এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • যাদবপুর

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ০৮ জুন ২০২৬ | ১৪৯ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • যাদবপুরে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ গতকাল রাতে ভেঙে পড়ল। আগের দিনের পর অন্য অনেকের মতোই আমিও ভেবেছিলাম, আপাতত ব্যাপারটা ঠেকানো গেছে। কিন্তু গত রাতেই আধাসামরিক বাহিনী, পুলিশ এবং এই সরকারের প্রতীক বুলডোজার দিয়ে মুড়ে ফেলা হয় স্টেশন চত্বর। বাম এবং কংগ্রেসের লোকজন আসেন। কিছু তর্কাতর্কি চলে। তারপর লাঠিচার্জ। স্বয়ংক্রিয় অস্ত্র হাতে আধা সামরিক বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে লাঠি চালায়। তারপর চলে বুলডোজার। রক্তারক্তির ছবি দেখছি প্রচুর। যারা প্রতিবাদে ছিলেন, আহত হয়েছেন, অনেকেই পরিচিত। সৃজনকে দেখলাম প্রিজন ভ্যানে। গ্রেপ্তার। জয়রাজকে দেখলাম রক্তাক্ত। আর কার কী হয়েছে খবর জানিনা। বহু পরিচিত মানুষ ছিলেন। সবাই ঠিক বন্ধু না হলেও আলাপ, তর্কাতর্কি, ঝগড়াঝাটি সব মিলিয়েই তো একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে, তারই অংশ। এটা চিন্তার সেই বাস্তুতন্ত্রটার উপরেই আঘাত। বেসুরো সমস্ত কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেবার চেষ্টা।

    বাংলায় আমার জীবদ্দশায় এই জিনিস হয়নি। এবার দেখে ফেললাম আর কি। গর্গকে গ্রেপ্তার করে চুপ করানো দিয়ে শুরু। তারপর বিরোধী দলের লোকজনকে কোমরে দড়ি দিয়ে ঘোরানো। কালকে দেখলাম মদন মিত্র অভিযোগ করছেন প্রাণঘাতী হামলার। সেটাকে মিডিয়া অবলীলায় ডিম ছোঁড়া বলে চালিয়ে দিল। এরপর এইটা না হলেই আশ্চর্য হবার ছিল। অথচ, কে জানে, কেন ভেবেছিলাম, আপাতত হবেনা। রাতের ভিডিও দেখতে দেখতে সেই ভুল ভাঙল। সেসব ভিডিও অবশ্য মূলধারার মিডিয়ায় আদৌ থাকবে কিনা জানিনা। থাকলেও হয়তো দুর্ধর্ষ জিনিস বলে দেখানো হবে। তাতেও হাততালি দেবার কিছু লোক পাওয়া যাবে। গোদি-মিডিয়ার রাজত্ব হয়েছে, তাদের কিছু দর্শকও আছে, এ সব তো হবেই।

    হ্যাঁ, বাংলায় বিগত চল্লিশ বছরে আমরা কখনও এ জিনিস দেখিনি। না, যাঁরা শাসন করেছেন, তাঁরা সন্ত ছিলেন না। রাজনৈতিক হিংসা হয়েছে, পাল্টা হয়েছে। কিন্তু খাস কলকাতা শহরে প্রকাশ্যে বুক বাজিয়ে একমাত্র বিরোধী বিধায়কের উপর হামলা দেখিনি, আরেক বিরোধী দলের শীর্ষনেতাকে গ্রেপ্তার করে, লাঠি চালিয়ে উচ্ছেদ দেখিনি। কারণ, শাসক জানত, এর পরেও একটা নির্বাচন আসছে, এবং এইভাবে শাসন চালিয়ে বাংলায় জেতা যায়না। সন্দেহ হচ্ছে, কোনোভাবে এই নতুন দলের আর সেই ভয়টা নেই। এরা জানে ছলে- বলে-কৌশলে নির্বাচন ম্যানেজ হয়ে যাবে। বিরোধী কিছু থাকলেও তারা 'ভালো বিরোধী' হয়ে যাবে। যেকোনো আক্রমণে মিডিয়া হাততালি দেবে। ফলে ভোট-টোট আর বড় ব্যাপার না। নির্বাচন বলতে যা বোঝা হত, সেটা আর আদৌ থাকবে কিনা, সেই সন্দেহ ক্রমশ পোক্ত করছে এইসব আক্রমণ।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রশ্ন | 14.*.*.* | ০৮ জুন ২০২৬ ০৯:৪৩741094
  • সেদিন রাস্তায় নেমে হকার উচ্ছেদ, বুলডোজার নিয়ে বলেছেন মমতা। কিন্তু গত কয়েকদিন কেন আর কিছু বলছেন না বা গতকাল তিনুদের কাউকে দেখা গেল না কেন, যাঁদের অন্যত্র দেখা যাচ্ছে, সেই প্রশ্ন তোলাই যেতে পারে। সায়নীই বা কই?
  • | ০৮ জুন ২০২৬ ১১:১১741095
  • হ্যাঁ তৃণমূলকে একেবারেই কোথাও উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়াতে দেখা যাচ্ছে না। সায়নী ঘোষ সিটিং এমপি। তার এলাকার এই ভয়ানক অত্যাচারে তার কোন বক্তব্য ভূমিকা কিস্যুই নেই। এইজন্যই এইসব অভিনেতা অভিনেত্রীদের দলের টিকিট দেওয়া উচিৎ নয়। তবে সে তো তৃণমূলের ববি জাভেদরাও কিস্যুই করছে না।
     
    পশ্চিমবঙ্গের প্রথম অন ক্যামেরা ঘুষ খাওয়া মুখ্যমন্ত্রী মোটামুটি সঙ্ঘী ডেকোরাম মেনেই চালাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন