এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া - ৩০

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৮ জুলাই ২০২৬ | ১৮ বার পঠিত
  • ( ৩০ )

    অনুমিত একাই ঘুরে এসেছে দিল্লী থেকে। মনোমিতার সঙ্গে আর যোগাযোগ হয়নি। দুদিন ছিল ওখানে।
    একাই গিয়েছিল একাই ফিরল, বুকের জমিতে একটা নতুন ফসলের ক্ষেত নিয়ে। কেমন একটা লাগছে, কেমন যেন অস্থির লাগছে। সে এসব ভাবেইনি কোনদিন। মনোমিতার সঙ্গে আর দেখা হয়নি অনুমিতের। ভাবছে, দেখা হলে ভাল হত। ও তো এসব ভাল বোঝে। দিল্লী গিয়েছিল নিশ্চয়ই এর মধ্যে। তার সঙ্গে দেখা হল না কেন কে জানে। যন্তর মন্তরে হাজারো লোকের ভিড়ে দেখতে পাওয়া গেল না। সত্যিই শিরায় শিরায় দামামা বাজবার মতো ব্যাপার। জেন জি কা কামাল। সেও তো এই দলেই পড়ে কক্রোচ হোক বা না হোক। জেন জি তো নিশ্চয়ই, ' আলাদাই ব্যাপার '। একদম একদম...
    তার মনে হতে লাগল তারা আলাদা, একদম আলাদা। মানে, সেও আলাদা।
    তার বাবা অনিন্দ্য বসুর সঙ্গে দেখা হয়েছিল কাল রাত্রে। তিনি অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে যন্তর মন্তরের খবরাখবর নিলেন অনুমিতের কাছ থেকে। তাকে বেশ উজ্জীবিত মনে হচ্ছিল এ ব্যাপারে।
    বললেন, ' তোমাকে কে সাজেস্ট করল ? '
    ---- ' কী ব্যাপারে ? '.
    ----- ' এই প্রোটেস্টে ইনভলভড হওয়ার ? '
    ---- ' ও ... ওই... তেমন কেউ না... খবর শুনছি
    কিছুদিন ধরে ... তাই ভাবলাম... '
    ----- ' তুমি এসব খবর রাখছ এবং ইনভলভড হচ্ছ দেখে খুব ভাল লাগছে। এসট্যাব্লিশমেন্টকে বোঝাতে হবে যে ডেমোক্রেসিতে অ্যাবসোলিউট পাওয়ার বলে কিছু নেই। মানুষই শেষ কথা বলে। ইলেকটোরাল অটোক্রেসি এক ঘৃণ্য জিনিস। মানুষের ভোটে ইলেক্টেড হয়ে নিজেকে দেশের সম্রাট ভাবার দিন শেষ করে দিতে হবে। শুধু কোয়েশ্চেন পেপার লিকের প্রোটেস্টে থেমে গেলে হবে না। ডিজেনারেটেড, ডিকমপোজড সিস্টেমকে পার্জড করতে হবে আউট অ্যান্ড আউট। শুধু একটা ইস্যুতে না। হোলিস্টিক ওয়েতে। শুধু একজন মিনিস্টারের ডিপার্টমেন্টাল ম্যালপ্র্যাকটিসেই প্রোটেস্ট থেমে গেলে হবে না। সিস্টেম তো একই থাকবে, একজন মিনিস্টারের রিপ্লেসমেন্টে তো সিস্টেম বদলাবে না। যে আসবে সেও তো এই একই সিস্টেমের অংশ। অ্যান্ড আই স্ট্রংগলি বিলিভ যে তোমরা পারবে। এ যুদ্ধে তোমাদের জয়ী হতেই হবে... '
    'তোমরা পারবে... তোমাদের জয়ী হতেই হবে...' শুনে চমকে উঠল অনুমিত। তার মানে তাকেও এই যুদ্ধের এক যোদ্ধা বলে স্বীকৃতি দিচ্ছেন জজসাহেব অনিন্দ্য বসু। তার রক্তের মধ্যে হাজারটা ঘোড়া দৌড়তে লাগল।
    অনিন্দ্যবাবু তারপর যেটা বললেন সেটা শুনে অনুমিত বেশ ঘাবড়ে গেল। সে যে এতটা গুরুত্বপূর্ণ মানুষ সেটা কখনও তার ভাবনাতেও আসেনি। অনিন্দ্যবাবু অনুমিতের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, 'তোমাদের নেক্সট প্রোগ্রাম কী ? '
    অনুমিত অবাক হয়ে তার বাবার মুখের দিকে তাকিয়ে রইল। এর জবাবে সে যে কী বলবে ভেবে পাচ্ছিল না। বাবা কী তাকে এই মুভমেন্টে আগাগোড়া জড়িয়ে দিতে চাইছে?
    মনে মনে সে বড় বিব্রত হয়ে পড়ল। সে তো এসব নিয়ে কিছু ভাবেইনি। ফেসবুকে মনোমিতার পোস্টটা দেখে একটা রোমাঞ্চ অনুভব করেছিল কী জানি কী কারণে। তারপর সেদিন সাদার্ন এভিনিউতে আচমকা ওর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় কিছু কথাবার্তা হয়েছিল এ ব্যাপারে। মনে হল এরা ব্যাপারটার সঙ্গে ডিপলি ইনভলভড। একটা এক্সাইটমেন্ট তার মধ্যে সঞ্চারিত হল। মনে হচ্ছিল ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। কৌতূহলবশত সে দিল্লী চলে গেল। গিয়ে দেখল এটা একটা ' বিলকুল আলাদাই ব্যাপার '।
    সে যাই হোক, অনুমিত কী বলবে ভেবে না পেয়ে বলল, ' না মানে... আমি তো অতটা জানি না... সি জে পি-র একজন অ্যাক্টিভিস্ট আছে এদিকে, তার কাছে শুনে কিছুটা জেনেছিলাম.... তারপর তো যন্তর মন্তরে গিয়ে... '
    অনিন্দ্য বোস বললেন, ' সি জেপি-র মেম্বার এদিকে! কোথাকার ছেলে জান কি ? '
    ----- ' ছেলে নয় মেয়ে ... '
    ---- ' তাই ? '
    ----- ' লেকের ওদিকে থাকে। মা চেনে ওকে। আর তুমি ওর বাবাকে চেন... '
    ----- ' আচ্ছা ! কী নাম কী ? '
    অনুমিত বিন্দুমাত্র কপটতা করল না। কোন গোপনীয়তার আবডাল রাখল না।
    বলল, ' রবীন্দ্রনাথ দত্ত। মেয়ের নাম মনোমিতা... '
    অনিন্দ্যবাবু চোখ বুজে মনে করবার চেষ্টা করতে লাগলেন।
    ---- ' উঁ... উঁ... রবীন্দ্রনাথ... কোথায় বল তো মিট করেছিলাম... চেনা চেনা লাগছে... '
    অনুমিত আবার অকপটে বলল, ' ওই যে আমাকে নিয়ে গিয়েছিলে ওদের বাড়ি... লেকের ওদিকটায়.... মেয়ে তখন বাড়ি ছিল না... '
    এক লহমায় সব মনে পড়ে গেল অনিন্দ্য বসুর। তিনি বিস্ফারিত চোখে অনুমিতের দিকে তাকিয়ে রইলেন। তার মুখ অস্ফুটে বেরিয়ে আসল, ' ও মাই গুডনেস... হাউ অ্যামেজিং !
    রত্নাকর টার্নস টু বাল্মিকী। লঙ লিভ দা হিদারটু ইমপেরিশেবল ক্রিয়েচার অন আর্থ... কক্রোচেজ ... '
    এসব কাল রাত্রের কথা।

    সুভাষ গিরি সকালবেলায় বারান্দায় বসে নারকেল মুড়ি খাচ্ছিলেন। বিজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খবরের কাগজ পড়ছিল।
    সুভাষবাবু মুড়ি চিবোতে চিবোতে বললেন, ' যাকে চিনের দালাল, পাকিস্তানের দালাল বলছে তাকেই ফলের রস খাইয়ে অনশন ভাঙাচ্ছে... হোঃ '
    সুভাষবাবু আর এক গাল মুড়ি মুখে দিলেন, ' এই এক কথা হয়েছে ডিপ স্টেট ডিপ স্টেট... ফরেন ফান্ডিং ফরেন ফান্ডিং... কচুর মাথা... খালি ভ্যানতাড়া... নে এখন সামলা... '
    আর এক গাল মুড়ি মুখে দিলেন। বিজয়ের দিকে তাকিয়ে বললেন, ' কিছু খবর পেয়েছ নাকি ? '
    ----- ' কী ব্যাপারে ? '
    ---- ' সেদিন ধর্মতলার জমায়েতে রিপোর্টারদের ওপর কারা হামলা করল... কোন ইনফরমেশান ছিল না পার্টির কাছে ?'

    বিজয় কাগজটা মেলে ধরে মন দিয়ে চোখ বোলাচ্ছিল।
    চোখ না সরিয়েই বলল, ' ভেতরের খবর এখনও কিছু পাইনি... অনেক অ্যারেস্ট হয়েছে শুনলাম। দেখছি... '
    ----- ' তা দেখ... না না এসব তো ভাল নয়। খবর করার রিপোর্টাররা কি গদি মিডিয়ার মালিক ? সাধারণ খেটে খাওয়া কর্মচারি। ওরা কি পলিসি বানায় ? এসব তো মোটে ভাল নয়। খবর নাও দিকি। পার্টি জয়েন্ট প্রোগ্রাম করেছে, দায় তো নিতেই হবে.... না না এসব মোটে ভাল নয়... '
    বিজয় মনে মনে ভাবল, খবর আর কোথায় নেবে ? আসল খবর কি আর পাওয়া যায় ?

    মুখে বলল, ' হ্যাঁ দেখছি... '

    ( ক্রমশ )

    ******************************************

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন