এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  - ৯ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • | | | | | | | |
    ( ৯ )

    পৌনে একটা নাগাদ গৌরীশঙ্কর চক্রবর্তীর ফোন এল। অনিন্দ্যবাবু এই ফোনটার প্রতীক্ষাতেই উন্মুখ হয়ে বসেছিলেন।
    --- ' হ্যাঁ বল... '
    --- ' খবর নিয়ে নিয়েছি স্যার। ঠিকই আছে... রবীন্দ্রনাথ দত্ত বাড়িটার একতলায় ভাড়া থাকে। বাড়িটা হচ্ছে গিয়ে তিনতলা। গলির মুখেই। নতুন রঙ করা হয়েছে। সোনালি কালার, নীল বর্ডার... '
    --- ' আচ্ছা আচ্ছা... ঠিক আছে। মেয়ের খোঁজ নিয়েছ ? '
    --- ' হ্যাঁ, একটা মেয়ে আছে। নাম মনোমিতা। লেডি ব্রেবোর্ন কলেজে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ইংলিশে অনার্স। পড়াশোনায় ভাল বলে খবর পেলাম। আর ওই ইয়ে স্যার... দেখতে শুনতে নাকি ভাল। কায়দা করে খবর বার করেছি। যদি বলেন তো আগাম বাপ মায়ের সঙ্গে আগাম কথা কয়ে রাখতে পারি। তারপর নয় আপনি এসে... '
    --- ' কী সব বলছ ? '
    --- ' না মানে... ছোট ছেলের জন্য সম্বন্ধের ব্যাপার নিশ্চয়ই... '
    --- ' আরে দূর... থাম তো... '
    --- ' কেন স্যার, কী হল ? '
    --- ' কিছু হয়নি, তুমি এবার যেতে পার। দরকার হলে পরে খবর দেব ... '

    বেলা দুটো নাগাদ চলন্ত গাড়িতে বসে অনুমিত বলল, ' কোথায় যেতে হবে ? কোন এরিয়ায় ? '
    অনিন্দ্যবাবু বললেন, ' এই তো... কাছেই। লেকের কাছে... '
    --- ' কোন প্রিপারেশান ছাড়াই যাচ্ছি। যদি ইন্টারভিউ করে ... '
    --- ' ওসব তোমায় চিন্তা করতে হবে না। আমি সামলে নেব... '
    বাবার ওপর অনুমিতের অগাধ বিশ্বাস আছে। সে চুপ করে রইল।
    একটু চুপ করে থেকে জজসাহেব বললেন, ' তোমার বিজনেসটাও তুমি করতে পার... ওটাও তো দরকার... '
    অনুমিতের চোখে আগ্রহের ঝিলিক দেখা গেল।
    বলল, ' ওই জন্যই তো বলেছিলাম... '
    --- ' কী ? '
    --- ' ইনিশিয়ালি একলাখ দরকার। তুমি তো রাজি হলে না ... '
    --- ' আচ্ছা ওসব কথা পরে হবে। এসে গেছি মনে হচ্ছে। সতীন্দর, এখানে কাউকে জিজ্ঞাসা কর তো... থার্টিফাইভ বি... '
    ড্রাইভার সতীন্দর দরজা বাড়িয়ে এক দোকানদারকে জিজ্ঞাসা করল, ' দাদা পঁয়ত্রিশের বি টা কোনদিকে পড়বে ? :
    দোকানদার বলল, ' ওই তো ওই মুখের তেতলা হলুদ বাড়িটা ... '

    বাড়িটার সামনে এসে গাড়ি দাঁড় করাল সতীন্দর।
    অনিন্দ্যবাবু গাড়ি থেকে নেমে অনুমিতকে বললেন, ' এস ... '
    অনুমিত অবাক হয়ে বলল, ' এখানে ? ওপরের ফ্লোরে ? '
    --- ' না না... যতদূর জানি গ্রাউন্ড ফ্লোরে। চল দেখি... '
    অনিন্দ্যবাবু ভিতরে ঢুকে একতলায় সামনের দরজার ডানপাশে কলিংবেলে চাপ দিলেন। কোন সাড়া পাওয়া গেল না ভিতর থেকে। পাশে অবশ্য আর একটা ফ্ল্যাটের দরজা। একটু অপেক্ষা করে তিনি আবার একবার বেল বাজালেন একই দরজায়।
    এবার ভিতর থেকে নীচু স্বরে মহিলাকন্ঠে আওয়াজ এল, ' কে... '
    অনিন্দ্যবাবু উত্তর দিলেন, ' রবীন্দ্রনাথবাবু আছেন নাকি ? '
    জবাব এল, ' কোথা থেকে আসছেন ? '
    বেশ ভীরু সন্ত্রস্ত কণ্ঠস্বর মনে হল অনিন্দ্যবাবুর।
    একটা গ্লানিবোধ হল তার।
    তিনি যতটা সম্ভব কোমল স্বরে বললেন, ' বলুন রাসবিহারী থেকে অনিন্দ্য বোস এসেছে... '
    এবার পুরুষ কন্ঠ শোনা গেল, ' আসছি আসছি... এক মিনিট... '
    অনুমিত ভীষণ অস্বস্তি বোধ করতে লাগল। বলল, ' ইনি কি প্রোপ্রাইটার নাকি ? '
    --- ' হ্যাঁ, তা বলতে পার... '
    --- ' বেশ শ্যাবি গেট আপ কিন্তু ... '
    --- ' কিন্তু তুমি তো চুজ করেছিলে ... '
    --- ' মানে ? '
    এ কথাটার উত্তর দেওয়ার আগেই সামনের দরজা খুলে গেল।
    রবীন্দ্রনাথবাবু বিগলিত ভঙ্গীমায় বললেন, ' আরে স্যার আপনি ! আমাকে ডাকলেই তো পারতেন... '
    --- ' না, তা হয় না। গরজ তো আমারই ... '
    --- ' ঠিক বুঝলাম না স্যার... '
    --- ' সমস্যা তো আমার ছেলেই পাকিয়েছে। এখন দেখুন কী করবেন। একে চেনেন না নিশ্চয়ই... '
    --- ' না ঠিক... মানে... '
    --- ' আপনার মেয়ের নামটা কী যেন ? '
    --- ' মনোমিতা। এক সপ্তা বাদে আজ কলেজে গেছে।
    --- ' হ্যাঁ, মনোমিতা। কলেজে গেছে ? ভেরি গুড। নো প্রবলেম। যাই হোক, যেটা বলছিলাম... মনোমিতা থাকলে একে চিনতে পারত। আর ওর সঙ্গে কথা বলে নেওয়া যেত ... যাক, নেই যখন বাদ দিন। কথা তো পরেও বলা যেতে পারে। তাই না ? '
    অনিন্দ্য বসুর কথাবার্তা গোলোকধাঁধার মতো মনে হতে লাগল রবিনবাবুর। তার তো আর জানার কথা না যে জজসাহেব ড্যারেল এডরিচের লেখা গল্পটাতে বাবার নেওয়া কার্যক্রম অনুসরণ করছেন হুবহু। এই ক্ষেপটা মিললে পরের ক্ষেপে যাওয়া যাবে। না মিললে আবার অন্য রাস্তা দেখতে হবে।
    কিছুটা হতভম্ব ভঙ্গীতে রবীন্দ্রনাথবাবু বলললন,
    ' কী... কী কথা স্যার '
    রবিনবাবু রীতিমতো চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, ঘোড়েল লোক সব... কী মতলবে এই ভর দুপুরবেলায় এসে হাজির হয়েছে কে জানে। কাউকেই বিশ্বাস নেই। সঙ্গের এই ছেলেটাই বা কে? বলছে মিতা নাকি চেনে একে।
    বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা হচ্ছিল। কথার মাঝে রবিনবাবু ওদের একবার ভিতরে এসে বসতে বললেন। অনিন্দ্যবাবু বললেন, ' হ্যাঁ, তা বসা যেতে পারে.... চল মিতুল... '
    বলেই তিনি ঘরে ঢুকে পড়লেন এবং একটা চেয়ারে গ্যাঁট হয়ে বসে পড়লেন। তার ছেলে বাধ্য হয়ে তাকে অনুসরণ করল। সেও একপাশে বসল সারা শরীরে ও মনে অস্বস্তি নিয়ে।
    রবীন্দ্রনাথবাবু আবার বললেন, ' কথাটা কী বললেন না স্যার... '
    --- ' কী ব্যাপারে বলুন তো... '
    --- ' না, ওই যে বলছিলেন... আমার মেয়েকে কী বলবেন... '
    --- ' ও হ্যাঁ... বলছিলাম যে, মনোমিতা থাকলে জেনে নেওয়া যেত আই পি সি থ্রি হানড্রেড ফিফটি ফোর ডি, এ অ্যান্ড ফাইভ হানড্রেড নাইন লাগানো যাবে কিনা কেসটায়। ওর পারমিশানটা দরকার। ভার্বাল কনসেন্ট দিলেই হবে। আমি কেস সাজিয়ে নেব... '
    --- ' ও এসবের কী বোঝে স্যার... এমনিতেই ভয়ে ভয়ে আছে... '
    --- ' একদম ঠিক কথা। সেই জন্যই আমি অ্যাকিউজডকে নিয়ে এসেছি সঙ্গে করে... '

    রবীন্দ্রনাথবাবু কোন কিছু বোধগম্য হল না। অনিন্দ্যবাবুর কথাগুলো জটিল ধাঁধার মতো মনে মনে হল। ভাবলেন, জজসাহেবের আসল উদ্দেশ্যটা কী। তাকে কোন গাড্ডায় ফেলতে চাইছে কে জানে। প্যাঁচালো লোক সব। সঙ্গে আবার কাকে একটা নিয়ে এসেছে।
    তিনি আমতা আমতা করে বললেন, ' স্যার আমি যেটা বলেছিলাম সেদিন আপনার বাড়িতে... খুব টেনশানে আছি... '
    --- ' হ্যাঁ, সেটাই তো। সেটা সেটল করতেই তো এসেছি এখানে। দেখুন, অ্যাকিউজডের কাছে এখন দুটো রাস্তা খোলা আছে। হয় মনোমিতার কাছে অ্যাপলজি ইনভোক করে প্রবলেমটা ডিজলভ করে দেওয়া কিংবা চার্জটা ডিফাই করে কোর্ট কেস ফেস করা। এখন সে কী করবে সে ডিসিশান নেবে। দ্যাটস আপটু হিম... '
    --- ' কিন্তু কোর্ট কেস টেস... ওসব তো আমাদের ক্ষমতার বাইরে... '
    --- ' সেটা জানি, ওগুলোর দায়িত্ব নয় আমিই নেব। কী করা যাবে, দায়িত্ব তো কাউকে নিতেই হবে। আর যদি অ্যামিকেবল সেটলমেন্ট হয়ে যায় তাহলে তো মধুরেণ সমাপয়েৎ... '
    --- ' সবই তো বুঝলাম স্যার, কিন্তু ছেলেটির মতামত জানতে গেলে তো তার মুখোমুখি হবার দরকার। আর, সে তো স্যার আপনার ছেলে। তাকে তো স্যার আপনি ভালই জানেন... '
    --- ' হ্যাঁ, তা জানি। সে জন্যই তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। দেখি সে কী চায় ... '
    --- ' মানে... এ ! '
    --- ' হ্যাঁ, এ-ই হল আমার ছেলে অনুমিত। আগে কখনও দেখেননি বোধহয়... '
    রবীন্দ্রনাথবাবু বিস্ফারিত চোখে অনুমিতের দিকে তাকিয়ে রইলেন।
    অনুমিত ছিটকে দাঁড়িয়ে উঠল। বলল, ' এসব কী হচ্ছে বাবা ... কী বলছ এসব ! পাগল হয়ে গেলে নাকি ! '
    অনিন্দ্য বসু শিঞ্জিনীর কাছ থেকে ড্যারেল এডরিচের লেখা গল্পটার কথা ভাবছিলেন। বললেন, ' আরে বস বস। না পাগল হইনি। আমি শুধু রাস্তা খুঁজছি। এরপর কোথায় পা ফেলব সেটা নির্ভর করবে তোমার সিদ্ধান্তের ওপর। ভাবতে থাক... '

    এই সময়ে রবিনবাবুর সহধর্মিনী পূর্ণিমাদেবী সলজ্জ ভঙ্গীতে ঘরে ঢুকলেন। অতি নিরীহ মৃদু কন্ঠে অনিন্দ্যবাবুর দিকে তাকিয়ে বললেন, ' চা করি ? '
    অনিন্দ্যবাবু সোৎসাহে এক নবীন বালকের মতো বলে উঠলেন, ' হ্যাঁ হ্যাঁ... করুন করুন। আমার ছেলেও খাবে...'

    মনোমিতার মা পূর্ণিমাদেবীর মুখে যেন একমুঠো নরম আলো এসে পড়ল এক গুচ্ছ শারদ শেফালিকার মতো।

    ( ক্রমশ )

    *********
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন