এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ঋত্বিক ঘটক এবং রোশন। দেশভাগ বনাম মাংশপেশীর লড়াই।

    Abhradip Ghatak লেখকের গ্রাহক হোন
    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৫১০ বার পঠিত
  • যে মানুষগুলো, একদম সকালের ট্রেন ধরে বনগাঁ, গোসাবা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, থেকে শহরে আসে, তাদের কাছে সিনেমার সংজ্ঞা কি? সিনেমার দর্শন কি?

    ঋত্বিক ঘটক নাকি ঋত্বিক রোশন। একজন সারাজীবন ধরে বানিয়ে গেলেন সাধারণ মানুষের সিনেমা, আর একজন সাধারণ মানুষের চোখের তারায় জ্বলজ্বলে হয়ে রুপালি জগত কিংবা মোবাইলে, টুকরো রিলে, ফেরত সন্ধ্যের ট্রেন বাসে বিনোদন, পোস্টারে শিল্প।

    যারা শ্রমজীবীর জন্য শিল্প, সংস্কৃতি বলে লালে লাল সেলাম টেলাম দিয়ে বিপ্লব করে ফিরছেন দিবারাত্র, তাদেরই আত্মজ ঋত্বিক ঘটক কমিউনিস্ট দলের মানুষ হয়েও সেই দল থেকেই বিতাড়িত। অর্থাৎ আজীবন একরোখা, মাটির কাছাকাছি থাকা অথচ প্রচারের আলোয় না থাকা মানুষটার ছবি আজও ইতিহাসের স্বর্নাক্ষর অথচ নিজেরই সাপোর্ট সিস্টেম থেকে উপেক্ষিত। কিন্তু তাতে কি! গরীবের পাতে তো ঋত্বিক রোশন মুষ্টি বাগিয়ে, গ্রীক ভাস্কর্যের মতো চেহারা নিয়ে জ্বলজ্বলে পোস্টার হয়ে আছেন।

    অসুবিধেটা ঠিক কোথায়? প্রচার মাধ্যমের খামতি, নাকি সিনেমা দেখার শিক্ষার অভাব?

    আপনি তো ভোর ৬ টার ট্রেনে কিংবা সন্ধ্যে ৭ টার বাসে জেমস মোনাকোর, “হাউ টু রিড অ্যা ফিল্ম” ফেরী করতে পারবেন না, যাতে মানুষ অন্তত নিউ ওয়েভ ফিল্ম মেকিং বোঝে, কিংবা রায় বাবুর “শাখা প্রশাখা” দেখে, বুঝতে পারেন সবার সবটুকু ভালো হয় না !

    ভারতবর্ষের মত দেশে চলচিত্রর অবস্থান খুব জটিল এক অংকে চলে। এখানে খেটে খাওয়া মানুষ দেখেন আকাশচুম্বী বাড়িতে ঋত্বিক রোশন বাবুর গল্প। আর এসি ঘরে বসে থাকা, বিপ্লব বুকে, আইফোন হাতে থাকা মানুষ দেখেন সাদাকালো, নন-বুর্জোয়া, ঋত্বিক ঘটক বাবুর গল্প।

    মেঘে ঢাকা তারা, কিংবা তিতাসের মত ছবিকে মেগা হিট না বললেও মানুষ চলচিত্রের অন্যতম সেরা মানুষটিকে সন্মানটুকু জানাতে জানত।

    সে সন্মান, অতিরঞ্জিত না হলেও তার তারে তারে পয়সার ঝনঝনানি নয়, বাজত শ্রদ্ধার সম্ভ্রম। এ অবশ্য প্রি রিল যুগের গপ্পো বলছি।

    ঋত্তিক তন্ত্রের হল রিলিজে কিছুই ত্যামন বেওসা হয়নি। “মাস” নিশ্চুপ হয়ে ছিল।

    আন্তর্জাতিক সন্মান নিয়েও প্রবল উদাসীনতা সত্বেও কেন জানি বুকের ভেতর বেজে উঠত মাদলের আওয়াজ।

    তবুও সময়ের সাথে ইতিহাসের চাকা ঘুরে যায়। দর্শনের সংজ্ঞা পাল্টে যায়।

    এখন একহাতে টোটো রিক্সার হ্যান্ডেল ধরে শহর চক্কর মারতে মারতে মানুষ ফিল্ম এর রিভিউ করে দেয় অবলীলাক্রমে। তাই তারা এক লহমায় ঋত্বিক ঘটককে নস্যাৎ করে দিয়ে বুকে জড়িয়ে নেয় ঋত্বিক রোশন কে।

    মহীরুহসম সিনেমার ইতিহাসবৃক্ষের গোড়ায় যদিও গোদার থেকে জাফর পনাহী থাকুক না কেন, তার শাখায় শাখায় দোলে বেদের মেয়ে জোসনার মত জায়ান্ট গ্রামীণ শিল্প প্রজেক্ট, যা ২০ লাখ টাকার ছবি হয়ে ২৫ কোটি টাকার ব্যাবসা করে সেই ৯০ এর গোড়ায়।

    সাধারণ মানুষ শিল্প বলতে কিছুই বোঝেনা। বোঝার দায়ও নেই।

    সরলীকরণের ধারা আর্টে বরাবরই ছিল। আবার জটিল ফর্ম ও একই সাথে ছিল।

    গ্লোবালাইজেশনের ফলে, ধনতান্ত্রিক, তথাকথিত বুর্জোয়া দেশের সোশ্যাল নেটওয়ার্ক মানুষের গ্লোবাল সাম্যবস্থা এনে দিয়েছে, যা শত বছরের বিপ্লব পারেনি।

    এবং একই সাথে একই ছবি নিয়ে কথা বলছেন একদিকে ফিল্ম গবেষক সঞ্জয় মুখোপাধ্যায় আবার পাড়ার দাদা।

    আর এই গ্লোবালিজেশনের ফলে লব্ধ সাম্যাবস্থায় জ্ঞান, শিক্ষা, দর্শন কে হারিয়ে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে হই হই করে জিতে যাচ্ছে পাড়ার সেই দাদাটি।

    ভাঙ্গাচোরা চেহারায় ঋত্বিক ঘটক অন্ধকারে মিশে যাচ্ছেন, জ্বলজ্বল করে উঠছেন মেশিনগান হাতে ঋত্বিক রোশন। এই দ্বন্দ্বের কোন সঠিক লাইন টানা যায় না।যতটা ফিল্ম এর ভাষা নিয়ে বিপ্লব হোকনা কেন, বিপুল ভোট, নিয়ে অবশ্যই মেশিনগান ওয়ালা থ্রিলার আর হাজার খানেক খুন হওয়া থ্রিলারই জিতে যায়।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০738278
  • চমৎকার পোস্ট, ভাবনার অক্সিজেন যোগায়, বিশেষ করে এটা -
    এখানে খেটে খাওয়া মানুষ দেখেন আকাশচুম্বী বাড়িতে ঋত্বিক রোশন বাবুর গল্প। আর এসি ঘরে বসে থাকা, বিপ্লব বুকে, আইফোন হাতে থাকা মানুষ দেখেন সাদাকালো, নন-বুর্জোয়া, ঋত্বিক ঘটক বাবুর গল্প।

    তাহলে কি ব্যাপারটা এরকম, শ্রমজীবী মানুষ বা প্রলেতারিয়েতদের মুক্তির লক্ষ্যে বা কমিউনিস্ট প্রোপ্যাগান্ডা ফিল্ম চিরকাল খোদ শ্রমজীবী মানুষের কাছেই ব্রাত্য? আর তাইই যদি হয় তাহলে শিল্পীর সোশ্যাল কমিট্মেন্ট থেকেই বা লাভ কি, যদি তা শ্রমজীবী জনগণের কাছেই দুর্বোধ্য হয়?
  • কল্লোল | 2401:4900:8ffe:bdb4:c900:ea21:d677:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২738291
  • অর্থহীন বিতর্ক । শিল্পের পণ্যায়নের পর এই ভাগাভাগি শুরু। কেউ তো প্রশ্ন তোলেন না মেঘ্দূত না তুলসীদাসী রামায়ণ ? যতোদিন শিল্পের পণ্যায়ন থাকবে ততোদিন "সাধারণের" আর "মুষ্টিমেয়র" শিল্প থাকবে। তুলনার কোনও মানেই নেই । কিভাবে তুলনা হবে বাপ্পি লাহিড়ী  আর সলিল চৌধুরীর ?? বা সলিল চৌধুরী আর বড়ে গোলাম আলির ?? 
  • বনানী রায় ভট্টাচার্য | 117.194.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২738292
  • যে কোনও কারণেই হোক, যতই বিপ্লবের গন্ধ মাখিয়ে দেওয়া হোক , এই তুলনা বা বলা যাক একই আলোচনায় উল্লিখিত দুজনের নাম থাকা সমীচীন মনে হলো না । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন