০২৬ ২১:৫৩743736
  • এবার নিশ্চিন্ত হলাম। নয়তো রাতে খচ মচ করে খোঁচা দিত!
  • Ranjan Roy | ০৪ নভেম্বর ২০২৬ ০৬:২৩743746
  • সোনা ছেলে!
  • সোমনাথ | ০৪ নভেম্বর ২০২৬ ১৭:০৫743763
  • দুর্দান্ত
    খুব সুন্দর লেখা
  • Amit Chatterjee | ০৮ নভেম্বর ২০২৬ ১২:৪১743863
  • চমৎকার একটা গল্প পড়া গেল। খানিকটা কল্পবিজ্ঞান গোত্রের গল্পে অতিরিক্ত এ আই নির্ভরতা কতখানি বিপদ ডেকে আনতে পারে সেই বার্তাও রয়েছে। তবে শেষ হাসি কিন্তু মানুষকেই হাসতে হবে নাহলে সমূহ বিপদ।
    গল্পর ক্লাইম্যাক্সটিও বেশ চমকপ্রদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন।