এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া - ১৬ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৫ এপ্রিল ২০২৬ | ১৩৫ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩
    ( ১৬ )

    অনুমিত বাড়ি ফিরল রাত প্রায় দুটোয়। না, সিনেমার নায়কের মতো নেশা জরজর অবস্থায় নয়। দিব্যি তরতর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এল। শিঞ্জিনী দোতলায় সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছে। বলল, ' কিরে... এত দেরি হল ? কোথায় গিয়েছিলি ? '
    --- ' ওই... একটা পার্টি ছিল। রাজারহাটে।
    গাড়ি নিয়ে যাইনি। ফেরার সময় প্রবলেম হয়ে গেল। ক্যাব পাচ্ছিলাম না। বারবার ক্যানসেল করছিল... '
    --- ' ও ... টেনশান হচ্ছিল... ফোন তুলছিলি না... '
    --- ' শুনতে পাইনি। খুব নয়েজ হচ্ছিল... '
    --- ' ঠিক আছে, এখন শুয়ে পড়। কাল সকালে বেরোবি না তো... '
    --- ' না, লাঞ্চ করে বেরব ... '
    --- ' বেরবার আগে তোর বাবার সঙ্গে একবার দেখা করে যাস। বলছিল...
    --- ' কি ব্যাপারে ? '
    --- তা ঠিক জানি না। কোন জব টবের ব্যাপার হবে নিশ্চয়ই। আর বায় দা বায় ... আজ আমাদের প্রোগ্রামটায় তো তুই গেলি না। ইট ওয়াজ রিয়েলি এ স্টেলার আউটকাম ... '
    --- ' সরি সরি... নেক্সট টাইম শিওর যাব... '
    --- ' দ্যাটস ওক্কে... বাট আজকেরটা তুই ব্যাডলি মিস করলি... পার্টিকুলারলি একটা মেয়ের পারফর্মেন্স ওয়াজ নাথিং বাট মেসমেরাইজিং... অ্যান্ড আই গট ইন টাচ উইথ হার ইন দা গ্রীন রুম আফটার দা শো ... শি ইজ সো সুয়েভ অ্যান্ড টেন্ডার... '
    --- ' তাই ? '
    --- ' হ্যাঁ... সেটাই তো বলছি। একদিন আসতে বলেছি আমাদের বাড়িতে... ', শিঞ্জিনী বেশ উত্তেজিতভাবে বলল।
    এই ধরনের 'পাতি' ব্যাপার নিয়ে মায়ের এরকম ন্যাকামো অসহ্য লাগে অনুমিতের।
    এই মাঝরাতে ক্লান্ত শরীরে মায়ের এইসব 'প্রোগ্রাম' এপিসোড তার ' ব্যাপক বোর ' লাগছিল।
    সে বলল, ' ঠিক আছে মাম... পরে শুনব... খুব টায়ার্ড লাগছে... যাই... '
    --- ' আচ্ছা, ঠিক আছে, পরে বলব সব। এখন রেস্ট নে। গুড নাইট... '
    অনুমিত ঘরের দিকে যেতে যেতে ভাবল, ' পরে বলব সব ... তার মানে এখনও বলা শেষ হয়নি।
    ওহ্ শিট ... ইমপসিবল... '

    পরদিন সকালে অনুমিত বাইরের ঘরে গিয়ে দেখল অনিন্দ্যবাবু খবরের কাগজে ডুবে আছেন।
    অনুমিত ঘরে ঢুকতে তিনি মুখ তুললেন। সে ভাবল বাবা নিশ্চয়ই কাল রাত্রে অত দেরিতে বাড়ি ফেরার কারণ জিজ্ঞাসা করবে। অনিন্দ্যবাবু কিন্তু একেবারেই সেদিকে গেলেন না। বললেন, ' কিরে, কী খবর... কী ঠিক করলি ? '
    --- ' কী ব্যাপারে ? '
    --- ' এই ফিউচার প্ল্যানিং... '
    --- ' তেমন ভাবিনি কিছু... ঠিক বুঝতে পারছি না
    .... '
    --- ' কিন্তু ভাবাটা তো দরকার। স্কিল ডেভেলপমেন্টটা খুব দরকার। না হলে প্রেজেন্ট টাইমে সারভাইভ করা ইজ নেক্সট টু ইমপসিবল। ইন ফ্যাক্ট ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ টু দা মার্কেট। হোল ওয়ার্ল্ডে সব বড় বড় কোম্পানিতে হিউজ নাম্বার অফ লে অফ হচ্ছে। কিন্তু আপ টু ডেট স্কিল ইকুইপড প্রফেশানালরা ঠিক অন্য জায়গা খুঁজে নেবে। ইউ হ্যাভ টু ফিড দা নীড অফ মার্কেট, নট দা নীড অফ এনি কর্পোরেট হাউস। মার্কেট উইল অফার ইউ প্লেস ইউ আর সার্চিং ফর... এখন এ-আই টু, চ্যাট জিপিটি-র এজ। বিফিটিংলি এগুলোর হেল্প নিলে নিজেকে ট্রেন করার জন্য কোন ইনস্টিটিউশানের কাছেও যেতে হবে না.... হার্ডকোর মার্কেটে তোমার ডিম্যান্ড আছে কিনা দ্যাটস দা ভাইটাল কোয়েশ্চেন ... '

    তার বাবার মুখে হঠাৎ এসব কথা শুনে অনুমিত একটু ঘাবড়ে গেল। বেশ আতান্তরে পড়ে গেল সে। বন্ধুবান্ধব, চিলিং পার্টি, আউটিং আর মেয়ে নিয়ে ফূর্তি এই পরিবৃত্তের মধ্যে তার চিন্তাভাবনার ঘোরাঘুরি হয়ে এসেছে এতদিন পর্যন্ত। বড়জোর তার দু একজন প্রথাগত ব্যবসায়ী পরিবারের সদস্য বন্ধুূদের কাছ থেকে ব্যবসার বেচাকেনা সংক্রান্ত টুকিটাকি শুনতে পায় নিতান্ত অনাগ্রহ সত্ত্বেও। সে সব ছক বাঁধা বানিজ্যকর্মের সঙ্গে এ-আই বা চ্যাটবট জিপিটি অ্যাপের সুবিধা প্রয়োগের দূরতম সম্পর্কও নেই।
    অনুমিত বলল, ' হ্যাঁ... শুনেছি ওরকম, মানে এগ্জ্যাক্ট আইডিয়া নেই ... '
    --- ' জলে না নামলে সাঁতার শিখবে কী করে ? '
    অনুমিত বলার কিছু না পেয়ে বলল, ' ওসব তো টেকনোলজির ব্যাপার... আমি কমার্সের স্টুডেন্ট ... কী করে ... ম্যাথসও তেমন জানি না... '
    --- ' সায়েন্স, আর্টস, কমার্সের কোন ব্যাপার নেই। স্রেফ হায়ার সেকেন্ডারী পাস আউটই যথেষ্ট, যে কোন স্ট্রীমে। শুধু উইল ফোর্সটা থাকা চাই। কনভেনশনাল অকুপেশনের দিন শেষ হয়ে আসছে। সো গেট ইয়োরসেলফ প্রিপেয়ার্ড টু ফেয়ার ওয়েল ইন দা ব্যাটল ইন হ্যান্ড... '
    --- ' একটা সি এ ফার্মে নিয়ে যাবে বলছিলে সেদিন... ' অনুমিত কথাটা অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করল। এসব সমকালিন বাস্তবতার কথা থেকে সে সরে আসতে চাইছে। তার যেন দমবন্ধ লাগছে। তার পক্ষে ওসব করা যে সম্ভব তার নিজেরই বিশ্বাস হয় না। কাজেই তার বাবার কথাগুলো হজম করা মুশ্কিল হয়ে যাচ্ছে।
    অনিন্দ্যবাবু বললেন, ' হ্যাঁ... দু একদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেব। ইটস নট ব্যাড টু স্টার্ট উইথ। যাই হোক, কিছু একটা স্টার্ট করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সময় তো আর বসে থাকবে না। দেখছি কী করা যায়। কিন্তু নিজেকে তৈরি করার ব্যাপারটা ইজ এনটায়ারলি ইয়োর ওনাস। তবে সি এ ফার্মে তোমার খুব একটা প্রসপেক্ট আছে বলে মনে হয় না। বরং ই কমার্স সেক্টরে, মানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রচুর অপরচুনিটি আছে এই রাজ্যেই। ওই লাইনে ব্যবসা করা আমার এক বন্ধু একটা গুগল স্প্রেড শিট করতে জানা একটা ছেলে চাইছিল। আমি বলেছি দেখব। চাকরি অনেক আছে। কিন্তু কম্পিটেন্ট ছেলের অভাব আছে। এম এ, এম এস সি, বিএড ফেড করে এখন আর কিস্যু হচ্ছে না ... '

    এই সকালবেলায় বাবার একটানা বক্তৃতা শুনে অনুমিত হাঁসফাঁস করতে লাগল। এসব চাঁচাছোলা কাজের কথা তার বেশিক্ষন সহ্য হয় না। টাকা থাকলে অবশ্য ভালই হয়। এই তো তার এক বন্ধু রাকেশ ট্যান্ডনের ই কমার্স বিজনেসের মাসিক টার্নওভার অন্তত পঁচিশ কোটি টাকা। ঘরে তার দেশওয়ালি বউ আছে। আর বাইরে আছে তিন চারটে বাঙালী রক্ষিতা। তার রঙীন কেতার জীবন অনুমিতকে খুব আকৃষ্ট করে। কিন্তু নিজে টাকা রোজগার করে জীবনকে রঙীন করার উদ্যোগ নেওয়া তার ধাতে নেই। অথচ নারীসঙ্গ পিপাসা আছে আকন্ঠ। সত্যি বলতে কি চেতনে এবং অবচেতনে সবসময়ে তার মন জুড়ে থাকে নারী সম্পর্কিত ফ্যানটাসি। অনিন্দ্যবাবুর এসব ই-কমার্স সংক্রান্ত কেজো কথার চাপে তার হাঁফ ধরার উপক্রম হল।
    সে উঠে দাঁড়িয়ে বলল, ' ঠিক আছে... দেখ... '
    --- ' হ্যাঁ, ট্রেনিংটা শুরু করতে হবে আজকালের মধ্যে। গেনিং কম্পিটেন্স ইজ অল দ্যাট কাউন্টস... তারপর নিজেও বিজনেস স্টার্ট করতে পারবে... এই স্টেটে না হলেও পুনে, চেন্নাই বা হায়দ্রাবাদে পারবে... '
    অনুমিত কোনরকমে বলল, ' ঠিক আছে... দেখ... ',
    বলে ঝটপট ঘর থেকে বেরিয়ে গেল।
    অনিন্দ্যবাবু আবার খবরের কাগজের পাতা খুললেন।

    পরদিন প্রায় একই সময়ে কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। অনিন্দ্যবাবু অপেক্ষা করে রইলেন। দাশরথি এসে বলল, ' এক ভদ্রলোক এয়েছে ... '
    --- ' নাম জিজ্ঞেস করেছ ? '
    --- ' হ্যাঁ, বলল রবীন্দ্রনাথ দত্ত... '

    রবীন্দ্রনাথবাবু সংকোচজড়িত ভঙ্গীতে বললেন, ' সকালবেলাতেই আপনাকে বিরক্ত করতে এলাম। কিছু মনে করবেন না স্যার। কী করব বলুন... '
    --- ' কেন কী হয়েছে কী ? '
    --- ' না, মানে আপনার ছেলে... '
    --- ' কী ? '
    --- ' কাল আমার মেয়েকে ফোন করেছিল। কিভাবে নাম্বার পেল কে জানে... '
    --- ' তার মানে! কী বলেছে ? '
    --- ' ওই... আগের মতো... বলছে ওর সঙ্গে পার্ক স্ট্রীটে এক জায়গায় দেখা করতে... '
    --- ' কেন ? '
    --- ' তা জানি না স্যার। বলল কথা আছে... '
    --- ' আপনার মেয়ে কী বলল ? '
    --- ' বলেছে আপনার সঙ্গে আমার কী কথা থাকতে পারে ? আপনি আমাকে ডিসটার্ব করবেন না। এরপর কিন্তু আপনার বাবাকে জানাতে বাধ্য হব ... '
    --- ' গুড। এটা শুনে ও কী বলল ? '
    --- ' বলল, এটা করতে যাবেন না। তোমার পুরো ফ্যামিলির জিনা হারাম করে দেব... '
    অনিন্দ্যবাবু স্তব্ধ হয়ে রবীন্দ্রনাথের মুখের দিকে তাকিয়ে রইলেন। কোন এ-আই মেকানিজম-এ এ সমস্যার সমাধান করা সম্ভব সেটা তার অজানা। সম্ভবত কারোরই জানা নেই।

    প্রায় তিরিশ সেকেন্ড পরে জজসাহেব বললেন, ' কল রেকর্ড রেখেছে ? '
    --- ' হ্যাঁ স্যার। রেকর্ড থেকেই তো শুনলাম আমি... '

    অনিন্দ্য বসু স্বগতোক্তি করলেন, ' ড্যারেল মিচেলের গল্পের পরের স্টেপে যেতে হবে মনে হচ্ছে... কোন চ্যাট জিপিটি এর সমাধান দিতে পারবে না এটা নিশ্চিত ... '

    ( ক্রমশ )
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন