এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ভ্রমণ  দেখেছি পথে যেতে

  • কাজার ডায়েরি - ৪

    দ লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | দেখেছি পথে যেতে | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১৮ বার পঠিত
  • ০ | ১ | ২ | ৩ | ৪
    16/09/26



    কাজার কুকুরগুলো ভারী অমায়িক। গাবলু গুবলু ঝাপুঝুপু লোমভরা হাসি হাসি চোখের প্রায় বাছুরের সাইজের কুকুরগুলো সারাদিন পড়ে পড়ে ঘুমায় আর সন্ধ্যে হলে উঠে চেনা অচেনা যাকেই পায় হাসিহাসি মুখে ল্যাজ নেড়ে পথ আটকায়। সকালেও দু'একটা আটকায় বটে তবে সে দু'একটাই। সন্ধ্যেবেলায় চার পাঁচটা করে প্রতি বাঁকের মুখে থাকে। প্রধান দাবী আদর, সাথে কিছু খাবার দাবার হলে খুবই ভাল। কিন্তু পাত্তা না দিয়ে একপাও এগোন যাবে না। পর্যাপ্ত আদর না পাওয়া পর্যন্ত প্যান্ট কামড়ে ধরে আটকে রাখে। এদের চেহারা দেখে বুঝি এখানে কেউ গায়ে গরমজল ঢেলে দেয় না, আধলা ইঁট ছোঁড়ে না। তাই মানুষের প্রতি এদের অগাধ বিশ্বাস আর দাবী।



    আজকের সকালটা ভারী চমৎকার ঝলমলে রোদেভরা ছিল। শান্ত কাজায় পাহাড় জেগে ওঠে সূর্য্যের আলোয়। এখানে পাখিটাখি তেমন নেই। ফলে সকাল হয় নি:শব্দে। তবে মাছি প্রচুর। ওরা একটু বেলা করেই উড়তে বেরোয়। এদিকে গিজারখানা এখনো সারেই নি। এ পাহাড় সে পাহাড়ে রোদ্দুরের উঁকিঝুঁকি দেখতে দেখতে পাশের ঘর থেকে আধ বালতি গরমজল যোগাড় করে আরাম করে স্নান সেরে ফেলা গেল। কাল এটার একটা ফয়সলা করতে হবে। শুক্রবারে তুষারপাত হবার পুর্বাভাস আছে, তার আগে গিজার খারাপ হয়ে দিনের পর দিন থাকা কোন কাজের কথা নয়। চারতলায় গিয়ে দেখি সাড়ে আটটাতেও প্রাতরাশ তৈরি হয় নি। ধীরেসুস্থে সাড়ে নটার দিকে ক্যাফে পৌঁছে দরজা খুলতেই ১২ জন হইহই করে ঢুকে এলেন।



    কিন্তু তারপরেই দেখি গোটা ক্যাফে জুড়ে গ্যাসের গন্ধ। গ্যাস লিক হচ্ছে কোথাও। ইগা ব্যস্ত হয়ে লোকজনকে ফোন করতে লাগল। অতিথিরা ততক্ষণ টেরাসে রোদে বসে ২২টা আইটেম অর্ডার করে ফেলেছেন। পাইপ থেকে লিক হচ্ছে, তাকে কেটে বাদ দিতে অন্য জায়গা থেকে লিক হচ্ছে। অতএব বাজারে গিয়ে নতুন পাইপ কিনে এনে লাগাতে হবে। অতিথিরা এক এক করে উঠতে লাগলেন। এরমধ্যে এক মহিলা ক্যাফের রিসেপশানের পাশে বসে কাকে যেন বয়ফ্রেন্ডের নামে বলতে লাগলেন। যা শুনলাম সে ত ইয়া ম্যাগনাম সাইজের রেড ফ্ল্যাগ। তিনি নিজেও বুঝছেন সেটা কিন্তু আবার বলছেন আমি এখনো ওর সাথেই আছি। মনে হচ্ছিল বলি বোনটি যত জোরে পারো দৌড়ে পালাও। মনে হল মহিলা কিছু মরাল সাপোর্ট চাইছেন ঝেড়ে ফেলার জন্য।



    এরা সবাই ইজরায়েলি, আমাদের পাইপ ঢুকতে দেখেই কে জানে কেন দুদ্দাড় করে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। গ্যাস অবশ্য ফাটে টাটে নি। তারপরে সব ঠিকঠাক। মন্যিয়া এলো ১২.২০তে। এসেই বলল বিকেলে ও আর শ্রুতি রক ক্লাইম্বিং করতে যাবে এক চাইনিজ ছোকরা আর এক শেরপার সাথে। তারপর সেই চাইনিজ ছোকরার সাথে ক্যাফে মালকিন ঈশিতার কি ঝাম কি ঝাম। ঈশিতা হল গিয়ে টিপিকাল ভারতীয় মালকিন কাজের চেয়ে কাজের আড়ম্বরে বেশী বিশ্বাস করে। ওদিকে ওসেল রুমের পেছনদিকে কার যেন একটা বিয়ে তাতে ইকোস্ফিয়ারের লোকজনের নেমন্তন্ন আছে। তাশি সিনিয়ার, ইগা সবাই যাবার জন্য উন্মুখ, ঈশিতা তার ভলান্টিয়ারদের সর্বদা ক্যাফেতেই দেখতে চায়।



    আমি চুপচাপ পাহাড় দেখতে দেখতে এসব শুনছিলাম। হঠাৎ দেখি আমাকেই সাক্ষী মানছে কি নিয়ে যেন। ইহ ভলান্টিয়ারি করতে এসেছি তোমাদের ঝামের মধ্যে যেতে নয়। সদ্য শেখা জেনজি লব্জ আউড়ে দিলাম নট মাই সার্কাস নট মাই মাঙ্কি। সবাই কিরকম ভেবলে গিয়ে তাড়াতাড়ি অন্য কোথায় যেন চলে গেল ব্যপাট্টা মেটাতে। শেষে দাঁড়াল এই যে আমি বিকেল ৪টে থেকে সাড়ে সাতটা মন্যিয়াকে কভার করবো, ও তারপর ফিরে বাকীটা টেনে দেবে। তো সেইমত যেতে না যেতেই শুরু হল বেদম হাঁচি।



    ব্যপারটা এরকম দাঁড়াল
    can I have 1 sol spl sandwich with extra egg,?
    Sure. হ্যাঁ অ্যাঁচ্চো
    1 sea buck thorn tea with no extra sugar.
    Ok হ্যাঁচ্চো
    1 honey raisin pancake with nutella please
    Ye হ্যাঁ্যাঁচ্চো ah
    ম্যাম পাঁচশো কি ছুট্টা হোগি?
    হাঁ আ আঁ চ্চো ও জি।

    সিনিয়ার তাশি একখানা লম্বা কাপে গাঢ় চকোলেট রঙের কিছু একটা এনে বলল আরে স্পাইকড হট চকোলেট পি লো, ম্যায় বনাকে লায়ি। পীকে দেখো। খেতে ভারী ভাল লাগল। ডার্ক চকোলেটের সাথে একটা ট্যাঞ্জি টেস্ট। জিগালাম কী দিয়ে স্পাইক করেছ? বলল রাম দিয়ে। আচ্ছাআ এই ব্যপার। এদের আরেকটা আছে স্পাইসড হট চকোলেট, ১২ খানা মশলা যোগ করে ডার্ক চকোলেটের সাথে। এই স্পাইকড ব্যপারটা খাবার মিনিট দশেকের মধ্যে হাঁচি বন্ধ হল। যাক বাবা।


    স্পাইকড হট চকোলেট

    বিকেল পৌনে পাঁচটা থেকে শুরু হল আরো লোক আসা। এর মধ্যে কেউ এসে জিজ্ঞাসা করছেন আচ্ছা এখান থেকে কাজা ভিউ পয়েন্ট যাবো কী করে? মোবাইলটা চেয়ে নিয়ে গুগল ম্যাপ সেট করে দিয়ে বললাম যেমন বলবে সেইমত চলে যান। তখন বলে আমি তো কাল যাবো। নির্বিকার মুখে বললাম এখানে চলে আসবেন তারপর ম্যাপ স্টার্ট করবেন। এক বাঙালি গ্রুপ এসে খানিক হইচই করে গেল। মন্যিয়া ঠিক সাড়ে সাতটায়ই ঢুকল হাতে সিবাকথর্নের ইয়াম্মোটা ডাল নিয়ে। কাঁটার ফাঁকে ফাঁকে টুকটুকে কমলা ছোট্ট ছোট্ট ফল ধরে আছে। কি যে সুন্দর দেখতে। তবে সতর্ক হয়ে হাত না দিলেই এক্কেরে 'কাঁটা লাগাআ' হয়ে যাবে। লাদাখেও সিবাকথর্নের চা জুস জ্যাম ইত্যাদি খুবই চলে, তবে গাছ দূরে থাক ফলই কখনো চোখে দেখি নি।


    seabuckthorn



    রুমে ফিরতে ফিরতে দেখি বরাতি আসছে। ট্র‍্যাডিশানাল হিমাচলি ড্রেসে বর ও বরযাত্রীরা একঘন্টা ধরে বাজনা বাজিয়ে বাজিয়ে ৫০ মিটার গেল। শুনলাম গোটা মহল্লার লোক মিলে ৭ লিটার ছাঙ ডোনেট করেছে বিয়েবাড়িতে। ছাঙ ডোনেট করা নাকি বিয়েটাকে সবার তরফে অ্যক্সেপ্ট করা আর সম্মান জানানোর প্রতীক। এদিকে এখানে ছাঙ বিক্রি করা নাকি নিষিদ্ধ। বিয়েবাড়িটা সারারাত জ্বালিয়ে খেল গান করে করে। একদন মেয়েপুরুষ একধারে বসে সারারাত একঘেয়ে সুরে কিসব যেন গেয়ে গেল। আমার অবশ্য ঘুমের তেমন ব্যঘাত হয় নি, মাঝে মাঝে ঘুমের মধ্যে শুনছিলাম।
    ঘটনাবহুল দ্বিতীয় দিন গেল।
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ০ | ১ | ২ | ৩ | ৪
  • ভ্রমণ | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৩742787
  • হুম, ইন্টারেস্টিং! এমনিতে আমার আলাদা আলাদা করে ক্যাফের গল্প, ভল্যান্টিয়ারিংয়ের গল্প, পাহাড়ের গল্প ভালো লাগে। কুকুরদের গল্প, হট চকলেটের গল্প তো বটেই। কাজেই একসাথে সবগুলো হলে তো নিশ্চয়ই উপভোগ্য লাগবে ও লাগছে। চলুক।
  • জয় | ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২742791
  • দ দারুণ
    নেটফ্লিক্স কিনে নেবে আপনার গাথা
    চালিয়ে যান প্লিজ
    কোনদিন যাওয়া হবে না
    আপনার চোখ দিয়ে দিব‍্য দেখা শোনা হচ্ছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন।