এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফুটকড়াই | ২১ অক্টোবর ২০২৬ ২২:৪৯743395
  • বেশ সহজিয়া লাগল। মিয়াজাকির সিনেমার মত।
  • kk | ২২ অক্টোবর ২০২৬ ০২:৩২743398
  • মিয়াজাকি'র সিনেমার সাথে তুলনা করলেন সেটা তো বড় সন্মান! অনেক ধন্যবাদ ফুটকড়াই। আপনি খুবই দয়ালু আর ভদ্র :-)
    এই লেখাটা একশো ভাগ এক্সপেরিমেন্টাল। কল্পবিজ্ঞান আমার জঁরা নয়। শুধুমাত্র নিজের স্টাইল, ফর্ম সবই ভাঙার একটা চেষ্টা আর কী। কাজেই তেমন আশানুরূপ হবেনা সেটা ধরেই রেখেছিলাম।
  • Ranjan | ২২ অক্টোবর ২০২৬ ০৭:৫৬743399
  • খুব খুব ভালো লেগেছে kk .
    U
    আহা আমি যদি ওরকম --
     
    আরো চাই l
  • Sara Man | ২৩ অক্টোবর ২০২৬ ০৮:৩৯743411
  • সবই ঠিক আছে KK, তোমার লেখাটি একেবারে ঝর ঝর ঝর্ণার মতো তিরতির করে এগিয়ে চলে।‌ কিন্তু অমন মিষ্টি একটা বাড়ি আর অমন মিষ্টি দিদুন এত ভয়ঙ্কর আর এমন খারাপও হতে পারে, আমার সারা গা যে শিরশির করছে।
  • দ | ২৩ অক্টোবর ২০২৬ ১৪:৪৪743420
  • হুঁ আমারো বেশ সহজই লাগল গল্পটা। প্রথম চেষ্টা হিসেবে বেশ ভাল।
    আরো কল্পবিজ্ঞান লিখবে আশা করি। তখন কল্পবিজ্ঞানে বিজ্ঞানটা আট্টু বেশী থাকবে আশা করি।
  • kk | ২৩ অক্টোবর ২০২৬ ২০:২০743426
  • রঞ্জনদা, শারদা, দ'দি কে অনেক ধন্যবাদ গল্প পড়ে মন্তব্য করার জন্য।

    শারদা,
    হ্যাঁ ঐটা একটু শকিং তো ঠিকই। আবার এভাবেও হয়তো ভাবা যায় যে অ্যাগনেস শুধু একজন ফুট সোলজার। নিজের প্রজাতির সাম্রাজ্য বিস্তারের লড়াইয়ে একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করছিলো।

    দ'দি,
    নাঃ, কল্পবিজ্ঞান আর লিখবো না। সবকিছু তো সবার জন্য নয়।
  • Aditi Dasgupta | ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৩৭743451
  • আয়নাটা খুব দরকার। গল্পটা একবারে পড়ে সব নকশা ধরা যায়না। পকেটে বা হ্যান্ড ব্যাগে নিয়ে বইতে হয়, চলতে চলতেই নকশা গুলি যে যার সময় মতো জীবন্ত হয়ে ওঠে।
  • kk | ২৪ অক্টোবর ২০২৬ ২০:৪৮743455
  • অদিতিদি,
    আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
  • Amit Chatterjee | ২৪ অক্টোবর ২০২৬ ২১:৫০743457
  • স্কারলেট পর্ব ১ ও ২ পড়ে বেশ ভালো লাগলো। Kk যে নিজের লেখার ধরণ পাল্টে কল্পবিজ্ঞান গোত্রের লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন তার জন্য সাধুবাদ প্রাপ্য। তবে আমার মনে হয়েছে লেখাটা শেষ পর্যন্ত কল্পবিজ্ঞানকে বাইপাস করে ফ্যান্টাসি গোত্রের দিকেই যাত্রা করেছে। কাহিনীর ঘটনাক্রম বা পরিণতি খুব একটা ব্যতিক্রমী না হলেও লেখক শব্দের ব্যবহার ও বাক্য গঠনের মুনশিয়ানায় কাহিনীর মূল বার্তাকে অনেকটা এক রেখেও বিন্যাসের বৈচিত্রে স্বতন্ত্র করার চেষ্টা করেছেন। যে কারণে পাঠকরাও লেখকের পাঠানো শব্দের পানসিতে চেপে পরিণতির দিকে তরতর করে ভেসে যেতে পারেন। একটা জিনিষ কল্পনা করতে ইচ্ছে করছে। কাহিনির কাঠামো বা বিষয়বস্তু এক রেখেও যদি লেখাটি বঙ্গজীবনের পটভূমিকায় লেখা হত তাহলে এর বিন্যাসের আদলটা কেমন হতে।
  • kk | ২৪ অক্টোবর ২০২৬ ২৩:০৯743458
  • অমিতবাবু,
    আপনি একদম ঠিক বলেছেন। এটাকে কল্পবিজ্ঞান না বলে ফ্যান্টাসি বললেই ঠিক হয়। সুন্দর করে বিশ্লেষণ করলেন সেটা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ নেবেন।
  • অরিন | ২৫ অক্টোবর ২০২৬ ০৫:০১743468
  • ভারি চমৎকার গল্প। কেন যেন হিচ হাইকারস আর কিন স্ট‍্যানলি রবিনসনের কথকতার স্টাইল মনে পড়ছে।
  • সুকি | ২৫ অক্টোবর ২০২৬ ২২:২৫743493
  • কেকে-এর লেখা তেমন বেশী পড়ার সুযোগ হয় না। ভালো লাগল - কিছু জায়গায় রিলেট করতে পারলাম।
     
    আর এক্সপেরিমেন্টে জিনিসটা তো আমার খুব ভালো লাগে। নানা জিনিস, নানা ধরণের ভাবনাচিন্তা -
  • থাম্বস আপ | ২৫ অক্টোবর ২০২৬ ২২:৩৮743494
  • পুরোপুরি বঙ্গজীবনে নিয়ে এলে বোধহয় পুরোপুরি শীর্ষেন্দুর স্বাদই এসে পড়ত। আর সেক্ষেত্রেও স্বাধীন স্বতন্ত্র থাকার চ্যালেঞ্জ নেওয়াটা কিন্তু ক্রাফটেরই চ্যালেঞ্জ হবে। কিন্তু এটা তো আরো কয়েকটা চরিত্রকেন্দ্রিক আলাদা আলাদা এপিসোড জুড়ে গোটা উপন্যাসের দিকেই যেতে চাইছে। আর কয়েকটা উপন্যাস মিলিয়ে প্যারালাল ইউনিভার্স এবং অত:পর মালটিভার্স। প্রশ্ন হল অত ধৈর্য আর কল্পনার অতখানি বিস্তৃতি দেওয়ার সময় অ্যাফোর্ড করতে পারবে কিনা।
  • kk | ২৬ অক্টোবর ২০২৬ ০১:৩৭743509
  • অরিন, সুকি আর থাম্বস আপের মন্তব্য পড়ে খুবই খুশি হলাম। আপনাদের সবাইকে থ্যাংকিউ বলে গেলাম।
  • র২হ | ২৮ অক্টোবর ২০২৬ ০৩:০৯743549
  • ওরে বাবা অ্যাগনেস দিদিমার পেটে পেটে এই? কী সাংঘাতিক!
     
    রমিতের ছবি দিয়ে এটা বই হোক। একটা গল্প তো কী, পাতলা বই হবে - ছোট্ট পরীর জন্মদিনের মত (ওটা যদিও বেশি ছোটদের বই)।
    আর আরও কয়েকটা গল্প যদি হয়ে যায় তাহলে তো খুবি ভালো। অমিতবাবু আর থাম্বস আপ যেমন বলেছেন- আলাদা আলাদা স্থান কাল পরিবেশে।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৮ অক্টোবর ২০২৬ ০৫:১৮743551
  • বেশ জমেছে। এবার পরের অধ্যায়, সেটা আরেকটু বড় হোক, ধরো এই পর্বগুলোর সাইজের তিনটে পর্ব। আর, আরেকটু জটিল। এই অধ্যায়ে অ্যাগনেসের কাছে পৌঁছনোটা কাকতালীয় ছিল। এর পরের অধ্যায় থেকে হাজির হওয়া/থাকার জন্য কাকতালীয় বাদ যাবে না কিন্তু কিছু হিসেব-নিকেশ জড়িয়ে থাকবে। (দেখছ, পাঠককে কেমন জড়িয়ে নিয়েছ! laugh)
  • kk | ২৮ অক্টোবর ২০২৬ ০৬:৪৮743554
  • ওরেঃ সর্বনাশ! র২হ আর অমিতাভদা'র কমেন্ট পড়ে আমি ব্যোমকে গেলাম। শুনতে তো ভালো লাগলো খুবই আর তার জন্য আপনাদের কী আর বলবো, মানে অনেক থ্যাংকস তো বটেই! কিন্তু এই ক্যাটিগরিতে আরো অধ্যায়, বা আরো গল্প লেখার সাধ্য আমার আদৌ আছে কিনা সেটা নিতান্ত সন্দেহজনক। সেদিন থাম্বস আপ ও বেশ র‌্যামিফায়েড একটা পরিকল্পনার কথা বলেছিলেন। আমি ধরে নিয়েছিলাম সেটা তিনি আমারই লেখার কথা না বলে হয়তো এমনি থিওরেটিক্যাল অর্থে বলেছেন।
    যা হোক, মাথায় রইলো সবার কথাগুলোই। দেখবো কোনোদিন যদি ক্ষমতায় কুলোয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন।