এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অমলকান্তি

    Rajat Das লেখকের গ্রাহক হোন
    ১০ মে ২০২৬ | ৫৮ বার পঠিত
  • আমার এক বন্ধু ছিল। অমলকান্তি। এ অমলকান্তি কিন্তু কবির সেই অমলকান্তি নয়। ও খুবই সাধারণ ছিল। ঐ অমলকান্তির মত ও কখনও রোদ্দুর হতে চায়নি। আমার বন্ধু অমলকান্তি, রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করত। নিজেও কবিতা লিখত। নাটকে অভিনয় করত। বাঁশি বাজাতো। অমলকান্তি ছিল আধা গ্রাম আধা শহর মফঃস্বলের এক সরল সাদাসিধে ছেলে। বড় শহরের ইট কাঠ পাথরের ঝনঝনানি ওর সহ্য হত না। ও ভালোবাসত পাহাড়, জঙ্গল, নদীনালা, দিঘি.. এইসব। পড়াশোনার কচকচানিও অমলকান্তির পছন্দ ছিল না। স্কুলে ক্লাস চলার সময় ও জানলা দিয়ে বাইরে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকত। আমাদের স্কুলের পাশে দিগন্ত বিস্তৃত একটি সবুজ মাঠ ছিল। সেই মাঠে গরু চরত। অমলকান্তি পড়া ছেড়ে গরু চরানো দেখতে ব্যস্ত থাকত। সেই কারণে স্যারেদের কাছে কত শাস্তি যে পেয়েছে, তার ইয়ত্তা নেই।

    আজ সকালে হঠাৎ এক দুঃসংবাদ পেলাম। অমলকান্তি আত্মহত্যা করেছে। অমলকান্তি বদলে যাওয়া এই পৃথিবীকে বরদাস্ত করতে পারেনি। তাই নিজের হাতে নিজেরই চিরবিদায় গাথা রচনা করেছে। সরল সাদাসিধে অমলকান্তি আজকের মানুষদের শঠতা, অসততা, অশালীনতা, অসহনীয়তা মানতে পারেনি। সে শুধু চেয়েছিল তার দেখা পৃথিবীটা একইরকম রয়ে যাক। সেই সবুজে ঢাকা প্রান্তর যেন কংক্রিটের জঙ্গলে বোঝাই না হয়ে যায়। গাভীরা যেন চরে খায় সেই দিগন্ত বিস্তৃত চরাচরে। দীঘির কালো জলে যেন আগের মতোই ঝাঁকে ঝাঁকে পদ্ম ফুটে থাকে। রাজহাঁসেরা যেন আগের মতোই দীঘির জলে খেলে বেড়ায়। গাছগুলোতে যেন থেকে যায় সব পাখিদের আস্তানা। পাহাড়ের ফাঁক দিয়ে যেন সূর্যের উদয় ও অস্ত চিরকালীন হয়।

    কিচ্ছুটি এক থাকেনি। সেই ছোটবেলার পৃথিবীটা ক্রমে ক্রমে হারিয়ে গেছে। বদলে গেছে এক অন্য পৃথিবীতে। যে পৃথিবীটাকে অমলকান্তি চেনে না। সেই মাঠঘাট আকাশ নদী পাহাড় জঙ্গল সব বদলে গেছে। ওর চেনা মফঃস্বলের দুনিয়াটা এখন মেট্রো সিটি। সেখানে গাভীরা চরেনা। পাখিরা ডাকেনা। পদ্মেরা ফোটেনা। রাজহাঁসেরা কোথায় হারিয়ে গেছে কে জানে! সেখানে আর আকাশ দেখা যায়না। আকাশের মুখ ঢেকে ফেলেছে গগনচুম্বী বহুতলেরা। রাতে ঝাঁ চকচকে শহরের কোণায় কোণায় নিয়নের বাতি জ্বলে। উপচে পড়া সভ্যতা সর্বত্র চুঁইয়ে চুঁইয়ে পড়ে। অমলকান্তি ভীষণ সেকেলে ছিল। আধুনিক সমাজে একেবারে বেমানান। এই সেদিনও দেখা হতে তাকে কত করে বুঝিয়ে ছিলাম, ওরে নিজেকে বদলা। যুগের সাথে তাল মিলিয়ে পাল্টে ফ্যাল সব পুরোনো বস্তাপচা কাব্যিক ধ্যানধারণা। এখন আর কেউ কবিতা পড়ে না। লেখে না। নাটকে অভিনয় করেনা। এখন সবাই টাকার পিছনে ছোটে। উদ্দাম নেশা করে। তোর মত কেউ আর বাঁচার জন্য পাগলামি করে না। শহুরে সভ্যতায় কাষ্ঠগদ্যের পৃথিবীতে মানুষের মত নয়। যন্ত্রের মত বাঁচতে শেখ।

    পারেনি, অমলকান্তি নিজেকে একটুও বদলাতে পারেনি। আগের মতোই একইরকম ভাবে বাঁচতে গিয়ে তাই মরণের পথটাই ওর সহজ মনে হয়েছে। ও আত্মহত্যা করেছে।

    ___________
    ©রজত দাস

    #অমলকান্তি #remember #bengali #everyoneシ゚ #viralpost2026シ #followersシ゚ #friends #friendship #nostalgic #bengalivlog
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন