এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ভ্রমণ  দেখেছি পথে যেতে

  • কাজার ডায়েরি - ৬

    দ লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | দেখেছি পথে যেতে | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ৮৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬
    ১৮/০৯/২৬ - ২০/০৯/২৬



    আমার মত সমতলের মানুষকে কাজা শেখায় ধীরে চলতে। প্রত্যেক পদক্ষেপ দেখে ফেলতে, মেপে ফেলতে। এখানে গাড়িও চলে একটু ধীরে, বাইকও তাই। তীব্রগতি, অতি উচ্চ শব্দ এদের এখানে প্রবেশ নিষেধ। কাজার যে অংশটুকুতে রাস্তা মোটামুটি পাকা সেখানে গাড়ি তবু একটু জোরে চলে, মানুষও একটু তাড়াতাড়ি হাঁটে। তবে সে তেমন কিছু নয়। আমাদের ওদিকের গতির তুলনায় সেও অনেকটাই আস্তে। সপ্তাহান্তে ক্যাফে প্রায় ফাঁকাই থাকে। বৃহষ্পতিবারের তুমূল ব্যস্ততার পরে শুক্রবারে খদ্দের প্রায় ছিলই না।



    সে অবশ্য আমার জন্য ভালই হয়েছিল। আমি সেদিনও সর্দিতে কাবু। নাকচোখ দিয়ে বিপাশার ধারা বয়ে চলেছে। ১৭ ১৮ ১৯ ছিল স্পিতি ফেস্টিভাল। নিউ কাজা প্লে গ্রাউন্ডে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শুরু হয় স্থানীয় শিল্পীদের গান নাচ আর সাথে চলে শিল্পী দর্শক নির্বিশেষে মদ্যপান। শেষে সবাই পুরো টাল্লি হয়ে সবার সাথে নাচতে থাকে। এটা শুনে আমার তেমন আগ্রহ জাগে নি। তবে মন্যিয়া গেল ১৮ তারিখে তাশিজির (সিনিয়ার) সাথে। আমি ক্যাফে বন্ধ করে ফেরার সময় দেখি কিছু দোকানও বন্ধ। তারাও সব নাচগান দেখতে গেছে আর কি। ১৯ তারিখ দিব্বি গেল। সেদিন আর সর্দি নেই। খদ্দেরও বেশ কম।



    শনিবার বিকেলে হাঁটতে হাঁটতে গেলাম বাসস্ট্যান্ড। তখনই দেমুলের বাস ছাড়ছিল। বিকেল সাড়ে পাঁচটায় ছেড়ে সন্ধ্যে ৭টা নাগাদ দেমুল পৌঁছায়। পরেরদিন ভোর সাতটায় আবার ওখান থেকে ছেড়ে কাজা পৌঁছায়। কাজেই বাসে যেতে গেলে অন্তত দুটো রাত থাকতেই হবে। সে তো এখন সম্ভব না। মন্যিয়া বলল গাড়ির ব্যবস্থা করবে। এবং করতে পারল না শেষ পর্যন্ত। আমি দেখলাম সকাল সাড়ে সাতটার বাসে তাবো চলে গেলে দুপুর তিনটের মধ্যে ফেরত আসা যাবে।


    ইনি বাসস্ট্যান্ডে বসে নজর রাখছিলেন

    এমনিতে ট্যাক্সি ভাড়া করেও দেমুল তাবো দুটোই যাওয়া যায়। কিন্তু আপাতত পুরো দিন অফ থাকা যাবে না। সিনিয়ার তাশিজিকে একবেলা ম্যানেজ করতে রাজি করিয়ে অ্যালার্ম দিয়ে ঘুমোতে তো গেলাম। ওরে বাবা মাঝ রাত্তির থেকে শুরু হল হাঁচি আর নাক চোখ দিয়ে জল গড়ানো। অ্যালার্ম বাজল অ্যালার্মের মত। আমি দেখলাম নাক চোখ দিয়ে এমন বিপাশা শতদ্রু বইতে থাকলে যাবার রিস্ক নেওয়া ঠিক হবে না। গেল রোববারটা, বেড়াতে দূরস্থান ক্যাফেতেও যেতে পারলাম না।


    হিমালয়ান গার্লিক স্যুপ - পিতিক্যাফে

    মন্যিয়া অবশ্য শনিবার সন্ধ্যেয় আসা এক খদ্দেরের সাথে খানিক ফ্লার্ট করে নম্বর নিয়ে রেখেছিল। তাকেই ফোন করে তার বাইকের পেছনে চেপে হেলমেট ছাড়া লাংজা দেমুল হিকিম কমিক ঘুরে এলো। এদিকে কাজার সব দোকান রোববার অর্ধেক দিন বন্ধ থাকে। কাছাকাছি একটা ওষুধের দোকান থেকে গিয়ে ওষুধ এনে খেয়ে প্রায় সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিলাম। দুপুরের খাবারে কিরকম একটা বিজাতীয় টাইপ খিচুড়ি বানানো ছিল। সন্ধ্যেবেলা বেরিয়ে গুটি গুটি পায়ে আবার পিতিক্যাফে। হিমালয়ান গার্লিক স্যুপ, মাটন শাফালে আর ব্লুবেরি চীজকেক খেয়ে শরীর মন বেশ চাঙ্গা হয়ে উঠল।


    মাটন শাফালে

    ২১ থেকে আবার পুরোদমে ক্যাফেতে। সেদিন কয়েকজনের সাথে বিচিত্র ধরণের কথাবার্তা হয়েছে। লিখবো শীগগিরই।


    ব্লুবেরি চীজ কেক
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬
  • ভ্রমণ | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফুটকড়াই | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৯742832
  • হ্যাঁ এয়ারটেল থেকে ছবি খুলছে না
  • Ranjan | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৯742833
  • দ
    প্রতি বছর infliuvac নিচ্ছ कि?
     
     
    আমার আর এ জীবনে হিমালয় যাওয়া হবে না l
    তোমার লেখা পড়ে চমৎকার মানস ভ্রমণ হচ্ছে l
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন।