এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • খারাপ ভূতেরা

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ১৯ আগস্ট ২০২৬ | ১৯৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ভয় পান। কারণ, মনে রাখবেন, ভূত কিন্তু এখনও আছে। সাবধানে না থাকলে তারা যেকোনো সময় ঘাড় মটকাতে পারে। এই তো দুদিন আগে, যেই না প্রধানমন্ত্রী বলেছেন, দেশ দিমাগী নকশালে ছেয়ে গেছে, ওমনি দেখা গেল, লাখে-লাখে দিমাগী নকশালে ছেয়ে গেছে সমাজমাধ্যম। মনে রাখবেন এরা কিন্তু কেউ মানুষ না। ভূত। রক্তচোষা দেশদ্রোহী ভ্যাম্পায়ার। দিনের বেলা গাছের ডালে বসে থাকে, আর রাত্রি হলেই লাখে লাখে নেমে আসে ভক্তদের রক্ত চুষতে। ওরে বাবা।

    তারপর দেখুন, কে একটা ছেলে নাকি ইশকুল ঠিক করতে বলেছিল বাঁকুড়ায়। ভূঊঊঊঊত। শুধু ভূত না, ভয়ানক ভূত। সুখে-থাকতে-ভূতে-কিলোয় টাইপের মানুষখেকো। তাকে কোনোমতে ঠেকাতে না ঠেকাতেই বাংলায় এসে গেল আরও বড় ভূত। আরশোলা ভূত। এরা ইমপোর্টেড ভূত। কেউ বলে চিন থেকে এসেছে, কেউ বলে আমেরিকা। সারাদিন চুপচাপ বাথরুমে বসে থাকে, আর রাত্তির হলেই শুরু হয়ে যায় যন্তর-মন্তর। ভয়ানক।

    তারপর আছে রাঙ্কা ভূত। জেন-জি মামদো। নেহা ভূত। জেএনইউ শাঁকচুন্নি। তারা খাস কলকাতায় এসে ভয় দেখায়। ভারতসভা হল বুক করে নাকি মিটিং করবে বলেছিল। ওখানেই ঘাড় মটকাত। বহুকষ্টে থামানো গেছে। তারপর আরও পাঁচটা হলে নাকি চেষ্টা করেছিল। ভূঊঊত। সেসব আটকানো গেছে, কিন্তু বিপদ এখনও কাটেনি। ভক্তদের মাথার উপর এখনও খাঁড়া ঝুলছে। চারদিকে অজস্র ভূত। তৃণমূল-ভূত, এপিডিআর-ভূত, রাতদখল-ভূত। সবার মিটিংই থামানো গেছে, কিন্তু যদি আগামীকাল করে ফেলে? তখন কী হবে? তারপর আছে লেনিন-ভূত, নেতাজি-ভূত। এবং সকলের মাথার উপরে রবীন্দ্রনাথ-ভূত। তিনি এই বাংলায় বসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, ভাবা যায়?

    এই জন্যই শমীক ভট্টাচার্য বলেছেন, অবস্থা ভালো না, খুব কঠিন। যেটা বলেননি, সেটা হল, এ হল পেটে হাত-পা-সেঁধিয়ে যাবার মতো অবস্থা। অনেকে বলবেন, কেন, আমাদের কি ভূত নেই? হোয়াটস্যাপ ইউনিভার্সিটি ভর্তি তো জোম্বি ভূত। কথাটা ঠিক, কিন্তু সমস্যা হল, শুভ ভূতদের আর তেমেন রমরমা নেই। শমীক ভট্টাচার্য ভালো ভূতদের কথাও বলেছেন। বলেছেন, বিজেপি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হয়নি। তাহলে জিতল কীকরে? কেন্দ্রীয় নেতৃত্বের কল্যাণে। সোনার চামচে মুখে দিয়ে সবাইকে এমএলএ-এমপি বানিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা এমনিই জানতাম, যে, এই নির্বাচনের ব্যাপারটা ভুতুড়ে। এমএলএ-এমপি সবই আছে, কিন্তু সবই কারও অদৃশ্য হস্তক্ষেপে। এই কেন্দ্রীয় ভূতরা ভালো ভূত। এঁদেরকে আমরা ব্রহ্মদৈত্য বলতে পারি। কিন্তু সমস্যা হল, ব্রহ্মদৈত্যের সংখ্যা ক্রমশ কমে আসছে। যেমন শিক্ষামন্ত্রী, আইটি-সেলের মাথা, ডিম্মিডিয়ার হর্তাকর্তা। মুন্ডু কাটা যাওয়ায় এঁরা এখন কন্ধকাটা। ইচ্ছে থাকলেও ভালো কিছু করার উপায় নেই। এই ফাঁকে চারদিকে ছেয়ে যাচ্ছে খারাপ-খারাপ ভূতে। তারা লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, লোককে ভয় দেখাচ্ছে। তাই ভয় পান। আচ্ছে দিন পেরিয়ে গেছে, কঠিন দিন আ রহা হ্যায়।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ar | ২০ আগস্ট ২০২৬ ০৮:৪৫742324
  • কাল রাতের বেলায় তেনাদের খুব ভূতের ভয় পেয়েছিল, জে ইউ ভূত!! তো চাড্ডি গুণিনরা একসাথে ভূত ছাড়াতে জে ইউতে চলে আসে। তালা বন্ধ করে, আগুন জ্বালিয়ে কত চেষ্টাই না করেছিল।

    লিংক রইল!! টেক্সট প্লাস ভিডিও।

    https://www.facebook.com/indranuj.ray.7/posts/outsider-goons-of-rss-attacking-and-vandalising-jadavpur-university-students-60-/2331939797616539/

    সোর্সঃ গুগুল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন