এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ধারাবাহিক

  • পুজোর ছুটিতে পুরোনো ঘড়িতে -৭

    Aditi Dasgupta লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | ১৪ নভেম্বর ২০২৬ | ২১৪ বার পঠিত
  • ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮
    এলাহাবাদ -৭
     
    https://ibb.co/wrSgjrWG"><img src="
     
    জমিজমা নিয়ে, সাধারণ রোজ দিনকার ঝামেলা নিয়ে রাজা বা সুলতানের কাছে সব সময় মানুষ ছুটতো এমন নয়। মোটামুটি ভাবে মুরুব্বি ডেকে একটা ব্যবস্থা করেই নিত। ভারতের সেই দেশজ পঞ্চায়েত একটা স্বীকৃত সমান্তরাল বিচার ব্যবস্থা হিসেবে চলেই আসছিল ব্রিটিশ রাজের আগ পর্যন্ত। সেখানে মুরুব্বি তিনিই হতেন যাকে সবাই বিশ্বাস করত। তাই টোডরমল সিং খুন হতে যখন তার জমি জমার উত্তরাধিকার নিয়ে কাজিয়া বাধল, তখন ডাকা হলো বারাণসীর তুলসীদাস গোঁসাইকে। তিনি একদিকে টোডরমল এর বন্ধু ও বটে। আর তাঁর নিরপেক্ষতা নিয়ে সন্দেহ করবে এমন লোক বারাণসীতে খুব কমই ছিল।তবে সংস্কৃত ছেড়ে সাধারণের মুখের ভাষা আওধিতে রামচরিতমানস লেখার জন্য ঝামেলা বাধিয়েছিল বৈকি সব পন্ড করা পন্ডিতেরা! যাই হোক, তিনি টোডরমল এর জমি জিরেতের বাটোয়ারা করে দিলেন। সেই বাটোয়ারার ডিড বা পঞ্চায়েতনামা লিখলেন আওধিতেই। বাদী বিবাদীর সই ও নেওয়া হলো তাতে। তবে বেনারসের কাজীর কাছে স্ট্যাম্প মারতে হয়েছিল বই কি! সেটা ১৬১২ সাল। কাজীর ভাষাটি ফারসি বলেই মনে হলো। অনেক প্রজন্ম টোডরমলের ঘরেই ছিল সে পঞ্চায়েতনামা। তারপর কাশীর রাজাকে তারা তা দিয়ে দিলে,তার ঠাঁই হলো রাম নগর ফোর্টে। তারই ফটো কপি সযত্নে রক্ষিত এলাহাবাদের এই আর্কাইভএ। রয়েছে মোগল বাদশাদের, কি যুবরাজদের ফরমান - জাহাঙ্গীর, দারাশিকো,উল্লেখ আছে প্রয়াগএর সঙ্গম স্নানের সময় রাজ কর্মচারীদের নিজ দায়িত্বের কথা।
     
    রয়েছে ব্রিটিশ সিপাহীদের বিভিন্ন ধরনের বেল্টের নিদর্শন, কাকোরি, চৌরিচৌরা, কানপুর,আগ্রা ষড়যন্ত্র মামলার রায়গুলি। মহার্ঘ্য টেবিল চেয়ার, ব্রিটিশ সিংহের সেই মস্ত থমথমে রয়াল কোট অফ আর্মস, যা কিনা শোভা পেতো এলাহাবাদ কোর্টের বিচারকের চেয়ারের পেছনে। বিচারকদের কাঠ আর বেতের চেয়ারগুলি,পোশাক,পরচুলা - একদা অপ্রতিরোধ্য ক্ষমতার প্রতীক - আজ এই মিউজিয়াম এ। জ্বলজ্বল করছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধানটি - আমাদের ভারতের। সেই শুরু হওয়া থেকে আজ পর্যন্ত সারি সারি প্রধান বিচারপতিদের ছবিগুলি দেওয়ালে।
     
     
    অডিও ভিজ্যুয়াল শো এর জন্য আলাদা ঘর,সেখানে এলাহাবাদ হাইকোর্ট নিয়ে ডকুমেন্টারি মন ভরিয়ে দিল।
    তকতকে বাড়ীটি,সামনে মস্ত বারান্দা,বাইরের দেওয়ালে সংবিধানের উদ্ধৃতি। একটি কাউন্টার আছে ছোট্ট, পেপার ওয়েট,রেপ্লিকা ইত্যাদি বিক্রির।এলাহাবাদ হাইকোর্টের ছবি সহ একটি কাঁচের পেপার ওয়েট কেনা গেলো ৮০টাকা দিয়ে। খাবার জলের কুলার আছে, ওয়াশ রুম আছে - দিব্যি।
     
    এরপর আমরা অটো ধরবো।উবের অটো ধরাই ভালো যাতে বদলাতে না হয়। ৬০টাকায় যাবো খুসরো বাগ। প্রয়াগরাজ রেল স্টেশনের গা ঘেঁষে, জিটি রোডের ধারে সেই পাঁচিল ঘেরা বাগান - মোগল আমলের।

     
    খুসরো বাগের সিং দরোজা খুঁজতে গিয়ে বোকা বনলাম।মস্ত বড় পাথরের পাঁচিল শুরু হতেই উশখুশ করতে লাগলাম, কিন্তু গুগল যে গেট দেখালো তার মাঝখানে মস্ত বড় লোহার শিকল টানা।লোকে নিচু হয়ে বেরিয়ে আসছে বা ঢুকছে।সামনে কাঁচা নর্দমা, যেমন তেমন চা দোকান, আবর্জনা। তাই পেরিয়ে গেলাম।তারপর ভুলভাল - লোহা লক্কড়,মোটর গ্যারেজ। এক বয়স্কা মহিলা আঙুল দিয়ে ফেলে আসা রাস্তাই দেখিয়ে দিলেন।অগত্যা সেই শেকল তুলে কুঁজো হয়ে ঢোকা। মস্ত বাগিচা পেয়ারা আম গাছ বেশি।বসার জন্য লোহার চেয়ার।কিন্তু অযত্ন ও অবহেলার ছাপ।বাইরের ধুলি ধূসরিত লম্বা প্রাচীরে তো বটেই,ভিতরেও। ফুল নেই এ বাগিচায়।গাছের সারি সবুজ সুড়ঙ্গ তৈরি করেছে,ঠান্ডা,আরামের। অনেকেই ঘুমোচ্ছেন।প্রয়াগরাজ স্টেশনে রেলগাড়ি বদলের থাকলে মাঝের সময়টা অনেকেই এখানে এসে একটু ঘুমিয়ে নেন। প্রবেশ মূল্য নেইতো কোনো। এখানে তিনটি মকবারা আছে। শাহজাদা খুসরো, তার বোন নিথার বেগম আর দুই ভাই বোনের অভাগী মা শাহ্ বেগমের, যাঁর আগের নাম মান বাই। তিনি অম্বরের রাজ কুমারী ছিলেন। রাজা মান সিংহ তাঁর দাদা, লতায় পাতায় বুঝি। নাকি কাকা? দুটোই পেয়েছি। ওখানের ফলক মত দাদা।ছেলে খুসরো আর স্বামী জাহাঙ্গীরের বিবাদ তাঁকে গভীর বিষাদে টেনে নিয়ে গিয়েছিল।আফিং খেয়ে তাই নিজের জীবন শেষ করেছিলেন ১৬০৫ এর মে মাসে।
     
     
    জাহাঙ্গীরের বড় ছেলে খুসরো মির্জা মন কেড়েছিলেন বহু মানুষের। হাসি খুশি মজাদার খুসরোর চোখে সিংহাসনের মায়া কাজল এঁকেছিলেন নাকি মামা মানসিংহ আর শ্বশুর মশাই। এমনটাই লেখা আছে সেখানকার ফলকে। আকবর তখন অসুস্থ। কিন্তু আকবর তাঁর নাতির চেয়ে ছেলে জাহাঙ্গীরের উপরই ভরসা রাখলেন। জাহাঙ্গীর সিংহাসনে বসলেন আর খুসরো ও বিদ্রোহ ঘোষণা করলে। কিন্তু সফল হলোনা। বন্দী হলো। তার বন্দীদশার কাঁটাতার বিছানোর ভার পড়লো খুররম বা শাহজাহানের হাতে।এলাহাবাদে তাকে চোখ অন্ধ করে দিয়ে খুন করা হয় ১৬২২এর জানুয়ারিতে। বোন নিথার বেগম তার সমাধিতে তৈরি করলে মকবারা। তারপর ১৬২৪-২৫এ ওখানেই নিজের জন্যও একটি মকবারা তৈরী করে রাখলেন অবিবাহিতা শাহজাদী।এখানেই তাদের মা আগেই এসে শুয়েছেন। তবে শাহজাদীকে মৃত্যুর পর কবর দেওয়া হল দাদু আকবরের কাছে, সেকেন্দ্রায়। সেকালে শাহজাদীদের হাতে বেশ টাকা কড়ি থাকতো বোঝাই যায়। দাপট ও ছিলো।বাদশা বাপের বিরুদ্ধে বিদ্রোহ করা ভাই এর জন্য মকবারা তৈরি করতে পেরেছিল সে এতোটা জায়গা নিয়ে।বুকের পাটা ছিল নিশ্চই সেই মেয়ের! আর ভালোবাসার হৃদয়। তবে তিনি নাকি প্রথম সন্তান ছিলেন জাহাঙ্গীর আর শাহ বেগমের। শাহ বেগম শ্বশুরবাড়ি এসেছিলেন মর্যাদায় আর ভালোবাসায়। পড়ে আসা বেলায় সূর্যের হেলানো আলো ঝলকাচ্ছে মকবারার মাথায়। পায়রা উড়ছে এক ঝাঁক। শুটিং হচ্ছে স্থানীয় কোনও ছবির, গুটি কয় নর নারী মাত্র! যুগল মূর্তি, ছায়া খুঁজে মকবারার চাতালের কোনে।
     
    খুসরো বাগ থেকে বেরিয়ে আজ আর কোথাও যাবনা।সোজা ব্রিটিশ কোঠি। একটু গোছগাছ আছে। আজই শেষ রাত এলাহাবাদে এই যাত্রায়। রাতে সুইগি থেকে অর্ডার দিলাম ট্রুথ বোল এর লখনউ চিকেন বিরিয়ানি বোল আর লাইম সোডা। এক এক জনের এক একটি বোল, পরিমাণ কমও না বেশিও না। হালকা মশলার খুশবুদার ছোট্ট ছোট্ট হাড় ছাড়া মাংসের টুকরো দেওয়া উচ্চ মানের বিরিয়ানি। সাথে গোটা গোটা মেয়েলি হাতের চিঠি - শেফ পূজা লিখেছে। বড্ড যত্নে রেঁধেছে সে। ট্রুথ বোল হেলথ ফুড,স্যালাড,রাইস বোল ইত্যাদি ক্লাউড কিচেনের মাধ্যমে সরবরাহ করে থাকে। কলকাতা সহ অনেক শহরেই সে আছে। পেছনে বিশেষ একটি কোনো কর্পোরেট পিতার উপস্থিতি নেই বলেই জানি।
     
     
    কাল রওনা হবে চিত্রকূট।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮
  • ধারাবাহিক | ১৪ নভেম্বর ২০২৬ | ২১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হেঁয়ালি | ১৭ নভেম্বর ২০২৬ ০০:০৭744008
  • পড়ছি কিন্তু
  • ইমানুল হক | ১৭ নভেম্বর ২০২৬ ০৭:৫৬744012
  • ভালো লাগলো
  • Aditi Dasgupta | ১৮ নভেম্বর ২০২৬ ২২:১৯744033
  • ধন্যবাদ ধন্যবাদ !
  • স্বাতী রায় | ২২ নভেম্বর ২০২৬ ১৩:৪৮744101
  • অদিতি এলাহাবাদ শহরকে এত খানি দরদ দিয়ে আর কেউ বোধহয় দেখেননি। ইতিহাসের ছায়া ছুঁয়ে ঘোরার পথ টি ও বড় ভাল লাগল। নিজের কাছে রেখে দিলাম। কখনো এলাহাবাদ গেলে ট্রাভেল গাইডের কাজ করবে।
     
    অনেক ধন্যবাদ আপনাকে।
  • Aditi Dasgupta | ২২ নভেম্বর ২০২৬ ১৫:১৫744105
  • @স্বাতী রায় যতটুকু দেখেছি কতটুকু তাতে গাইড হবে জানিনা,যদি হয় তাহলে আমারও ভালো লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন।