এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ অক্টোবর ২০২০ ১৫:২২99330
  • " কুলীনকুলসর্বস্ব ওই কচি পাঁঠা। একেবারে হাড়সর্বস্ব। ওই কচিপাঁঠা খেতে হলে খাদককেও কচি হতে হবে। দামাল দাঁত চাই, কত হর্সপাওয়ারের কে জানে? "


    :-))))

  • b | ২৯ অক্টোবর ২০২০ ১৮:৪৪99338
  • ডিডি যদি এদিকে পদধূলি দেন, তবে পাঁটা খাওয়াতে পারি। এখন ৭০০ টাকা কেজি। খাসি নয়, ওটাই ডিফল্ট। হাড়সর্বস্ব নয়, নরম তুলতুলে মাংস।

  • Ramit Chatterjee | ২৯ অক্টোবর ২০২০ ১৯:০৭99340
  • সেরা সেরা।


    শিবরামি হাসি আর সুকুমারী পদ্য


    দিয়ে মেখে প্রণালীটা চেখে নিন সদ‍্য


    তিন সের ঠাট্টায় জানকারি একশো


    শেয়ার করলে তাতে লাগবে না ট‍্যাকসো !

  • ঝর্না বিশ্বাস | ২৯ অক্টোবর ২০২০ ২০:৫১99346
  • এতো হেবি লেখা। শুরুর পালাগানটা দূর্দান্ত

  • শিবাংশু | ২৯ অক্টোবর ২০২০ ২১:৪৯99351
  • ডিডি জিন্দাবাদ ...

  • স্বাতী রায় | ৩০ অক্টোবর ২০২০ ০০:৫৬99366
  • অনবদ্য।

  • সম্বিৎ | ৩০ অক্টোবর ২০২০ ০২:১৯99369
  • প্রথমটা ট্রায়াল বল ছিল। এবার জমেছে।

  • Atoz | ৩০ অক্টোবর ২০২০ ০২:৩৫99371
  • সত্যি তো! কোনো গুহাচিত্রে রান্নাবান্নার কিছু ছবি পাওয়া অসম্ভব নয়! শিকারের অনেক ছবি পাওয়া যায় যখন। শিকার করা পশুদের কীভাবে খাওয়া হত, সেইসব ছবিও থাকার সম্ভাবনা আছেই। ঃ)

  • একলহমা | ৩০ অক্টোবর ২০২০ ০৪:১৬99375
  • এই পোস্ট থেকে জানলাম ডিডি আর আমার বয়স কাছাকাছি। আমি ওনার থেকে এট্টুস আগে দুনিয়া দেখতে শুরু করি। নিজের সময়ের লোক পেয়ে মনটা খুশী খুশী হয়ে ওঠে। তারপর ডিডি এনে ফেলললেন বোরোলি মাছ, কুচবিহার! ও হো, হো, কে কোথায় আছো গো, আমায় একটু ধরে থাকো, খুশীতে এবার হাত-পা-ছিটকে উল্টে পড়বো। ছুট্টে গিয়ে প্রথম পর্ব পড়ে এলাম।


    ডিডি, প্রথম পর্বের ঐ ফুলকপির হাইকুটা লঙ্কা বাদ দিয়ে আমার গিন্নী নিয়মিতই করে থাকেন। ঝাল-নিয়ে ঝামেলা আছে, তাই আমাদের বাড়িতে পদগুলি লঙ্কাদহন বিবর্জিত। আমি যদিও লঙ্কার ম্যাসোকিস্টিক মহিমায় শিহরিত হই, ঝাল ছাড়াও ঐ হাইকু জিভে জল এনে ফেলে।


    এবার পরের পর্বের জন্য পাত পেড়ে বসে রইলাম।

  • Amit | ৩০ অক্টোবর ২০২০ ০৪:৪৮99379
  • ডিডিদার কলম আর সুস্বাদু পদাবলী - দুটোই মাস্টারপিস। এক্কেরে সচিন -শেহবাগ এর মাস্টার ব্লাস্টার ওপেনিং জোড়ি যাকে বলে.

  • তেমন কেউ না | ২৪ ডিসেম্বর ২০২০ ০৮:১১101322
  • বহু বছর পর এদিকে এসে গুরুদেবের লেখাটিই পেথ্থম পল্ল্ুম। পেন্নাম নেবেন ডিডিদা। অধমকে আপনি স‍্যার টিকেন/তেকেনা নামে ডাকতেন

  • dd | ২৪ ডিসেম্বর ২০২০ ০৯:১৩101323
  • ওহ। স্যার তেকোনা।কী সৌভাগ্য।

    আসুন বসুন লিখুন

  • Nirmalya Nag | ০৬ মার্চ ২০২১ ২২:২২103205
  • হরিণঘাটার দোকান, থুড়ি, আউটলেটে নাকি ব্ল্যাক বেঙ্গল গোট পাওয়া যায়। যাই হোক, আলু নিয়ে আলুচনায় মনে পড়ল সুনীল গাঙ্গুলির লেখায় পড়েছিলাম, যে কোনও কারণেই হোক, পঞ্চাশের মন্বন্তরের সময়ে আলুর দাম বাড়েনি। ফলে ঢালাও আলু রান্না হত, মানে সিদ্ধ করা হত। যে যার সময় মত নুন সহযোগে ব্রেকফাস্ট লাঞ্চ ওই দিয়েই সেরে নিতেন, স্কুলে টিফিন খাওয়াও হত। আর যেগুলো ভাল সিদ্ধ হত না, সেগুলো দিয়ে ছেলেরা ছোঁড়াছুড়ি করে খেলত। আর হ্যাঁ, বীরভূম জেলায় এই সেদিনও (মানে বছর পঞ্চাশ আগে আর কি) টমেটোকে বিলিতি বেগুন বলা হত।

  • Kaushik Saha | ২৬ জুন ২০২১ ২০:৪৮495318
  • এখানে আলু সম্পর্কে একটি কথা বলা যেতে পারে। আলু ফার্সি সব্দ যার সাধারণ অর্থ ফল, বিশেষার্থে plum জাতীয় ফল। যথা আলু + বুখারা == আলুবুখারা ==বুখারার ফল, বিশেষার্থে বুখারার plum | উর্দু এবং হিন্দিতে মাটির নীচে উৎপন্ন হয় এমন নানা কন্দাদিকে আলু বলা হয়, যেমন रतालू (yam বা cassava), कचालू (মুখী কচু ) ইত্যাদি। অতএব মঙ্গলকাব্যের আলু বোধকরি মুখী কচু অথবা আপনার বর্ণিত মেটে আলু, যা দিয়ে অপু, দুগ্গাদিদি ও বিনি চড়ুইভাতি করে।


    Mushroom কে উর্দু ও হিন্দিতে کهمبی / खुम्बी বলা হয়। বাংলায় প্রতিশব্দ নেই ভেবে একটু অবাকই লাগছে।

  • Indranil ghosh dastidar | ২৭ জুন ২০২১ ০১:৩৪495337
  • ছি ছি ! শেষে কিনা পটল!! ছ্যা ছ্যা!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন