এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  - ২০ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৩ এপ্রিল ২০২৬ | ১৩ বার পঠিত
  • ( ২০ )

    অনুমিত রেপিডোর বাইকটা বাতিল করল। হাঁটতে লাগল দেশপ্রিয় পার্কের দিকে। ওখানে সঞ্জীব খান্না থাকে। তার বাবার রিয়েল এস্টেটের বিজনেস। ছেলেও ব্যবসা ধরে নিয়েছে। কসবার দিকে বড় কাজ চলছে সঞ্জীবের। চল্লিশ কোটি টাকার টার্নওভার। আরও বাড়তে পারে। অনুমিত
    জানে সঞ্জীব তার মতো দশটা জজের ছেলেকে কিনতে পারে। কিন্তু তার স্বভাব অতি ধীর স্থির অহমিকাশূন্য এবং আন্তরিকভাবে বন্ধুবৎসল। তার ওপর অনেকের রাগ থাকলেও, তার কিন্তু কারও ওপর রাগ নেই। আসলে অকারণ রাগ নিয়ে নাড়া ঘাঁটা করার সময়ই নেই তার।

    অনুমিত ঘরে ঢুকে দেখল সঞ্জীব ল্যাপটপ খুলে খুব মন দিয়ে কী কাজ করছে। অনুমিতকে দেখে বলল, ' কীরে... কী খবর ? '
    ----- ' এই এলাম.... বেরিয়েছিলাম একটু, ভাবলাম একটু ঘুরে যাই। তোকে এ সময়ে পাব এক্সপেক্ট করিনি... '
    সঞ্জীব জিজ্ঞেস করল না যে অনুমিত কী কাজে বেরিয়েছিল। অনুমিত যে কোন কাজের কাজ করার ছেলে নয় তা তার বন্ধুরা সবাই জানে। নারীঘটিত চঞ্চলতা এদের বন্ধুদের মধ্যে দু একজনের ভালরকমই আছে কিন্তু সেটা তাদের ভাবনা চিন্তার একমাত্র বিষয়বস্তু নয়। তারা তাদের নিজস্ব পেশার ব্যাপারে যথেষ্ট যত্নশীল।
    সে যাই হোক, সঞ্জীব ছোট্ট করে বলল, ' ও আচ্ছা... ' , বলে আবার ল্যাপটপের পর্দায় কার্সার ঘোরাতে লাগল।
    অনুমিত একটু চুপ করে থেকে বলল, ' তুই এখন বিজি আছিস.... তোকে ডিস্টার্ব করব না। এই উঠব... '
    ----- ' আরে না না... ডিস্টার্বের কী আছে। দু মিনিট
    দাঁড়া... এই তো হয়ে গেছে। আসলে কাল অডিটর
    আসবে তাই একটু ফাইলগুলো অ্যারেঞ্জ করে রাখছি... সকাল ছটা থেকে কাজে বসেছি। এখনও ব্রেকফাস্ট করিনি। আসলে পাপা তো কম্পিউটারের কাজ ভাল জানে না। আগেকার পেপারওয়ার্ক তো এখন অবসোলিট হয়ে গেছে। এখন সবকিছু সফটওয়্যার ওরিয়েন্টেড বুঝলি তো। দাঁড়া এক মিনিট ... '
    সঞ্জীব কাজে মন দিল।
    ঘরে এসি চলছে ফিরফির করে। অনুমিত সোফায় হেলান দিল। ভাবতে লাগল, তার এখন কী করা উচিৎ ? তার মনে হল, সে বোধহয় জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। তার হাতে আর নষ্ট করার মতো সময় নেই।

    সঞ্জীব ল্যাপটপ বন্ধ করে অনুমিতের কাছে এসে বসল।
    ----- ' কাজ আছে অনেক, কিন্তু প্রবলেমটা কী জানিস... '
    ----- ' কী... ক্যাপিটাল ? '
    ---- ' না না... ক্যাপিটাল তো ম্যানেজ হয়ে যায়। ক্যাপিটাল কারও রেডি থাকে না। পুরা অ্যামাউন্ট তো অ্যাট এ টাইম লাগছে না। স্টেপ বাই স্টেপ রোল করে। মেন হেডেকটা হচ্ছে সিন্ডিকেট নিয়ে। এরকম দাদাগিরি আর তোলাবাজি আর কোথাও নেই... '
    অনুমিতের এসব ব্যাপারে কোন বাস্তব অভিজ্ঞতা নেই। তার জগৎ হল ফ্যানটাসির জগৎ। সে সেই খোলসের মধ্যে থাকে।
    সে সঞ্জীবের কথার কী প্রতিক্রিয়া দেবে ভেবে না পেয়ে বলল, ' হুঁ... তা ঠিক... এগুলো খুব খারাপ...'
    ----- ' ইলেকশানের পরে কী হবে কে জানে। প্রবলেম যদি বাড়ে রানিং প্রজেক্টগুলো আপাতত
    হোল্ড করতে হবে.... তোলা দিতে গিয়ে লস খেতে পারব না... মেটিরিয়াল কস্ট প্রতি মাসে বাড়ছে... '
    অনুমিত আবার আনাড়ির মতো বলল, ' হুঁ... তা ঠিক... খুব খারাপ... '
    বংশসূত্রে অল্প বয়সেই ব্যবসা পরিপক্ক সঞ্জীব খান্না তাকে নির্মান ব্যবসার নানা খুঁটিনাটি কর্ম পদ্ধতি ও বিপত্তির কথা বলতে লাগল। হয়ত কাওকে বলতে চাইছিল। অনুমিতকে সামনে পেয়ে তাকেই বলতে লাগল।
    সমস্যাগুলো ঠিকমতো বুঝুক না বুঝুক অনুমিত মনোযোগী ভঙ্গীতে সঞ্জীব খান্নার মুখের দিকে তাকিয়ে রইল। এতে সঞ্জীবের বলার উৎসাহ আরও বেড়ে গেল।

    বলল, ' কনস্ট্রাকশান বিজনেসে এখন শুধু ইঞ্জীনিয়ারিং বুঝলে হয় না, লজিস্টিকটাও শিখতে হয়... ওটা অবশ্য এক্সপিরিয়েন্সের ব্যাপার। একটা ভাল ছেলে খুঁজছিল বাবা। জাস্ট একবছরের এক্সপিরিয়েন্স হলে ভাল হয়। কিন্তু স্কিল থাকাটা মাস্ট। বেঙ্গলি ননবেঙ্গলি কোন বায়াস নেই অন্যদের মতো... '
    ----- ' মানে ? '
    ----- ' আমি ননবেঙ্গলি হয়েই বলছি.... এই স্টেটে বেশির ভাগ ননবেঙ্গলি মালিক বাঙালীদের কোন কাজ দেয় না তাদের কেম্পানিতে। এখানে ইস্ট মীদনাপুর বা বর্ধমানের জামুরিয়ায় অনেক হেভি ইন্ডাস্ট্রি আছে। কলকাতার মধ্যে অনেক এসট্যাবলিশড ইটারি অ্যান্ড কনফেকশানার আছে সেখানে কোন বাঙালী ছেলে হায়ার্ড হয় না। বিহার ঝাড়খন্ড, এমনকি ইউ পি থেকে লোক এসে জয়েন করছে, আর এখানকার স্কিলড পিপল আর গোয়িং টু আদার স্টেটস টু সার্চ জবস... '
    অনুমিত অবাক হয়ে বলল, ' তাই নাকি ? স্টেট গভর্নমেন্ট কিছু জানে না ? '
    পাঞ্জাবী তনয় সঞ্জীব খান্না মুচকি হেসে বলল, ' তুই এখনও ছেলেমানুষই থেকে গেলি। পার্টি জানে না
    এমন ব্যাপার আছে ? পার্টি মানেই তো সরকার, সরকার মানেই তো পার্টি.... '
    ----- ' তবে ? '
    ---- ' কী তবে ? '
    ---- ' এরা কেন প্রোটেস্ট করছে না ? '
    ----- ' কী যে বলিস ! ওগুলো তো সোর্স অফ ফান্ড। ফান্ড ছাড়া না পার্টি চলে, না গভর্নমেন্ট চলে, সো ...। ফান্ডের কনটিনিউয়াস ফ্লো আছে, ব্যস গল্প শেষ। আর এলিজিবল ছেলেরা প্রাইভেট এন্টারপ্রাইজে জব পেয়ে গেলে স্কুল টিচার হবে কে, আর হাশ মানিই বা দেবে কে সরকারি চাকরি পাওয়ার জন্য ? টাকা ছাড়া কী পার্টি চলে ? '
    অনুমিতের পক্ষে এক ধাক্কায় এত কথা হজম করা সহজ নয়।
    সঞ্জীব আবার বলল, ' বাঙালী অস্মিতা না কী যেন বলছে আজকাল... এটা কী জানিস তুই ? আমি তো বাঙালী লিনিয়েজের লোক না ... '
    অনুমিত পড়ল মহা ফাঁপরে। সে এ সব নিয়ে একেবারেই মাথা ঘামায় না। সে ভাবল এ সময়ে এখানে এসেই সে ভুল করেছে। সঞ্জীব এসব কী বলতে আরম্ভ করল। মহা মুশ্কিল... '
    সে বোকার মতো হাসল। বলল, ' হ্যাঁ ওই... শুনেছি মনে হচ্ছে ... '
    ----- ' এর মানে কী জানিস ? '
    ---- ' না... ঠিক... ', অনুমিত ভীষণ বিব্রত বোধ করতে লাগল।
    ----- ' এর মানে হল বাঙালীর ইগো। তুই তো বাঙালী। ভাল বলতে পারবি সেটা কী জিনিস। খায় না মাথায় মাখে... '

    অনুমিত হঠাৎ ঝাড়া দিয়ে নিজের মধ্যে ফিরে এল। বলল, ' ওহ্ শিট... বাদ দে বাদ দে ওসব বা..র কথা... ফালতু কহানি। বলছি যে... '
    ----- ' কী ? '
    অনুমিত ঝট করে বলে ফেলল, ' তোদের বিজনেস তো অনেক এক্সপ্যান্ড করেছে। আমাকে পার্টনার করনা... টার্মস অ্যান্ড কন্ডিশান মেনেই ডিল হবে... '
    ----- ' জোক করছিস ? '
    ---- ' কেন, কী হল ? '
    ----- ' তুই আর বিজনেস! এর হ্যাজার্ড কী জানিস ? টার্মস অ্যান্ড কন্ডিশানস - এর কথা বাদ দে। ওসব সর্টেড আউট হয়ে যাবে... '
    ----- ' না না আমি সিরিয়াস.... তুই বুঝতে পারছিস না... '
    ----- ' না সেটা না। বুঝতে কিছুটা পেরেছি। হমম্... আমি পাপার সঙ্গে কথা বলব। তুই তোর মাইন্ড প্রিপেয়ার কর... '
    ----- ' করব করব... '
    বেশ জোর দিয়ে বলল অনুমিত।

    অনুমিত বাড়ি ফিরল বেলা একটা নাগাদ। রাস্তা পার হয়ে এপারে এলে তাদের বাড়ির গেট। মোবাইল অ্যাপের বাইক থেকে নেমে সে একটু দাঁড়াল রাস্তা পার হবার জন্য। হু হু করে গাড়ি ছুটছে রাস্তা দিয়ে। অনুমিত অপেক্ষা করতে লাগল সিগন্যাল পড়ার জন্য।
    আচমকা দেখতে পেল রাস্তার উল্টোদিকে তাদের গাড়ি রাখার জায়গাটা পেরিয়ে গেটের দিকে একজন হেঁটে আসছে মাথা নীচু করে কী ভাবতে ভাবতে বুকের কাছে একটা বই আগলে ধরে। অনুমিত তাকিয়ে রইল নিষ্পলকে।
    রাস্তার ট্রাফিক সিগন্যাল এতক্ষণে লাল হয়েছে।

    ( ক্রমশ)
    ********************************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন