এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  -  ৩৪

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১১ আগস্ট ২০২৬ | ১২১ বার পঠিত
  • ( ৩ ৪ )  

    ঘনঘোর বর্ষা চলছে এখনও।  তবে বর্ষা একটু আলগা দিলে মাঝে সাঝে শরতের 
    অভ্র গুঁড়ো রোদ্দুর আকাশের দরজা ঠেলে ঢুকে পড়ে নীলচে ব্যোমতলে গড়াগড়ি খাচ্ছে।   বাতাসে  পুজো পুজো গন্ধ পাওয়া যাচ্ছে একটু একটু।   আজ মেঘের ছায়া থেকে বেরিয়ে দিনটা সকাল থেকেই  আলোয় লুটোপুটি খাচ্ছে।  কখন আবার মেঘে ছায় কে জানে  ।   
        সকাল নটা নাগাদ ঘুম থেকে উঠে রিমোট টিপে এসি মেশিনকে ছুটি দিল অনুমিত। একটা জানলা  খুলে বাইরের রোদ্দুরের দিকে তাকিয়ে রইল।  রোদ্দুর খেলা করছে একটু দূরের ছোট পার্কটা জুড়ে।  
    অনুমিত এখন অনেক কিছু চিন্তা করে। তার দেখার পৃথিবীটা হঠাৎ যেন অনেক বড় হয়ে গেছে।  যেসব ভাবনার এক কণাও তার মনের কোণে ছিল না এখন সেসব ভাবনা মনে আনাগোনা করে মাঝে মাঝেই। মনের আকাশে উদাস ভেলায়  শরতের মেঘের মতো ভেসে  বেড়াচ্ছে টুকরো টুকরো চিন্তা। থেকে থেকে   ভেসে বেড়াচ্ছে নানা চেনা অচেনা মুখ। এ কি জেন  জি  ঝোড়ো  হাওয়ার ঘূর্নি ?  কক্রোচদের দল বেঁধে পথ চলার তুখোড় মর্মর ? বুঝতে  পারে না অনুমিত।  তার বন্ধুবান্ধবরা এ সব নিয়ে বিশেষ মাথা ঘামায় না। তার বাবা প্রাক্তন জজসাহেব অনেকদিন তাকে কাজকর্মের ব্যাপারে কিছু বলেনি।  কেন কে জানে। হয়ত দেখছেন ছেলে নিজে থেকে তৎপর হয় কিনা। অথবা এও হতে পারে ফিলহাল তিনি জেন জি মুভমেন্ট নিয়ে গভীর চিন্তায় মগ্ন আছেন।   মনোমিতা এবং রবীন্দ্রনাথ দত্তের চিন্তাটা মাথা থেকে নেমে যাওয়ায় বোধহয় একটু নিশ্চিন্ত  বোধ করছেন এখন অনিন্দ্য বসু।  

    সঞ্জীবদের একটা ফ্যাক্ট্রি চালু হবে আমতায়।  
    সামনের বৃহস্পতিবার শুরু হবার কথা।  ওখানে অনুমিতকে কিছু কাজে লাগাবে বলেছিল সঞ্জীব খান্না।  এখন দেখা যাক কতদূর কী হয়।  অনুমিত মনে মনে ঠিক করেছে কাজটায় ঢুকতে পারলে সে নিজেকে নিংড়ে দেবে।  ভাবে,তাকেও তো কিছু প্রমাণ করতে হবে,  নাহলে কেউ নেবে কেন ? 
    নেবে মানে অ্যাকসেপ্ট  করবে।  কে করবে সেটা ?  ভাবল আরে দূর...  এসব ফালতু ব্যাপার কেন ভাবছে ?  এটা চিন্তার একটা বিষয় হল ?  সে কি কোন হরিদাস পালের  অ্যাকসেপ্টেন্সের  পরোয়া করে নাকি,  জাস্টিস অনিন্দ্য বোসের ছেলে সে।  তার দাদারা এক একটা রত্ন।  বিদেশে থাকে।  
    আকাশ আজ অনেকদিন পরে মেঘের ছাউনি থেকে বেরিয়ে এসে আলোয় মাখামাখি হয়ে গড়াগড়ি দিচ্ছে দিগন্ত জুড়ে।  কোথায় যেন একটা গান বেজে উঠল, রেডিওর এফ এম -এ কিংবা কিংবা মোবাইলের ইউ টিউব-এ হয়ত।  
    আজি শরত তপনে প্রভাত স্বপনে কী জানি পরাণ কী যে চায়...  
    অনুমিতের জানা নেই এসব  'নেকা নেকা গান ' 
    কার তৈরি।  এসব ইনসিপিড গানের খবর সে রাখে না।  তার বন্ধুরাও রাখে না।  কিন্তু এখন একটা 'দুসরা তারিকার আজিব কেস' হল।      জানলা দিয়ে ওপাশের পার্কের বুকে শিউলি ফুলের মতো সকালবেলার একমুঠো নরম  রোদ্দুরের সঙ্গে মিশে  ' শরত তপনে প্রভাত স্বপনে' -র হাওয়াটা বয়ে গিয়ে অনুমিতের হৃদয়  
     জড়িয়ে ধরল আচমকা।  পাগল ছাগল কোন লোকের মতো তার অনুমতি ছাড়াই কয়েক ফোঁটা জল তার চোখ থেকে বেরিয়ে গাল গড়িয়ে নেমে এল এবং কোন এক ক্ষ্যাপাটের  মতো সে দেখতে পেল রোদ্দুর মেখে বাতাসে ভাসছে মনোমিতার হাসিমুখ।  অনুমিত ভিজে ভিজে চোখে ওপরের দিকে চোখ তুলে আকাশে আলো আর তুলো মেঘের খেলা দেখতে লাগল। 
    তার মনে হল সকলেই হরিদাস পাল নয়।   
         নীচে রাস্তায় অনুমিতদের বাড়ির উল্টোদিকে  দুটো লোক দাঁড়িয়ে আছে।  একটা রাধাচূড়া গাছের নীচে দাঁড়িয়ে একটা বাংলা কাগজ মেলে ধরে দুজনে মিলে পড়ছে।  একজন বলল, ' ও হরি...  মদনদাও পাল্টি খেল।  কেউ আর বাকি রইল না।  সবাই ভাল তৃণমূল হয়ে গেল।  খেলা জমে ক্ষীর...  ' 
    আর একজন বলল, ' না হলে যে গ্যারেজ করে দেবে...  সবকটাই তো চার নম্বরী...  ' 
    ----- ' আর যে কটা পড়ে রইল....  '
    ----- ' মানে কুনাল, ডেরেক,সৌগত, কল্যান এইসব  ?  ' 
    ---- ' হ্যাঁ...  ওই আর কি ....  '
    ----- ' বুঝে নাও। জোর খেলছে কিন্তু ওই ক'জন  ...' 
    ----- ' হ্যাঁ,  তা বলতে পার।  একই ক্লাব দু দলে 
     ভাগ হয়ে প্র্যাকটিস গেম খেলছে।  মুকুলদা তো বলেই গিয়েছিল যাহা ইহা তাহাই উহা...  ' 
    ----- ' হাঃ  হাঃ  হাঃ....  যা বলেছ।  অপেক্ষা কর, খাবে  খাবে...  সব ক'টা খাবে।  পাবলিকের ঝাড় দুনিয়ার বার ...  খেলে নাও  খেলে  নাও ...'

      অনুমিত  জানলা থেকে সরে এসে বাথরুমের দিকে গেল।  

        সন্ধে ছ'টা নাগাদ অনুমিত বেরিয়ে যাবার  মিনিট পনের পরে মনোমিতা ঢুকল তাদের বাড়িতে।  
    আগে বলাই ছিল।  শিঞ্জিনী তার জন্য অপেক্ষা করছিল।  পাল্কী-র আর একটা প্রোগ্রাম আছে  নভেম্বরে।  পাল্কীর কর্ত্রীরা মনোমিতাদের গ্রুপের আফ্রোদিতি পরিবেশনের পর ওদের ট্রুপের,  বিশেষ করে মনেমিতার পরম গুণগ্রাহী হয়ে পড়েছেন।  আর একটা প্রগতিশীল নাটক নামাবার খুব ইচ্ছে ওদের দিয়ে।  সে ব্যাপারেই কথাবার্তা বলার জন্য মনোমিতাকে ডাকা হয়েছে। প্রাথমিক কথাবার্তা অবশ্য।  পরে  কর্তাব্যক্তিরা আসবেন।  রমা চ্যাটার্জী নামে  একজন যুগ্ম সম্পাদকও সাড়ে পাঁচটা থেকে এসে বসে আছেন  শিঞ্জিনীর ঘরে।  
    মনোমিতা ঘরে ঢুকতে ওরা একগাল হেসে দাঁড়িয়ে উঠলেন।  মনোমিতা ভীষণ কুন্ঠিত বোধ করতে লাগল।  তবে ভেবে ভাল লাগল সিনেমা, ক্রিকেট আর রাজনীতির বাইরের কোন  মানুষ দেখে  এখনও দু চারজন উঠে দাঁড়ায়।    

     ( ক্রমশ )   

    *****************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন।