এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া - ৪৫

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৪ অক্টোবর ২০২৬ | ৩৯ বার পঠিত
  • ( ৪৫ )

    অনুমিত কলকাতায় ফিরে এসেছে। পরদিন সকালে বাইরের ঘরে অনিন্দ্যবাবুর সঙ্গে দেখা করতে গেল।
    অনিন্দ্যবাবু ছেলেকে দেখে উৎফুল্ল হয়ে উঠলেন।
    --- ' কাল ফিরেছ ? '
    --- ' কাল রাত প্রায় বারোটায় বাড়ি ঢুকেছি। ট্রেন অনেক লেট ছিল। তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে...'
    --- ' আচ্ছা ঠিক আছে। কেমন এক্সপিরিয়েন্স হল বল... '
    --- ' এক্সট্রাঅর্ডিনারি। প্রচন্ড সেনসেশান হচ্ছিল। আবার ভয়ও করছিল। যদি অ্যারেস্ট করে নেয় কী হবে .... আমি তো আর লিডার নই। আমাকে কে সেভ করবে ? তবে ফরচুনেটলি সে সব কিছু হয়নি। মনোমিতা অনেকটা গাইড করেছে আমাকে সেলফ ডিফেন্সের ব্যাপারে। নেহা বোরার সঙ্গে ওর পরিচয় আছে দেখলাম ... '
    --- ' মনোমিতা মানে, ওই ভদ্রলোকের মেয়ে... কী যেন নাম ... ', অনিন্দ্যবাবুকে খুব স্বাভাবিকভাবে বলতে শোনা গেল।
    অনুমিতও অম্লানবদনে বলল, ' রবীন্দ্রনাথ দত্ত। সেই যে আমরা গিয়েছিলাম লেকের ওখানে... '।
    --- ' হুঁ বুঝতে পেরেছি ... সে এই মুভমেন্টে আছে ? ইটস স্প্লেন্ডিড ... '
    --- ' ওদের সঙ্গেই দিল্লী গিয়েছিলাম। ওরা বোধহয় আবার যাবে এই মান্থের এন্ডে... '
    --- ' তুমি কী ভাবছ ? '
    --- ' দেখি... ডিসাইড করিনি ... '
    --- ' অবশ্যই যাবে। ইয়েস... ইউ শুড। সিন্স ইটস এ জেন জি মুভমেন্ট... এভরিওয়ান অফ ইয়োর এজ ক্যাটেগোরি শুড শেয়ার দা ওনাস হোল হার্টেডলি। ইন্ডিয়া ইজ জাস্ট ওবলিং অ্যান্ড রিলিং দিস মোমেন্ট ... এস আই আর ফিয়াস্কো ইজ নট দি সিঙ্গুলার ইস্যু... '
    --- ' হ্যাঁ... তা ঠিক ... সবাই বলছে তাই... '
    --- ' সবাই বলছে মানে ? তোমার নিজের কী মনে হচ্ছে ? '
    --- ' জানার চেষ্টা করছি। এপস্টিন ফাইলের কথা শুনছি। সেটা কী ক্লিয়ারলি জানি না অবশ্য... '
    অনিন্দ্যবাবু হঠাৎ বললেন, ' নবনীতা জানে নিশ্চয়ই। শি মাস্ট বি নোয়িং দ্যাট ইনফেমাস ক্রনিকল আই হোপ। জেনে নেবে... '।
    'জেনে নেবে' শুনে অনুমিত অবাক হয়ে তাকাল বাবার দিকে। মনমিতাকে তার বারংবার কুপ্রস্তাব দেওয়ার কথাগুলো মনে পড়তে লাগল হঠাৎ। অনুমিত মাথা নীচু করে বসে আজকের ইন্ডিয়ান এক্সপ্রেসটা তুলে নিয়ে চুপচাপ পাতা ওল্টাতে লাগল। এলোমেলো পাতা ওল্টাতে ওল্টাতে নীচু গলায় বলল, ' জেনে নেব ... '

    অনিন্দ্যবাবুর বড়ছেলে বুড়ো মানে দেবজ্যোতি স্ত্রী পুত্র সহ এসে পৌঁছল দুপুর দুটো নাগাদ। দীর্ঘ উড়ানের সময় বিক্ষেপের ধাক্কা সামলাতে সময় লাগবে। শিঞ্জিনী বললেন, ' লাঞ্চ করেছিস ? '
    দেবজ্যোতির বউ বলল, ' হ্যাঁ মা... ফ্লাইটে দিয়েছে। কিছু খাব না এখন। ভীষণ টায়ার্ড। রেস্ট নেব...'
    --- ' ঠিক আছে। তোরা ঘরে চলে যা... পরে সব কথা হবে ... '

    শিঞ্জিনীদের পাল্কীর নাটকের প্রোগ্রামটা আপাতত স্থগিত হয়ে গেছে। তিনমাস পরে হতে পারে। খুব সম্ভবত মনোমিতা জেন জি আন্দোলনে সংযুক্ত হয়ে যাওয়ার ফলে এ সিদ্ধান্তটা নিতে হয়েছে। মনোমিতা ছাড়া নাটকটায় রূপ দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহুর্তে। শিঞ্জিনীর মন খারাপ হয়ে গেল। ভাবল দুত্ত্যারিকা ... কী যে একটা ক্রেজ শুরু হয়েছে কিছুদিন ধরে। কবে যে এই ডোলড্রাম শেষ হবে কে জানে।

    রাত্রে সবাই একসঙ্গে খেতে বসল। অনিন্দ্যবাবু বললেন, ' ওখানকার পরিস্থিতি এখন কেমন ? '
    দেবজ্যোতি বলল, ' এমনি সব ঠিক আছে। তবে ট্রাম্প আর আগের মতো পপুলার নেই। অনেক ক্রিটিসিজম হচ্ছে। এপস্টিন নিয়েও খুব কমোশান তৈরি হয়েছে শুধু ইউএসএ তে নয়, ইউরোপিয়ান নেশানগুলোতেও। ইন্ডিয়ায় যেমন মোদীর অবস্থা আর কি। এখানে সিনারিও কেমন বুঝছ?'
    --- ' এক্সট্রিমলি ভোলাটাইল। সামনের দু তিন মাস খুব ক্রুশিয়াল। এনিথিং ক্যান হ্যাপেন... '
    --- ' মানে সেরকম একটা পাবলিক পারসেপশান তৈরি হয়েছে বলছ... ' দেবজ্যোতি বলে।
    --- ' শুধু পাবলিক পারসেপশান না, সাবস্ট্যানশিয়াল ফ্যাক্টস ইমার্জ করছে। কোয়ালিশান গভর্নমেন্টে জোটসঙ্গীরা সরে গেলে জাহাজ ফুটো হয়ে যায় জান তো ... '
    --- ' সেরকম পসিবিলিটি আছে নাকি ?', দেবজ্যোতি জিজ্ঞেস করে।
    --- ' সেরকমই তো ফিল করছি। এ শুধু ভোটের লিস্ট বা রামমন্দিরের টাকা চুরির ব্যাপার নয়। রিজার্ভ ব্যাঙ্কের রিজার্ভড গোল্ড স্টকে হাত দেওয়ার ব্যাপারও আছে। রুপির ভ্যালু ডলারের রেসপেক্টে যেভাবে পড়ছে সেটা আর কোন দেশে হচ্ছে না। শুধু পেট্রোডলার থিয়োরি দিয়ে কি সবাইকে বোকা বানানো যায়। ইন ইন্ডিয়া ক্রোনি ক্যাপিটালিজম হ্যাজ টাচড দি জেনিথ দিজ ডেজ। আমার মনে হচ্ছে দে হ্যাভ টু গো। জেন জি এখন প্রোটেস্ট রেজ করছে এগেনস্ট দি ইলেক্টোরাল ননট্রান্সপ্যারেন্সি কিন্তু পরে ওরা অন্য সিনিস্টার প্র্যাকটিসগুলো নিয়েও প্রোটেস্ট ইনিশিয়েট করবে বলে আশা করি। তার মধ্যে একটা হল ইনফিলট্রেশান অফ হরিবল ডিগ্রী অফ টার্পিচিউড ইনটু জুডিশিয়াল সিস্টেম যেটা একটা দেশের ইন্টিগ্রিটি অফ দা কনস্টিটিউশানাল সিস্টেম অ্যান্ড পাবলিক সিকিউরিটির প্রশ্নে হাইলি অ্যালার্মিং। তবে যে জোটসঙ্গীরা দড়ি কেটে ভেগে যাবার বন্দোবস্ত করতে চুপিসাড়ে ব্যস্ত সেগুলোও পাকা চোর। মোস্ট লাউজি বাঞ্চ অফ এনটিটিজ। এরা ভাবছে জাহাজ ডুবতে চলেছে, তাই আগে ভাগে পালাতে হবে। ওয়েস্ট বেঙ্গলেও তাই। আমি শিয়োর, সেন্ট্রাল নড়ে গেলে এখানকার এগুলো সব দেশ ছেড়ে পালাবে। জাহাজ যে ডুবতে চলেছে এরা ভালই বুঝতে পারছে। ইঁদুররাই তো সবার আগে জাহাজে জল ঢোকা টের পায়। এতরকম ক্রাইম করে রেখেছে এই কোটারি যে এখন আর পালাবার কোন রাস্তা আছে বলে মনে হচ্ছে না ... এদিকে কাউন্টার প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইলন মাস্ক নাকি এই জেন জি মুভমেন্ট ফান্ডিং করছে... ', প্রবল উত্তেজিত অনিন্দ্যবাবু একটু থামলেন।
    --- ' হমম্... ইউরোপেও এখন একই সিচুয়েশান। নানা দেশে গন অভ্যুথ্থান হচ্ছে। ফ্রান্স, বেলজিয়াম, স্পেন জ্বলছে। ইন্ডিয়াও হয়ত জ্বলবে সুনার অর লেটার ... ', দেবজ্যোতি মাছের কাঁটা বাছতে থাকে।

    --- ' তবে মনে রাখিস কোন রাজনৈতিক দল এই গন অভ্যুথ্থান ঘটায়নি। সবাই ধান্দাবাজ। এই জোয়ার এনেছে জেন জি এবং তাদের পাশে এসে দাঁড়ানো নানা ননপলিটিকাল সংগঠন। এর মধ্যে কৃষক সংগঠন যেমন আছে তেমন এ সাইজেবল নাম্বার অফ লইয়ারস ফ্রেটারনিটিও আছে। রিয়েলি হিদারটু আনপ্রিসিডেন্টেড ইন ইন্ডিয়া। নেহার বিরুদ্ধে ভেরিয়াস ফিলদি ট্রোলিং ক্যামপেন আর বিল্ডিং আপ থ্রু দেয়ার পাওয়ারফুল আই টি সেলস। কিন্তু আমি বিশ্বাস করি যে দেয়ার অ্যাটেম্পট উইল বাইট দা ডাস্ট অল এন্ডস আপ অ্যাট দি এন্ড অফ দা ডে ... '

    এইসব রসকষহীন কচকচানি শিঞ্জিনীর অসহ্য লাগছিল। কিছু ধড়িবাজদের নিয়ে সবসময়ে এইসব কাঠকাঠ আলোচনার জট পাকানো কী করে যে ভাল লাগে তার মাথায় ঢোকে না। তার মতে এই পৃথিবীতে যে যতটুকু পাবার জন্য এসেছে ততটুকু পেয়েই বিদায় নেবে। এক মিলিগ্রাম বেশিও পাবে না কমও পাবে না। লড়াই আন্দোলন ধুম ধাড়াক্কা করে এ দুনিয়ায় দুঃখীদের কোনদিন সুখী করা গেছে, না সুখীদের একমুঠো সুখ কেড়ে নেওয়া গেছে ? যে যার ডেস্টিনি মানে কপাল নিয়ে জন্মায়। শিঞ্জিনী ম্যাডামকে কেউ মাথামোটা বা শিক্ষিত মূর্খ ভাবতে
    পারে তাতে তার কিছু আসে যায় না। পাল্কীর সামনের প্রোগ্রামটা যে ভেস্তে গেল সে জন্য তার খুব আফশোস হচ্ছে। তবে সব কিছুরই একটা ভাল দিক আছে। শিঞ্জিনীর কাছে জেন জি আন্দোলনের ভাল দিক হল তার ছোট ছেলের মতিগতির পরিবর্তন। হয়ত মনোমিতার হাতযশে হল এটা। হাতযশ না বলে বাক্যযশ বা প্রভাব বলা ভাল। কার প্রভাবে যে কার জীবনের মোড় ঘুরবে আন্দাজ করা শক্ত।
    শিঞ্জিনী ম্যাডাম দেবজ্যোতিকে বললেন, ' কামিং মার্চে তোদের ওখানে যেতে পারি। তখন নিশ্চয়ই ঠান্ডাটা কমে যাবে ... '
    দেবজ্যোতি বলল, ' এপ্রিলে এস বরং। মার্চেও বরফ পড়ে নিউ জার্সিতে। কিন্তু এখন তো প্যাসেজ ফেয়ার খুব হাই। ইরান ইউ এস এ ওয়ারের ইমপ্যাক্ট এখনও চলছে। অনেক অ্যাডভান্স টিকিট কোর। তা'লে হয়ত কিছুটা কম পড়তে পারে। কিন্তু সেটাও তো হল না আমাদের। অনেক অ্যাডভান্সই তো বুক করেছিলাম। ইন্ডিয়া বাউন্ড ফ্লাইটগুলোই বেশি অ্যাফেক্টেড হচ্ছে। ফেয়ারের কোন মা বাপ নেই... '
    অনিন্দ্যবাবু খাওয়া থামিয়ে বললেন, ' হবেই তো... ইটস ইনেভিটেবল। গভর্নমেন্ট সিভিল অ্যাভিয়েশান সেট আপ টোটালি আদানিদের হাতে তুলে দিয়েছে। এমনকি এয়ারপোর্টগুলো পর্যন্ত....'
    শিঞ্জিনী মনে মনে বললেন, ' ওহ্ শিট ... আবার শুরু হল... '

    এই সময়ে অনুমিতের মোবাইলে একটা কল এল।
    স্ক্রীনে চোখ রেখে অনুমিত যেন একটু চমকে গেল। ফোনটা কানে দিয়ে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল।
    বেশিক্ষণ না, কথা শেষ করে পাঁচ ছ' মিনিট পরে আবার টেবিলে ফিরে আসল।
    শিঞ্জিনী বললেন, ' কিরে... কোন বন্ধুর কল নিশ্চয়ই। কাল কোন হোটেলে পার্টি আছে, তাই তো ? '
    --- ' না না... ওসব কিছু না। আগে তো কোনদিন ফোন করেনি তাই একটু সারপ্রাইজড হয়েছিলাম।
    --- ' কে কে ? '
    --- ' মনোমিতা ... '
    তারপর পরিচিতি হিসেবে বলল, ' সি জে পি -র মেম্বার... '
    অনিন্দ্যবাবু উৎফুল্ল চিত্তে বললেন, ' ও... ওয়েল ওয়েল ওয়েল। তা, কী বলল ? '
    --- ' বলল যে আঠাশ তারিখে রেলি আছে দিল্লীতে, আমি যেতে পারব কিনা ? '
    জজসাহেব পুনরায় উৎফুল্ল আবেগে বললেন, ' ও মাই গুডনেস... হোয়াট আ প্রিভিলেজ ... সুইং ইন্টু অ্যাকশান হার্ট আউট ... '

    অতীশ আবার সোমনাথের পিছনে পড়েছে।
    সোমনাথ বলল, ' তোমাকে তো একজনের কাছে পাঠালাম। সুবিধে করতে পারলে না .... '
    --- ' কী করে হবে বল। অতগুলো টাকার ব্যাপার... আমার ক্ষমতার বাইরে... '
    --- ' আরে বাবা সব জায়গাতে একই সিস্টেম। গিভ অ্যান্ড টেক। তুমি টাকা যোগাড় করে ইনভেস্ট কর। পরে লাভ তুলে নিতে পারবে। ঠিক সময়ে ঠিক জায়গায় ছিপ ফেলতে হবে বুদ্ধি করে। অত ভাল মন্দ বাছাবাছি করলে হবে না কিন্তু ... ', সোমনাথ স্পষ্ট কথা জানিয়ে দেয়।
    --- ' সে সব তো পরের কথা.... এখন আমি টাকা যোগাড় করব কোথা থেকে ? '
    --- ' আর একজনকে বলেছি তোমার ব্যাপারে। দেখবে বলেছে। এখনও জানায়নি কিছু। এটা যদি হয়ে যায় মনে হয় পয়সা লাগবে না। দেখা যাক ... '
    --- ' দেখ... আমার তো কপাল... '

    পরদিন দুপুর দুটো নাগাদ অতীশ বিডন স্ট্রিটে তার দোকানে বসে ছিল। এমন সময়ে দোকানের সামনে একটা মেরুন রঙের টয়টা গাড়ি এসে থামল। গাড়ির জানলা দিয়ে একজন পঁচিশ ছাব্বিশ বছরের যুবক মুখ বাড়িয়ে বলল, ' দাদা ফিফটি সেভেনটা কোনদিকে হবে ? '
    --- ' ওই তো সামনের মোড়টা ক্রস করে ডানদিকে। রাস্তার ওপরেই ... '
    --- ' সম্রাট চৌধুরীর বাড়ি... '
    --- ' হ্যাঁ বুঝতে পেরেছি। সামনের মোড়টার পরেই... '
    --- ' ওকে... থ্যাঙ্ক ইউ দাদা... '
    --- ' না না ঠিক আছে... '

    গাড়িটা চলে গেল। অতীশ ভাবল, আর একটু সময় পেলে ভাল হত। আর কী চান্স পাওয়া যাবে ?

    ( ক্রমশ )

    ************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন।