এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | ০১ মে ২০২৪ ০০:৫৬531263
  • এরই নাম ভ্রমন।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০১ মে ২০২৪ ০১:০৭531264
  • যে সব লেখা শেষ হলে মন উদাস হয়ে একটা চারপাই টেনে চিৎ হয়ে শুয়ে পড়ে তারপর তাও ভালো না লেগে এমনিই সাইকেল টেনে নিয়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করে এ হচ্ছে সেই রকম লেখা। মনে থেকে যাবে অনেক দিন। এবার চুপ করি।
  • বিপ্লব রহমান | ০১ মে ২০২৪ ১০:১২531271
  • প্রতিটি মানুষ মুক্ত জীবনের স্বপ্ন দেখে! 
    এ এক জার্নি বটে!  heart
  • সমরেশ মুখার্জী | ০২ মে ২০২৪ ২১:০১531319
  • যাদের এই লেখার বিষয়টি ছুঁয়ে গেছে বলে জানি‌য়েছেন - তাদের সবাই‌কে জানা‌ই ধন‍্যবাদ। এটা আমার কাছেও ছিল একটা Unique experience. 
     
    একাকী ভ্রমণে এমন অনেক সুন্দর টুকরো স্মৃতি আছে - যার ফলে মনে হয়েছে শহুরে কলুষতা‌র থেকে দুরে, ছোটোখাটো জনপদে, সাধারণ মানুষের মধ‍্যে এখনো অনেক মণিমুক্তো ছড়িয়ে আছে। মন থেকে গল্প লেখা আমার আসে না। বরং সেই সব বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে মন চায় - দেখি - কতটা পারি।
  • kk | 172.58.***.*** | ০২ মে ২০২৪ ২১:১৫531320
  • হ্যাঁ শেয়ার করুন। এই পৃথিবীতে কত যে অভিজ্ঞতা ছড়িয়ে আছে! একজন মানুষের পক্ষে কটাই আর ছোঁয়া সম্ভব হয়? তার ওপর আবার আমরা বেশির ভাগ মানুষই বেশির ভাগ সময়েই 'অচেতন' থাকি। কতকিছু সামনে দিয়ে চলে যায়, অন্যমনস্কতার কারণে আমরা খেয়ালও করিনা। কিন্তু এইসব গল্প যখন পড়ি তখন সেই অভিজ্ঞতাগুলোকেও মনে হয় ছুঁতে পারলাম। তাদের সাথে পরিচয় হলো, দু দন্ড গল্পগাছা হলো। সেটা একটা বড় ব্যাপার। আমি নিজে যেটার অ্যাকসেস পেতামনা, আপনার থ্রু দিয়ে সেই অভিজ্ঞতার স্বাদ পেলাম।
  • সমরেশ মুখার্জী | ০৩ মে ২০২৪ ০৭:২৩531327
  • kk লান 

    "তাদের সাথে পরিচয় হলো, দু দন্ড গল্পগাছা হলো।" - একদম সঠিক অনুরণন। আমার ভ্রমণবৃত্তান্ত বৈঠকী আড্ডার মতো। তাই আকারে একটু বড় হয়ে যায়। 

    আমার “সেই নেশায় বিদিশা‌য়” পড়ে দীপাঞ্জন‌ লান‌ও বলেছিলেন -  “কেকের সঙ্গে একমত। এই লেখাটা পড়লে বোঝা যায় একটা জায়গাকেই কতরকম ভাবে দেখা যেতে পারে। সমরেশ‌বাবু এনথ্রোপোলজির দিক থেকে দেখেন। কোনো জায়গার সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের জীবনযাত্রার সঙ্গে সেই জায়গার স্থানীয় ইতিহাসের সম্পর্ক নিয়ে লেখেন। আর আমি মিউজিয়ামে ঢুকতে পেলে খাওয়া ভুলে যাই।”

    ভ্রমণ বিষয়ক ছাড়া আমার অধিকাংশ লেখা‌র ক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য‌র কথা dc লান বলেছেন “লক্ষ্মীবাবুর নকলি সোনার টিকলি” লেখা‌র ওপর মন্তব‍্যে - “সমরেশবাবু নানান গল্প, অ্যানেকডোট ইত্যাদি এক জায়গায় যেভাবে মিশিয়েছেন, এটা আমার খুব পছন্দ। আপনার এক্লেকটিক লেখার স্টাইল ভালো লাগলো।”
     
    “এক্লেকটিক” শব্দ‌টা না জেনেই - সামান্য স্ফূলিঙ্গ থেকে শুরু হয়ে - প্রচ্ছন্ন কমন থ্রেড ধরে - গোয়াল থেকে মাঠে বেরোনো গরুর মতো নানা প্রসঙ্গে‌র মাঠে চরে বেড়ায় আমার লেখা। দিনশেষে গরু গোয়ালে ফেরার মতো - লেখার শেষে দেখা যায় শিরোনাম, মধ‍্যবর্তী পংক্তি‌র সাথে সম্পর্কসূত্র। তেমন একটা পোষ্টানো লেখা - “কুলির বুলিতে প্রীতির বিলাপ স্টকহোম সিনড্রোমের পরশ”।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন