এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ মে ২০২৩ ১৭:২৭519292
  • চেনা পরিবেশ, চেনা চেনা ঘটনারা। ভালই লাগল এমনিতে।
    শুরুতে স্বপ্নটা কিছু সম্ভাবনা দেখাচ্ছিল শেষে গিয়ে সেটা কেমন হুট করে শেষ হয়ে গেল।
  • দীপাঞ্জন মুখোপাধ্যায় | ০৩ মে ২০২৩ ২০:৪৭519401
  • @ - হ্যাঁ শেষটা নিয়ে আমি নিজেও ভেবেছি। সময়ের সঙ্গে নগরায়নের আর যন্ত্রায়নের চাকাটা দৌড়চ্ছে, অনুপম সেই চাকার একটা ছোট নাটবল্টু, সে ফিট না করলেও চাকার গড়িয়ে যাওয়াটা আটকাল না। শুরুতে অদ্রিজা চলে গেল, সেখানে এল অনুপম, আবার শেষে অনুপম চলে যাচ্ছে, পলাশ আসছে। এটা ভেবেই শেষ করলাম।
     
    @অমিতাভ চক্রবর্ত্তী - না এটা ছোটগল্প হিসেবেই ঠিক আছে laugh
     
    @যোষিতা- ধন্যবাদ!!
  • সিএস | ০৩ মে ২০২৩ ২২:৩১519407
  • যে আর্বান প্ল্যানিং - এর মাস্টার্স করতে যাচ্ছে সে সিস্টেমে ফিট করল না ?

    সে নাটবল্টু নয় ?

    সে আর একটু ওপরে উঠে গেল। যন্ত্র - বুলডোজার ইত্যাদি নিজেকে দেখতে হবে না, সেসব অন্য কেউ চালাবে, অনুপম পরিষ্কার থাকবে, মনে করবে আমি তো ওসবের মধ্যে নেই। অথচ সেই হবে 'প্ল্যানার' !

    ইণ্ডাস্ট্রীর চাপ না নিতে পেরে বা না নিয়ে অনেকে অ্যাকাডেমিক্সে যায়, কিন্তু নাটবল্টুর পার্ট নয় কে ?

    যন্ত্রসভ্যতা নিয়ে লেখাটায় ধারণার অভাব আছে।
  • দীমু | ০৩ মে ২০২৩ ২৩:০৬519410
  • @সিএস - খুব ভালো লিখেছেন। অনুপম একটা সিস্টেমে ফিট করল না বলেই তো আরেকটা সিস্টেমে গেল। নাটবল্টু মানে বোঝাতে চেয়েছি সে জমি নিয়ে লম্বা লম্বা টাওয়ার তৈরী হবে না ছোট ছোট বাড়ির শহরতলী তৈরী হবে সেটার সিদ্ধান্ত নেবার মত ক্ষমতায় নেই, সে ইমপ্লিমেন্ট করে। ময়দানবেরও যেমন সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছিল না। এবার নতুন সিস্টেমে গিয়ে সে কি করবে সেটা বলার দায় এই ছোটগল্পের নেই।
     
    যন্ত্রসভ্যতা নিয়ে জিনিসগুলো, বুলডোজার ইত্যাদি তো হয় অনুপমের স্বপ্নে দেখা অথবা কল্পনা। সেখানে তো ধারণার অভাবই থাকার কথা laugh
     
    নগরায়ন আর যন্ত্রসভ্যতা দুটো আলাদা জিনিসকে এখানে ইচ্ছাকৃত ভাবে মেশানো হয়েছে। একটা কড়া বাস্তব, আরেকটা কল্পনার পৃথিবী।
  • &/ | ০৪ মে ২০২৩ ০২:৩৯519411
  • লোপিতা শুনেই জরিতা মন্দপাল এইসব মনে পড়ে গিয়ে আর গল্পটাই মন দিয়ে পড়া হল না। সেই খান্ডবের গল্পের জরিতা মন্দপাল এইসব পড়ে এলাম আবার সুবোধবাবুর বই থেকে। পুষ্পপ্রেঙ্ক্ষায় দুলছে লপিতা আর মন্দপাল পালিয়েছে জরিতার কাছে। ঃ-)
    অমিতাভবাবু যেমন বলেছেন আমারও তাই মনে হয়। আপনার এই কাহিনি বিস্তৃততর পরিসর দাবী করে, উপন্যাস বা বড়গল্পের পরিসর।
  • দীমু | ০৪ মে ২০২৩ ২১:৩২519430
  • আচ্ছা পরে না হয় এটা নিয়ে বসে একবার চেষ্টা করে দেখব
  • &/ | ০৪ মে ২০২৩ ২১:৪৫519431
  • হুঁ, জরিতাকেও আনবেন। মন্দার সরি সরি মন্দপালকেও। অনেকগুলো চরিত্র আর নানা জায়্গা এসে পড়লে জমে যাবে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন