এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া - ৩৫

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২১ আগস্ট ২০২৬ | ৫৬ বার পঠিত
  • ( ৩৫ )

    রমা চ্যাটার্জী বললেন, ' তোমাদের আগের পারফর্মেন্সটা দারুণ হয়েছিল। এবারেও কিন্তু ওই লেভেলের প্রেজেন্টেশান চাই মনোমিতা... '
    --- ' আমরা তো সব সব সময়েই আমাদের সেরাটা দেবার চেষ্টা করি। আমরা কেউই তো আর প্রফেশনাল নয়। এটা ভালবেসে করি। সিনসিয়ারলি করি। আমরা ঠিক করেছি এবার একটা কারেন্ট অ্যাফেয়ারের ওপর বেস করে কিছু করা হবে। অবশ্য ফাইনাল ডিসিশান কিছু হয়নি। বিদেশ ভট্টাচার্য আমাদের ডিটেক্টর। বিদেশদা এসব ঠিক করেন। উনিই ফাইনাল ডিসিশান নেন।
    আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেব ... '
    --- ' হ্যাঁ ঠিক আছে। তবু তোমার সঙ্গে একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাসন করে রাখলাম। আসলে পুজোর আগেই প্রোগ্রামটা করতে চাইছি... ', শিঞ্জিনী বললেন।
    রমাদেবী বললেন, ' তোমরা কিরকম কনটেন্ট ভাবছ এবার জানতে পারি ? '
    মনোমিতা মৃদু হেসে কী একটা চিন্তা করল কয়েক সেকেন্ড। তারপর বলল, ' ধৃষ্টতা মার্জনা করবেন, আমি একটা নাটক লিখেছি একদম কনটেমপোরারি কনটেন্টের ওপর। যদি সব ঠিক থাকে এই লেখাটারই রিহার্সাল শুরু হবে কিছুদিনের মধ্যে... '
    রমা চ্যাটার্জী সোৎসাহে বলে উঠলেন, ' আরিব্বাস... তাই নাকি ? দ্যাটস রিয়েলি গ্রেট ! তুমি তো দেখছি ট্যালেন্ট ইনকারনেট... '
    মনোমিতা লজ্জিত মুখে বলল, ' না না... তেমন কিছু না। ভেরি অর্ডিনারি এফর্ট। এখনও ফাইনালি ডিসাইডেড হয়নি। দেখা যাক... '
    রমাদেবী আন্তরিক ভঙ্গীতে বললেন, ' এক্সেলেন্ট এক্সেলেন্ট... '
    শিঞ্জিনী বললেন, ' স্টোরিলাইনটা একটু জানতে পারি... যদি অসুবিধে না থাকে। কনটেমপোরারি প্লট বলছ তাই... জাস্ট কিউরিওসিটি... '
    --- ' না তেমন কোন ব্যাপার নেই। একটা ইয়ং ছেলে, জেন জি ক্যাটেগরির বলতে পারেন... সাফিসিয়েন্টলি সলভেন্ট ক্লাসের ফিগার, হেডোনিস্ট মাইন্ডসেটের ক্যারেক্টার, কোন সোশ্যাল, পলিটিকাল ভাবনাচিন্তা ছিল না। কিভাবে একটা মেয়েকে যে শুধু সেক্স অবজেক্ট হিসেবে দেখত তার সংস্পর্শে এসে ছেলেটার একটা রেভেলেশান হল। সে বুঝতে পারল যে ভারতীয় গণতন্ত্র একটা মিসচিভাস অ্যান্ড ডেলিউডিং ফেনোমেনন। এটা হল একটা কোটারি সিস্টেম আন্ডার ইমিউনিটি ব্ল্যাঙ্কেট... '
    --- ' মানে ? ' রমাদেবী বলেন।
    --- ' এই সিস্টেমে বিচারব্যবস্থা টাকা দিয়ে কেনা যায়। প্রমাণ করতে না পারলে কারও পানিশমেন্ট হয় না। সে অপরাধ দিনের আলোয় সবার চোখের সামনে হলেও। এভিডেন্স অ্যান্ড উইটনেস যদি প্রোডিউস করা না যায় রিয়েল কালপ্রিট ছাড়া পেয়ে যায়। ছেলেটি এরকম একটা কেসের সঙ্গে জড়িয়ে পড়ে। তার বাবাকে কে বা কারা মার্ডার করে। সে পরিষ্কার জানত কে আসল কালপ্রিট। শুধু সে নয়, জাজেরাও জানত। কিন্তু কেসটা তবু প্রমাণ করা গেল না। সবাই জানে কে মার্ডারার কিন্তু প্রমাণ নেই। এ ধরণের ট্র্যাভেস্টি অফ জাস্টিস একমাত্র গণতান্ত্রিক কাঠামোতেই সম্ভব। একনায়কতন্ত্র এর চেয়ে বোধহয় ফার বেটার এ সিস্টেম। সেখানে অন্তত বিচারের নামে এরকম প্রহসন হয় না ... '
    --- ' কিন্তু সেখানেও তো তাই। রুলার তো জাজমেন্ট ম্যানিপুলেট করতে পারে নিজের সুবিধামতো ... '
    --- ' সে যদি অনেস্ট এনটিটি হয় তাহলে ম্যানিপুলেট করবে কেন ? গণতন্ত্রেও তাই। অনেস্ট এনটিটি হলে ম্যানিপুলেট করবে কেন?
    কিন্তু মনার্কিজমে সুপ্রিমো অনেস্ট হলে আর কোন সমস্যা থাকে না। যে কোন মানুষের সুবিচার পেতে আর কোন সমস্যা থাকে না। কিন্তু গণতন্ত্রে একজন অনেস্ট হলেই হবে না। নানা জটিল এবং ফাজি সিস্টেমের মধ্য দিয়ে জুডিশিয়াল সিস্টেমকে যেতে হয়। সেখানে অজস্র আনস্ক্রুপুলাস অ্যাকশান বাই ডিফারেন্ট আনস্ক্রুপুলাস ক্যারেক্টারস ইন এভরি স্টেপ মে টেক প্লেস। সো গণতন্ত্র এবং তার কন্স্টিটিউশান অ্যাপিয়ারস টু বি এ টোটাল ফার্স ... '
    এই সময়ে শিঞ্জিনী বলে উঠলেন, ' ওরে বাবা... এ তো খুব ভারি ব্যাপার। এত ভারি ভারি কন্টেন্ট দর্শক নিতে পারবে ? বুঝতেই তো পারছ... '
    মনোমিতা এক কথায় মেনে নিল শিঞ্জিনীর কথা।
    --- ' এক্জ্যাক্টলি ম্যাম... সেই জন্যই ওই প্রোটাগনিস্ট ছেলেটার ট্রান্সফর্মেশান অ্যান্ড মেটামরফসিসের মাধ্যমে অনেক সেনসেশানাল এবং ফানি অ্যানেকডোট থাকবে... '
    --- ' আই সি... কিরকম কিরকম ? '
    --- ' যেমন ছেলেটা একটা হ্যালিউসিনেশান হল।
    সে নিজেকে একটা গনতান্ত্রিক দেশের প্রধান ভাবতে লাগল। সে একজন সৎ মানুষ। কিন্তু দেখা গেল একটা ঘৃণ্য অপরাধের সুবিচার সে দিতে পারল না। আইনকানুন এবং দুষ্টচক্রের গোলকধাঁধার নানা অলিতে গলিতে সে শেষ পর্যন্ত পথ হারিয়ে ফেলল। নিজে একজন সুপ্রীমো হয়েও নানা সাংবিধানিক চক্রের প্যাঁচ পয়জার পেরিয়ে সঠিক বিচার নিয়ে আসতে পারল না এবং গভীর হতাশায় সে আত্মহত্যা করল।
    এরপর তার হ্যালিউসিনেশানের দ্বিতীয় পর্ব। যেখানে সে এক দেশের রাজা। তার মুখের কথাই দেশের আইন। এখানে এক নির্যাতিতা মাত্র এক ঘন্টার মধ্যে বিচার পায়। কিন্তু রাজা খুন হয়ে যায় মূল অপরাধী তারই এক ছেলের হাতে।
    ডেমোক্রেসি হোক আর মনার্কিজম হোক ন্যায্য বিচারদাতাকে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়।
    এটা হল মোটামুটি আউটলাইন। এর মধ্যে অনেক সেনসেশানাল সিকোয়েন্স থাকবে যেগুলো এখনও পুরোপুরি লাগাতে পারিনি। প্রকৃতির রোষ, ঝড় জল বৃষ্টি ভূমিকম্প এসবের পয়নান্ট অ্যাপ্লিকেশান থাকবে বেশ কয়েকবার। স্যাটায়ারিক্যাল নাচ গানের বেশ কিছু কোরিওগ্রাফি থাকবে। এর বেশি এখন বলতে পারছি না ... '
    মনোমিতা একগাল হাসল।
    রমা চ্যাটার্জী বললেন, ' হমম্... বুঝলাম। মাইট বি কোয়াইট টাফ টু ফ্যাদম ... দেখা যাক। তোমার ওপর আমাদের বিশ্বাস আছে। জাস্ট গো অ্যাহেড... '

    অতীশ রাত আটটা নাগাদ সোমনাথের বাড়িতে এসে হাজির হল।
    সোমনাথ খাটের ওপর বসে টিভিতে একটা খবরের চ্যানেলে নিয়মিত বিশ্বম্ভরদের বিনোদনমূলক খুনসুটি দেখছিল। সঞ্চালক মশাই
    একজনের সঙ্গে আর একজনকে লড়িয়ে দিয়ে বেশ বাজার গরম করা হইচই তৈরি করে টিভির নিউজ চ্যানেলের ভরভূর সান্ধ্য বিনোদনের মশলা মাখছেন। একই দরকচা মারা কথা রিলে সিস্টেমে ঘুরিয়ে ফিরিয়ে প্রাক্তন পুলিশ অফিসার থেকে জনা তিন চার পার্টির মুখপাত্রের মুখ হয়ে কোন প্রগাঢ় জ্ঞানসম্পন্ন রাজনৈতিক বিশ্লেষক হয়ে এক উকিলবাবুর কাছে এল। একেবারে জমাটি ব্যাপার।
    সোমনাথ মুখ তুলে বলল, ' ও হ্যাঁ বল... কী হল... গিয়েছিলে ? '
    --- ' হ্যাঁ গিয়েছিলাম কাল। ঠিক মাপতে পারলাম না... '
    --- ' কী ? '
    --- ' ওই তাপসরঞ্জনবাবুকে। জটিল চরিত্র। কী সব বলছে। কখনও এটা কখনও ওটা। টাকাপয়সার ব্যাপারটা অবশ্য ক্লিয়ার করে দিয়েছে.... '
    --- ' ওটাই তো মোদ্দা ব্যাপার। তা কী মনে হল পোষাবে ? '
    সোমনাথের কথা শুনে মনে হল তার যেন আগে থেকেই জানা ছিল। সেটায় আর আশ্চর্যের কী আছে, সোমনাথ তো আর কম দিন এ লাইনে পাক খাচ্ছে না।
    অতীশ ঠোঁট উল্টে নীচের দিকে তাকিয়ে বসে রইল।
    --- ' কী হল ? ', সোমনাথ বলে টিভির আওয়াজটা কমিয়ে দিল।
    --- ' নাঃ... মুশ্কিল হয়ে যাচ্ছে। দশ লাখের মতো চাইছে আগেই ... '
    সোমনাথ কিন্তু একটুও অবাক হল না। বলল, ' সে তো লাগবেই। ডিপোজিট ছাড়া এখন কোন কাজটা হচ্ছে। তবে দশ লাখটা একটু বেশি মনে হচ্ছে ... ওটা একটু রিকোয়েস্ট করা যেতে পারে.... '
    --- ' শুধু তাই না। একে ওকে পারসেন্টেজ দিতে হবে মান্থলি হিসেবে... আমি নাকি ফ্র্যানচাইজি হব... এটা কী কোন বিজনেস ডিল নাকি? '
    সোমনাথ অম্লানবদনে বলল, ' ওমা, তাছাড়া আবার কী ? বিজনেস ডিলই তো। ধর্মের ব্যবসার চেয়ে প্রফিটেবল বিজনেস আর কিছু আছে নাকি। সব ব্যবসায় যেমন স্টেকহোল্ডার আছে এ ব্যবসায়েও তাই। ভারতের বড় বড় মন্দিরগুলো দেখ না। তিরুপতির কথাই ধর না। ডেলি টার্নওভার জান ? দীক্ষা টিক্ষার ব্যবস্থা যদি করে ফেলতে পার তা হলে আরও আমদানি হবে... '
    অতীশ মাথা নেড়ে বলল, ' অত ঝামেলা কী আর আমি নিতে পারব ? '
    --- ' তাহলে ছেড়ে দাও, কী আর বলব। সনাতনী হিড়িক চলছে এখন... এই সময়ে মার্কেটটা ধরতে পারতে। যাক, এটা না পারলে অন্য কিছু দেখ। তবে যে লাইনেই যাও সিস্টেম সব একই। একটা দাদা তোমাকে ধরতেই হবে। নাহলে ঠেকনা দেবে কে ? আর যে ঠেকনা দেবে সে তো কিছু নেবেই... '
    অতীশ কী বলবে ভাবতে লাগল। সোমনাথ রিমোটটা তুলে নিয়ে টিভির আওয়াজ বাড়িয়ে দিল। ভাল তৃণমূল, খারাপ তৃণমূলের দুই একরোখা সৈনিকের ঝগড়াঝাঁটি তখন প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে। সঞ্চালক ভদ্রলোক হাঁসফাঁস করতে করতে একবার এ সাইডে আর একবার ও সাইডে গোলকিপারের মতো ডাইভ দিচ্ছেন। কিন্তু দুই পার্টির দুই বিশ্বস্ত মোহিকান একেবারে হেস্তনেস্ত করার ভঙ্গীতে সঞ্চালক সাহেবের কুলোর বাতাস হেলায় উড়িয়ে দিচ্ছে। ভাগ্যিস তিনি এ সি লাগানো স্টুডিওয় বসে আছেন। নইলে এতক্ষণে ঘামে জবজবে হয়ে যেত তার দামী স্যুট টাই। অতীশের অন্তত সেরকম মনে হল।
    সে বলল, ' কী অবস্থা দেখ। এরপর তো মারামারি লেগে যাবে ... '
    সোমনাথ দাঁত বার করে অবহেলার হাসি হেসে বলল, ' এ লাইনে ঢুকতে গেলে তোমার অনেক ট্রেনিং দরকার দেখতে পাচ্ছি ... '
    --- ' কেন, ভুলটা কী বললাম ? '
    --- ' আরে ওসব কিছুই হবে না। একটু পরেই থেমে যাবে। সাজানো যাত্রাপালা। অনেক কসরত করে এসব নকল কুস্তির প্যাঁচ শিখতে হয়। গানের শো সারেগামাপায় কান্নাকাটির সিন দেখেছ তো.... এ অনেকটা সেরকম। একটু পরে প্রোগ্রামের শো কমপ্লিট হলে এদের দুজনকেই কোন নিরালা রেস্টুরেন্টে বসে মাথার কাছে মাথা নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে দেখা যাবে... '
    --- ' ধুসস্... সে আবার হয় নাকি ? তা'লে এখানে এরকম করছে কেন ? '
    --- ' আরে এসব না হলে পাবলিক দেখবে কেন, টিআর পিই বা বাড়বে কী করে ? টি আর পি না বাড়লে চ্যানেলের ক'জনের চাকরি থাকবে সন্দেহ আছে। ঝগড়া না দেখাতে পারলে তো স্পনসর, মানে তেমন দামী বিজ্ঞাপন পাবে না। আর বিজ্ঞাপন ছাড়া তো দুনিয়া অন্ধকার ... '
    --- ' দূরর্... এ আবার হয় নাকি ? '
    --- ' ঠিক এরকমই হয় অতীশভাই। ঠিক এই কেতাতেই দুনিয়া চলছে... '

    ( ক্রমশ )

    *************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন