এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার  রৌদ্রছায়া - ১২  

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২০ মার্চ ২০২৬ | ১২৫ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০
    ( ১২ )

    অনিন্দ্য বসু বসে বসে ভাবছিলেন এরপর ড্যারেল মিচেলের গল্পের কোন স্টেপটা নেবেন। বাঁকটা না জেনে পা ফেলবেন কী করে। সেটা নির্ভর করছে অনুমিতের কাজকর্মের ওপর। রবীন্দ্রনাথবাবুর বাড়ি যাওয়ার পর তিনদিন কেটে গেছে। আর কোন ঘটনার কথা কানে আসেনি। ব্যাপারটা এখানে মিটে গেলে ভাল। কোন বাবার আর ভাল লাগে নিজের সন্তানের এসব তেঁতো ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতে।
    সন্ধে পড়ে গেছে। সাতটা বাজতে চলল। একটু পরে গৌরীশঙ্কর চক্রবর্তীর আসার কথা। গৌরীশঙ্করকে বলা আছে অনুমিতের ওপর যতটা সম্ভব নজর রাখতে। শিঞ্জিনী দরজার মুখে দাঁড়িয়ে বলল, ' আমি একটু বেরোচ্ছি। কলামন্দিরে একটা প্রোগ্রাম আছে আমাদের অর্গানাইজেশনের... '
    --- ' কী প্রোগ্রাম? '
    --- ' বাংলা ব্যান্ডের প্রোগ্রাম। তিনটে নতুন গ্রুপ আসবে। দারুন পারফর্ম করে তিনটে গ্রুপই। খুব রিভেটিং, অ্যাবসোলিউটলি পোস্ট মডার্ন রেনডিশান। তুমি তো ইন্ট্রেস্টেড নও, তাই তোমাকে বলিনি... '
    --- ' ঠিক আছে। কমল এসেছে? '
    --- ' দরকার নেই। আমি নিজেই ড্রাইভ করব... '
    --- ' ও... আচ্ছা। অনু বাড়ি আছে? '
    --- ' না না ... দুপুরে বেরোল তো... ফেরেনি এখনও। ওক্কে... আমি গেলাম,... অলরেডি লেট বাই অলমোস্ট টোয়েন্টি মিনিটস... '

    শিঞ্জিনী বেরিয়ে যাবার একটু পরেই গৌরীবাবু ঢুকলেন।
    --- ' এস এস ... তোমার কথাই ভাবছিলাম। আর কোন খবর আছে নাকি? '
    --- ' না... এ ক'দিন খবর নিতে পারিনি। একটু ব্যস্ত ছিলাম। কিন্তু স্যার কী খবর নেব বলুন তো?'
    --- ' কী আবার? দেখবে অনুমিত মেয়েটাকে বা তার ফ্যামিলিকে আর ডিসটার্ব করছে কিনা। আমাকে খোলাখুলি জানাবে... '
    --- ' হ্যাঁ, নিশ্চয়ই... লুকোব কেন? তবে স্যার অভয় দেন তো একটা কথা বলি... '
    --- ' কী? '
    --- ' আপনি স্যার এসব উঠতি বয়সের ছেলে মেয়েদের ব্যাপার নিয়ে ব্যস্ত হবেন না। ওরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেবে... '
    --- ' নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেবে মানে?'
    গৌরীবাবুর কথা শুনে অবাক হয়ে গেলেন অনিন্দ্যবাবু।
    --- ' না মানে, আপনার ছেলেকে আপনি যতটা খারাপ ভাবছেন ততটা বোধহয় না। আম গাছে তো আর আমড়া ফলে না। যাকগে, আপনার কথামতোই কাজ হবে। মেয়েটির বাবা আপনার সঙ্গে আর যোগাযোগ করেছিল নাকি? '
    --- ' না, তা করেনি, তবু নজর রেখ। আর, ওই তুমি যে বললে... ওরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেবে, এর মানে কী? '
    --- ' না... মানে, এমনও তো হতে পারে মেয়েটা আপনার ছেলেকে পছন্দ করে ফেলল, না মানে... হতেও তো পারে ... '
    জজসাহেব মাথা নীচু করে কিছু একটা ভেবে বললেন, ' ও আচ্ছা.... এই কথা? মানে, অ্যামিকেবল সেটলমেন্টের কথা বলছ আর কি। সেটা হয়ে গেলে তো ভালই। ঝক্কিটা কমে যায়...'
    --- ' তা একরকম বলতে পারেন। তবে এটা তো কোর্টের সেটলমেন্ট নয়, অন্য ধরনের ম্যাটার... '
    অনিন্দ্যবাবু তো আর আলুথালু প্রকৃতির মানুষ নয়। দীর্ঘকাল জজিয়তি করেছেন। গৌরীবাবুর কথার তাৎপর্য বুঝে নিতে অসুবিধা হল না।
    মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, ' কেন, তেমন কোন ক্লু পেলে নাকি? '
    --- ' না না... আমি সাত ঘাটের জল খাওয়া লোক তো... এই সব কথা ভাবা আমার স্বভাব। আপনি কিছু মনে করবেন না ... '
    --- ' না না... মনে কেন করব? অ্যামিকেবল সেটলমেন্ট ইজ দা বেস্ট ওয়ে অফ ডিসপোজাল
    অফ অ্যান ইস্যু। তবে ইয়ে... মেয়েটিকে তো এখনও দেখিনি... '
    --- ' সে চিন্তা করবেন না। সে জন্য আমি আছি। তবে আগে কেসটার ভ্যালিডিটির ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। আপনার কাছে শেখা কথাই আপনাকে বললাম... '
    --- ' কথা তো কারও পৈত্রিক সম্পত্তি নয়। যে কেউ ব্যবহার করতে পারে অ্যাপ্রোপ্রিয়েট কনটেক্সটে। ওসব ছাড়... তুমি তাহলে ভ্যালিডিটির দায়িত্বটা আন্ডারটেক কর। কেসে মেটিরিয়াল কিছু থাকলে জানিও। নেক্সট স্টেপ পরে ভাবা যাবে। তবে, আই ডাউট ভেরি মাচ অ্যাবাউট দা সাবট্যানশিয়ালিটি অফ অফ ইয়োর সাবমিশান। ওয়েল, ইউ মে স্টিল গো অ্যাহেড উইথ ইয়োর কোয়েস্ট...
    তুমি চালিয়ে যাও... আই অ্যাম গিভিং ইউ টোটাল ফ্রি হ্যান্ড ফর দা জব ইন হ্যান্ড... '
    --- ' দেখি... ', গৌরীশঙ্করবাবু সংক্ষিপ্ত জবাব দিলেন।
    তিনি বুঝতে পারলেন জজসাহেব তার ছোট ছেলেকে নিয়ে বেশ চাপে আছেন। চাপে থাকলে উনি যার তার সঙ্গে এত ইংরেজি বলেন। মনে মনে ঠিক করে নিলেন ব্যাপারটার একটা শান্তিপূর্ণ সমাধান বার করবেন তিনি। এটা তার কর্ত্তব্য। কিন্তু অনুমিতের স্বভাব কি বদলাতে পারবেন তিনি? অনুমিত যাদের সঙ্গে মেলামেশা করে তারা এক একটি রত্ন বিশেষ। বড়লোকের বখাটে বাচ্চা সব। এখন দেখা যাক...

    দেবাশিসের সঙ্গে প্রশান্ত দাসের দেখা হয়ে গেল ফাঁড়ির ঠিক সামনে।
    প্রশান্তবাবু বললেন, ' কী হল... গায়েব হয়ে গেলে যে হঠাৎ ... কোন খবর দিলে না তো। তোমার কথা আমি বলে রেখেছিলাম। ন' লাখে রাজি হয়েছিল... '
    --- ' কে রাজি হয়েছিল? '
    প্রশ্নটা আচমকা আসায় প্রশান্ত একটু থতমত খেয়ে গেল।
    --- ' সে আছে। ওসব জেনে তোমার কী হবে? ভাবছ শুধু আমরাই খাই? '
    দেবাশিস নিরীহ মুখে বলল, ' তবে? '
    --- ' আঃ... তুমি কিছু বুঝতে চাও না... '
    ঝট করে ঘাড় ঘুরিয়ে একবার ফাঁড়ির ভিতর দিকে
    তাকিয়ে নিয়ে বলল, ' থানাগুলোর খাঁই জান? মাথা খারাপ হয়ে যাবে। ওসব বাদ দাও, কাজের কথা বল। অপোনেন্ট যা খাওয়াচ্ছে তাই খাচ্ছ... '
    --- ' না দাদা... আমার অত খিদে নেই,..., '
    --- ' তোমার না থাকলেও অপোনেন্টের আছে। খবর রাখ? '
    দেবাশিস নির্বিকার মুখে বলল, ' নাঃ... '
    --- ' হ্যাঁ সেটাই সেটাই ... পাবলিক তো বোঝে না, সেটাই মুশ্কিল... '
    --- ' তো বোঝান পাবলিককে ... '
    --- ' হমম্... ওসব ছাড়, তোমার নিজেরটা নিয়ে চিন্তা কর। সোমবারের মধ্যে জানাতে হবে কিন্তু। ম্যাক্সিমাম আট লাকে নামতে পারে। তোমাকে ভালবাসি বলে বলছি... ক্যান্ডিডেট টাকা পকেটে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে... চিন্তা করতে পারবে না... '
    --- ' তাই? ' পিত্ত জ্বালানো ভঙ্গীতে বলল দেবাশিস।
    --- ' হ্যাঁ... তাই। জান না তো কিছু... '
    --- ' আট লাক কেন, আট টাকাও দেব না... কোন বেচা কেনা নেই... আসলাম... '
    যেন সপাটে একটা চড় পড়ল প্রশান্ত দাসের গালে।
    দেবাশিস হাঁটতে লাগল জোর কদমে। প্রশান্তবাবু ভাবলেন, কী বলে এসব ... এর হলটা কী? '

    ( ক্রমশ )
    ************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন