এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  - ২২ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১০ মে ২০২৬ | ৩৫ বার পঠিত
  • ( ২২ )

    চাক বাঁধা ভিড় আস্তে আস্তে ছড়িয়ে আলগা হয়ে যাচ্ছে। সুধন্যবাবু একটা রিক্শায় চেপে বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা দিলেন। রিক্শায় বসে বিজয়কে বললেন, ' আসলাম। সুভাষদাকে আমার কথা বোল। ইলেকশানের দুদিন একটু নজরে রেখ সবকিছু। আর তো টাইম নেই হাতে ...'

    ছড়িয়ে ছিটিয়ে এখনও কিছু লোক দাঁড়িয়ে আছে। ক'জনে মিলে এখনও বেশ নিষ্ঠার সঙ্গে আলোচনা চালাচ্ছে এখানে ওখানে।
    সুধন্য মজুমদারের রিক্শা চলে গেল।

    বিজয় দেবাশিসকে বলল, ' চল... যাবে তো আমাদের ওখানে ? '
    ----- ' হ্যাঁ চলুন সুভাষদার সঙ্গে দেখা করে যাই... '
    বিজয় আর দ্রৌপদীর সঙ্গে হাঁটতে লাগল দেবাশিস রসুলপুরের দিকে। ওখান থেকে ভ্যানরিক্শা ধরবে। বিজয় অনেকক্ষণ থেকে উসখুস করছিল। বলল, ' হ্যাঁ দেবাশিস... কী যেন বলছিলে তখন ... '
    ----- ' কী ? '
    ----- ' হাওয়া ঘোরার কথা কী একটা বলছিলে... '
    ----- ' অ্যাঁ, কী ? ও হ্যাঁ... একজন বলল। আপনি চিনবেন না। আমার মামাতো ভাই। কলকাতায় বেলেঘাটায় থাকে। পার্টি করে... '
    ----- ' কোন পার্টি ? '
    ----- ' টি এম সি... '
    ----- ' ও। কী বলছে... '
    ------ ' বলছে পাবলিক আর ওদের কথা খাচ্ছে না। মিটিংয়ে লোক হচ্ছে না ... '
    ----- ' খুব স্বাভাবিক... '
    ----- ' তাছাড়া দলের মধ্যেই দল হয়েছে। ভাগাভাগির খেলা চাইছে। চাইছে দল হারুক। মামাতো ভাই এই দলে আছে। তলে তলে অপোনেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে। বলল, হাওয়া এবার ঘুরে যাবে পাক্কা... সলিড সোর্স বলছে। ক্লাবের খবর... '
    ----- ' ক্লাবের খবর মানে ? '
    ----- বেলেঘাটা সুপারস্টার ক্লাবের কোষাধ্যক্ষ আমার ওই ভাই। ওই বলল .... '
    ----- ' কী ? '
    ----- ' বলল, ' তলায় তলায় নাকি সব অন্যদিকে সরে গেছে। অপোনেন্ট তলায় তলায় জাল ছড়িয়ে তুলে ফেলেছে বেশির ভাগকে ক্লাবকে... '
    ----- ' কিভাবে ? '
    ----- ' অত বলতে পারব না। যা জেনেছি তাই জানালাম ...'
    ------ ' ও.... তা হতে পারে। আমাদের পার্টির কিছু খবর রাখে ভাইয়ের সোর্স ? '
    ----- ' বলল তো। ঠিক ভুল জানিনা। আমি এসব বুঝিনা ভাল... না না আমাদের পার্টির খবর তেমন রাখে না ... '
    ----- ' কী বলল ? '
    ----- ' বলছে লেফট জোট আর কংগ্রেস মিলে নয় দশ পারসেন্ট ভোট টানবে। আই এস এফ একা চার পাঁচ পারসেন্ট ... ঠিক ভুল জানি না... '
    ----- ' ও বাবা... তোর তো বিরাট সোর্স দেখছি... '
    বিকাশের কথায় ব্যঙ্গের ছোঁয়া।
    ----- ' আরে না না... সেসব কিছু না। ও যা জানে তাই বলেছে... ওসব কী আর মেলে নাকি ? আমি আর কী বুঝি... '

    মোটামুটি পঞ্চাশ ফুট দূরে ভ্যানরিক্শাগুলো দাঁড়িয়ে আছে। ওদিকে হাঁটতে লাগল তিনজন।
    বিকাশ বলল, ' আমরা ক্ষমতায় আসব না ঠিকই কিন্তু ভোট শেয়ার অনেক বাড়বে দেখে নিও ... '
    দ্রৌপদী প্রবল উৎসাহে বলে উঠল, ' একদম একদম। তবে যেভাবেই হোক খেলা ঘুরবে। চার তারিখের পর এরা আর থাকবে না... বলে দিলাম কে বা কারা আসবে কিচ্ছু জানি না... '
    বিজয় ঘাড় নেড়ে বলল, ' এসব ভেতরের খবর জানা অত সোজা না। ভোটের রেজাল্ট জানতে আমি তেমন আগ্রহীও নই। আমাদের কাজ যেমন চলছে তেমনই চলবে। কাল একবার জঙ্গলের দিকে যেতে হবে। সুখিদের খবর নেওয়া হয়নি অনেকদিন। ওদের পাশে থাকার জন্যই আমি পার্টি করছি। যে যা ভাবে ভাবুক ... '
    তিনজন ভ্যানে উঠে বসল। দ্রৌপদী বলল,
    ' আমিও যাব জঙ্গলে ... '

    অনুমিত রাস্তার এপারে দাঁড়িয়ে অপেক্ষা করতে
    লাগল। মনোমিতা গেট দিয়ে বেরিয়ে আস্তে আস্তে ফুটপাত ধরে পুবদিকে হাঁটতে লাগল বুকের কাছে বইটা ধরে। অনুমিতের একবার ইচ্ছে হল
    ওর পিছন পিছন যায়। কিন্তু কে যেন ভিতর থেকে
    টেনে ধরল। যার বাড়ি থেকে এইমাত্র আসছে সে, মানে সঞ্জীব খান্নার কথা মনে পড়ল। সকাল থেকে ব্রেকফাস্ট না করে বেলা বারোটা পর্যন্ত একটানা কম্পিউটারে কাজ করে চলেছে অডিটিং সামলাবার জন্য। আর সে কিনা একটা মেয়ের পিছনে.... হাইলি রিডিকুলাস !
    দোতলায় উঠে সে শিঞ্জিনীর ঘরের দরজায় দাঁড়াল। তার মা ফোনে কার সঙ্গে কথা বলছে উল্টোদিকে মুখ করে। অনুমিত দাঁড়িয়ে পিঠের দিকে। অনুমিত দাঁড়িয়ে রইল।
    শিঞ্জিনী কাকে যেন বলছে, ' আমি তোমাকে অ্যাসিওর করছি তোমার ছেলের সঙ্গে পারফেক্টলি ম্যাচড হবে। অসম্ভব গুণী মেয়ে। যদি ওকে দেখতে চাও আমি কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ... এনিহোয়্যার ইউ লাইক। আমার বাড়িতেও হতে পারে। কী বললে... আমার ছোট ছেলে ? সেটা হলে তো ভালই হত। কিন্তু সে তো এখনও নিজের পয়ে দাঁড়াতেই পারল না। দাঁড়াবার কোন ইচ্ছেও নেই। খালি বাজে দিকে মন। আমি তো আর জেনে শুনে একটা মেয়েকে জলে ফেলে দিতে পারি না। লিভ ইট লিভ ইট... '
    শিঞ্জিনী একটা দীর্ঘশ্বাস ফেলে। একটা ছোট বিরতি নেয়। তারপর বলে, ' ওক্কে ওক্কে... নো প্রবলেম। ইউ টেক ইয়োর টাইম.... জানিও জানিও ... '
    তার মা মোবাইল বন্ধ করে এদিকে ঘোরার আগেই অনুমিত দোরগোড়া থেকে পিছু হটল এবং বাঁদিকে নিজের ঘরের দিকে চলে গেল নিঃশব্দে।

    ( ক্রমশ )

    ********************************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন