এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া - ৪০

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৩ অক্টোবর ২০২৬ | ৭ বার পঠিত
  • ( ৪০ )

    আজ আবহাওয়া বেশ পরিষ্কার আছে। অতীশ প্রায় পনের দিন বাদে সোমনাথের বাড়িতে এসেছে। রাত আটটা বাজে। সোমনাথ টিভি তে খবর দেখছিল। নিউজ চ্যানেলগুলোয় এখন টক শোয়ের ভরা জোয়ার। একটা করে বাজারের গরম খবর ধরে আর স্টুডিওয় আলো ছড়িয়ে সাজগোজ করে বসে থাকা দিগগজ ভদ্রলোকেদের একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলায় সঞ্চালক মশায়। তারা বলেই যেতে থাকে তাদের পার্টির পক্ষ নিয়ে স্বেচ্ছায় বা অনিচ্ছায়, ঝালিয়ে আসা রেডিমেড স্ক্রিপ্ট মেনে। সঞ্চালক ঘুরিয়ে ফিরিয়ে উস্কে যেতে থাকে যতক্ষণ না তুমুল হৈ হট্টগোল সৃষ্টি হয়। মাত্রা নিয়ন্ত্রণে রেখে হিসেবমতো খানিক হৈ চৈ তৈরি না হলে চ্যানেলের টি আর পি বাড়বে কী করে ? অন্য চ্যানেলের কাছে মার খেলে স্যুট টাই পরা সঞ্চালকের চেয়ার নড়ে যাবে।
    সোমনাথ অতীশকে দেখে বলল, ' এস এস... খেলা জমে উঠেছে। বসে পড় ... '
    অতীশ বসে পড়ল। মজার টক শো দেখতে লাগল। এখানে ভিতরের খবর কেউ বলে না, বাইরের বহুচর্বিত কথাগুলো, যেগুলো হাটেবাজারে রাতদিন কচলানো হচ্ছে সেগুলোই আবার কচলাতে থাকে যে যার দলের বেঁধে দেওয়া ফর্মূলা শিরোধার্য করে। নির্দল নিপাট রাজনৈতিক বিশ্লেষকদের কথা পছন্দ না হলে তাকে কেউ কেউ এই মারে তো সেই মারে কথার ধারাল অস্ত্রশস্ত্রে। তার কথায় যে দলের খানিক সুবিধে হল সে মুচকি মুচকি হাসে।
    সোমনাথ বলল, ' সন্ধেবেলা থেকে মোটামুটি রাত দশটা পর্যন্ত ভাল টাইম পাস হয় কিন্তু যাই বল... '
    অতীশ বলল, ' আমি অত ভাগ্যবান নই। ওই সময়ে দোকানে থাকি। পেটের দায়... মজা নেবার সময় কোথায়। অবশ্য আমার শালা গগনার মোবাইলে দেখি মাঝে মাঝে .... '
    --- ' হ্যাঁ, মোবাইলে তো এখন সবই দেখা যায়। এখন তো সারা দুনিয়ার খবর পকেটে নিয়ে ঘুরছে সবাই ... ', টিভির পর্দায় চোখ রেখে বলে যাচ্ছে সোমনাথ।
    অতীশ বলল, ' তা ঠিক। তবে সেটার ভাগ্য করেও আমি জন্মাইনি। আমার কোন স্মার্ট ফোন নেই। সেই টেপা ফোনেই চলছে। পয়সা কোথায় ? গগনাকে চেন তো? তার স্মার্ট ফোন আছে। সেই নিয়ে শালার খুব ফুটানি .... '
    --- ' ও.... তাতে কী হয়েছে ? ওটা কোন ব্যাপার না... হ্যা, এই দেখ... সেই ছকের ব্যাপার... '
    --- ' কী ? '
    ---- ' ওই যে দেখনা... বলছে আর জি কর নিয়ে। একজন বলছে তোমরা খুন ধর্ষন করিয়েছ। ওদিকে যে বসেছে সে বলছে তাহলে সিবিআই ধরছে না কেন। তোমরাই তো সিবিআই চেয়েছিলে। তখন জবাব আসবে, তোমরা তো সব প্রমাণ হাফিস করে দিয়েছ। এবার কথা আসবে, প্রমাণ লোপাটটা হল কিভাবে এবং কে করল সেটাই বার করুক না। এবার আগে থেকে জানা অঙ্কের উত্তর আসবে, আমি তো আর সিবিআই-এর প্রতিনিধি নই। এসব সিবিআই কে গিয়ে জিজ্ঞেস কর না। আমি হলাম পার্টির লোক, আমি ওসবের কী জানি। তবে হবে হবে, বিচার অবশ্যই হবে... এই তো সবে এলাম আমরা। একটু সময় তো দেবে। এ হল একেবারে তৈরি ফর্মূলা...'
    অতীশ বলল, ' দারুণ বলেছ। ওঃ... দেড় বছর ধরে এই ছকের নক্শা চলছে। আর সহ্য হচ্ছে না। আমি এসব নকড়াবাজি দেখিই না আজকাল। অসহ্য লাগে... '
    --- ' তা ঠিক। কিন্তু এদের নিয়েই তো থাকতে হবে। এটা তো জানাই আছে, যেই আসুক একই কাজ করবে। পলিটিশিয়ানগুলো তো এই পচা সিস্টেমেরই প্রোডাক্ট। সুতরাং তারা তো পচা হবেই। জমানা বদলাক আর না বদলাক অবস্থা কখনও বদলাবার নয়। আমাদের ভুলভাল সংবিধান সিস্টেমের মধ্যে ক্রিমিনাল পুষে রাখতে দিয়েছে। অবস্থা বদলাবে কী করে ? '
    অতীশ বলল, ' বাবা ! তুমি তো অনেক চিন্তাভাবনা কর দেখছি। আমি অত ভাবি টাবি না। মানে এসব ভাবনা আমার আসেই না... '
    --- ' আরে আমিই কি খুব বোদ্ধা নাকি। একজনের কাছে শুনে শুনে শিখেছি... '
    --- ' তাই ? কে ? '
    --- ' সে আছে একজন। তুমি চিনবে না। সৌমেন পালিত... '
    --- ' কোন পার্টি ? '
    --- ' কোন পার্টি না। স্কুলের শিক্ষক। প্রচুর পড়াশোনা আছে। অনেক জানে। পরিচয় করিয়ে দেব একদিন ... '
    --- ' না বাবা। আমার দরকার নেই। অত জ্ঞান আমার হজম হয় না। আমি মুখ্যু মানুষ। দুটো পয়সা রোজগারের রাস্তা বাতলাতে পারে এমন কাউকে দেখ না। খুব কষ্টে আছি বুঝলে তো। মন্দিরের ব্যাপারটায় তো অনেক ঝামেলা দেখছি। সত্যি কথা বলতে আমি ছোটখাট মানুষ, ওসব পেরে উঠব না... ', সোমনাথ রিমোট টিপে টিভিটা বন্ধ করে দিল।
    বলল, ' কথাটা অবশ্য ঠিক। আমাদের মতো ছাপোষা লোকের কম্ম নয়। আচ্ছা দেখছি দাঁড়াও... অন্য কিছু যদি সন্ধান পাই। কিন্তু সমস্যা হল, সোজা রাস্তায় পয়সা কামানো এখন খুব শক্ত। ঠিক আছে, দেখছি দাঁড়াও। একটা রাস্তা পাবই। ও হ্যাঁ... একজনের কথা মনে পড়ে গেল। ওস্তাদ লোক। সব ফিল্ডে ঘোরাঘুরি আছে। সর্বঘটে কাঠালি কলা বলতে পার। ঝানু লোক। গেরুয়া, নীল, লাল সব অফিসে এন্ট্রি আছে ওর। পার্টি টার্টির বাইরে ওনার একটা শক্ত খুঁটিও আছে... '
    ---- ' কিরকম ? '
    ---- ' হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ, অনিন্দ্য বোস। তুমি চিনবে না। খুব কড়া লোক শুনেছি গৌরীবাবুর মুখে। আমি অবশ্য দেখিনি এখনও... '
    --- ' কার মুখে ? '
    --- ' গৌরীবাবু। ও ওই, কি বলে... গৌরীশঙ্কর চক্রবর্তী। অসুবিধে হবে না। একদম সাদাসিধে। কোন ঘ্যাম ট্যাম নেই... '
    অতীশ মন দিয়ে শুনছিল সোমনাথের কথা। সে জানে, জন যায় বঙ্গে, কপাল যায় সঙ্গে। তার যেরকম কপাল সহজে কোন জিনিস হবার নয়। সে অতিরিক্ত কোন উৎসাহ না দেখাল না। ঠান্ডা গলায় বলল, ' দেখ, কদ্দুর কী হয়... '

    ঘটনাক্রমে লেক রোডে মনোমিতার সঙ্গে আবার একবার দেখা হয়ে গেল অনুমিতের। প্রায় একই জায়গায়। মনোমিতা একটা খয়েরি রঙের প্যান্ট আর আকাশি রঙের শার্ট পরে আছে। অনুমিতের এখন আগেরবারের মতো বুক ধড়ফড়ানির ব্যাপার থাকার কথা নয়। এখন পরিচিতি খানিকটা স্বাভাবিক স্বচ্ছন্দ জায়গায় পৌঁছে গেছে, বিশেষ করে জুলাই মাসে দিল্লীর যন্তরমন্তরে সিজেপির ওই প্রোগ্রামটার পর থেকে।
    মুখোমুখি হবার পর মনোমিতা স্বাভাবিক ভঙ্গিতে হেসে বলল, ' কী ব্যাপার, এখানে ? '
    --- ' এই... ওদিকে একটু যাব। বন্ধুর বাড়ি... '
    --- ' ও... আমি আপনাদের বাড়ির দিকেই যাব। একটা কাজ আছে... ' বলে মনোমিতা দাঁড়িয়ে রইল। অনুমিত ভাবছে এরপর কী বলা যায়।
    মনোমিতা বলল, ' আমি তো নেক্সট ফ্রাইডেতে দিল্লী যাচ্ছি। সিজেপির মিটিং আছে.... '
    --- ' ইজ ইট ? '
    --- ' ইয়েস ... '
    --- ' একা ? '
    --- ' না, আমার সঙ্গে আরও আটজন যাবে কলকাতা থেকে... জ্ঞানেশকুমারের ইস্যুটা টেক আপ করেছে এরা ... '
    --- ' ও আচ্ছা.... '
    বলে অনুমিত চুপ করে রইল কয়েক সেকেন্ড।
    তারপর বলল, ' আমিও তো যেতে পারি। আমি তো জুলাইয়ের মুভমেন্টের সময় জয়েন করেছিলাম... '
    --- ' হ্যাঁ নিশ্চয়ই। হোয়াই নট। ইটস ওপেন টু অল। আমাদের তো টার্গেটই হচ্ছে নাম্বার অফ মেম্বারস বাড়ানো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনি যদি রাজি থাকেন আপনার ফর্মাল মেম্বারশিপটা আমি করিয়ে দেব... '
    --- ' ঠিক আছে। নো প্রবলেম... '
    --- ' আমরা কিন্তু ট্রেনে যাব... স্লিপার ক্লাসে... আপনার যদি প্রবলেম থাকে তাহলে... '
    --- ' অ্যাবসোলিউটলি নো প্রবলেম। আমি কে ?'
    --- ' দেন ইটস অল রাইট। আপনি দু তারিখের একটা টিকিট কেটে নিন। রিজার্ভেশান কনফার্মড না হলেও অসুবিধে নেই। আমরা তো আছি... '
    অনুমিত ভাবল, কথাটা কি ' আমি তো আছি ' হতে পারত না ?

    ( ক্রমশ )

    *******************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন।