এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুবছর পর

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ১১ আগস্ট ২০২৬ | ২৬ বার পঠিত
  • শুভেন্দু অধিকারী নাটকীয় কায়দায় কাল বলেছেন, "যা করার আছে করব, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে।" যাঁরা দেখেননি অবশ্যই দেখে নিন। আর লেখাটাও পড়ুন, কারণ, বুঝতেই পারছেন, যাঁরা বারুইপুর ভুলে গিয়ে অভয়ার চিন্তায় ঘুমোতে পারছিলেন না, তাঁদের আর চিন্তার কিছু নেই। প্রিয় কাকীমা এবং তাঁর শ্রদ্ধেয় দলনেতা নিশ্চয়ই যা করার সব করবেন। কী করবেন অবশ্য জানিনা। হতে পারে, আবেশ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবেন। হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতিমতো চুলের মুঠি ধরে ড্রেনের জলে চোবাবেন। কিন্তু কিছু একটা করবেন।

    তবু যাঁরা খুঁতখুঁত করছেন, তাঁদের একটা পরামর্শ দিই। কোনো ব্যঙ্গ ছাড়াই। এই সিবিআইয়ের দ্বারা কিছু সম্ভব নয়, আপনিও জানেন আমিও জানি। কলকাতা পুলিশ না থাকলে সঞ্জয় রাইও গ্রেপ্তার হত কিনা সন্দেহ। তাই যদি সত্যিই এবং সৎভাবে মনে করেন, যে, সঞ্জয় রাই নয়, অন্য কেউ খুনি, তাঁরা কংক্রিট কিছু কাজকর্ম করুন। তদন্তের সমস্ত সাক্ষ্যপ্রমাণ, পুরোটাই তো রত্না দেবনাথের উকিলদের কাছে থাকার কথা। প্রাথমিকভাবে ফরেনসিক, ময়নাতদন্ত, এগুলোর রিপোর্ট এবং রেকর্ডিং বিদেশের কোনো স্বাধীন এবং নামী বিশেষজ্ঞর কাছে পাঠান। মতামত নিন কোথাও কোনো গোলমাল আছে কিনা, থাকলে কী। জানতে চান, কোনো একজনের পক্ষে এই কাজ করা সম্ভব কিনা। ভারতীয় বিশেষজ্ঞরা বলেছেন, সম্ভব, ময়নাতদন্তেও কোনো গোলমাল নেই। এবার, ষড়যন্ত্র যদি এতটাই গভীর হয়, যে, তাঁদেরও কিনে ফেলা হয়েছে, তাহলে এটাও একমাত্র রাস্তা। টাকায় আটকানোর কথা না। অনেক টাকাই তো উঠেছিল বলে পড়েছি।

    দ্বিতীয় যে কাজটা করুন, নামী এক বা একাধিক দেশী বা বিদেশী প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগ করুন। যারা ১। সমস্ত সিসিটিভি ফুটেজ, ২। মোবাইল যোগাযোগের তথ্য এবং লোকেশন, ৩। সমস্ত পুলিশি এবং সিবিআই জেরার তথ্য খতিয়ে দেখবে। সবাইকে প্রশ্ন না করা হয়ে থাকলে নিজেরাই করবে। এবং সব মিলিয়ে কলকাতা পুলিশ ঘটনার যে টাইমলাইন এবং চিত্র তৈরি করেছিল, তাকে চ্যালেঞ্জ করবে। এই দুটো করে যদি সত্যি সত্যিই পুলিশি ন্যারেটিভে ফাঁকফোকর বার করতে পারেন, যদি বিকল্প কোনো দোষীকে ধরে একটা বিশ্বাসযোগ্য স্টোরিলাইনও বানাতে পারেন, তবেই এই বিষয়টা দাঁড়াবে। আবারও বলছি, এর মধ্যে কোনো ব্যঙ্গ নেই। যদি সত্যিই এরকম কোনো সম্ভাবনা থাকে, আমার মেনে নিতে, বা তার পক্ষে দাঁড়াতে এতটুকু দ্বিধাবোধ হবেনা। কিন্তু সেরকম একটা বিশ্বাসযোগ্য স্টোরিলাইন অন্তত চাই। এখন যা হচ্ছে, এখন কেন, অভয়া নিয়ে যা চলেছে, সে পুরো ভূতের গল্প। 'আমি সোমা বলছি' থেকে শুরু করে একদম লেটেস্ট কোন এক ফরেনসিক কর্মচারীর উড়ো চিঠি। এইসব করে যাঁরা যা পাবার তা পেয়েছেন। কেউ বিধায়ক হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী, তথাকথিত সাংবাদিক কেউ প্রমোশন পেয়েছেন, কেউ বিধানসভায় চলে গেছেন। কেউ বিজেমূল হয়েছেন, কেউ লালকমল। সে বেশ করেছেন। সরকারি হাসপাতালে সিভিক পুলিশ একটা জলজ্যান্ত ডাক্তারকে খুন করে চলে গেল, সেটা যে সরকারের দায়, রাজনৈতিক ফলাফল তাদের ভুগতেই হবে। কিন্তু যদি বিচারের কথাই বলেন, ভূতের গল্প দিয়ে তো আর সেটা হবেনা। কংক্রিট কিছু চাই। এমনকি বিচারের দাবী তুলতে গেলেও।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন