এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ২৫ ডিসেম্বর ২০২২ ১৯:১৮514834
  • খুব-ই ভালো লাগলো, যথারীতি। খালি একটা জায়গা পুরো বুঝলাম না।
     
    সাবেক সোভিয়েত ভেঙে যে পনেরো টুকরো হয়েছিলো সেই সব দেশের লোকে পরের প্রজন্মকে রাশিয়ান শেখাতে চান বা শেখাচ্ছেন আজ-ও, আর তার বাইরে, উত্তরে পোল্যাণ্ড থেকে বুলগারিয়া, ম্যাসিডোনিয়ার অধিবাসীরা, একদা কমিকনের সদস্যরা, চান না। কারণ এই দ্বিতীয় গ্রূপের লোকের কাছে রাশান ভাষা ইম্পোজিশন। এইটা কি ঠিক বুঝেছি, না ভুল ইন্টারপ্রেট করছি?
     
    ঠিক বুঝে থাকলে অনুরোধ, 'আটের দশক নাগাদ সোভিয়েত প্রভাবিত পূর্ব ইউরোপে জোর করে চাপিয়ে দেওয়া রাশিয়ান ভাষার বিরুদ্ধে এবং ইংরেজি শেখানোর সপক্ষে যে জনমত জাগ্রত' হয়েছিলো, সেই 'মুভমেন্ট' (?) নিয়েও একটু আলোকপাত করবেন।
  • হীরেন সিংহরায় | ২৫ ডিসেম্বর ২০২২ ২০:৩২514835
  • যদুবাবু
    সঠিক। মনে রাখা দরকার বাল্টিক বেলা রুশ ইউক্রেনে রাশিয়ান ভাষা সোভিয়েত ইউনিয়ন চাপিয়ে দেয় নি। দুশো বছরের বেশি পূর্বে রোমানভরা করেছেন। আমার পরিচিত বালটিকের বন্ধু জন আপোষে রাশিয়ান বলেন।
     
    ১৯৫৬ ( হাংগেরি) ১৯৬৮ ( চেক) অভ্যুথান যার সূচনা করেছিল সেটা সোচচার হলো ১৯৮১ তে পোল্যানডে। ভাষার বিরোধিতা শাসকের বিরোধিতা ( যেমন ২১শে ফেব্রুয়ারি )। ক্রমশ রাশিয়ান ভাষা স্কুল সিলেবাস থেকে উঠে যায়। আমার শ্যালিকা রাশিয়ান শিখেছেন। রোমানিয়াতে রাশিয়ান বর্জিত হয় আটের দশকে। আমার স্ত্রী রাশিয়ান নয় ফরাসি শেখেন। এটাকেই আমি জনমতের জাগরণ বলেছি। মুভমেনট নয়।
  • যদুবাবু | ২৫ ডিসেম্বর ২০২২ ২১:৪২514836
  • বুঝলাম - এইটাই জানতে চাইছিলাম। সে জন্যেই quotation mark ও প্রশ্নচিহ্ন। অজস্র ধন্যবাদ আপনাকে।
  • dc | ২৬ ডিসেম্বর ২০২২ ১২:৫৪514848
  • খুব ইন্টারেস্টিং লেখা, বিশেষ করে ভাষার ইতিহাস ব্যাপারটা। কতো ভাষা একেক সময়ে "অফিসিয়াল" বা কাজের ভাষা হিসেবে উঠে এসেছে, আবার কয়েকশো বছর পর আরেক গোষ্ঠীর উত্থানের হাত ধরে অন্য কোন ভাষা ফোরফ্রন্টে চলে এসেছে। তাহলে হয়তো লং টার্ম বিজনেস সাইকল এর মতো ভাষারও সাইকল আছে।
  • Kishore Ghosal | ২৬ ডিসেম্বর ২০২২ ১৪:০৫514849
  • ভীষণ সমৃদ্ধ হই আপনার লেখা পড়ে।
    ভাষা নিয়েও তুলনামূলক সবিস্তার আলোচনা করলে, সাধারণ মানুষের আবেগ ও অনুভূতির ইতিহাস টের পাওয়া যেতে পারে।
     
    @ ডিসি বাবু - ঠিক বলেছেন, আমাদের দেশের ইতিহাসেও বেশ কিছু বিদেশী ভাষার জয়জয়কার - যেমন আর্য ভাষা আমাদের দেশজ অনার্য ভাষাকে প্রায় অবলুপ্ত করে দিয়েছে। মধ্য যুগে ছিল পারসী আর আরবী ভাষার দাপট। আর আধুনিক যুগে ইংরিজি ...
     
    অন্য প্রসঙ্গে বলি, আপনার উচ্চতা (আমার মনে হয়েছে) প্রায় ছ ফুট, আর এই মাইয়াগুলা দেহি আপনার সমান, দুয়েকজন তো উচ্চতরা!
  • হীরেন সিংহরায় | ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:৩০514851
  • ডি সি
     
    ধর্মের নামে আশি লক্ষ মানুষের মৃত্যুর পরে স্বাক্ষরিত ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির (১৬৪৮) ভিত্তি ছিল - কুউস রেগিও এয়ুস রেলিগিও ( রাজার যেমন প্রজার তেমন ধর্ম )। এখন রাজার যাই হোক না কেন, ব্যবসার জন্য প্রয়োজনীয় যা সেটাই কি তাহলে প্রজার ভাষা হবে ? তাই কি ইংরেজির রমরমা ? হয়তো সেটা আপনার বিজনেস সাইকেলের তত্ব অনুসরণ করে।

    নাইপালের ( এরিয়া অফ ডার্কনেস ) মতে যে দেশের ভাষা খুব কম বিদেশি বোঝে, সে দেশের লোক তত মরিয়া হয়ে বাণিজ্যের কারণে একটা বিশ্ব ভাষা শেখে। তার সঙ্গে রাজার বা ঔপনিবেশিকের ভাষার কোন সম্পর্ক নেই -উদাহরণ সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড। অথবা ধরুন কাফকা - বাবা মায়ের সঙ্গে ইদিশ, বিদ্যালয়ে জার্মান, পথে চেক এবং বিমা কোম্পানির অফিসে ইতালিয়ান বলেছেন( শেষের দুটো কাজ চালানো )। লিখলেন জার্মানে।

    পোল্যান্ডে ব্যাঙ্কিঙ্গের পাঠ পড়াতে গিয়ে ( ১৯৯২) দেখেছি অনেক জার্মান টারমিনোলজি তাঁরা চেনেন প্রাশিয়ানদের আমল থেকে - যেমন ভেকসেল, রেসপেকট টাগে, ডিসকনট ইত্যাদি। এর কোন রাশিয়ান সমার্থক শব্দ সোভিয়েত কালে হয়তো ছিল, পোল্যান্ড গ্রহণ নি। পরে চেক হাঙ্গেরিতে তাই দেখি। অস্ট্র হাঙ্গেরিয়ান রাজত্বের ( মাত্র ৭০ বছরের ) ভাষা ছিল জার্মান! সভ্য সমাজে কেউ হাঙ্গেরিয়ান বলতেন না।
    আজকের বুদাপেস্টে জার্মান জল অচল।
  • হীরেন সিংহরায় | ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:৩৯514852
  • কিশোর

    আপনার সঙ্গে একমত। রাজার ভাষা আর বাণিজ্যের ভাষা যখন এক ( যেমন ফারসি ) সেটার প্রাধান্য অনিবার্য অন্যথায় বাণিজ্যের ভাষার জয় জয়কার। আজকের ইউরোপে তার নমুনা সর্বত্র (ইংরেজির হাল সবচেয়ে খারাপ রাশিয়াতে )।

    কত যে গল্প বলার আছে, কেবল ভাষা নিয়েই।

    মেয়েরা নির্ঘাত উঁচু জুতো পরেছিল !
     
  • &/ | ২৭ ডিসেম্বর ২০২২ ০৩:১২514858
  • ভাষার ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এর সঙ্গে বিশ্ববাণিজ্য, অর্থ্নীতি, গ্লোবাল ও লোকাল মিডিয়া কীভাবে জড়িয়ে থাকে বা থাকে না, স্কুলগুলো কীভাবে জড়িয়ে থাকে, অন্য অনেককিছু যেমন সাহিত্য, চলচ্চিত্র, গান, সমাজবিপ্লব ইত্যাদি কীভাবে জড়িয়ে থাকে...
  • Kishore Ghosal | ২৭ ডিসেম্বর ২০২২ ১১:৩৬514862
  • &/ বাবু, ভাষা ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ - আমার মনে হয় ঠিকঠাক চর্চা করতে পারলে - প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতোই ইতিহাস রচনার এক অমূল্য উপাদান হয়ে উঠতে পারে... কেউ কেউ করেছেন, আংশিক ভাবে। কিন্তু গুছিয়ে সবিস্তারে করতে গেলে বহুভাষী বহু পণ্ডিত জনকে একসঙ্গে লাগতে হবে। সে বোধহয় আর সম্ভব নয়।
  • &/ | ২৭ ডিসেম্বর ২০২২ ১১:৪৫514863
  • ভাষাই আমাদের নিয়ে ডাইনে বাঁয়ে লোফালুফি খেলছে। ভাষা যার মুল্লুক তার।
  • হীরেন সিংহরায় | ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:০৫514864
  • ইংরেজ আমাকে যে ইউরোপ চিনিয়েছিল সেখানে সবাই ইংরেজি বলে ( ইউরোপীয় দেখলেই ইংরেজি বলার সনাতন অভ্যাস ) আমার প্রায় এক দশকের জারমান প্রবাস, বলকানের ফরাসি ইতালিয়ান ভাষিণী স্ত্রী সেটাকে বদলে দিয়েছে। জারমান অন্তত পাঁচটি ভাষার জানলা খুলে দিয়েছে! তার সংগে শিখলাম কিনচিত স্প্যানিশ। এই সব আমাকে ক্রমশ ডুবিয়ে দিচ্ছে যেখানে সেখানে ভাষা ভূগোল ইতিহাস ধর্ম তাল গোল পাকিয়ে দেয়। অনেক কথা বলার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন