এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৮742531
  • ব্যাপারটা এরকম:

    শুভেন্দুবাবু: বাংলায় একটা বাগেশ্বর ধাম... আহা, ফ্রিতে হাসপাতাল বানিয়ে দিলে সরকারের কতগুলো পয়সাই না বেঁচে যাবে, আহা...

    বাগেশ্বর বাবা (ওরফে ধীরেন্দ্র শাস্ত্রি): পান্ডাল কে পিছে যো নন-ভেজ খাতা হ্যয় উও পাখন্ডী হ্যয়... বঙ্গাল কে হিন্দু জাগো, উনকো বঙ্গাল সে নিকাল দো... নভ্রাত্রি মেঁ নন-ভেজ... হমেঁ বহুত পীড়া হোতি হ্যয়... (ইত্যাদি)

    বাঙালি হিন্দু: বাবা, আপনি ত্রিকালজ্ঞ। আপনি তো জানেনই, যে এখানে ঠিক নভরাত্রিটা হয় না... আর বলছিলাম কি... মানে নবমীর দিন পাঁঠার মাংসটা তো...

    বাগেশ্বর বাবা: পাখন্ডী পাঁঠালোগোঁকো বঙ্গাল সে নিকাল দো...

    বিশ্ব হিন্দু পরিষদ: তুই থাম, বাবা। আমরা শুধু প্যান্ডেলের ভেতর এগরোল খেতে বারণ করেছিলাম। তাতেই যা গাল দিল লোকে!

    বাঙালি হিন্দু: মোটেই শুধু "ভেতরে" বলেননি!

    বিশ্ব হিন্দু পরিষদ: আচ্ছা, ঠিক আছে, ওই প্যান্ডেলের আশেপাশেও একটু... বলেছিলাম।

    বাগেশ্বর বাবা: পান্ডালকে পিছে নেহি বোলা! হমনে বোলা!

    বাঙালি হিন্দু: ইয়ে, বলছিলাম কী... কলকাতায় ক'টা পুজো হয় তা জানেন, বাবাজিসকল? পুজোর সময়ে গোটা কলকাতাটাই পান্ডালের "আশেপাশে", কারও কারও বাড়ির রান্নাঘরও।

    বাগেশ্বর বাবা: পাখন্ডী কলকাতা কো বঙ্গাল সে নিকাল দো...

    ভিরাট মাকু: বলেচিলাম না... বিজেপি এলে মাছ-মাংস বন্ধ করবে?? বলেচিলাম???

    ভিরাট চাড্ডি: বোল দিয়া তো বোল দিয়া! পুজোয় নন-ভেজ ব্যান আছে! জ্জয় দুগগা মাঈ কি!!

    এলিট বামপন্থী বাঙালি: বাঙালি কীভাবে দুর্গাপুজো করবে সেটা গুজ্জুরা বলে দেবে!?

    ছোকরা মাকু: এই রে... স্যার... আমরা কিন্তু বিশ্বমানব...

    এলিট বাম-বাঙালি: ভ্যাট! প্যালেস্তাইন বাদ দিয়ে অন্য ইস্যুতে বালেও কোনওদিন ছিলাম না। চেপে যা।

    শতরূপ ঘোষ: বিজেপি মা দুর্গাকে একটা এক্সট্রা হাত দিয়েছে ভেজ-বাবাকে থাবড়ানোর জন্য...

    গরুবিকাশ: হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া তো... দুর্গা হল একজন লাশ্যময়ী দেহপসারিনী... মহিষাসুরকে হানিট্র‍্যাপ করে...

    শতরূপ ঘোষ: এই, বিকাশদা, চুপ!! এখন ভেজ-ননভেজ চলছে! এসব শুনলেই বাগেশ্বর প্লাস ভিএইচপি প্লাস বিজেপি, সবার কোটার খিস্তি আগে আমরা খেয়ে যাব! কোনও টাইমিং নেই, মাইরি!

    শমীকবাবু: (দুর্গার এক্সট্রা হাত মুছে দিয়ে) বাঙালি মাছ খাবে না...? ধুশশ... নবমীর দিন পাঁঠার মাংসের নেমন্তন্নটা... না না, আমাকে আমার মত থাকতে দাও, আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি...

    বাগেশ্বর বাবা: পাখন্ডী শমীকবাবু কো বঙ্গাল সে...

    শুভেন্দুবাবু (তাড়াহুড়ো করে): ইয়ে, বলছিলাম কি, একটি বিশেষ ঘোষণা। অষ্টমীর দিন মদ বন্ধ।

    বাঙালি হিন্দু: এই, শাস্ত্রটা খোল তো রে প্যালা... এদের একটা বিহিত না করলে...

    প্যালা: অ টেনিদা.... শাস্তরে বলছে বারোয়ারি দুর্গাপুজো ব্যাপারটাই... ইয়ে মানে... অশাস্ত্রীয়...

    বাঙালি হিন্দু: হুম। আচ্ছা দেখ তো, দুর্গাপুজো নিয়ে মমতা ব্যানার্জির কোনও শ্লোক আছে?

    প্যালা: আছে তো। "উৎসবে ফিরুন।"

    শুভেন্দুবাবু: ও হ্যাঁ, কার্নিভালও বন্ধ।

    বাঙালি হিন্দু: সয়া চাঁপের রেসিপিটা কোথায় গেল রে প্যালা...??

    (দি এন্ড)

    [পোস্ট-ক্রেডিট সিন: হিমালয়]

    শিব: এবারে তোমার মর্ত্যে গমনের বাহন কী, প্রিয়ে? হস্তি, অশ্ব, নৌকা...

    মা দুর্গা: উঁহু, এবারে ঝ্যাঁটা।
     
     
    ফেসবুক
  • দীপ | ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৭742536
  • এবারে প্রত্যেক পূজামণ্ডপে প্রত্যেকদিন বলিসহযোগে পূজা হোক।
    পাঁঠেশ্বরকে এইভাবেই শিক্ষা দিতে হবে।
    আশাকরি আত্মমর্যাদাসম্পন্ন বাঙালী এইভাবেই এদের উচিত শিক্ষা দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন