এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫738597
  • সূর্যাস্তের পরের ছবিতে ফিকে গোলাপী-বেগুনী রঙটা চমৎকার লাগছে! আচ্ছা, শিরোনামে দাপুটে শব্দটা মনে হয় 'দাপটে' হয়ে গেছে। একটু ঠিক করে দিও।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৩738598
  • হ্যাঁ থ্যাঙ্কু থ্যাঙ্কু। দিলাম। 
  • . | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২১738599
  • ভাগ‍্যিস দশাশ্বমেধের সন্ধ‍্যারতি মিস হয়েছে। অমন বিশ্রী জিনিস দেখার দুর্ভাগ‍্য আমাদের হয়েছিল। বড্ড আফশোস হয়।
    ঘাটের কাছেই ভাতের হোটেল আছে। চমৎকার মাছ ভাত পাওয়া যায়।
    লেখা বেশ লাগছে।
  • dc | 2402:e280:2141:1e8:e97e:a930:56aa:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২১738600
  • মাটির ভাঁড়ে মালাই! ছবি দেখেই বুঝতে পারছি কি ভালই না খেতে হবে! :-)
  • | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭738601
  • বিন্দুবাসিনী, 
    আমরা আরতি কাটিয়েই গেছিলাম। কোন মন্দিরে যাবো না এটা ঠিক করেই গেছিলাম। আরতি অবশ্য দেখবো না দেখবো না করেও পরে গঙ্গা থেকে দেখেছি। সেও না দেখলেই হত। 
     
    ডিসি
    মালাই নয় মালাইয়ো।  মালাই হল গিয়ে ক্রিম। আর এইটে ক্রিম++। 
  • dc | 2402:e280:2141:1e8:e97e:a930:56aa:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩738602
  • বুঝেছি, দোকানে গিয়ে বলতে হবে মালাইও আমার নিকটে আইও। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮738603
  • ডটদি একদম ঠিক বলেছেন, দশাশ্বমেধ ঘাটের কাছেই দশাশ্বমেধ বোর্ডিং হাউস, বাঙালি পরিচালিত প্রতিষ্ঠান। মাছ, মাংস  ডিম সব পাওয়া যায়। এমনকি দিব্যি নরম তুলতুলে মাটনও পাওয়া যায় তবে আগে বলে রাখতে হয় নইলে ফুস করে ফুরিয়ে যায়।
    বেনারসের এক একটা গলি  একেক্টা খাবারের জন্য বিখ্যাত, ঘুরে ঘুরে সেসব খাওয়ার একটা দুর্দান্ত মজা আছে। 
    তবে এখন নাকি বেনারসের আদ্ধেক বাড়িঘরদোকান ভেঙ্গেচুরে রাস্তা চওড়া করছে। সরু সরু গলি গুলোই বোধহয় হারিয়ে যাবে। কি যে হবে কে জানে।
     
    একটা জিনিস সেরকম শীতকাল স্পেসিফিক,  মঘা পান। এত নরম পাতা যে মুখে দিলে লিটেরালি মেল্ট হয়ে যায়, খাঁটি মঘা পান খেলে সে এক ডিভাইন অনুভূতি। স্পেস টাইম সব একসাথে গুলিয়ে যায়। আমি এমনিতে পান মোটেও খাইনা, চিবুতে বিচ্ছিরি লাগে বলে। কিন্তু এটা মাস্ট ট্রাই।
     
  • dc | 2402:e280:2141:1e8:e97e:a930:56aa:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪738604
  • আমার এমনিতে কাশী যাওয়ার ইচ্ছে নেই, তবে অনেকদিন ধরেই, কাশীর নানারকম খাবারের গল্প শুনি আর সেসব চেখে দেখার জন্য যেতে ইচ্ছে করে। 
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৪738605
  • কোনো জায়গার ইউনিক খাবার গুলো চেখে দেখার জন্যই সেখানে যাবার এই ইচ্ছেটা আমারও খুব করে।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৮738610
  • আমরা মাছভাত খাবার টাইমই পাই নি। চাট লস্যি রাবড়ি এইসব লহেতে খেতেই সময় শেষ। 
     
    পান খাই নি। তবে বেনারসীবপানের ভেতরের মশলা খেয়েছি। আর নানা রকম হজমীগুলি চুরনগোলি ইত্যাদি।
  • বিপ্লব রহমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৬738622
  • সেরাম হইতেছে। মালাইয়ো  খাইতে মঞ্চায়! smiley
  • hu | 72.24.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২১738625
  • ভাং খেলেন নাকি দিদিমনিরা? আমি অসসি ঘাটের ওপর একটা হোটেলে ছিলাম। পুরনো হাভেলী ভেঙে হোটেল বানিয়েছে। ছাদ থেকে মেঝে পর্যন্ত জানলা। গ্রিলের বালাই নেই। পা ফসকালেই হয় ঘাটের শানের মেঝে অথবা মা গঙ্গা। ভাংয়ের নেশা চড়তে সময় নেয়। ভেবেছিলাম কিছুই হচ্ছে না, ভেজাল দিয়েছে বুঝি। রেগেমেগে ঘরে পড়ে থাকা অনেকটা মিষ্টি খেয়ে নিলাম। ঘন্টাখানেক পর মাথা তাজঝিম তাজঝিম করে। পাশের ভদ্রলোক কিছু বলছে। মনে হচ্ছে যেন কোন লম্বা টানেলের ভিতর দিয়ে শব্দ ভেসে আসছে। নেশা ধরছে আঁচ করে সবার আগে জানলা বন্ধ করলাম। ভাং খেয়ে পাখী হয়ে উড়ে যাওয়ার সাধ জাগে যদি!
  • | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০১738628
  • হুচি 
    laugh
    নাহ সকাল থেকে রাত অবধি টইটই করে ঘুরে আর সময় পাই নি। আরো দিন দুয়েক থাকলে হয়ে যেত। 
     
    তবে আমি আগে ভাঙের গুলি খেয়েছিলাম। বুনু এনে দিয়েছিল বেনারস থেকে। সে সাংঘাতিক জিনিষ। কিরকম একটা জম্বি বানিয়ে দেয়। 
     
    বিপ্লব রহমান, 
    মালাইয়ো খেতে হলে নভেম্বর থেকে ফেব্রুয়ারীর মধ্যে যাবেন। 
  • Sara Man | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৪738631
  • খুব ভালো লাগছে পড়তে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন