এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  - ১৯ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৭ এপ্রিল ২০২৬ | ১৭ বার পঠিত
  • ( ১৯ )

    বাইকটা রাস্তার একধারে করল প্রসূন। দেবাশিস দাঁড়িয়ে পড়ল। বলল, ' এই চলে যাচ্ছে... কী আর বলব ? '
    ---- ' কেন প্রবলেমটা কী ? বাড়ির সবাই ঠিকঠাক আছে তো ? '
    এরকম মুরুব্বির চালে প্রসূনকে কথা বলতে শুনে
    দেবাশিস মনে মনে হেসে ফেলল। তার ঠাকুরমার প্রায়শই আওড়ানো একটা প্রবচন মনে পড়ে গেল ---- ছিল যত নলবুনে, হল গিয়ে কীত্তুনে... । শালা স্কুলে প্রত্যেকদিন বেঞ্চের ওপর কান ধরে দাঁড়াত প্রায় প্রত্যেক পিরিয়ডে। বড় হয়ে
    মকুন্দ মন্ডলের ভাতের হোটেলে টেবিলে টেবিলে
    ভাত ডাল দিত। এখন সেই মুকুন্দ হোটেলের ট্রেড লাইসেন্স রিনিউয়ালের জন্য প্রসূনকে ধরাধরি করে। রাজনীতির কী মহিমা !
    দেবাশিস বলল, ' ফিনান্সিয়াল প্রবলেম চলছে। বাচ্চা হয়েছে। খরচ অনেক বেড়ে গেছে। সামলাতে কষ্ট হচ্ছে... '
    শুনে প্রসূন বলল, ' হ্যাঁ তা ঠিক। এটা একটা বড় প্রবলেম। দেখ কী করবি... ঢুকেছিস কোথাও ? '
    ----- ' ওই ঢুকেছি এক জায়গায়... ছোট... ইয়ে...'
    ----- ' দেখ... লেগে থাক। অভিজ্ঞতা বাড়লে ভাল কোথাও পেয়ে যাবি... লেগে থাক, ছাড়িস না... বুঝলি তো... '
    প্রসূনের এইসব ওজনদার কথা শুনে দেবাশিসের আবার হাসি পেল। সেই কান ধরে বেঞ্চে দাঁড়ানো ছবিটা মনে পড়ে গেল। কী আর করা যাবে ... মনে পড়ে গেল আর কী... কিছু করার নেই।
    রাস্তায় পা ঠেকিয়ে বাইকের সিটে বসে কথা বলছে।
    বলব না বলব না করেও দেবাশিস শেষ পর্যন্ত বলে ফেলল, ' দেখিস তো যদি কোন কাজ টাজ ... এক জায়গায় করছি অবশ্য... অর একটু ভাল যদি কিছু পাওয়া যায়.... মানে, স্থায়ী কিছু... '
    প্রসূন এই কথাটার জন্য যেন তৈরি ছিল।
    বলল, ' কাজ তো আছে.... কিন্তু এখন তো আর এমনি এমনি কিছু হয় না.... '
    ---- ' হ্যাঁ বুঝেছি... কিন্তু অত টাকা দেবার তো ক্ষমতা নেই আমার... '
    ----- ' না না সে ঠিক আছে। ওটা অনেকটা কম করার চেষ্টা করব। তবে পার্টির কাজ তো করতে হবে। এমনি এমনি তো আর কিছু হয় না... '
    প্রসূন প্রামাণিকের ইঙ্গিত ধরতে অসুবিধে হল না দেবাশিসের। সুভাষ গিরি, বিজয়দা আর দ্রৌপদী দিদির কথা মনে পড়ল। আগুনের একটা হল্কা এসে বুকের ভিতর পুড়িয়ে দিয়ে গেল। সে চুপ করে দাঁড়িয়ে মাথা নীচু করে কী ভাবতে লাগল। এমন কিছু করার আগে সকলেই কি এরকম মনে মনে তোলপাড়ে পড়ে যায় ? একটা বিশ্বাসের বুকে ছুরি মারার আগে সকলেরই কি এরকম হাত অসাড় হয়ে যায়। দেবাশিসের ঠিক জানা নেই। সে চট করে হ্যাঁ বা না কিছুই বলতে পারল না।
    প্রসূন ক্ষুদে ক্যাপ্টেন হলেও গত তিন চার বছরে অভিজ্ঞতা কিছু কম হয়নি। সে জানে সবার না হলেও, অনেকেরই এ রকম পরিস্থিতিতে বুক ধড়ফড় করে প্রথম ধাক্কায়, তারপর অবশ্য ধোঁয়াশা মিলিয়ে গিয়ে সবকিছু সরল ও গা সওয়া হয়ে যায়। সে বুঝতে পারল দেবাশিস হল এই দ্বিতীয় প্রজাতির জীব এবং তার মনে বোধহয় একটা কাঁটাওয়ালা গোলাপ আটকে আছে। সে ব্যাপারটা পরে জেনে নিলে হবে।
    সে বলল, ' ঠিক আছে ভাব তুই। তবে মেলা দেরি করিস না। অসুবিধে হয়ে যাবে আমার ... '
    ওর কেন অসুবিধে হবে ঠিক বোঝা গেল না। ওর ভাগে কোন কোটা ফেলা হয়েছে হয়ত। কাজ না দিতে পারলে পার্টি পুঁছবে কেন ?
    প্রসূন এখনও মাটিতে পা ঠেকিয়ে বাইকে বসে আছে কোমরে হাত দিয়ে।
    সামনের দিকে তাকিয়ে নীচু স্বরে বলল, ' গত সপ্তাহে সমবায় ব্যাঙ্কের ইলেকশানে বড় ঝাড় খেয়েছি আমরা। এটা যে হবে একদমই বুঝতে পারিনি। জেলা পরিষদের নেতারা আমার ওপর ব্লেম দিচ্ছে। আরে শালা...আমি কি কোঅর্ডিনেটর না অন্য কিছু ? আসল দায়িত্ব যাদের তাদের তো ধরার ক্ষমতা নেই... খাওয়ার সময় আছে সব... হ্যাঃ ... '
    এই পর্যন্ত বলে সামলে নিল প্রসূন। কথাটা অন্যদিকে ঘোরানোর জন্য বলল, ' প্রচন্ড গরম পড়েছে ওফ্... সন্ধের দিকে ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। ইলেকশানের দিন ওয়েদার কেমন থাকে কে জানে... রেজাল্ট এদিক ওদিক হলে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। তখন আবার নতুন লড়াই... ' দেবাশিস বুঝতে পারল যুদ্ধ সব জায়গাতেই আছে। কোন মাঠেই খেলা সহজ নয়।
    ----- ' একটু পরে কোলাঘাটে যেতে হবে একবার। একটা ফ্যাক্টরির বয়লার ফেটে ন'টা ওয়ার্কার মারা গেছে। কলকাতা থেকে লিডার আসছে। আমাকে যাওয়ার জন্য প্রেসার দিচ্ছে তাদের দেখভাল করার জন্য। প্রশান্ত দাস, সত্যজিৎ বেরার নাকি সময় নেই... নেতাগিরির ইয়ে মারি...'
    প্রসূন পকেট থেকে রুমাল বার করে মুখের, কপালের ঘাম মুছল, তারপর বলল, ' ইলেকশানটা
    ভালয় ভালয় মিটে গেলে বাঁচা যায়। তারপরে কপালে কী আছে কে জানে... তাই তাওয়া গরম থাকতে থাকতে রুটি সেঁকে নিতে হবে। নে চল ...
    আসি এখন। তিন চার জায়গায় যেতে হবে। বিকেলে কোর্টের মাঠে ইলেকশানের মিটিং আছে। অমিয় তালুকদার বলবে। ওখানে যাই আগে... মাইক টাইক ঠিকমতো লাগিয়েছে কিনা... '
    একটানা শোনার পর দেবাশিসের এবার বেশ একঘেয়ে লাগতে লাগল। প্রসূনকে প্রথম দিকে যেমন সাদা সিধে মনে হচ্ছিল এখন তা মনে হচ্ছে না। নিজের ঢাক পিটিয়ে চলেছে কায়দা করে। যেন তার ওপরে ভর দিয়েই ওর পার্টির লোকাল ইউনিট চলছে। দু পয়সার পার্টি মেম্বার। তার আবার এত বারফাট্টাই ...
    দেবাশিস বলল, ' ঠিক আছে... জানাস... '
    ----- ' হুঁ... নিশ্চয়ই... '
    প্রসূন ডান পা দাবাল বাইকে স্টার্ট দেবার জন্য।

    ঠিক এই সময়ে ময়লা লুঙ্গি পরা রোগামতো, একগাল পাকা দাড়িওয়ালা একটা লোক সেখানে হঠাৎ কোথা থেকে হাজির হল।
    কাঁচুমাচু মুখে হাত জোড় করে বলল, ' সেলাম বাবু... '
    প্রসূন সতর্ক দৃষ্টিতে লোকটার অপাদমস্তক চোখ বুলিয়ে নিল। আন্দাজ করে নিল তার বক্তব্য।
    সরাসরি বলল, ' ট্রাইবুনালে গেছ ? '
    লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে সে চূড়ান্ত অশান্তি ও উদ্বেগের মধ্যে আছে।
    ----- ' না, মানে... ওসব তো ঠিক জানি না... বুঝতে পারছি না... '
    ---- ' মাইনরিটি ? '
    ----- ' হ্যাঁ। আমার নাম দিলু, মানে দিলদার শেখ...'
    ---- ' কোর্টের সামনে চলে যাও। ওখানে অনেক উকিল পাবে... '
    প্রসূন আবার পা দাবাল বাইকের স্টার্টারে। ধোঁয়া ছেড়ে বাইক তৈরি হয়েছে ছোটবার জন্য।
    দিলু শেখ মরিয়া হয়ে বলল, ' না মানে... বলেছিল যে পার্টি সব করে দেবে... '
    ----- ' যে বলেছিল তার কাছে যাও না... '
    ----- ' না মানে... কেউ না... পার্টি থেকে বলেছিল তারা দেখে নেবে, কোন পরেসানি হবে না... '
    প্রসূনের বাইক রাগী ষাঁড়ের মতো আরও দুবার ধোঁয়া ছাড়ল। সে আর দাঁড়াতে নারাজ। সে ছুটতে শুরু করল। ছুটন্ত যান থেকে সওয়ারির গলা ভেসে এল, ' বললাম তো... কোর্টে গিয়ে উকিল ধর... '

    ( ক্রমশ )

    *******************************************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন