এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সোমনাথ | 117.213.***.*** | ৩০ জুন ২০২৪ ১০:৫৬533920
  • যাক, একটু স্বান্তনা পাওয়া গেল যে, আমার অসফলতার জন্য আমার অপদার্থ হওয়া ছাড়াও ভাগ্যদেবীর নজর না পড়াও দায়ী।smiley
  • :-) | 2a0b:f4c2:3::***:*** | ৩০ জুন ২০২৪ ১১:৩৩533925
  • ধ্যান প্রাণায়াম কপালভাতি ভাগ্য
    গুরু এদ্দিনে লাইনে এসছে থালে। বাহবা
  • বিপ্লব রহমান | ৩০ জুন ২০২৪ ১৭:৩৫533942
  • "ভাগ্য" কথাটি ভাববাদী? বরং "সুযোগ" কথাটি  বোধহয় যুৎসই 
  • সুকি | 49.206.***.*** | ৩০ জুন ২০২৪ ১৮:৪৮533946
  • আচ্ছা, যেটা ক্লিয়ার করা দরকার, এই পেপারটায় উনারা কেন ঠিক 'লাক' শব্দটি ব্যবহার করেছেন তা আমি নিজে একেবারে ঠিক বুঝতে পারি নি। তবে সেটা 'ভাববাদী' অর্থে একদমই ব্যবহার হয় নি। 'লাক' এর বঙ্গানুবাদ 'ভাগ্য' এখানে ঠিক যুতসই নয় মনে হয়। উনারা 'লাক' বোঝাতে অনেকটা র‍্যান্ডামনেস টাইপের কিছু ঈঙ্গিত করতে চেয়েছেন বলেই আমার মনে হল।
     
    এটা তাবিজ, মাদুলি, শনিঠাকুর জাতীয় ভাগ্য নয়। 
  • :|: | 174.25.***.*** | ৩০ জুন ২০২৪ ১৯:৫৭533947
  • এবং বউ। ভাগ্যের সঙ্গে ওতেনপ্রোতেন জড়িয়ে থাকা খুবই ইম্পরট্যান্ট ফ্যাকটর। ভাগ্য গোলমাল করলে বউ ফিক্স করে দিতে পারে (যেজন্য কবি বলেছেন behind every successful man, there is a strong woman) কিন্তু বউ সাথ না দিলে ব্যাড লাকটি সত্যিই খারাপ।
    বাকী রইলো দুর্ভাগ্য আর সান্ত্বনা। অন্তত বানানের দিক থেকে তো বটেই।
  • kk | 172.56.***.*** | ৩০ জুন ২০২৪ ২০:২৮533951
  • সুকি, 'লাক' বলতে কী তাহলে ওঁরা 'চান্স ফ্যাক্টর' বুঝিয়েছেন? বা কোইন্সিডেন্স? ও, বাংলা করে বলতে হবে তো। 'সমাপতন', 'শিকে ছেঁড়া' বা 'লেগে যাওয়া' এই ধরণের কিছু?

    আমার যে জীবনে কিছু হবেনা তা বেশ বুঝতে পারলাম। ঐ "লাক" জিনিষটির (তার বাংলা মানে যাই হোক) সাথে আমার সম্পর্ক ভালো না। মানে সেই "যে ঘোড়াতেই বাজি ধরি তা হয় বসে পড়ে নয় অর্ধেকটা গিয়ে ফিরে আসে" টাইপের। আর ফুটিচার যেমন বলেছেন তেমনি কোনো 'ঠিকঠাক' বউ ও নেই :-(
     
  • pi | 2a01:cb20:8862:1c00:f8c0:6877:cb57:***:*** | ৩০ জুন ২০২৪ ২০:৩৮533952
  • বেশ ভালরকমের বাজে লাগল :||:  র মন্তব্যটা। 
    কেন, সেটা আশা করি উনি খুব ভালই বুঝবেন। নইলেও এই নিয়ে চর্চায় যাব না।
     
     
  • :|: | 174.25.***.*** | ৩০ জুন ২০২৪ ২০:৫৭533955
  • :||: বলতে কি :|:-কে   বুঝিয়েছেন? তাইলে, না:, "খুব" ভালো তো দূরের কথা, একেবারেই বুঝি নাই "বাজে" লাগার কারণ। বেশ পরিচিত এবং বহু ব্যবহৃত এই উদ্ধারে করুন হাস্যরস থাকতে পারে কিন্তু "বাজে" লাগার উপাদান আছে বলে মনে হয়নি। তবে যখন বলেছেন পরবর্তী ​​​​​​​ব্যাখ্যায় ​​​​​​​যাবেননা, ​​​​​​​তখন ​​​​​​​রহস্য ​​​​​​​নিয়েই এগিয়ে ​​​​​​​চলা ​​​​​​​যাক। 
     
    আর ২০:২৮-এর পোস্টে কোটের মধ্যে লিখেছেন বলে মনে হলো সইত্যের খাতিরে বলে যাই "ঠিকঠাক" বা ভুলভাল কোনও শব্দ কিন্তু :|:-এর লেখায় ছিলো না। তবে আপনি অন্তত যে বক্তব্যের সারটুকু বুঝেছেন এই জন্য ধন্যবাদ। 
  • জসল | 2607:fb90:3fe0:555b:f981:6780:4dcf:***:*** | ৩০ জুন ২০২৪ ২১:১৩533958
  • আমারও অত্যন্ত বাজে লাগলো। চিহ্ন স্পেশাল ক্যারেকটারের নিটপিকিঙে গিয়ে লাভ নেই। বাজে লাগার উপাদান আছে বলেই বাজে লাগলো।  
    এটা নিয়ে বলতে হওয়ায় আরোই বাজে লাগলো।
     
    এনিওয়ে...
  • :|: | 174.25.***.*** | ৩০ জুন ২০২৪ ২১:২০533959
  • ও। এতক্ষনে বুঝলুম। সত্যি বলতে কি "নিটপিকিং" বলাতে বুঝলুম। ধন্যবাদ। বানান ভুল নিয়ে বলেছি বলে খারাপ লেগেছে। ঠিকই। গবেষণা সংক্রান্ত লেখায় বানানের নিটপিকিং না থাকাই কাম্য। কন্টেন্টে ফোকাস করা উচিৎ। সরি। 
  • জসল | 2607:fb90:3fe0:555b:f981:6780:4dcf:***:*** | ৩০ জুন ২০২৪ ২১:২৩533960
  • নাহ।
     
    তবে এই নিয়ে কথা বলার ইচ্ছে নেই।
  • :|: | 174.25.***.*** | ৩০ জুন ২০২৪ ২১:৩৮533964
  • দেখুন লেখার বিষয়ের সঙ্গে মন্তব্যের মধ্যে কোনও "বাজে" লাগার মতো সম্পর্ক দেখতে পাইনি। লেখায় সাফল্যের বিভিন্ন ফ্যাক্টর আলোচিত হয়েছে চিরঞ্জিত স্টাইলে অন্যতম বিখ্যাত আরও একটি যোগ করেছি। কেউ কেউ মজা করেই অন্য রকম মন্তব্যও করেছেন। 
    (আপনাদের মন্তব্য ​​​​​​​দেখে ​​​​​​​কোটেশনটার ​​​​​​​কোনও ফেমিনিস্ট ​​​​​​​দৃষ্টিকোণে অপমানজনক ​​​​​​​কিছু ​​​​​​​আছে ​​​​​​​কিনা গুগলিয়ে ​​​​​​​তাও ​​​​​​​দেখলাম। ​​​​​​​তেমন ​​​​​​​কিছু চোখে ​​​​​​​পড়লো ​​​​​​​না।)
    আমি অবশ্য স্বভাববশত বানানের কথাও বলেছি। এখন এই বানান ভুল ধরা নিয়ে মাঝে মধ্যেই গালিপ্রাপ্ত হই। তো এই পর্য্যন্ত ঠিকই আছে। পরিষ্কার করে বললে সুবিধা হয় না বললেও অসুবিধা নাই। সবার সব ভালো লাগতে হবে সেটি এমনকি উনিজির সংবিধানেও নাই। 
  • Amit | 27.32.***.*** | ০১ জুলাই ২০২৪ ০১:১৬533980
  • সুকি , সেই অ্যালুমিনিয়াম নিয়ে লেখাটা তো এগোল না।  টাইটানিক র স্টিল নিয়ে লেখাটাও। দুটোইখুব ইন্টারেষ্টিং।  ওগুলো কে একটু দেখো। 
  • যোষিতা | ০১ জুলাই ২০২৪ ০২:৫২533987
  • প্রতিযোগিতা
  • সুকি | 2401:4900:65b4:77d2:912b:e250:5430:***:*** | ০১ জুলাই ২০২৪ ২০:২৩534030
  • কেকে, হ্যাঁ, অনেকটা তাই। ব্যাপারটা হচ্ছে উনারা নানা লেভেলের ট্যালেন্টেড লোকেদের 'লাকি ইভেন্ট' এবং 'আনলাকি ইভেন্ট' দিয়ে দেখেছেন সাফল্য কিভাবে প্রভাবিত হয়। এবার লাকি বা আনলাকি ইভেন্ট এসেছে চান্স ফ্যাক্টর বা অন্য যেভাবেই হোক।
     
    অমিতাভদা - হ্যাঁ ওই দুটো লিখতে হবে। গুচ্ছের মেটিরিয়াল আছে, পড়েওছি যেমন দরকার। কিন্তু লেখা আর হয়ে উঠছে না।
  • বিপ্লব রহমান | ০৭ জুলাই ২০২৪ ১১:৪৮534312
  • ইয়ে, বউ ভাগ্যের বিপরীতে জামাই ভাগ্য হবে তো!? cool
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন