

অলংকরণ: রমিত
সকালের শুরুর দিকের এই সময়টা আমার গান শোনার সময়। নানান ধরনের গান। গায়করাও নানান বিচিত্র সব চরিত্রের। রাতের আঁধার তখনও কালো আলোয়ানটা শরীর থেকে সরিয়ে রাখেনি, ভোরের এই সময়টাতে, যাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত, গলায় শিস্ চড়িয়ে গেয়ে ওঠেন ম্যাগপাই। জলসায় স্যাক্সাফোন বাজিয়েরা যেভাবে বিচিত্র করতবে যন্ত্রে সুর খেলান, অনেকটাই সেই কায়দায় সুরের চড়াই উৎরাই পেরিয়ে চলতে থাকে তার গলা সাধা। মাঝে মাঝে আমিও ওর শিস্ নকল করে ঠোঁট দুটো মুরিয়ে শিস্ দিয়ে উঠি। ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়ে মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখে। তারপর এক সময় আরও তীব্রতর স্বরে শিস্ দিয়ে ওঠে। মনে হয় যেন দুয়ো দিচ্ছে আমাকে – হয়নি হয়নি।
দোহারীদের মতো দলবেঁধে আসা অতিথিরাও আছে। বেলা একটু গড়াতেই ঝুপঝাপ বাগানে নেমে আসে। গায়ের মেটে রঙের সঙ্গে কখনো কখনো মাটির রঙ এমনভাবে মিশে থাকে যে সহজে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতার ঝোঁপ নাড়িয়ে খুঁটে খুঁটে খুঁজে ফেরে টাটকা সতেজ প্রোটিন, আর মুখে চলতে থাকে প্যাঁক প্যাঁক আওয়াজ। মাটির ওপর দিয়েই চলে থপথপিয়ে ,আর অপ্রত্যাশিত কোনো আগন্তুক নজরে এলেই দ্রুত গতিতে ছুটে পালায়। ওড়ার ব্যাপারে আগ্রহ বেশ কম। হেঁটে চলে বেড়িয়ে বেড়াতেই এদের যতেক ফূর্তি। হিন্দিতে এদের বলে হুমরি বা চিলচিল্ ।আর আমরা ডাকি ছাতারে বলে।
ছাতারে

বসন্ত বৌরি

হাঁড়ি চাচা

কুবো

বেনে বউ

সারস ক্রেন

ভারতীয় কাউরজার

আন্দামানের সার্পেন্ট ঈগল

নীলগিরি লাফিংথ্রাশ

এ্যাশি প্রিনিয়া

গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
সৌমেন রায় | 2409:40e1:110e:e006:8000::***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১০:২৫739613
dc | 2402:e280:2141:1e8:280a:be54:ee92:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১২:৪৭739619
dc | 2402:e280:2141:1e8:280a:be54:ee92:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১৩:১৫739621
dc | 2402:e280:2141:1e8:280a:be54:ee92:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ১৩:৪৩739623
সৌম্যদীপ সাহা রায় | 49.37.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ১৮:৪৮739628
kk | 2607:fb91:4c8e:c9c3:7cdd:65d5:51ef:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ২০:১৩739630
পৌলমী | 2405:201:8000:b134:71ab:10db:4167:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ১২:৩১739642
পলি মুখার্জি | 2405:201:8000:b134:71ab:10db:4167:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ২১:২৭739654