এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ধারাবাহিক

  • পুজোর ছুটিতে পুরোনো ঘড়িতে - ৫

    Aditi Dasgupta লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | ০৯ নভেম্বর ২০২৬ | ২৩ বার পঠিত
  • ১ | ২ | ৩ | ৪ | ৫
    এলাহাবাদ -৫
     
    পরদিন দশটার আগেই গিয়ে পড়বো আবার আনন্দভবনের সামনে। ওখানেই রোমিনোসে কিছু পেটে দিয়ে স্বরাজ ভবন দেখব আবার টিকিট কেটে।সময় নষ্ট করা যাবেনা একটুও। কিন্তু গিয়ে দেখি রোমিনোস তখনও খোলেনি। আশেপাশে কোনো স্ট্রীট ফুড ও না।তবে পাশে আরেকটি রেস্তোরাঁ সবে খুলেছে,খাবার দিতে পারবে বলল।আলু পরোটা অর্ডার দিয়ে বসেই আছি। যতক্ষণ অপেক্ষা করলাম,খাওয়া শেষ হলো তার দশ ভাগের এক ভাগ সময়ে। আসলে সেখানে লোকে বসতেই আসে - হৃদয়,গোলাপ ইত্যাদি - আমরাই বেমানান।
     
    https://ibb.co/PvX9VL8w"><img src="
     
    স্বদেশী আন্দোলনের সময় বিদেশি বস্ত্র আগুনে ছুঁড়ে ফেলছিল বাড়ী সুদ্ধ লোক। শিশুটিও ছিল পাশে। কে যেন বলল: তোমার কোলের পুতুলটা ও তো বিদেশী! তাকে ফেলতে পারবে? শিশুটি ছুঁড়ে ফেললে আগুনে তার সে পুতুল।কিন্তু ভুলতে কি পারলে ঘটনা টা? সারা জীবন বহন করলে সেই অনুভূতি - কাউকে যেন সে খুন করলে! ইন্দিরা নিজের মুখেই বলেছে সে কথা! কেন জানি মনে হল, বিপ্লবের অতি অলংকার বুঝি মাঝে মাঝেই বিপ্লবের মানব আত্মাটির গলা চেপে বসে। সব দেশেই - ফ্রান্স দেশ, রুশ দেশ, বাংলাদেশ, ভারত বর্ষ ...। লীলা মজুমদার এমনই এক বস্ত্র পোড়ানোর মধ্যে দাঁড়িয়ে দেখেছিলেন,কিছু মানুষ দূরে দাঁড়িয়ে শীতে কাঁপছে ! মন কেমন করে উঠেছিল।
     
    স্বরাজ ভবনের একটির পর একটি ঘর বহন করছে শুধু একটি পরিবারের নয়, একটি উপমহাদেশের ইতিহাসের নানান প্রশ্ন। এই প্রাসাদোপম বাড়ীটি একদা ছিলো স্যার সৈয়দ আহমেদ খানের, নাম ছিলো মাহমুদ মঞ্জিল। মোতিলাল এ বাড়ীর নতুন নাম দিলেন আনন্দ ভবন। পরে এ বাড়ী দেশের কাজে দান করলেন, নতুন নাম হলো তার স্বরাজ ভবন। কত ছবি! ইন্দিরা জড়িয়ে আছে মা কমলাকে,তলায় লেখা মায়ের নারী হিসেবে অপ্রাপ্তির কথা, যা তাঁকে শর্তহীন নারীবাদী করে তুলেছিল! বালিকা ইন্দিরার সেই সময়ের ভাবনায় সে বাধার রূপটি আসেনি, পরে সে কার্য কারণ বুঝেছিল!কতনা ছবি,কত গল্প। বিয়ে, কাশ্মীরে মধুচন্দ্রিমা,দুই পুত্র নিয়ে এগোতে এগোতেই আসতে আসতে তাঁর লৌহ মানবী হয়ে ওঠা - এক দিকে মুগ্ধতা,সম্ভ্রম, অপর দিকে বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দু!
     
    নেহরুদের কত প্রাচীন সব ছবি, তাঁদের আদি বংশ লতিকা - কাশ্মীর থেকে যার শুরু। রাজ কাউল - সংস্কৃত আর ফার্সিতে সুপণ্ডিত, নজরে এলেন মোগল সম্রাট ফারুকশিয়ারএর। ফারুকশিয়ার তখন কাশ্মীরে। খুব সম্ভব তাঁরই উৎসাহে কাউল পরিবার চলে আসে দিল্লি, কেননা দেখা গেল সম্রাট তাঁদের জায়গির দিলেন দিল্লিতে। কোনো এক খালের ধার ধরে ছিলো সে জায়গির। খাল বা নহর - তার থেকে নেহরু। মতিলাল এই উপাধিটিকেই পরিবারের নামের সাথে জুড়ে দিলেন।
     
    দিল্লি এসে পরিবারটি টাকাকড়ি, সামাজিক মর্যাদার দিক থেকে বেশ উন্নতি করতে থাকলো। রাজের উত্তরপুরুষ গঙ্গাধর হয়ে গেলেন দিল্লীর কোতওয়াল। কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়! সিপাহী বিদ্রোহ শুরু হলো সে সময়ে! গঙ্গাধর তার স্ত্রী,দুই ছেলে আর দুই মেয়েকে নিয়ে বাধ্য হলেন আগ্রা চলে যেতে। চার বছর পর মাত্র চৌত্রিশেই তাঁর জীবন শেষ হয়ে গেল। মোতিলাল জন্মালেন বাবার মৃত্যুর পর। মা আর দাদাদের স্নেহের ছায়ায় তাঁর বড় হওয়া। রাজস্থানের ক্ষেতড়ির মহারাজা যত দিন জীবিত ছিলেন, সেখানেই মতিলাল থাকতেন দাদা নন্দলালের কাছে। নন্দলাল ছিলেন রাজার দেওয়ান। আরবি ফার্সি শেখা এখানেই। ইংরেজি শিখলেন অনেক পরে তেরো বছর বয়সে। ইস্কুল শেষ হলো কানপুরে- সবচেয়ে বড় দাদা বংশীধরের কাছে। তারপর এলাহাবাদে এসে ভর্তি হলেন মিওর কলেজে, নন্দলাল তখন সেখানেই এসে গেছেন। নাম কিনলেন তাঁর রসবোধ আর কুস্তির সুবাদে। মজলিশি ও সৌখিন মানুষ তিনি, বাঁচতে ভালোবাসতেন জমিয়ে, সে বাঁচার আর্থিক সংগতিও তাঁর ছিল ওকালতি পেশার সুবাদে।
     
    ঘরগুলি সাজানো রয়েছে - জওয়াহরলাল কমলার ঘর, ইন্দিরার পুরোনো ঘর,মহাত্মার ঘরখানি, তাঁর সেই চরকা, বাড়ির মেয়েদের খাবার প্রশস্ত ঘরটি- ছোট্ট ছোট্ট খুরো দেওয়া চৌকিতে থালা রেখে খেতেন তাঁরা, পিঁড়িতে বসে।রান্নাঘরের পাত্রগুলি, সামনে খোলা উঠোন আকাশ দেখা যায়। কত কিছু ঘটত একদা এখানে! ব্রিটিশ পুলিশ এলে কথায় কথায় ভুলিয়ে রাখতো বাড়ির মানুষ আর সেই সুযোগে মাটির তলার কুঠুরিতে টাইপ হওয়া সরকারের আপত্তিকর কাগজ হাওয়া হয়ে যেত! সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া কুঠুরি,টাইপ রাইটার চুপ করে চেয়ে আছে। বাইরে দাঁড়িয়ে তাঁদের জুড়ীগাড়িখানি।
     
    বৈভব ছিল তাঁদের, ছিল জীবনের সমারোহপূর্ণ উদযাপন। আবার তার মধ্যেই এসে ঢুকলেন মহাত্মা। সে ত্যাগের উদযাপনও কম গেলোনা তো! উৎসবই হোক বা আন্দোলন -- দুটোর উদযাপনেই কিছু কিছু মানুষ বুঝি নিজেকে নীরবে ক্ষয় করে ফেলে সাধ্যটুকু অতিক্রম করে মনের জোরে, অতি আদর্শের আলিঙ্গনে। কমলা নিজেকে আগে যেমন ছুঁড়ে দিয়েছিলেন পারিবারিক উৎসব উদযাপনে, এখনও তেমনই ছুঁড়ে দিলেন আন্দোলনে! মতিলালের সবচেয়ে ছোট মেয়েটি - কৃষ্ণা; ব্যারিস্টার হয়ে ফিরে এসে জওহরলাল যাকে প্রথম দেখবে! সে লিখলে :
     
    কমলা আর জওহরের দাম্পত্য জীবন শুরু হল সুন্দরভাবে। উজ্জ্বল ভবিষ্যতের আকাশ--মেঘ ছিল না কোনো। পরম সুখে কাটল কয়েক বছর। এমন সময় এক শীর্ণ অর্ধক্ষুধাতুর ব্যক্তি, অন্য অনেকের মতো এলেন আমাদের জীবনে, আর সমস্ত ঘটনাস্রোত গেল বদলে। রাষ্ট্রনীতি পেয়ে বসল বাবা আর জওহরকে, শুরু হল আকম্মিক পরিবর্তনের। ক্ষুদ্র এই ব্যক্তিটি গান্ধীজী।....... দুঃখ ক্লেশ কী কমলা জানত না। বিয়ে হবার আগে এবং পরেও চিরকাল সে সহজ জীবন যাপন করেছে নির্ভাবনায়। কাল কি হবে এ-ভাবনা তার ছিল না। হঠাৎ সব পর্যবসিত হল অনিশ্চয়তায়, বিচ্ছেদে, ক্লেশে- এমন কি দৈহিক কষ্টে । (কৃষ্ণা হাতিসিং, কোনো খেদ নাই,সিগনেট প্রেস,কলকাতা, ১৩৫৪, পৃপৃ.১২৭)
    বৌদিদি কমলাকে বুঝি বড্ড ভালো বাসতো সেই বাস্তববাদী একরোখা মেয়ে!
     
    টিউবারক্যুলোসিসের চিকিৎসার জন্য কমলাকে যখন সুইটজারল্যান্ড পাঠানো হয়, জওয়াহর তখন জেলে। কমলা মারা যায় জার্মানির ছোট্ট শহর ব্যাডেনউইলারে উনিশ শো ছত্রিশে। সে তখন সাঁইত্রিশ। রাজপথে নেমে অর্ধেক আকাশ দখল নেওয়ার লড়াইয়ে সে ভুলে গিয়েছিল বুঝি নিজের ক্ষীণ দেহটির কথা! নাকি সেটিকেই প্রদীপ হিসাবে জ্বালাতে চেয়েছিল?ইউরোপের সেই রোগ জর্জর দিনগুলিতে পাশে ছিলেন সুভাষচন্দ্র। বড্ড মধুর সম্পর্ক ছিলো তাঁদের।শেষ সময়ে জেল থেকে ছাড়া পেয়ে মেয়েকে নিয়ে কমলার পাশে যেতে পেরেছিলেন জওয়াহরলাল।
     
    স্বরাজ ভবন থেকে বেরিয়ে একবার চক্কর কাটবো এলাহাবাদ ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে। অসাধারণ স্থাপত্যের একদা অক্সফোর্ড অফ দি ইস্ট ভারী পরিপাটি করে সাজানো।১৮৮৭তে এর জন্ম, প্রাচীনত্বের দিক দিয়ে কলকাতা,বম্বে,মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পরেই এর জায়গা - চতুর্থ হিসেবে। তবে তার আগে আসে মিওর কলেজের কথা। এলাহাবাদ ইউনিভার্সিটির সেই বিজ্ঞান বিভাগ, যাকে আমরা আনন্দ ভবন যাওয়ার পথে ছেড়ে এসেছি।
     
    তখন ছিল নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স। তার লেফটেন্যান্ট জেনারেল, স্কটিশ প্রাচ্যবিদ, উইলিয়াম মিওর প্রতিষ্ঠা করলেন এলাহাবাদ কেন্দ্রীয় কলেজটি ১৮৭২ সালে।পরে তাঁর নাম অনুসারে এ কলেজ মিওর কলেজ হলো --- যেখানে পড়বেন মোতিলাল, যার ছাত্ররা ছড়িয়ে পড়বে দেশে বিদেশে। গথিক,মিশরীয়,পারসিক স্থাপত্যের অপূর্ব সমাহার যে বাড়ীটি আমরা দেখছি, সেটিতে পঠন পাঠনের শুরু ১৮৮৬ তে। স্যার উইলিয়াম এমারসন, এ বাড়ীর স্থপতি, পরে তৈরী করবেন কোলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এলাহাবাদের বিখ্যাত অল সেন্ট'স চার্চ -- যার ডাক নাম পাত্থর গীর্জা --- সেটিও এনার ই অবদান। তখন ভালোমন্দ -- যার যেটি কাজ, তাকেই সেটি করতে দেওয়া হত, তার পরামর্শই নেওয়া হত সে বিষয়ে।
     
    আগে এ কলেজ কলকাতা বিশ্ববিদ্যায়ের অধীনে থাকলেও ১৯২১-২২সালে সে চলে যায় নতুন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের আওতায়।
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ১ | ২ | ৩ | ৪ | ৫
  • ধারাবাহিক | ০৯ নভেম্বর ২০২৬ | ২৩ বার পঠিত
  • আরও পড়ুন
    সওগাত - Raktim C.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন।