এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া - ২৯

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২২ জুলাই ২০২৬ | ১১৬ বার পঠিত
  • ( ২৯ )  

    সন্ধের দিকে অতীশ আবার একদিন এসে হাজির হল সোমনাথের বাড়ি। 
    সোমনাথ বেশির ভাগ সময় কোন না কোন দলিল দস্তাবেজ বা  কাগজপত্রে চোখ বোলাতে ব্যস্ত থাকে।  সে বসে থাকার লোক না। সর্বদাই  ব্যস্ত।   এগুলো যে কার দলিল কার দস্তাবেজ কে জানে।  অতীশের ওসব জানার কোন আগ্রহ নেই।  এমনিতেই অন্যের ব্যাপারে তার  কৌতূহল খুব কম, তার নিজের সমস্যা নিয়েই  সে সর্বদা বিব্রত থাকে।  
    অতীশকে দেখে সোমনাথ বলল, ' আরে এস এস...  তোমাকে ফোন করতাম একটু পরে।  যাক, এসে গেছ ভাল হয়েছে...  ' 
    ----- ' এই এলাম একটু...  কয়েকদিন তো হয়ে গেল,  ভাবলাম যাই একবার...  যদি কোনও খবর থাকে...  '
    ----- ' হ্যাঁ,  ভাল করেছ...  '
    সোমনাথ কাগজপত্র গুটিয়ে একপাশে রেখে দিল। 
    ----- ' ...  ব্যাপার হচ্ছে,  কাল আমি ফোন করেছিলাম...  '
    ----- ' কাকে ?  '
    ----- ' ওই তারকদাকে ...  ' 
    ----- ' হুঁ...  কিছু বলল ?  '
    ---- ' কিছু বলল, আবার কিছু বললও না...  '
    ----- ' সে আবার কী ?  ঝেড়ে কাশ না... '
    ----- এরা এমনিই...  ঝেড়ে কাশা মুশ্কিল।  বলল যে এ এরিয়ায় ওরকম জায়গা হচ্ছে না।  সাউথের দিকে একটা হতে পারে...  '
    ----- ' ও বাবা।  সাউথ মানে সাউথ ক্যালকাটায়?'
    ---- ' হ্যাঁ কালীঘাট সাইডে...  '
    ---- ' ও বাবা...  ওদিকে তো কিছুই  চিনি না..  '
    ----- ' তাতে অসুবিধা হবে না, আমি সব চিনি।  কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়...  '
    ---- ' কী বলতো...  '
    ----- ' পার্টির কাজ করতে হবে  মিনিমাম তিন মাস।  পার্ট টাইমার হলেও হবে।  বলছে একটা ভাল জায়গা আছে বাগান এবং উঠোন সমেত।  
    পরিষ্কার টরিষ্কার করে মানানসই একটা বিগ্রহ বসিয়ে কারবারটা চালু করে দেওয়া যাবে...  ওরাই  সব করে দেবে।  তারপর আর ওরা  থাকবে না।  শুধু ওদের মান্থলি পারসেন্টেজটা দিয়ে যেতে হবে।  হিস্যা তো দিতেই হবে, নইলে কে পাশে থাকবে ?  '
    ---- ' কোন পার্টি  ?  '
    ----- 'কোন পার্টি আবার ?  এখন যারা আছে...  '
    ----   ' এ বাবা...  এ তো আগেরই মতো।  তা'লে  
    আর তফাৎ কী হল ?  আমি কোথায় ভাবলাম একটু সুবিধা হবে...  ' 
    ----- ' তফাৎ আবার কী হবে ?  সুবিধে নিতে গেলে তো সুবিধে দিতেও হবে...  মাগনায় কে সাহায্য করবে ?  ওদের কী ইন্টারেস্ট ?  তাও তো সার্ভিস চার্জ কিছু চাইছে না ...  আগে হলে বুঝতে ...  ' 
    ----- ' সে...  তো জানি...  ',  অতীশ সবিনয়ে স্বীকার করল  ৷  
    তারপর বলল, ' তুমি কী ঠিক করলে ? '
    ----- ' আমার কথা বাদ দাও। আমার তো দরকার নেই।  তোমার নামে হবে সবকিছু।  দেখ যদি রাজি থাক....  আমি সঙ্গে থাকব নিশ্চয়ই।  তবে ডিল হবে তোমার নামে ....  ' 
    ----- ' ডিল মানে কিসের ডিল ? ' 
    ----- ' এই যে জমি জায়গা বিগ্রহ দেবস্থান পুরোটার দেখভাল এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব  তোমার।  মানে, কোন ঝামেলা হুজ্জুতি হলে তা সামলাবার দায়িত্ব তোমার।  অবশ্য পুলিশ আছে,  এলাকার কাউন্সিলর আছে।  দরকার মতো এদের সাহায্য নিতে পারবে...  '
    ----- ' ঝামেলা হুজ্জুতির চান্স আছে নাকি ? ' 
    ---- ' না না...  কথাটা ওভাবে নিও না,  ওসব হবেই তা বলছি না।  তবে যেখানে নগদের ব্যাপার থাকে সেখানে ভালই বল আর  হারামখোরই বল...  পাঁচরকম লোকের দৃষ্টি তো পড়েই।  টাকা কামাতে গেলে কিছু মাল  পেছনে কাঠি তো করবেই।  অবশ্য নগদ এবং  সোনাদানা নিয়ে প্রণামী বাক্স এবং দানপাত্র মানে দানের ডালার ওজন কিরকম দাঁড়াবে তার ওপর নির্ভর করছে।  জেনে রেখ ডালার ওজন যত বাড়বে ডেয়ো পিঁপড়ের লাইন তত  বাড়বে।  কোথাও গুড় বা মধু পড়লে পিঁপড়ের লাইন দেখেছ তো...  আর ডাঁশ পিঁপড়ের কামড় কেমন হয় নিশ্চয়ই জান ...  ' 
    শুনে টুনে অতীশকে বেশ হতাশ দেখাতে লাগল।  
    সেটা বুঝে সোমনাথ বলল, ' আমি কিন্তু তোমাকে ভয় দেখাচ্ছি না।  মানে, ইয়ে...  সবকিছু একটু বলে কয়ে রাখছি। কোন কিছু না জেনে একটা কাজে তো নামা উচিৎ  না।  তাছাড়া আমি তো আছিই।  আর তারকদাকে ঠিকঠাক হাতে রাখতে পারলে চিন্তার কোন কারণ নেই।  থানা পুলিশের দিকটা তারকদাই সামলে নেবে।  এলাকাটা অনেকটা দূরে হয়ে গেল এইটাই যা...  চল একদিন দেখে আসি।  
    অতীশ কোনরকমে বলল, ' দাঁড়াও দাঁড়াও ...  
    এত ঝট করে কিছু বলতে পারছি না। একটু চিন্তাভাবনা করতে দাও।  এত রিস্কের বিজনেস...  '
    ----- ' রিস্ক টিস্ক কিছু নেই।  একটু ম্যানেজ করে চলা, এই আর কী... ঠিক আছে,  ভেবে দেখ।  তবে বেশি টাইম নিও না।  লাইনে অনেক লোক আছে।  ধম্ম কম্মের সিজন চলছে।  কত লোক ঢুকতে চাইছে।  ভাল প্রফিট আছে না ...  ' 
    সোমনাথ আশ্বস্ত করতে চাইল।  
    ----- ' বুঝতে পেরেছি।  দেখি কী করা যায়...  বৌদি  চা হবে নাকি ?  '
    ভিতর থেকে সোমনাথের গৃহিণীর গলা শোনা গেল,  ' বসুন দু মিনিট ...  যাচ্ছি এক্ষুণি ...  ' 

      সাজিদা আজ বেশ সকাল সকাল ঢুকল চ্যাটার্জী বাড়িতে।  দেবশ্রীদেবী বললেন, ' কিরে আজ এত তাড়াতাড়ি ?  কোন বাড়িতে ছুটি করেছিস বোধহয়...  '
    কথাটার সরাসরি উত্তর পাওয়া গেল না।  সাজিদার মুখে চিন্তার মেঘ। বলল, ' দেখ না কী সব...  ।  ফালতু ঝামেলা...  ' 
    ----- ' কেন কী হয়েছে ?  ' 
    ----- ' কাল বিকেলে,  ধর এই চারটের সময় দশ বারোটা বাইক এসে হাজির হঠাৎ করে...  '
    ----- ' সেকি রে ...  কেন ? '
    ---- ' বলে যে আলি কোথায়।  যে বলছে তার সঙ্গে আলির, মানে আমার বরের খুব বন্ধুত্ব ছিল চার তারিখের আগে পর্যন্ত। সবাই টি এম সি করত।  ভোটের রেজাল্টের পরে ওরা সব ওদিকে চলে গেছে...  ' 
    ----- ' অ...  তারপর ?  '
    ---- ' ছেলেটা, ছোটন না কি যেন নাম...  বলে যে আলিকে ডাক।  আমি বললাম,  কেন।  আর একজন বাইকে বসে বসে... নাম বোধহয়  রোহিত...  একসঙ্গে পার্টি করত...  '
    ----- ' হ্যাঁ বুঝেছি...  তারপর কী হল ? ' দেবশ্রী অধৈর্য হয়ে পড়ে। 
    ---- ' রোহিত বলে ছেলেটা বলে যে,  ডাকতে বলছি ডাক না,  কথা বাড়াচ্ছ কেন।  আমি বললাম,  খুব গরম দেখাচ্ছ  তো,  তোমাদের আমি চিনি না নাকি।   
    ছোটন বলল যে,  চেন তো হলটা কী ?   আলিকে ডাকতে বলছি ডেকে দাও, কথা আছে...  '
    ---- ' তারপর তারপর ...  '  
    ---- ' আমি বললাম,  আলি এখানে নেই, যা বলার আমাকে বল।  সে বলে যে,  তোমরা আর
    এখানে থাকতে পারবে না।  যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও।  তোমাদের মধ্যে সবাই তো উঠে গেছে,  তোমরা ফালতু ঝামেলা
    বাড়াচ্ছ কেন ?  আগেও তো একবার বলা হয়েছে।  বারবার বলতে হচ্ছে কেন।  কী অদ্ভুত ব্যাপার দেখ, চার মের আগে এরা সব আলির সঙ্গে এক গ্লাসে মদ খেত...  '
    দেবশ্রী উদ্বিগ্ন গলায় বলল, ' মানে ?  '
    ----- ' মানে, আমাদের বাংলাদেশে চলে যেতে বলছে।  আর ক'ঘর মুসলমান যারা ছিল কেউ নেই  এখন।  শুধু আমরাই  পড়ে আছি।  কোথায় যাব বুঝতে পারছি না।  ভাবছি আমিও ব্যাঙ্গালোরে ননদের ওখানেই আপাতত ...  ' 

    দেবশ্রীদেবীর সাদা মনে কাদা নেই।  তিনি ভাবলেন,  এ তো ভারি গণ্ডগোলের ব্যাপার হল।  সাজিদা চলে গেলে এরকম লোক কোথায় পাবেন।  

      ( ক্রমশ ) 

    ******************************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন