এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া - ২

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩৮ বার পঠিত
  • |
    ( ২ )

    অনিন্দ্যবাবু খানিকক্ষণ চুপ করে বসে থেকে নিজের ভিতরে ওঠা ঝড়কে শান্ত হতে দিলেন।
    তার সামনে বসে ভাঙাচোরা বিড়ম্বিত রবীন্দ্রনাথবাবু শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাচ্ছেন শুনানির শেষে জজসাহেবের মুখ থেকে রায় বেরোবার উদ্বিগ্ন প্রতীক্ষায়। ভাবলেন, কথাগুলো বলে তিনি হয়ত ঠিক করলেন না। নিজের ছেলের বদনাম শুনতে কোন বাবারই বা ভাল লাগে। কিন্তু এ ছাড়া আর কী উপায়ই বা ছিল তার কাছে। মেয়েটাকে রক্ষা তো করতে হবে। আর কেই বা বাঁচাবে তাকে। কার কাছেই বা যাবে। এরকম নানা যন্ত্রণার টানাপড়েনের শলায় খোঁড়াখুঁড়ি হতে থাকল রবীন্দ্রনাথবাবুর মন।

    একটু পরে অনিন্দ্য বসু তার রায় শোনালেন কোন পিতৃসুলভ ভঙ্গীতে নয়, একেবারে নিক্তি মাপা জজিয়তি ধরণে।
    --- ' হ্যাঁ, আচ্ছা... ঠিক আছে। সঠিক সময়ে আমার কাছে আপনার কথাগুলো রাখবার জন্য অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য যথাযথ হলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাকে কথা দিচ্ছি আমার তরফ থেকে উপযুক্ত অনুসন্ধানের ব্যবস্থা করা হবে এবং আপনার অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত, মানে আমার ছেলে অনুমিত বসুকে প্রাপ্য শাস্তি ভোগ করতে হবে। আমি অঙ্গীকার করছি এর কোন অন্যথা হবে না... '
    এরকম নাটকীয় অঙ্গীকার বাণী উচ্চারিত হতে শুনে রবীন্দ্রনাথবাবু আবেগের বাষ্প ভারে রুদ্ধ হৃদয়ে বসে রইলেন।
    কোনরকমে বললেন, ' কী বলব স্যার... আমি সামান্য মানুষ। আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। কোন উপায় ছিল না তাই ... '
    অনিন্দ্য বসু তার বিচারকসুলভ বাচনধারা বজায় রেখে বললেন, ' আমার মতে অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া বোথ আর ট্যান্টামাউন্ট টু কালপেবল অফেন্স আন্ডার আই পি সি সেকশান থ্রি হানড্রেড অ্যান্ড ফিফটি ফোর ডি, থ্রি হানড্রেড অ্যান্ড ফিফটি ফোর এ এবং ফাইভ হানড্রেড অ্যান্ড নাইন ... দ্যাট ইজ, ইভ টিজিং, স্টকিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট কম্বাইন্ড টুগেদার... '

    এত সব শুনে রবীন্দ্রনাথবাবু হতভম্ব হয়ে বসে রইলেন। এত ভারি ভারি কথা শুনে তিনি বেশ ঘাবড়ে গেলেন। তার মনের মধ্যে একটা সন্দেহের উদ্ভিদ অঙ্কুরিত হতে লাগল। ভাবলেন, ইনি এই যে এত কথা বলছেন নিজের ছেলের শাস্তির ব্যাপারে, সব নির্ভেজাল তো ? নাকি নিছকই চালাকি। এ দুনিয়ায় কাউকেই বিশ্বাস করা মুশ্কিল।
    সে যাই হোক, রবিনবাবু বললেন, ' ঠিক আছে স্যার... আর সময় নষ্ট করব না আপনার। শুধু একটু দেখবেন, আমাদের এই কথাগুলো যেন বাইরে না বেরোয়। এসব জানতে পারলে আবার মুশ্কিল হয়ে যাবে... বুঝতেই তো পারছেন... ছোটখাটো লোক আমরা। মারা পড়ব একেবারে...'
    অনিন্দ্য বসু এক হাত তুলে বরাভয় ভঙ্গীতে বললেন, ' নিশ্চিন্তে থাকুন... এক্সক্লুসিভলি সেকশান হানড্রেড অ্যান্ড সিক্সটিফোরের মতো ট্রিট করা হবে... এনটায়ারলি কনফিডেন্সিয়াল, কেউ জানবে না। না হলে অ্যাবসোলিউট ব্রিচ অফ ট্রাস্ট বলে ধরতে হবে ... '
    অনিন্দ্য বসুর এইসব আইনের কচকচি শুনে রবিনবাবুর মনে একটা অবিশ্বাসের ছায়া পড়তে লাগল। বাবা হিসেবে সোজাসুজি কোন ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারত, তা না যত আবোলতাবোল জটিল কথা। দুশ্চিন্তাটা সেই থেকেই গেল। অপরাধ প্রমাণ হলে অপরাধী শাস্তি পাবে, এ কথায় কোন আশা ভরসা জাগে না, আমাদের যা বিচার ব্যবস্থা।
    এইসব সাত পাঁচ নানা ভাবনার কুন্ডলী মাথার মধ্যে নিয়ে রবীন্দ্রনাথবাবু বললেন, ' ঠিক আছে স্যার, আমি এখন আসি। একটু দেখবেন স্যার...'
    কথাটা কোন চাকরি প্রার্থীর কাতর আবেদনের মতো শোনাল।
    অনিন্দ্য বসু বললেন, ' নিশ্চিন্তে থাকুন, কোন অবিচার হবে না। অপরাধীর ক্ষমা নেই। আমার ফোন নম্বরটা রেখে দিন। প্রয়োজন হলে ফোন করবেন। আর হ্যাঁ, আপনার অ্যাড্রেসটা দিয়ে যান... '
    কথাটা শুনে রবিনবাবু বুকে আবার খানিকটা জোর পেলেন।

    রবীন্দ্রনাথবাবু বেরিয়ে যাবার পর অনিন্দ্য বসু গৌরীশঙ্কর চক্রবর্তীকে ফোন লাগালেন।
    ফোনের মধ্যে দিয়ে আসা পাঁচমিশেলি শব্দ শুনে মনে হচ্ছে গৌরীবাবু রাস্তায় আছেন।
    --- ' হ্যাঁ স্যার বলুন... '
    --- ' কাল সকালের দিকে একবার আসতে পারবেন ? '
    --- ' আপনি বলছেন যখন নিশ্চয়ই যাব। আরজেন্ট কিছু কি ? '
    --- ' হ্যাঁ হ্যাঁ... মোস্ট আর্জেন্ট... '

    রাত প্রায় এগারোটার সময় গাড়ির নীচে দরজা বন্ধ করার আওয়াজ এল। জজসাহেব বুঝতে পারলেন তার ছেলে বাড়ি ফিরেছে।
    সিঁড়ি দিয়ে ওপরে ওঠার আওয়াজ হতে লাগল ছপ ছপ করে। প্রায় প্রতিদিনের এই অতি পরিচিত শব্দটা এই মুহূর্তে তার বুকে একের পর এক তীক্ষ্ণ আঁচড় কাটতে লাগল। পায়ের আওয়াজটা বারান্দায় উঠে এল। স্থিতধী, দোলাচলহীন অনিন্দ্য বসুর হৃৎপিন্ডের রক্তে সহসা টালমাটাল দোলা লাগল। তার ষাটোর্ধ্ব বয়সের জীবনে সম্ভবত এই প্রথম। অনুমিত বারান্দা দিয়ে হেঁটে আসছে তার ঘরের দিকে। এক অবর্ণনীয় অস্বস্তি অবিচলিতচিত্ত জজসাহেবকে ঠেলা মেরে ঘরের একদিকে নিয়ে গেল যেখান থেকে অনুমিতের সঙ্গে আপাতত মুখোমুখি হবার সম্ভাবনা নেই।

    ( ক্রমশ )

    ******************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন