kk লান
আমার লেখা মনযোগ দিয়ে পড়েন বলে কয়েকটি কথা বলি:
১. বাংলায় প্রথাগত পারদর্শীতা কম বলে লেখায় অনেক বানান ভুল হয় আমার। চতুর্মাত্রিক কয়েকবার ভুল ধরে হাল ছেড়ে দিয়েছেন।
২. সীমিত ভাষাগত যোগ্যতা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে আমার লেখায় এবং মন্তব্যে ভাষার ব্যবহার পরিশীলিত।বাক্য বিন্যাস গোছানো। বানান ভুল হলেও অসংলগ্ন বাক্য লেখা আমার আসে না।
৩. আবার কিছু ক্ষেত্রে আমার প্রকাশভঙ্গি রম্যরসে সিক্ত। তা কখনো রকের ক্যাওড়ামির বর্ডার লাইন অবধি চলে যায়। আসলে আমি Monotone চরিত্র নই, তাই আমার নেই কোনো consistent approach. বিভিন্ন ঋতু, কভি খুশি কভি গম এর মতো মুড সুইং হয় আমার। লেখাতেও তার ছাপ পড়ে।
৪. তবে যোষিতা যেমন "এল ডোরাডো" টইতে এক জায়গায় অকপক সত্যভাষণ করেছেন - উদ্ধত কাউন্সিলর যোষিতার চুলের মুঠি ধরে টানতে টানতে, নিজের প্যান্টের বেল্ট খুলে বলেছন - "চল তোকে চুদবো" - এটা আমি লিখতে পারতাম না। প্রয়াত মলয় রায়চৌধুরীর মতো ভাষা প্রয়োগও আমার পক্ষে সম্ভব নয়। এটা আমার হিপোক্রিসি নয়, সীমাবদ্ধতা।
৫. এ লেখায় সংলাপ অংশ ছাড়াও যে 'লাগু হয়", "মেয়াদ কাটা", "লাড্ডু বেটেছিলো" এইসব শব্দ এসেছে - তার কারণ কিছু জায়গায় আমার বর্ণনা অংশেও তাদের ভাবনা, সময়, পরিবেশ, পরিস্থিতি প্রতিফলিত করতে চেয়েছি। এটা slip of finger নয় - সজ্ঞানে করেছি।
৬. আপনি যেমন আপনার ভাবনা নির্দ্বিধায় loud thinking করলেন - আমিও করলাম। পাঠক লেখক মিথস্ক্রিয়ায় এটাই কাম্য।
লেখার ওপর পাঠকের - জাস্ট অসাম, সমৃদ্ধ হলাম, কোনো কথা হবেনা, চালিয়ে যান - এসব দেখে দেখে অভ্যস্থ চক্ষু এমন বিশদ, অকপট মন্তব্য দেখে তৃপ্ত হয়।
ভালো থাকবেন।