এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ০৫ অক্টোবর ২০২৬ ১৩:১৭743008
  • বাঙালির সামনে এখন বেশ কিছু সমস্যা আছে। যেগুলো তাদেরকে কাটিয়ে উঠতে হবে। না হলে পিছিয়ে পড়তে হবে। তার মধ্যে অন্যতম হল,
     
    বর্তমানে বিশ্বব্যাপী একটা পরিবর্তন চলছে। রাজনীতি, অর্থনীতি, ওয়ার্ল্ড অর্ডারের। যার প্রভাব প্রতিটি দেশের মত আমাদের দেশেও পড়ছে। আমার অনেকক্ষেত্রেই মনে হচ্ছে যে বাঙালিরা সেই পরিবর্তনটা ঠিক বুঝতে পারছে না। এবং সেই পরিবর্তনের ফলে সমাজ কোন দিকে যাচ্ছে? সেটাও বুঝতে ব্যর্থ হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ একটি ব্যতিক্রমী ও অবক্ষয়ের পথে চলছে। আমি শুধু ভোটের ফলের কথা বলছি না। আমি মানুষের চিন্তা ও মননের কথা বলছি।
  • X | ০৫ অক্টোবর ২০২৬ ১৫:১৫743017
  • নাহ্, চারপাশে অনেক লোকই শপিং আর পুজোর বাজেটে মাটন হবে কি না তাই নিয়েই চিন্তিত - SRFTI বা যন্তর মন্তরের কি হলো- তাই নিয়ে কেউ খোঁজ এ রাখে কিনা প্রশ্ন। নবারুণ তো বলেই দিয়েছেন -

    "বাঙালি শুধুই খচ্চর নয় তদুপরি অসহায়"
  • তরমুজ | ০৬ অক্টোবর ২০২৬ ০১:২৪743055
  • সৈকতবাবুর ভিডিয়োটা আগে দেখিনি। ভিডিয়োতে আপনি বলেছেন বাঙালির নতুন করে ন্যারেটিভ তৈরি করতে হবে। ন্যারেটিভ তো তৈরি হয় ইস্যুকে কেন্দ্র করে। জেনজিদের মূল ইস্যু হল শিক্ষা, কর্মসংস্থান, বেকারত্ব, দুর্নীতি, অর্থনীতি। এই ইস্যুগুলিতে তারা এত সরব হতে পেরেছে কারন এই সমস্যাগুলি পুরো দেশের সমস্যা। তাই এই সমস্যাকে কেন্দ্র করে ভাষা, জাতি, আঞ্চলিকতা, ধর্মের উর্ধ্বে উঠে সবাই এক হতে পেরেছে। সেজন্য আন্দোলন এত শক্তিশালী হয়েছে। সেই স্থানে বাঙালিদের জন্য পৃথক ন্যারেটিভ তৈরি করবেন কিভাবে? করলেও সেই ন্যারেটিভ কি এতটা শক্তিশালী হয়ে উঠতে পারবে যে সারা দেশকে নাড়িয়ে দেবে? সমস্যা বাঙালির কিন্তু সেই সমস্যায় সারা দেশ উদ্বেলিত হবে তাদের নিজস্ব সমস্যাকে উপেক্ষা করে। এ সম্ভব নাকি? আর সম্ভব হলেও হওয়া উচিৎ নাকি? তাহলে এমন কিছু ইস্যু তুলতে হবে, যে ইস্যুগুলি সারা ভারতের ইস্যু। এবং সেই স্থানে বাঙালি যদি দেশকে পথ দেখায় তাহলেই তারা নেতৃত্বের জায়গা নেবে। আর সেটাই হবে ন্যারেটিভ যে বাঙালি দেশ তথা বিশ্বকে পথ দেখায়। খুব সহজ। কিন্তু কথা হল চিন্তনের দিক থেকে বাঙালি সেই জায়গায় আছে কি? রাষ্ট্র, সমাজ, অর্থনীতির দিক থেকে বিকল্প উন্নততর কোন মডেল আনতে পারছে কি? কারন দিনের শেষে মানুষ তো এগুলোই চাইবে। যারা এই বিকল্প চিন্তা চেতনার জায়গা নেবে তারাই দেশকে পথ দেখাবে। এর বদলে শুধু ডিম এবং পাল্টা ডিম মেরে কিছু হবে না। ক্রমে তলানিতেই যাবে। আমাদের সুভাষ চন্দ্রের মত হতে হবে, যে পুরো ভারত তথা বিশ্ব নিয়ে ভাববে। না হলে লোকাল গোপাল পাঠাই জুটবে।
  • :|: | ০৬ অক্টোবর ২০২৬ ০৩:৩৬743061
  • "রাজনৈতিক সচেতন এই জাতি" বাক্যটি ঠিক মনে হচ্ছে না।
    রাজনীতি সচেতন এই জাতি অথবা রাজনৈতিক ভাবে সচেতন এই জাতি অথবা রাজনৈতিক সচেতনতা এই জাতির।
    ১:২৪-এর শেষ কটি লাইন বাংলা ক্লাসে ফিউচার টেন্স প্র্যাকটিস করানোর জন্য আদর্শ। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন।