এক চিলতে জমির বাগান। অথচ সেখানেই অপেক্ষা করে থাকে চলমান জীবনের আশ্চর্য সব ক্রিয়াকলাপ। কুশীলবেরা সকলেই অবশ্য না-মানুষী। তা নিয়ে আমার অবশ্য বিন্দুমাত্র আক্ষেপ নেই। ওদের সঙ্গে সময় কাটাতে কাটাতে আমিও নিজের অজান্তেই ওদের দলে ভিড়ে যাই। ভারি আনন্দ মেলে তাতে। আমার অনুভবের আলোয় আলোকিত হোক পাঠকদের হৃদয়। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ... ...
গুরুর পাতায় লেখালেখি শুরু করার একেবারে প্রথম দিকে খেরোর খাতায় আমার না- মানুষী সহবাসীরা শীর্ষক এক ধারাবাহিক লেখা শুরু করেছিলাম। তখন লেখকই ছবি জুড়ে দিতে পারতেন লেখার সঙ্গে। সে সুবিধা এখন নেই কিন্তু তা বলে হ্যাংলার মতো চারপাশে চোখ মেলে চেয়ে চেয়ে দেখতে তো কোনো আপত্তি নেই। কয়েক পর্বের এই লেখা সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন। ... ...
সুরমা এখন শীতাতপনিয়ন্ত্রিত কাঁচে ঘেরা গাড়ির ভেতরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ভিড় এখন গাড়িকে ঘিরে। এতোদিনের সংসার ছেড়ে সুরমা আজ জীবনের শেষ খেয়ার যাত্রিনী। ... ...
স্বাধীনতার পরবর্তী সময়েও কৃষি উৎপাদন ছিল জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন। আজকের সময়ে বিকল্প জীবিকার ক্ষেত্রগুলো অনেকটাই বিকাশ লাভ করার ফলে দেশের গ্রামীণ তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে কৃষি তার গুরুত্ব অনেকটাই হারিয়ে ফেলেছে। সামসুরের ছেলেরা আর মাটি কাদা গায়ে মেখে “মোরা চাষ করি আনন্দে” বলতে একদম রাজি নয়। ... ...
কী কথা কইতুম আমরা? আজ এই প্রবীণ বয়সে পৌঁছে বুঝতে পারছি যে সেইসব কথা মনের দুর্বল মুহূর্তে ফাঁস করলে নির্ঘাত বালখিল্যতা হিসেবে পরিগণিত হবে এ প্রজন্মের কাছে। তাই এ ব্যাপারে প্যাঁচ বুঝে সুতো ছাড়তে হবে। তবে একটা ইচ্ছেতো ছিলোই...... ... ...
গোটা দুনিয়ায় এখনও বিপুল সংখ্যক শিশু কিশোরের কাছে স্কুল নামক সামাজিক প্রতিষ্ঠানটি বিলকুল অধরা রয়ে গেছে। যাদের কোনো রকমে একবার টেনেটুনে বিদ্যালয়ের দরজা পর্যন্ত আনা সম্ভব হলো তাদের অনেকেই মাঝপথে চলে যায়, ভবিষ্যৎ এগোবে কি করে? যতোদিন না আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিমণ্ডলের পরিবর্তন ঘটছে ততদিন এই ইনক্লুসিভ এডুকেশনের ভাবনার বাস্তবায়ন সম্ভব নয়। ... ...
আসলে এই চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক,প্রযোজক, শিল্পী কলাকুশলীরা একটা গভীর সত্যকে তুলে ধরেছেন আমাদের সকলের কাছে – মানুষের লোভ আজ আমাদের মনুষ্যত্বকে ছাপিয়ে যাচ্ছে অবলীলাক্রমে। এই চলচ্চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে অনিয়ন্ত্রিত লোভ আর মুনাফা অর্জনের তাগিদ তিল তিল করে মানুষের মানবিক সম্পর্কের সূক্ষ্ম দিকগুলোকে নষ্ট করে ফেলেছে, কীভাবে আমরা সমস্ত নীতি নৈতিকতা আর মানুষী অনুভূতিগুলোকে হেলায় দূরে সরিয়ে রেখে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। ... ...
আমাদের শিক্ষা ব্যবস্থায় পুঁজির বিনিয়োগ বাড়ছে। সরকার হাত তুলে দিয়েছে, আর সেই ফাঁক দিয়ে অবাধে ঢুকছে অসরকারি মূলধন। এর কারণে আমাদের দুখিনী সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে নব্য পঠনপাঠন ব্যবস্থার ব্যবধান বাড়ছে, বাড়ছে এক দুর্লঙ্ঘ্য ব্যবধান। ফারাক আরও বাড়িয়ে দিচ্ছে শিক্ষার উপকরণ হিসেবে অত্যাধুনিক প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার। আমাদের এই সময়ের শিক্ষা নিয়ে কিছু কথা পড়ুন ও পড়ান। মতামত দিন। ... ...
সামসুর ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ফেলে আসা মহামারীর সময় থেকে। সামসুর ভাই আমাদের প্রতিদিনের সব্জির জোগানদার। প্রতিদিন সাতসকালে ভ্যান রিক্সায় টাটকা সব্জির পশরা সাজিয়ে সে এসে হাজির হয় আমার বাড়িতে। কেনা কাটার ফাঁকে ফাঁকে তার সঙ্গে গপ্পো চলে মাঝে মাঝে। এই অমূল্য কথোপকথনের সূত্র ধরেই আমার জানা হয়ে যায় এই সময়ের কৃষির টুকিটাকি নানান খবর। সে তার অভিজ্ঞতার ঝুলি মেলে ধরে আমার সামনে। আমি তা থেকে বিবিধ রতন সংগ্রহ করে নিই। কৃষি নিয়ে আমার কেতাবি জ্ঞানের ওপর সামসুর ভাইয়ের হাতেকলমে শেখা অভিজ্ঞতার পলি এসে জমা হয়। এই প্রবন্ধে তারই আলোচনা। ... ...
....আমাদের কারো মুখে কোনো কথা নেই। অপলক দৃষ্টিতে ঘাড় উঁচিয়ে সুদূর জ্যোতিষ্কলোকের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে চলেছি আমরা। এতোদিন বইয়ের পড়ায় মন আটকে ছিল আমাদের। রাতের এই ক্লাসের হাতধরে আমরা পৌঁছে গেলাম সুদূর জ্যোতিষ্কলোকের আঙিনায়। তারকা লেখনি পাঠ আমাদের কাছে এক নতুন অজানা জগতের দুয়ার খুলে দিল। রাত আকাশ পাঠে আগ্রহী হতে এই লেখাটি পড়তেই হবে। ... ...