
ময়ূখ দত্ত | 94.*.*.* | ১৭ জুন ২০২১ ১৮:২৬495010বাহ!! দারুন লাগল, এক যায়গায় সব থাকুক, আমাদের মত পাঠকদের সুবিধা হবে।..
জ্জিও সুকি! একখুনি আমার গিন্নিকে পড়াব এবং ছবি দেখাব। কোথায় কষা মাংস খাব ভাবছিলাম।
পলিটিশিয়ান | 2603:*:*:*:*:*:*:* | ১৭ জুন ২০২১ ১৯:৪২495015চক্রবৎ পরিবর্তন্তে।
ছোট বয়সে কচুরিপানা ভেজানো জল অস্বাস্থ্যকর ছিল। এখন সেই জল বোতলে ভরে হেলদি হয়েছে।
ক্ষমতা থাকলে না আপনার নামে একখানা রাস্তার নামকরণ করতাম, গুরু। সেলামগ্রহণ করুন !!
Amit | 203.*.*.* | ১৮ জুন ২০২১ ০৩:১৮495030এক্কেবারে ঠিক সুকি। এই সো কল্ড হেলদি খাবার-র জ্বালায় সোশ্যাল মিডিয়ায় হাড় জ্বলে গেলো মাইরি। খেয়ে যেটুকু তথাকথিত স্বাস্থ্য ভালো হয়, পোস্ট-মিল্ ডিপ্রেশনে তার থেকে বেশি খারাপ হয়ে যায়। তার ওপর উপরি পাওনা গিল্ট কনসাসনেস। জীবন ভাজা ভাজা হয়ে গেলো পুরো।
এই খাবার | 165.*.*.* | ১৮ জুন ২০২১ ০৩:২৮495031সে কি? ভাত আর শাকের পাশের বস্তুটি তো প্রচন্ড রোমহর্ষক মনে হচ্ছে।
এই খাবার | 165.*.*.* | ১৮ জুন ২০২১ ০৩:৩০495032তাছাড়া শাক দিয়েও কিছু উত্তেজক বস্তু ঢাকা আছে বোধ হচ্ছে।
Amit | 203.*.*.* | ১৮ জুন ২০২১ ০৪:১৮495034এনি ডে এসব শাকপাতার থেকে বিরিয়ানি ভালো। একদিন যখন মরতে হবেই, তখন প্রানভরে খেয়ে মরাই ভালো।
নাহলে শেষে মরার পরে অভুক্ত, অতৃপ্ত ভুত হয়ে আমিনিয়া বা নিজামের কিচেনে ঘুরঘুর করে বেড়াতে হবে।
:|: | 174.*.*.* | ১৮ জুন ২০২১ ০৫:০৭495036হেলথি খাওয়া বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আমাদের অক্ষদা বাবু। প্যারাফ্রেজিতো ভারসনটা হলো: রাস্তার ধারে ওই কার্সিনোজেন থিকথিক করা তেলেভাজা খাবারগুলো খেলে ক্যান্সারে মরা ভবিতব্য কিন্তু সেগুলো না খেয়ে থাকতে হলে ডিপ্রেশনেই মরে যেতে হবে।
এখন যার যেমন পছন্দ।
সুকি | 49.*.*.* | ১৮ জুন ২০২১ ১১:৪১495048সবাই-কে ধন্যবাদ।
অমিতাভদা এবং :|: আমি আপনাদের সাথে একমত। আমার কাকার ছেলে বাড়িতে ভাত খেয়ে ট্রেন ধরে কলেজ যায় বর্ধমান, এবং প্রথম ক্লাসের পরেই পার্কাস রোডে বিরিয়ানী খেতে আসে। যুক্তি একটাই - যদি দুম করে মরে যাই, এই আফসোস যেন নিয়ে যেতে হয় না, ওই দিন বিরিয়ানি খাওয়া হল না! আত্মা অতৃপ্ত থাকবে!
এই খাবার - হ্যাঁ, ঠিকই ধরেছে, এতই উত্তেজক খাবার ছিল যে শাক দিয়ে ঢেকে রাখতে হয়েছে :)
ও মা! এরেই কয় হেলদি ডায়েট!
সেরাম কুড়মুড়ে লেখা