

একদিন একটা ছোট্টো বেড়াল নিনি বেড়াতে বেরোল। এমন সময় নামল বৃষ্টি। ও দেখতে পেল একটা সুন্দর কটেজ। ওটা রয়েছে একটা ট্যাংকের পিছনে। ও ছুটে ওটার ছাউনির নিচে গিয়ে দাঁড়াল। ও উপরে তাকাল। দেখলো সাইন বোর্ডে লেখা আছে 'ফিশ কটেজ'। ও দেখল একটা জানলা খোলা। ও উঁকি দিয়ে দেখলো অনেক বেড়াল বসে গল্প করছে। এমন সময় একটা বেড়াল ওকে দেখতে পেল এবং ওর বন্ধুদের বলল মিলি,কিকু,ফিসি,সিসি আমাদের কেউ দেখছে। উঃ তাই নাকি? তোরা অত ভয় পাসনা। আমি দেখছি গিয়ে। নিনিকে দেখে বেড়ালটা বলল আপনি কে ? আপনার নাম কী ? নিনি বলল আমার নাম নিনি। আর আপনার পদবি? নিনি বলল মিলক্। আর আপনার নাম ? ফ্লিসি। আর পদবি? ফ্রায়েড।
ওরা দুজন গল্পে মেতে উঠল এমন সময় তুই করে কথাও বলতে শুরু করল। হঠাৎ নিনি বলল আমি আমার নাম পাল্টে 'যাবো' করে দেব। ফ্লিসি বলল তুই নাম পাল্টা, কিন্তু তার আগে বল কেন নাম পাল্টাবি। যাবো বলল আমি যখন তোদের দেখছিলাম তখন দেখলাম টেবিলের উপর একটা ছেঁড়া কাগজ। সেটায় গ্লোবট্রটার বিমল মুখার্জীর নতুন বই এবং তাঁর ছবি দেখলাম। তাই আমার ইচ্ছে হল আমিও গ্লোবট্রটার হবো। ফ্লিসি বলল ভালো,তুই গ্লোবট্রটার হ, আমি মাঝে মাঝে চিঠি পাঠাবো। যাবো বলল থ্যাংকিউ। আমি আজকেই যাবো। বলে পিছন ফিরে এগোতে লাগল। ফ্লিসি জোরে বলল দাঁড়া দাঁড়া। যাবো দাঁড়িয়ে পড়ে বলল কী হল ? ফ্লিসি বলল আমি আমার একটা সুটকেসে জামাকাপড় ভরে দিচ্ছি। যাবো অনেক ধন্যবাদ জানাল ফ্লিসিকে। ফ্লিসি কটেজ থেকে বেরিয়ে এল। হাতে একটা মাছের আকৃতির সুটকেস। তাতে ফ্লিসি অনেক জামাকাপড় ভরে দিয়েছে। যাবো বেরিয়ে পড়বে। ফ্লিসি বলল দেখ যাবো বেড়ালদের লাক কিন্তু খুব বাজে হয়। যাবো বলল আচ্ছা আমি সাবধানে থাকবো। বলে বেরিয়ে পড়ল।
বাই বাই যাবো।
(বানান অপরিবর্তিত)
Abhyu | 47.*.*.* | ১৪ নভেম্বর ২০২১ ২২:১০501178
kk | 68.*.*.* | ১৫ নভেম্বর ২০২১ ০০:২৫501197
Tim | 2603:*:*:*:*:*:*:* | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৪৭501218
চন্দ্রনাথ শেঠ | 2409:*:*:*:*:*:*:* | ১৬ নভেম্বর ২০২১ ১৩:২০501251
একক | ১৭ নভেম্বর ২০২১ ১৬:০৮501267
কেশব কুমার ঘোষাল। | 202.*.*.* | ১৭ নভেম্বর ২০২১ ২০:২৫501269